ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএমের উপমহাপরিচালকের সাক্ষাৎ


পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএমের উপমহাপরিচালকের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতা চেয়েছেন নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন সম্প্রসারণ, দক্ষ কর্মী পাঠানো এবং অনিয়মিত অভিবাসন রোধে।

রবিবার (২ আগস্ট) ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএমের অপারেশনস বিভাগের উপমহাপরিচালক (ডিডিজি) উগোচি ড্যানিয়েলস।

এ সময় আইওএমের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক ইওরি কাতো এবং ডিডিজির বিশেষ উপদেষ্টা প্রিয়া মারওয়াহ উপস্থিত ছিলেন। বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।

আরও পড়ুন: বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে আইওএমের ভূমিকার প্রশংসা করেন এবং বাংলাদেশের উন্নয়ন ও মানবিক অগ্রাধিকারে আইওএমের দীর্ঘদিনের অংশীদারিত্বের কথা উল্লেখ করেন। তিনি বলেন, গ্লোবাল কমপ্যাক্ট ফর মাইগ্রেশন (GCM)-এর চ্যাম্পিয়ন দেশ হিসেবে বাংলাদেশের জাতীয় কর্মপরিকল্পনা (GCM NAP) অনুযায়ী চুক্তির লক্ষ্য বাস্তবায়নে একটি সমন্বিত এবং কার্যকর কাঠামো গড়ে তোলার জন্য ইচ্ছুক।

তিনি নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়ানো, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, নৈতিক নিয়োগব্যবস্থা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষতা উন্নয়নে আইওএমের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে স্বাস্থ্যসেবা, কেয়ারগিভিং ও কৃষিসহ বিভিন্ন খাতে বৈশ্বিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে বাংলাদেশের দক্ষ জনশক্তির সংযোগ তৈরি করতে এবং ট্যালেন্ট পার্টনারশিপ গড়ে তুলতেও সহায়তা চান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী নারী অভিবাসী কর্মীসহ সব অভিবাসীর অধিকার ও কল্যাণ নিশ্চিত করার জন্য সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সহায়তা সেবার ওপর গুরুত্ব প্রদান করেন। সংকটাপন্ন দেশ থেকে আটকেপড়া বাংলাদেশিদের সরিয়ে নেওয়া এবং দেশে ফিরিয়ে আনতে আইওএমের সহযোগিতার প্রশংসা করে তিনি নিরাপদ প্রত্যাবাসন, টেকসই পুনর্বাসন, জলবায়ুজনিত অভিবাসন এবং মানবপাচার ও অভিবাসী পাচার প্রতিরোধে যৌথ উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

রোহিঙ্গাদের প্রসঙ্গে তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের জন্য আইওএমের মানবিক সহায়তার প্রশংসা করেন এবং তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ সৃষ্টিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা জোরদারের আহ্বান জানান। বৈঠকে উগোচি ড্যানিয়েলস নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থাপনা গড়ে তুলতে বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেন এবং বৈশ্বিক পর্যায়ে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনের পক্ষে বাংলাদেশের নেতৃত্বের ভূর্ষী প্রশংসা করেন।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

বৈঠক শেষে উভয় পক্ষ নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং বাংলাদেশের অভিবাসন ও মানবিক অগ্রাধিকার বাস্তবায়নে বাংলাদেশ-আইওএম অংশীদারিত্ব আরও জোরদারে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৭:১০ এম


সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

প্রতিদিনের কেনাকাটার প্রয়োজনীয়তা রয়েছে, তার কারণে আমাদের কোথাও না কোথাও যেতে হয়। তবে রাজধানীর কোনো মার্কেটে যাওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার সাপ্তাহিক বন্ধের দিনটি জেনে নেয়া অত্যন্ত জরুরি বিশেষ করে। তা না হলে বিড়ম্বনায় পড়তে হতে পারে।

তাহলে দেখে নেওয়া যাক, সোমবার (৩ আগস্ট) রাজধানীর কোন কোন এলাকার শপিংমল ও মার্কেটগুলো বন্ধ রয়েছে।

আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ী একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ, সানারপাড়।

এছাড়া রামপুরার মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, মেরাদিয়া বাজার, আয়েশা-মোশারফ শপিং কমপ্লেক্স, দনিয়া তেজারত সুপার মার্কেট, আবেদীন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘মাসে পাঁচ-ছয় বার ঘনিষ্ঠ হতে হবে’, প্রভাবশালী ব্যক্তির প্রস্তাবে থ হয়ে গিয়েছিলেন! কী করেছিলেন আকাঙ্ক্ষা?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৭:১৬ এম


‘মাসে পাঁচ-ছয় বার ঘনিষ্ঠ হতে হবে’, প্রভাবশালী ব্যক্তির প্রস্তাবে থ হয়ে গিয়েছিলেন! কী করেছিলেন আকাঙ্ক্ষা?

নিজের জীবনের কাস্টিং কাউচের কথা শেয়ার করে আকাঙ্ক্ষা জানান, সৌন্দর্য প্রতিযোগিতার জগতের এক প্রভাবশালী ব্যক্তি তাঁর কাছে যৌন সম্পর্কের প্রস্তাব দিয়েছিলেন, যা আর্থিক সাহায্যের বদলে।

রিয়্যালিটি শো ‘লক আপ: সচ ইয়া সজ়া’ থেকে বিদায় নিয়েছেন মডেল আকাঙ্ক্ষা চৌধরী। অনুষ্ঠানটি থেকে বিদায় নেওয়ার আগে তিনি নিজের জীবনের কাস্টিং কাউচের অভিজ্ঞতা ভাগ করে নেন। আকাঙ্ক্ষার মতে, সৌন্দর্য প্রতিযোগিতার জগতে একজন প্রভাবশালী ব্যক্তি তাঁর কাছে যৌন সম্পর্কের প্রস্তাব দিয়েছিলেন, যা তিনি অত্যন্ত অবাক হয়ে শোনেন। ঘটনার বিষয়টি প্রকাশ করতে গিয়ে তিনি আবেগপ্রবণ হয়ে ওঠেন। অনুষ্ঠানের সঞ্চালক ফরাহ খান এবং রিতেশ দেশমুখ তাঁর সাহসের প্রশংসা করেন।

আকাঙ্ক্ষা বলেন, “আমি একটি সৌন্দর্য প্রতিযোগিতায় যোগ দিতে চেয়েছিলাম। সেই জন্য পোশাক, প্রশিক্ষণসহ নানা খরচের জন্য ১ থেকে ২ লক্ষ টাকা লাগবে। আমাদের তখন সেই সামর্থ্য ছিল না। বাবা-মাও টাকা দিতে পারেননি। তখন আমি এক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ করি। তবে তাঁর নাম বলতে চাই না, কারণ তিনি খুব বড় নাম। বহু বছর ধরে তাঁকে চিনতাম। বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় বিচারক হিসাবে আসতেন। আমি শুনেছিলাম, তিনি অনেক প্রতিযোগীকে আর্থিক সাহায্য করেছেন। তাই আমি তাঁর কাছে দুই মাসের জন্য সাহায্য চেয়েছিলাম। আমি বলেছিলাম, পরবর্তীতে কাজ করে সেই টাকা ফেরত দেব। আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি, এবং ভাল কথা বলতে পারি, তাই তাঁর সংস্থায় কাজও করতে পারতাম। তিনি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে আমাকে বাড়িতে ডেকে পাঠান।

তারপর আকাঙ্ক্ষা সেই ঘটনার কথা শেয়ার করতে গিয়ে বলেন, “ওই বাড়িতে আমি আগে গিয়েছি। প্রশিক্ষকদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে সেখানে গিয়েছিলাম। কিন্তু সেই দিন আমি পৌঁছোতেই উনি আমাকে জড়িয়ে ধরেন। শুধু জড়িয়ে ধরেই থামেননি, অশালীনভাবে স্পর্শ করতে থাকেন। আমি তাঁকে সরিয়ে দিলাম। এরপর তিনি বসে বলেন, ‘এক বছর পর তোমাকে দেখি। এখন তুমি বড় হয়ে গেছ। এক বছর আগে যখন এসেছিলে, তখন তোমার চিন্তাভাবনা খুব সেকেলে ছিল। যদি তখন আমার সঙ্গে থাকতে, তাহলে এত দিনে অভিনয়ের সুযোগ পেয়ে যেতেই।’ তিনি আরো বলেছিলেন, ‘এখন তো কেউ কাজ দিচ্ছে না। আমি তোমাকে টাকা দেব, কিন্তু তার বদলে আমার সঙ্গে যৌন সম্পর্ক করতে হবে।’ তিনি তখন বলেন, এক মাসে পাঁচ-ছয় বার তাঁর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে হবে।

আকাঙ্ক্ষা তখন সেই প্রভাবশালী ব্যক্তিকে বলেছিলেন, “স্যার, আমি জানতাম না এমন কিছু হবে। যদি জানতাম, কখনও এখানে আসতাম না।” এই উত্তর শুনে আকাঙ্ক্ষাকে ফের সেকেলে বলে উল্লেখ করেন সেই ব্যক্তি। তিনি বলেন, “এই ইন্ডাস্ট্রিতে এ সব না করলে কিছু হয় না।”

আকাঙ্ক্ষার কথা শুনে ফরাহ খান এবং রিতেশ দেশমুখ আবেগপ্রবণ হয়ে পড়েন। ফরাহ তখন বলেন, “আশা করি, ওই ব্যক্তি এই অনুষ্ঠান দেখছেন এবং বুঝতে পারছেন, আজ তুমি কোথায় পৌঁছেছ। তোমার চিন্তাভাবনা মোটেই সেকেলে নয়, বরং একেবারে সঠিক। তোমাকে নিয়ে আমি গর্বিত।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সন্তান জন্ম দেওয়াই জীবনের একমাত্র উদ্দেশ্য নয়’, দু’বার গর্ভপাতের পরে কী সিদ্ধান্ত নিয়েছিলেন নৌহীদ?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২১ এম


‘সন্তান জন্ম দেওয়াই জীবনের একমাত্র উদ্দেশ্য নয়’, দু’বার গর্ভপাতের পরে কী সিদ্ধান্ত নিয়েছিলেন নৌহীদ?

২০১৭ সালে রুস্তম কন্ট্রাক্টরের সঙ্গে বিয়ের পর নৌহীদ সৈরুসী দু’বার গর্ভপাতের অভিজ্ঞতার সম্মুখীন হন। সেই সময়টি তাঁর জন্য অত্যন্ত কঠিন ছিল এবং তাঁদের জীবন ও চিন্তাভাবনাতে পরিবর্তন আসে। তাঁদের দুটি ঘটনা তাঁকে এবং রুস্তমকে পশুদের সাহায্য করা এবং নিজেদের পোষ্যদের যত্ন নেওয়ার বিষয়ে বেশি মনোযোগ দিতে উদ্বুদ্ধ করে।

সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো তুলে ধরে নৌহীদ তাঁর জীবনের এই কঠিন সময়ের কথা শেয়ার করেন। ২০১৭ সালে রুস্তমের সাথে বিয়ের পরে তিনি ২০১৮ সালে প্রথম সন্তানের খবর পান। কিন্তু তিন মাসের মাথায় সেই শিশুটিকে হারাতে হয়। নৌহীদ জানান, “আমাদের বিয়ে হয় ২০১৭ সালে। ২০১৮ সালে প্রথম বার আমি অন্তঃসত্ত্বা হই। কিন্তু দুর্ভাগ্যবশত তিন মাসের মাথায় আমার গর্ভপাত হয়। শেষ বারের মতো পরীক্ষা করাতে গিয়েছিলাম। তখন চিকিৎসক জানান, শিশুর আর হৃদ্‌স্পন্দন নেই। সেই খবর পরিবারের সবাইকে আমাকেই জানাতে হয়েছিল। এর পর আমরা জোজোকে (সারমেয়) দত্তক নিই। যেটি একটি ককার স্প্যানিয়েল। দেখতে এবং শুনতে প্রায় পায়ই না ও।”

নৌহীদ আরও একবার অন্তঃসত্ত্বা হন, কিন্তু সেবারও গর্ভপাত ঘটে। এই সময়টি ছিল করোনাকাল এবং এই দুটি সন্তানের পরিণতি তাকে নতুন করে ভাবতে বাধ্য করে। নৌহীদ বলেন, “অতিমারীর মাঝামাঝি সময়ে আমি দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হই। কিন্তু সে বারও গর্ভপাত হয়। তখন আমরা ভাবতে শুরু করি, জীবনের উদ্দেশ্য শুধু সন্তান জন্ম দেওয়া নয়। এর থেকেও বড় কোনও উদ্দেশ্য নিশ্চয়ই আছে। আপনারাও নিশ্চয়ই লক্ষ করেছেন, আমরা যে পৃথিবীতে বড় হয়েছি, আজকের পৃথিবী আর তেমন নেই।” এর পর থেকেই নৌহীদ এবং রুস্তম পোষ্য দত্তক নিয়ে তাকেই সন্তানস্নেহে বড় করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম বন্দর, সমুদ্র ও নৌপথ শক্তিশালী হলেই সার্বভৌমত্ব আরো সুদৃঢ় হবে : নাহিদ ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২৭ এম


চট্টগ্রাম বন্দর, সমুদ্র ও নৌপথ শক্তিশালী হলেই সার্বভৌমত্ব আরো সুদৃঢ় হবে : নাহিদ ইসলাম

 

বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, ‘আমাদের সমুদ্র-নৌপথকে পরিকল্পনা মাফিক সাজাতে পারলে এবং শক্তিশালী করতে পারলে, তখনই আমরাই আমাদের সার্বভৌমত্বকে আরো শক্তিশালী করতে সক্ষম হব।’

এ সব কথা তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চবি শাখা জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রতিরোধ ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন।

মো. নাহিদ ইসলাম বলেন, ‘এখনও আমাদের সংস্কার ও বিচারের দাবিতে কথা বলতে হচ্ছে। যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, যে সরকারই ক্ষমতায় থাকুক, তাদের পরিণতি স্বৈরতান্ত্রিক হবে। রাষ্ট্রপতি কে হবে তার ভার ন্যস্ত করা হয়েছে প্রধানমন্ত্রীর হাতে। এতদিন যে ক্ষমতার ভারসাম্যের আলোচনা হয়েছে, সরকার এখন তার উল্টো দিকে হাঁটছে। পাঁচ মাসের মধ্যে জনগণ কথা বলার সুযোগ পেয়েছে।’

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে আমরা এক অসমাপ্ত কাজ করে এসেছি। কেন আমরা সফল হতে পারিনি, তা আমাদের দায়ী করতে পারেন। তবে বাস্তবতা হলো, সেসময় আমাদের সমর্থন পাওয়া যায়নি। বর্তমানে যারা গণঅভ্যুত্থানের কর্তৃত্ব দাবি করছেন, তারা তো প্রথমেই ক‍্যান্টনমেন্ট চলে গেছেন। রাজনৈতিক দলগুলোর পূর্বের ভূমিকা বিশ্লেষণ করা উচিত।’

নাহিদ ইসলাম আরো বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতা ছাড়বেন, এটি অনেকের প্রত্যাশা ছিল। কিন্তু ক্ষমতার কাঠামোর পরিবর্তন কিংবা তিনি দেশ ছেড়ে পালিয়ে যাবেন, এমনটি অনেকের প্রত্যাশায় ছিল না। বরং এই পরিকল্পনা ছিল যে, আওয়ামী লীগকে বিরোধী দলে রেখে পরবর্তীতে আবার ক্ষমতায় আনে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে নিয়ে তিনি বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব হচ্ছে পুরো চট্টগ্রাম বিভাগকে নেতৃত্ব প্রদান করা। আমরা জানি ঢাকার পরে সবচেয়ে বেশি আন্দোলন হয়েছে এবং আন্দোলনের দুর্গ হিসেবে চট্টগ্রাম শহর গড়ে উঠেছিল; যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকেই উৎসাহিত হয়েছিল। আগামীতে যদি জনগণের পক্ষে কোনো আন্দোলন ঘটনার সৃষ্টি হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অবশ্যই সে আন্দোলনে অংশগ্রহণ করবে।’

সমুদ্র ও বন্দর নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য, ‘আমাদের তিন দিকে ভারত অবস্থিত। আমাদের একমাত্র উন্মুক্ত স্থান হচ্ছে সমুদ্র, যার মধ্য দিয়ে আমরা বিশ্বে যোগাযোগ স্থাপন করতে পারি। এর ফলে বাংলাদেশ কখনোই ভারতের দিল্লির ওপর নির্ভরশীল নয়। আমরা স্বনির্ভর হতে পারছি কারণ আমাদের সমুদ্র বন্দর রয়েছে। আমাদের সমুদ্র-নৌপথ যদি পরিকল্পনা মাফিক সাজানো যায় এবং শক্তিশালী করা যায়, তাহলেই আমাদের সার্বভৌমত্ব শক্তিশালী হবে। এই নেতৃত্ব অবশ্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকেই হতে হবে।’

সভায় আরো বক্তব্য দেন চবির দর্শন বিভাগের অধ্যাপক মোজাম্মেল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সোহাইব, এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%