ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

নতুন দায়িত্বে ডা. জাহিদ


নতুন দায়িত্বে ডা. জাহিদ

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৬ ১৬:৫৩

আরও পড়ুন: বাংলাদেশের রিজার্ভ বেড়ে ৩৪.৯৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে

সরকার একটি নতুন মন্ত্রিসভা কমিটি গঠন করেছে কৃষি মন্ত্রণালয়ের সারসংক্রান্ত কার্যক্রমে সহায়তা প্রদানের জন্য। এই কমিটির নেতৃত্ব দেওয়া হয়েছে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনের দ্বারা।

 

মঙ্গলবার (২৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এ বিষয়ে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, কমিটি সার উত্তোলন, বিতরণ এবং সার-ডিলার নিয়োগ সংক্রান্ত কার্যক্রমের উপর নজর রাখবে। পাশাপাশি, কৃষি মন্ত্রণালয়কে এই বিষয়গুলোতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে তারা। কৃষি মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

আরও পড়ুন: ইতালির ভিসেন্সায় বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা

 

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রাষ্ট্রপতির আদেশক্রমে, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, নতুন এই কমিটি গঠনের নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।

এভাবে, আবু জাফর মো. জাহিদ হোসেন কৃষি মন্ত্রণালয়ের সার উত্তোলন, বিতরণ ও ডিলার নিয়োগ সংক্রান্ত কার্যক্রমে পরামর্শ দেওয়ার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করলেন।

আরও পড়ুন: বিরোধী দলের অভিযোগ, ইউপি উন্নয়ন বরাদ্দে বৈষম্য

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোট থেকে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোট থেকে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

খুলনা, ২৫ আগস্ট, ২০২৬ : বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, গতকাল সোমবার বঙ্গোপসাগরে টহল কার্যক্রম পরিচালনার সময় নৌবাহিনী জাহাজ ‘বানৌজা কপোতাক্ষ’ মোংলা ফেয়ারওয়ে বয়ের নিকট হতে ভাসমান অবস্থায় থাকা মাছ ধরার বোট ‘এফবি আল আমিন’ এবং ১৬ জন জেলেকে উদ্ধার করে।

আইএসপিআর জানায়, রোববার রাতে বঙ্গোপসাগরে টহলকালে একটি মাছ ধরার বোট ইঞ্জিন বিকল হয়ে ভাসমান থাকার বিষয়ে তথ্য পায় নৌবাহিনীর জাহাজ কপোতাক্ষ। এ প্রেক্ষিতে রাতের আঁধারেই উদ্ধার কার্যক্রম শুরু করে নৌবাহিনীর জাহাজটি। পরদিন সকালে প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার মধ্যেই মৎস্য বোটটিকে মোংলা ফেয়ারওয়ের সন্নিকটে শনাক্ত করা হয়। তাৎক্ষণিক নৌবাহিনী জাহাজটি ঘটনাস্থলে পৌঁছায়। পরে ইঞ্জিন বিকল হওয়া মাছ ধরার বোট থেকে ১৬ জন জেলেকে উদ্ধার করে।

এ সময় নৌবাহিনীর সদস্যরা জেলেদের প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

উদ্ধার হওয়া জেলেদের সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট বাগেরহাটের শরনখোলা এলাকা থেকে তারা মাছ ধরার উদ্দেশ্যে বোটযোগে সমুদ্রে গমন করে।

দু’দিন পর বোটের ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং গত তিনদিন ধরে  সমুদ্রে ভাসতে থাকে।

পরবর্তীতে, সাগরের উত্তাল ঢেউ ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেই নৌবাহিনীর জাহাজ বোটটিকে টোয়িং করে সুন্দরবন সংলগ্ন হিরণ পয়েন্টে নিরাপদে নিয়ে আসে এবং বোটসহ জেলেদের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে।

উল্লেখ্য, সমুদ্রে বিপদগ্রস্ত জেলে ও নৌযানকে দ্রুত উদ্ধার করে নিরাপদে তীরে পৌঁছে দেওয়া নৌবাহিনীর দায়িত্বশীলতা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুরুর আগেই ত্রিদেশীয় সিরিজ শেষ স্মিথের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


শুরুর আগেই ত্রিদেশীয় সিরিজ শেষ স্মিথের

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬ : পেশির ইনজুরির কারণে নামিবিয়া সফরে আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার মিডল-অর্ডার ব্যাটার জেসন স্মিথ। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে স্মিথের ছিটকে যাবার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। 

সিএসএ জানয়, পেশির ইনজুরির কারণে আসন্ন ত্রিদেশীয় সিরিজে খেলতে পারবেন না স্মিথ। তাকে কিছুদিন বিশ্রাামে থাকতে হবে। স্মিথের বদলি হিসেবে কাউকে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

দলে থাকা অন্যান্য ব্যাটাররা হলেন- টনি ডি জর্জি, ডেওয়াল্ড ব্রেভিস, লুহান ড্রি প্রিটোরিয়াস, কনর এস্টারহুইজেন এবং দুই ভাই- জর্ডান হারমান ও রুবেন হারমান। 

নামিবিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা দলে আছেন ১১টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে খেলা স্মিথ। ওয়ানডেতে স্মিথের খেলার বিষয়ে সিদ্ধান্ত নিবে দক্ষিণ আফ্রিকা মেডিকেল টিম। ত্রিদেশীয় সিরিজ শেষে নামিবিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে সিরিজ ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

নামিবিয়া সফরের জন্য দলে উপরের সারির বেশ কিছু খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছে দক্ষিণ আফ্রিকা।

আগামী ২৮ আগস্ট থেকে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে। স্বাগতিক নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকার সাথে থাকছে জিম্বাবুয়ে। প্রথম দিনই মাঠে নামবে নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা

বরগুনা, ২৫ আগস্ট ২০২৬ : জেলায় আজ প্লাস্টিক দূষণ হ্রাস ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ এস এম কাসেম।

ফারুক আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠাঅনে সহকারী বন সংরক্ষক মো. মোজাম্মেল হোসেন, জেলায় পরিবেশ অধিদপ্তরের বরগুনার সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ, সুন্দরবন সাংবাদিক ফোরামের সভাপতি মনির হোসেন কামাল, সুভাশীষ ভট্টাচার্য, চিত্তরঞ্জন শীল, মুশফিক আরিফ, ঝর্না আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।

এ পরামর্শ সভায় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সাংবাদিক সহ ৫০ জন উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে সিআরএ ও দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা পর্যালোচনা বিষয়ক কর্মশালা

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


কুড়িগ্রামে সিআরএ ও দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা পর্যালোচনা বিষয়ক কর্মশালা

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পর্যায়ে সিআরএ ও দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা পর্যালোচনা বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে যাত্রাপুর ইউনিয়ন পরিষদে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (ইউডিএমসি) সদস্য এবং বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত জনগণের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মশালাটির আয়োজন করে ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি।

কর্মশালায় স্থানীয় পর্যায়ে বিদ্যমান দুর্যোগ ঝুঁকি, ঝুঁকিপূর্ণ জনগণ ও এলাকার সমস্যা চিহ্নিতকরণ নিয়ে আলোচনা হয়। এছাড়াও, এসব ঝুঁকি মোকাবিলায় গৃহীত ও প্রস্তাবিত বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

এতে উপস্থিত ছিলেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আব্দুর গফুর, ইউপি সদস্য রহিম উদ্দিন হায়দার রিপন, মাহাবুব রহমান, শিক্ষক লুৎফর এবং ব্র্যাকের আঞ্চলিক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক রেদওয়ানুজ্জামান চৌধুরী প্রমুখ।

সভায় অংশগ্রহণকারী ইউনিয়ন পর্যায়ে সিআরএ ও দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা পর্যালোচনা করেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা স্থানীয় বাস্তবতা ও জনগণের অগ্রাধিকার বিবেচনায় নিয়ে দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%