ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়াল সরকার


বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়াল সরকার

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানি ভাতা ও বিভিন্ন আর্থিক অনুদানের পরিমাণ বৃদ্ধি করেছে সরকার। এটি নিশ্চিত করা হয়েছে সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বাজেট অধিশাখা থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে।

নতুন হার অনুযায়ী, বিভিন্ন শ্রেণির মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের জন্য মাসিক সম্মানি ভাতা, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, মহান বিজয় দিবস ও বাংলা নববর্ষ উপলক্ষে বিশেষ অনুদান বৃদ্ধি করা হয়েছে। এই সুবিধা ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। জানানো হয়েছে যে, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্যও ভাতা এবং অনুদানের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ধারা ৩ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রণীত সংশ্লিষ্ট বিধিমালার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করা এবং তাঁদের মর্যাদা ও সামাজিক নিরাপত্তা অধিকতর জোরদার করার লক্ষ্যে সরকার কর্তৃক নেওয়া পদক্ষেপ।

আরও পড়ুন: শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বীর উত্তম খেতাবধারীরা মাসিক ৩০ হাজার টাকা সম্মানি ভাতা পাবেন। এছাড়া উৎসব ভাতা হিসেবে ১০ হাজার টাকা, মহান বিজয় দিবস উপলক্ষে ৫ হাজার টাকা এবং বাংলা নববর্ষ ভাতা হিসেবে ২ হাজার টাকা দেওয়া হবে।

অন্যদিকে, বীর বিক্রম এবং বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা মাসিক ২৫ হাজার টাকা সম্মানি ভাতা পাবেন। তাঁদের জন্যও উৎসব ভাতা ১০ হাজার টাকা, মহান বিজয় দিবস ভাতা ৫ হাজার টাকা এবং বাংলা নববর্ষ ভাতা ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন হার অনুযায়ী, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা মাসিক ২৩ হাজার টাকা মূল সম্মানি ভাতা, ২ হাজার টাকা চিকিৎসা ভাতা, খাদ্য ভাতা ৫ হাজার টাকা, উৎসব ভাতা ২৩ হাজার টাকা এবং বাংলা নববর্ষ উপলক্ষে ২ হাজার টাকা পাবেন।

এ ছাড়া যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের অক্ষমতার মাত্রা অনুযায়ী চারটি শ্রেণিতে বিভক্ত করা হয়েছে এবং মাসিক সম্মানি ভাতা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ‘ক’ শ্রেণির (৯৬ থেকে ১০০ শতাংশ অক্ষম) যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা মাসিক ৩০ হাজার টাকা, ‘খ’ শ্রেণির (৬১ থেকে ৯৫ শতাংশ অক্ষম) মুক্তিযোদ্ধারা ২৮ হাজার টাকা, ‘গ’ শ্রেণির (২০ থেকে ৬০ শতাংশ অক্ষম) মুক্তিযোদ্ধারা ২৩ হাজার টাকা এবং ‘ঘ’ শ্রেণির (১ থেকে ১৯ শতাংশ অক্ষম) যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা মাসিক ২০ হাজার টাকা সম্মানি ভাতা পাবেন।

আরও পড়ুন: জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ডা. মু. আসাদুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সরকার মুক্তিযুদ্ধের বীর সন্তান এবং তাঁদের পরিবারের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা রক্ষায় ধারাবাহিকভাবে বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। সর্বশেষ এই ভাতা বৃদ্ধির উদ্যোগও সেই কর্মসূচির অংশ, যা মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের জীবনমান উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মামদানির আপত্তি উপেক্ষা করে জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০২:০৩ পি.এম


মামদানির আপত্তি উপেক্ষা করে জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন নেতানিয়াহু

নেতানিয়াহু জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা ও নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির কঠোর অবস্থান তার সিদ্ধান্তে কোন প্রভাব ফেলবে না। আগামী আসন্ন সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাওয়ার পরিকল্পনা করছেন তিনি। রবিবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজে এক সাক্ষাৎকারে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান, নিরাপত্তা সম্পর্কিত বড় কোন সমস্যা না থাকলে তিনি আন্তর্জাতিক এই কূটনীতিক সম্মেলনে প্রতি বছরই অংশগ্রহণ করেন। এ বছরও সেই সম্মেলনে যাওয়ার পরিকল্পনা করছেন তিনি। এর আগে মেয়র জোহরান মামদানি নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে জানিয়েছেন, নিউইয়র্ক শহরে তাকে স্বাগত জানানো হবে না। তিনি মার্কিন প্রশাসনের প্রতি নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির পরোয়ানা কার্যকর করতে আহ্বান জানিয়েছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সফরকালে নেতানিয়াহুকে কোনওভাবেই গ্রেফতার করা হবে না এবং তাকে পূর্ণ সুরক্ষা দেওয়া হবে। উল্লেখ্য, গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৪ সালের নভেম্বরে নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যৌতুক মামলায় জেলে থাকা প্রিন্স মামুনের বিরুদ্ধে এবার আত্মহত্যার চেষ্টা মামলা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০২:০৩ পি.এম


যৌতুক মামলায় জেলে থাকা প্রিন্স মামুনের বিরুদ্ধে এবার আত্মহত্যার চেষ্টা মামলা

যৌতুক মামলা সম্পর্কিত ঘটনায় বর্তমানে জেলে থাকা প্রিন্স মামুন, যিনি আসল নাম আবদুল্লাহ আল মামুন, এবার আত্মহত্যার চেষ্টা মামলায় আইনি জটিলতায় পড়ছেন। প্রিন্স মামুনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি ফেসবুকে লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে আত্মহত্যার চেষ্টা মামলায় আটক করার জন্য শ্যোন অ্যারেস্টের আবেদন করেছে পুলিশ।

প্রিন্স মামুনের বিরুদ্ধে এই মামলা গত ২৪ জুলাই রাত অনুমান ১২টার দিকে রাজধানীর ভাটারা এলাকার বাসায় ফেসবুক লাইভের মাধ্যমে আত্মহত্যার চেষ্টার অভিযোগে দণ্ডবিধির ৩০৯ ধারায় দায়ের করা হয়। লাইভে ঘটনাক্রমে তিনি জানান, নিজের বেডরুমের সিলিং ফ্যানের সঙ্গে বাদীর ব্যবহৃত শাড়ি প্যাঁচিয়ে আত্মহত্যা করার পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, এর জন্য বাদী মোহনা ও তার পরিবারের সদস্যরা দায়ী থাকবে।

এ ঘটনার পর বাদী মোহনা, তার মা, স্বজন এবং মামুনের বাবা-মা দ্রুত ব্যবস্থা নেন এবং তাকে উদ্ধার করেন। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়।

এই ঘটনার পর মোহনা বাদী হয়ে ভাটারা থানায় দণ্ডবিধির ৩০৯ ধারায় আরেকটি মামলাও দায়ের করেন। এর আগে ২৪ জুলাই সকালেই ১ কোটি টাকা যৌতুক দাবি ও নির্যাতন করার অভিযোগে মামুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মোহনা, যার ফলে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং অর্থের দাবির মামলায় আদালতে পাঠানো হয়।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম মামুনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই দিনে গভীর রাতে আত্মহত্যার চেষ্টার ঘটনায় মামুনের বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি দায়ের করা হয়েছে।

বাংলাদেশ দণ্ডবিধির ৩০৯ ধারা অনুযায়ী, আত্মহত্যার চেষ্টা আইনত দণ্ডনীয় অপরাধ। যদি অপরাধ প্রমাণিত হয়, তবে আসামির সর্বোচ্চ ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক মো. ইয়াউর রহমান মামুনকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছেন। মামুনের আইনজীবী পলাশ চন্দ্র রয় জানান, ‘ভিডিওতে আত্মহত্যার চেষ্টার বিষয়টি স্পষ্ট এবং দেশের আইনে এর বিরুদ্ধে মামলা হওয়া স্বাভাবিক। তবে শুনানির দিন আমরা আদালতে আবেদন করব যেন প্রিন্স মামুনকে এই মামলায় শ্যোন অ্যারেস্ট না দেখানো হয়।’

অন্যদিকে, মামলার বাদী আতিকিয়া ফাইজা মোহনা এ বিষয়ে কোনো মন্তব্য করতে পরোকালাপ করা থেকে বিরত থাকেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে ট্রাকচাপায় সাবেক শ্রমিক নেতাসহ নিহত ২, আহত ১

আন্তর্জাতিক ডেস্ক

মুবাশশির আলম রাহুল, জামালপুর প্রতিনিধি

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০২:০৪ পি.এম


জামালপুরে ট্রাকচাপায় সাবেক শ্রমিক নেতাসহ নিহত ২, আহত ১

জামালপুরের দিগপাইত এলাকায় দ্রুতগতির একটি ট্রাকের চাপায় সাবেক এক শ্রমিক নেতাসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে দিগপাইত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নন্নী ড্রাইভার, জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের (দিগপাইত শাখা) সাবেক সভাপতি এবং দিগপাইত এলাকার বাসিন্দা। অপর নিহত হাফেজ মিয়া (৪৫), তিনি মাটিয়াজানি এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে একটি বেপরোয়া গতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ও কয়েকজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন গুরুতর আহত হন।

খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নন্নী ড্রাইভার ও হাফেজ মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। দুর্ঘটনার কারণ এবং ট্রাকটি শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমিরাতের ভিসা জটিলতা সমাধানে চেষ্টা চলছে: নুরুল হক নুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০২:০৫ পি.এম


আমিরাতের ভিসা জটিলতা সমাধানে চেষ্টা চলছে: নুরুল হক নুর

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশিদের ভিসা জটিলতার সমস্যার সমাধানের প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে এই কথা জানিয়ে বলেন, এই জটিলতার বিষয়ে আমরা অবগত আছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে। দেশের নাগরিকদের প্রতি সরকারের দায়বদ্ধতা রয়েছে। প্রবাসীদের জন্য যদি ভালো কিছু করা সম্ভব হয়, সেক্ষেত্রে আমার নিজেরও ভালো লাগবে এবং এটি সরকারের জন্যও ইতিবাচক হবে।

নুরুল হক আরও বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অবহেলার কারণে প্রবাসীদের ক্ষোভ থাকা একদম যৌক্তিক। দায়িত্ব গ্রহণের পর থেকে আমি ভালো কিছু করার চেষ্টা করছি, দেখা যাক কতটুকু আমি সফল হতে পারি। যদিও সময় লাগবে, তবুও আমি আশা করি ইনশাআল্লাহ নতুন ও ভালো কিছু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%