ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

খুলনা থেকে বিকল্প পথে ঢাকায় যাত্রীদের চলাচল, নাশকতা ঠেকাতে সতর্কতা


খুলনা থেকে বিকল্প পথে ঢাকায় যাত্রীদের চলাচল, নাশকতা ঠেকাতে সতর্কতা

খুলনা, ১৯ নভেম্বর, ২০২৬ : গোপালগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল সাময়িকভাবে বন্ধ থাকলেও বিকল্প রুটে ঢাকাগামী যাত্রীদের যাতায়াত সচল রয়েছে।

ঢাকাগামী ট্রেনে বাড়তি যাত্রীসেবা প্রদান এবং খুলনার অভ্যন্তরীণ আন্তঃজেলা বাস চলাচল স্বাভাবিক থাকায় সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থায় স্বস্তি ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

এদিকে, খুলনা থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে খুলনা জেলা প্রশাসন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সাথে জরুরি বৈঠক করেছে।

আরও পড়ুন: হুমায়ুন কবিরের বক্তব্যে আইসিজের রায়কে স্বাগত জানাল বাংলাদেশ

পরিবহন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপালগঞ্জে বাসে ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার দুপুর থেকে গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু পথে সরাসরি বাস চলাচল সাময়িক স্থগিত রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবারও ওই রুটে বাস চলাচল বন্ধ থাকলেও বিকল্প হিসেবে মাওয়া রুট ব্যবহার করে কিছু পরিবহন ঢাকায় যাতায়াত করছে। খুলনা থেকে বিভিন্ন আন্তঃজেলা রুটে বাস চলাচল স্বাভাবিকভাবেই অব্যাহত রয়েছে।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান বাসসকে জানান, যাত্রী ও শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে গোপালগঞ্জ থেকে বাস চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। তবে বিকল্প হিসেবে মাওয়া হয়ে কিছু বাস চলাচল করছে এবং অভ্যন্তরীণ আন্তঃজেলা রুটগুলো সচল রয়েছে।

অপরদিকে, সড়কপথে সরাসরি বাস চলাচল ব্যাহত হওয়ায় ঢাকাগামী যাত্রীদের একটি বড় অংশ রেলপথকে বেছে নিয়েছেন। ফলে খুলনা থেকে ঢাকাগামী ট্রেনগুলোতে যাত্রীদের চাপ কিছুটা বেড়েছে।

আরও পড়ুন: বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর

খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার মো. জাকির হোসেন বাসসকে জানান, পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ থাকায় ট্রেনে যাত্রীর চাপ বেড়েছে, যা স্বাভাবিক প্রক্রিয়ায় সামাল দেওয়া হচ্ছে।

এদিকে, খুলনা থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে খুলনা জেলা প্রশাসন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সাথে জরুরি বৈঠক করেছে।

বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, জেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মন্টু এবং জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি।

আরও পড়ুন: পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সভায় বক্তারা সড়কপথে যাত্রী ও পরিবহন শ্রমিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং জনদুর্ভোগ লাঘবে দূরপাল্লার বাস চলাচল দ্রুত স্বাভাবিক করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

বৈঠকে খুলনা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় পরিবহন মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে খুলনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সক্রিয় অবস্থান লক্ষ্য করা গেছে।

খুলনার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। পাড়া-মহল্লাসহ বিভিন্ন এলাকায় নাশকতা ঠেকাতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল মহড়া ও পাহারার মাধ্যমে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছেন।

আরও পড়ুন: নিষিদ্ধ আওয়ামী লোকজনের পুরোনো ভিডিও ছড়িয়ে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট

সংশ্লিষ্টরা আশা করছেন, দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার হলে গোপালগঞ্জ হয়ে সরাসরি বাস চলাচল পুনরায় শুরু হবে এবং যাত্রীদের যাতায়াত আরও নির্বিঘ্ন হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে আ.লীগের লকডাউনের প্রভাব নেই, জনজীবন স্বাভাবিক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


রংপুরে আ.লীগের লকডাউনের প্রভাব নেই, জনজীবন স্বাভাবিক

রংপুরে আওয়ামী লীগের ডাকা লকডাউনের কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। নগরীর জনজীবন সকাল থেকেই স্বাভাবিক রয়েছে। মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রয়েছে। দূরপাল্লার বাসসহ সব ধরনের যানবাহন চলাচল করছে। তবে যানবাহনের সংখ্যা বাড়ায় নগরীর জাহাজ কোম্পানি মোড়ে যানজট দেখা দিয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মানুষের স্বাভাবিক চলাচল দেখা গেছে। ব্যবসায়ীরা প্রতিদিনের মতোই তাদের ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছেন। কোথাও লকডাউনের প্রভাব তেমনভাবে দেখা যায়নি।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ফেসবুকে পুরোনো ভিডিও ও ছবি ছড়িয়ে দিতে দেখা গেছে। এসব পোস্টের ক্যাপশনে ১৯ নভেম্বরের লকডাউন সফল করার লক্ষ্যে বিক্ষোভের কথা উল্লেখ করা হয়েছে। তবে বাস্তবে তাদের কোনো কার্যক্রম চোখে পড়েনি। মাঠে কোনো নেতাকর্মীকেও দেখা যায়নি।

অন্যদিকে, আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রতিহত করতে মাঠে রয়েছেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাঁরা রাতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পাহারা দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন সড়কে মোটরসাইকেল শোডাউন করেছেন দলগুলোর নেতাকর্মীরা।

নগরীর এক অটোরিকশাচালক রহিম মিয়া জানান, সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন। দুপুর পর্যন্ত আল্লাহর রহমতে ৫০০ টাকা ভাড়া পেয়েছেন। শহরে মানুষের চলাচল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে। তিনি আওয়ামী লীগের ডাকা লকডাউনের কোনো প্রভাবই অনুভব করছেন না।

নগরীর জাহাজ কোম্পানি মোড়ে ব্যবসায়ী সানু মিয়ার সঙ্গে কথা হয়। তিনি বলেন, প্রতিদিনের মতোই সকালে দোকান খুলেছেন। দোকানে ক্রেতাদের উপস্থিতিও রয়েছে। বরং অন্যান্য দিনের তুলনায় আজ ক্রেতা কিছুটা বেশি।

সব মিলিয়ে আওয়ামী লীগের ডাকা লকডাউনে রংপুরের জনজীবন ও ব্যবসা-বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব দেখা যায়নি। নগরীর দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলছে।

পুলিশ জানায়, রংপুর মহানগরীতে এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।

তবে এর আগে বুধবার দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এছাড়া বৃহস্পতিবার ভোররাতে নগরীর টার্মিনাল এলাকায় একটি গ্যারেজে রাখা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসব ঘটনার পর আর কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাজার বার নেতা পরিবর্তন করলেও ইসলামী শরিয়া বাস্তবায়ন ছাড়া দেশে শান্তি আসবেনা: মুফতী ফয়জুল করিম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


হাজার বার নেতা পরিবর্তন করলেও ইসলামী শরিয়া বাস্তবায়ন ছাড়া দেশে শান্তি আসবেনা: মুফতী ফয়জুল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর এবং শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম মন্তব্য করেছেন যে, "হাজার বার দল নেতা পরিবর্তন করলেও যতদিন পর্যন্ত নীতি আদর্শ পরিবর্তন না করবেন, যতদিন শরিয়া আইন বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত দেশে শান্তি আসবেনা, মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না।"

তিনি আরও বলেন, "আমরা অনেক আশা - আকাঙ্ক্ষা নিয়ে ৫ ই আগস্টের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম, কিন্তু সে আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছিনা। দেশে চাঁদাবাজি বেড়েছে, ঘুষ বেড়েছে, ডাকাতি ছিনতাই ধর্ষণ বেড়েছে, কোন কিছুই কমে নাই। কাজেই আমাদের সব দেখা শেষ, সব দলের নীতি আদর্শ শাসন দেখা শেষ, এখন আমরা দেশে ইসলামী হুকুমত দেখতে চাই, শরীয়া আইন বাস্তবায়ন করতে চাই।"

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১২টায় নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নাটোর জেলা শাখার সম্মেলন ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে মুফতী ফয়জুল করিম এসব কথা বলেন।

নাটোর জেলা শাখার সভাপতি মুফতী আবু হানিফের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের উপদেষ্টা আল্লামা আব্দুল হক আজাদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সহ-সভাপতি মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী, সহসাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কামাল উদ্দিন সিরাজ, পরিষদের কেন্দ্রীয় নেতা মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আবুল হোসেন ও খামার পাথুরিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শিহাব উদ্দিন।

মুফতী ফয়জুল করিম আরও বলেন, "আলেম-ওলামাগণ নবী-রাসূলগণের ওয়ারিশ। ওয়ারিশ হিসেবে এই দায়িত্ব আপনার একা পালন করা অনেক কষ্টকর। সেজন্য তাকওয়ার ভিত্তিতে চলা কোন একটি দলের সাথে আপনাকে যুক্ত হতে হবে যাতে আপনি আপনার দ্বীনি কোন ভাই বিপদে পড়লে বা ব্যথিত হলে তাঁর পাশে গিয়ে দাঁড়াতে পারেন।"

সবশেষে প্রধান অতিথি মুফতী আবু হানিফকে সভাপতি, মুফতী আরিফুল ইসলামকে সহসভাপতি ও মুফতী আব্দুর রাকীবকে সাধারণ সম্পাদক করে জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের নতুন নাটোর জেলা কমিটি ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার অভিপ্রায় ছিল মিয়ানমারের: আইসিজে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার অভিপ্রায় ছিল মিয়ানমারের: আইসিজে

মিয়ানমারের উদ্দেশ্য ছিল রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার জন্য দমন-পীড়ন চালানো। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রেসিডেন্ট বিচারক ইওয়াসাওয়া ইউজি আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গাম্বিয়ার করা রোহিঙ্গা গণহত্যার মামলার রায় ঘোষণার সময় এই মন্তব্য করেন।

ইওয়াসাওয়া উল্লেখ করেন, ‘সব তথ্যপ্রমাণ বিবেচনা করে আদালত এই অভিমতে পৌঁছেছেন যে, মিয়ানমারের কর্মকাণ্ড ব্যাখ্যা করার একমাত্র যুক্তিসঙ্গত ধারণা হলো উত্তর রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি বড় অংশকে ধ্বংস করার অভিপ্রায়।’

তিনি বলেন, মিয়ানমারের সামরিক বাহিনী ২০১৭ সালে ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। ইওয়াসাওয়া বলেন, মিয়ানমারের সেনারা রোহিঙ্গাদের হত্যা ও ধর্ষণ করেছে, শিশুদের ওপর সহিংসতা চালিয়েছে এবং রোহিঙ্গা গ্রাম ও বসতি ধ্বংস করেছে।

মিয়ানমার সেনাবাহিনী তখনও হামলা চালিয়েছে, যখন বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল। তিনি আরও বলেন, আদালত নিশ্চিত হয়েছেন যে, ২০১৭ সালের ‘ক্লিয়ারেন্স অপারেশনের’ সময় সহিংসতায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হওয়ার যে প্রাক্কলন করা হয়েছে, তা তথ্যপ্রমাণ দ্বারা সমর্থিত।

২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের ফলে অন্তত সাড়ে ৭ লাখ রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। তারা হত্যাকাণ্ড, সংঘবদ্ধ ধর্ষণ ও অগ্নিসংযোগের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান।

গাম্বিয়া ২০১৯ সালের নভেম্বরে আইসিজেতে মামলাটি করে মিয়ানমারের বিরুদ্ধে, অভিযোগ করে যে তারা রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালিয়ে গণহত্যা সনদ ভেঙেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিয়ামতপুরে ৪ ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান, ৫ হাজার বস্তা সার জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


নিয়ামতপুরে ৪ ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান, ৫ হাজার বস্তা সার জব্দ
 
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৪ ব্যবসায়ী প্রতিষ্ঠানে অবৈধভাবে মজুদ করা আনুমানিক ৫ হাজার বস্তা ইউরিয়া ও ডিএপি সার জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। জব্দকৃত সারের আনুমানিক মূল্য ৫২ লাখ টাকা। এ ঘটনায় একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮ টায় নওগাঁ জেলা এনএসআই এর তথ্যের ভিত্তিতে উপজেলার খড়িবাড়ি বাজারে অভিযান পরিচালনা করা হয়। এতে চারটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুর্শিদা খাতুন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে আঘোর বাজারে মেসার্স আলামিন ট্রেডার্সের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদের প্রতিষ্ঠান থেকে ২১৪ বস্তা সার জব্দ করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। খড়িবাড়ী বাজারে মেসার্স সিমা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নূরে আলম সিদ্দক হোসেনের প্রতিষ্ঠান থেকে ১ হাজার ২০০ বস্তা সার জব্দ করা হয়।
এ ছাড়াও সাদাপুর খড়িবাড়ী বাজারে মেসার্স বুলবুল ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. বুলবুল আহম্মেদের প্রতিষ্ঠান থেকে ১ হাজার ২০০ বস্তা সার জব্দ করা হয়। 
ভ্রাম্যমান আদালতে বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা  মুর্শিদা খাতুন বলেন, জব্দকৃত সার বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টা থেকে কৃষকদের মাঝে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%