ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ও সংশোধনে এমআইএস সফটওয়্যার চালু


বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ও সংশোধনে এমআইএস সফটওয়্যার চালু

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) রাজস্ব খাতভুক্ত মেধা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ও সংশোধনের উদ্দেশ্যে এমআইএস সফটওয়্যার চালু করা হয়েছে। একই সঙ্গে বৃত্তির অর্থ পেতে সমস্যায় পড়া শিক্ষার্থীদের ব্যাংক হিসাবের তথ্য সংশোধন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বৃত্তি পেয়ে সাধারণ শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) মাউশির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের কলেজ ও প্রশাসন শাখার পরিচালক অধ্যাপক মো. নাজমুল হক স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, যেসব বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তথ্য পূর্বে এমআইএস সফটওয়্যারে এন্ট্রি করা হয়নি, তাদের তথ্য নতুন করে অন্তর্ভুক্ত করা সম্ভব হবে। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে বৃত্তির অর্থ পাঠানোর জন্য শিক্ষার্থীদের বৃত্তি ও ব্যাংকসংক্রান্ত তথ্য সঠিকভাবে এন্ট্রি ও সংশোধন করা আবশ্যক।

আরও পড়ুন: ডেমরায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনকারী বাসে আগুন

ব্যাংক হিসাবের তথ্যে ভুল থাকার কারণে যেসব শিক্ষার্থীর বৃত্তির অর্থ ফেরত গেছে বা হিসাবের মধ্যে জমা হয়নি, তাদের তথ্য সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে ব্যাংক ও শাখার নাম, রাউটিং নম্বর, হিসাব নম্বর, একক বা যৌথ হিসাবের সংশ্লিষ্ট ভুল সংশোধন করতে হবে। পাশাপাশি নিষ্ক্রিয় ব্যাংক হিসাব সচল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট সব শিক্ষার্থীর তথ্য যাচাই করে পুনরায় সংরক্ষণ করতে হবে। তথ্য এন্ট্রি ও সংশোধনের ক্ষেত্রে অধিদপ্তরের দেওয়া নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা আবশ্যক।

চিঠিতে আরও বলা হয়েছে, মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বৃত্তির তথ্য এমআইএস সফটওয়্যারে এন্ট্রি করা যাবে না। তথ্য এন্ট্রি বা সংশোধনে কোনো ভুল কিংবা অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দায়ী থাকবেন।

নির্দেশনা বাস্তবায়নে সরকারি ও বেসরকারি কলেজ, স্কুল, স্কুল অ্যান্ড কলেজ, শিক্ষক প্রশিক্ষণ কলেজ, মেডিকেল ও প্রকৌশল কলেজসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আরও পড়ুন: জাল সনদ চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা চায় এপিইউবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

বাকেরগঞ্জ প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৯ পি.এম


বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে বরিশালের বাকেরগঞ্জে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় বাকেরগঞ্জ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অভ্রজ্যোতি বড়াল, ওসি আদিল হোসেন, সেলিনা হোসেন বাবলী, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, পৌর জামায়াত আমির অধ্যাপক ফিরোজ আলম, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া, উপজেলা হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুনীল কুমার দাস ঝন্টু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর চন্দ্র শীল, পঙ্কজ দাস, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, প্রভাষক বিপ্লব মিত্র প্রমূখ।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় দুর্গাপূজা উদযাপনকে নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি সরকারি অনুদান বিতরণের মাধ্যমে পূজা উদযাপনে সহযোগিতার বিষয়টিও অনুষ্ঠানের অন্যতম অংশ হিসেবে তুলে ধরা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় দুর্গাপূজা উদযাপন সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ একদিল হোসেন

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০২:১১ পি.এম


টাঙ্গাইলে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নাগরপুরে পাটক্ষেত থেকে উদ্ধার হয়েছিল শওকত মোল্লার গলাকাটা মরদেহ

টাঙ্গাইলের নাগরপুরে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মোঃ আঃ মান্নানকে (৬২) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ১টা ২৫ মিনিটে টাঙ্গাইল সদর থানাধীন বাহির শিমুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণে জানা যায়, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিন্নাওঝা এলাকার একটি পাটক্ষেত থেকে শওকত মোল্লা (৫৫) নামে এক ব্যক্তির কুপিয়ে ও গলা কেটে হত্যা করা মরদেহ উদ্ধার করা হয়। নিহত শওকত মোল্লা উপজেলার নলসন্ধ্যা গ্রামের মৃত জায়েদ আলীর ছেলে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, পূর্বশত্রুতার জের ধরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গত ২৯ জুন ২০২৬ সালের সন্ধ্যা ৭টা থেকে ১ জুলাই সকাল ১১টার মধ্যবর্তী কোনো এক সময়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। পরে মরদেহ পাটক্ষেতে লুকিয়ে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় নিহতের ছেলে মোঃ সোহেল রানা বাদী হয়ে নাগরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ১ জুলাই ২০২৬ তারিখে দায়ের করা হয়। মামলা নম্বর-০২। এতে দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

গোয়েন্দা নজরদারিতে গ্রেপ্তার

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার তদন্তে প্রাপ্ত আসামি মোঃ আঃ মান্নানকে গ্রেপ্তারের জন্য তদন্তকারী কর্মকর্তা অধিযাচন পাঠান। এর পরিপ্রেক্ষিতে এসআরবি-১৪-এর সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে।

অভিযানে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আভিযানিক দলটি। পরে গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাগরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই হত্যা, অপহরণ, ধর্ষণ, লুণ্ঠন, মাদক ও জঙ্গিবাদ দমনের পাশাপাশি বিভিন্ন ক্লুলেস অপরাধের রহস্য উদ্ঘাটনে কাজ করে যাচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে দুর্গাপূজার নিরাপত্তায় ১৫৮ আনসার সদস্য, ২৮ পয়েন্টে ব্রিফিং

আন্তর্জাতিক ডেস্ক

রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০২:২৫ পি.এম


কাউখালীতে দুর্গাপূজার নিরাপত্তায় ১৫৮ আনসার সদস্য, ২৮ পয়েন্টে ব্রিফিং

পিরোজপুরের কাউখালীতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যদের ব্রিফিং দেওয়া হয়েছে। উপজেলার ২৫টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে ১৫৮ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এ উপলক্ষে ২৮টি গুরুত্বপূর্ণ পয়েন্টে সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এ ব্রিফিং অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনসার সদস্যদের দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা আক্তার। এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন এবং ইন্সপেক্টর খাদিজা আফরোজ ঝুমা উপস্থিত সদস্যদের পূজামণ্ডপের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা ও দায়িত্ব পালনের বিভিন্ন দিক তুলে ধরেন।
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর কাউখালী উপজেলার ২৫টি পূজামণ্ডপে মোট ১৫৮ জন আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চারটি পূজামণ্ডপে আটজন করে এবং বাকি ২১টি মণ্ডপে ছয়জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা কার্যক্রমে পুরুষ সদস্যদের পাশাপাশি নারী আনসার সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
ইউএনও রেহানা আক্তার বলেন, “শারদীয় দুর্গাপূজা যেন উপজেলায় শান্তিপূর্ণ, আনন্দমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আনসার সদস্যরা নিরাপত্তা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। পূজামণ্ডপে বিশৃঙ্খলা প্রতিরোধ, দর্শনার্থীদের শৃঙ্খলা বজায় রাখা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তাঁদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতিটি পূজামণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও উৎসবমুখর পূজা উদযাপন সম্ভব হবে বলে আশা করছি।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বলেন, “উপজেলার ২৫টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ১৫৮ জন প্রশিক্ষিত আনসার সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। মণ্ডপের গুরুত্ব ও ঝুঁকি বিবেচনায় সদস্য মোতায়েন করা হবে। নারী আনসার সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে সক্রিয় থাকবেন। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সদস্যরা সতর্ক থাকবেন এবং স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৫ ই অক্টোবর বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস ২০২৬,এর মত বিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৩২ পি.এম


১৫ ই অক্টোবর বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস ২০২৬,এর মত বিনিময় সভা

১৫ই আগস্ট রোজ বৃহস্পতিবার, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, সকাল ১১ টা ৩০ মিনিটে,

বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের , প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জনাব মোঃ রায়হান কবির, জেলা প্রশাসক নারায়ণগঞ্জ,
জরুরী কাজ থাকার কারণে, এডিসি মহোদয় অতিথি হিসেবে পরিচালনা করেন,
সভাপতিত্ব করেন, সমাজসেবা কার্যালয়ের, উপপরিচালক, মাসুদুল হাসান তাপস,
সঞ্চালনায়, মোহাম্মদ সাইফুল ইসলাম, অফিসার শহর সমাজ সেবা কার্যালয় নারায়ণগঞ্জ,
আয়োজনে, জেলা প্রশাসক জেলার সমাজ সেবা কার্যালয় প্রতিবন্ধী সেবা ও স্বেচ্ছাসেবী সংগঠন,

এবারকা আলোচ্য বিষয়,

দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন,,

এ বিষয়ে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন,
রেজিনা মাহবুবা, নির্বাহী পরিচালক সি,ডি,পি,
বক্তব্যে রেজিনা মাহবুবা জানান দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি প্রশিক্ষণ কার্যালয়ে প্রয়োজন, যাতে তারা অন্যের উপর নির্ভরশীল না হয়ে কাজের মাধ্যমে তাদের কর্মদক্ষতা আয়ের উৎসব হয় সে ব্যবস্থা দানের জন্য এডিসি মহোদয়কে অনুরোধ জানান, পাশাপাশি নিজেও একটি প্রশিক্ষণ কার্যালয়ের সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য,
আরব বক্তব্য রাখেন আলমগীর হোসেন মাসুদ,
মোহাম্মদ ইউসুফ আলী হাওলাদার, বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতির সংঘ ইসরাইল নারায়ণগঞ্জ,
ডাক্তার শিল্পী আক্তার,
সহ আরো অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ,
আরো উপস্থিত ছিলেন খানপুর মানব কল্যাণ সংস্থার সভাপতি, পারভিন আক্তার,
বক্তব্যে দৃষ্টি প্রতিবন্ধীর পক্ষ থেকে জানান যে গত তিন মাস যাবত তাদের সরকারি ভাতা পাচ্ছেন না এটা যত দ্রুত দেওয়া যায় সে ব্যবস্থানের করার জন্য অনুরোধ জানান।

আলোচনার শেষে আটজন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে সাদা ছড়ি বিতরণ করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন , সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মহোদয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%