ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং
অর্থ পাচারের অভিযোগ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের নতুন পদক্ষেপ


আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের নতুন পদক্ষেপ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান বলেছেন, সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে যেসব দেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে, সেসব দেশে তথ্য চেয়ে চিঠি পাঠানো হবে। তিনি উল্লেখ করেছেন, "আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়।"

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সাইদুর রহমান খান জানান, অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তারা পরবর্তী ধাপে গেছেন এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, "এখানে মনমতো কাজ করার কোনো অবকাশ নেই।"

আসিফের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আলোচনা ও সমালোচনা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "অনেক কথাই বলা হচ্ছে। আপনারা লক্ষ্য রাখেন, দেখেন আমরা কী করছি।"

আরও পড়ুন: পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে ইনকিলাব মঞ্চের পথসভা

তিনি আরও বলেন, "নিজেরা বুঝতে পারবেন এটা মনগড়া কিনা, বা আমরা কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করছি কিনা।" অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলছে। অনুসন্ধান শেষে প্রতিবেদন পাওয়ার পর কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে।

এনসিপি মুখপাত্রের বিরুদ্ধে অভিযোগে বিদেশে অর্থ পাচারের বিষয় থাকলে সংশ্লিষ্ট দেশগুলোতে তথ্য চেয়ে চিঠি পাঠানো হবে কিনা—এমন প্রশ্নের উত্তরে সাইদুর রহমান খান বলেন, "আইনের আওতায় বিদেশে এমএলআর (Mutual Legal Assistance Request) পাঠানোর প্রয়োজন হলে আমরা তা অবশ্যই করব।" তিনি উল্লেখ করেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে যেসব দেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে, প্রয়োজন হলে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে তথ্য চেয়ে চিঠি দেওয়া হবে। যদি সত্যতা যাচাই করে অভিযোগের সারবত্তা পাওয়া যায়, তবে পরবর্তী ধাপে অগ্রসর হবে দুদক।

দুদক সচিব বলেন, অভিযোগের বিষয়ে অনুসন্ধান ও তদন্তের ফলাফলের ভিত্তিতেই কমিশন পরবর্তী কার্যক্রম নির্ধারণ করবে।

আরও পড়ুন: রংপুরে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে এমপি বেলালের গুরুত্বারোপ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেনে হুথিদের অস্ত্রভাণ্ডারে বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৩ পি.এম


ইয়েমেনে হুথিদের অস্ত্রভাণ্ডারে বিমান হামলা

ইয়েমেনের মারিব প্রদেশে হুথি বিদ্রোহীদের একাধিক অস্ত্রভাণ্ডারকে লক্ষ্য করে বিমান হামলা পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, মারিবের আল-জুবাহ জেলায় এই হামলাগুলো সংঘটিত হলেও এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি, মারিবের হারিব জেলায় সরকারি বাহিনী হুথিদের একটি অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করেছে।

অন্য একটি ঘটনায়, তাইজ বিমানবন্দরের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্যাডের ওপর যুদ্ধবিমান থেকে বোমা হামলা চালানো হয়েছে। এছাড়া, তাইজের পূর্বে স্থানীয় পরিষদ ভবনে হুথি নেতাদের একটি বৈঠক চলাকালীনও বিমান হামলার খবর পাওয়া গেছে।

সরকারি বাহিনী এবং হুথি বিদ্রোহীদের মধ্যে চলমান তীব্র লড়াইয়ের অংশ হিসেবে এসব হামলা অব্যাহত রয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে তাইজ ও মারিব প্রদেশে হুথিদের অবস্থান এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে নিয়মিত হামলা চালাচ্ছে সরকারি জোট।

উল্লেখ্য, ২০১৪ সালে হুথিরা রাজধানী সানা দখল করার পর থেকেই ইয়েমেনে এই দীর্ঘ সংঘাতের সূচনা ঘটে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৪ পি.এম


বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে

প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশেষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমুখ উপস্থিত থাকবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৮ ফাইনাল মিউনিখে, ২০২৯’এ বার্সেলোনায় অনুষ্ঠিত হবে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৪ পি.এম


২০২৮ ফাইনাল মিউনিখে, ২০২৯’এ বার্সেলোনায় অনুষ্ঠিত হবে

ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬ : ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা আজ ২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা করেছে। ২০২৮ সালের ফাইনাল মিউনিখের আলিয়াঁজ এরেনায় অনুষ্ঠিত হবে এবং পরবর্তী বছর বার্সেলোনার ক্যাম্প ন্যুতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

মিউনিখে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ২০২৫ সালে অনুষ্ঠিত হয়েছিল। ঐ ম্যাচে পিএসজি ইন্টার মিলানকে ৫-০ গোলে পরাজিত করে ইউরোপীয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্ব প্রথমবারের মত অর্জন করে।

অন্যদিকে, ক্যাম্প ন্যুতে সর্বশেষ ফাইনালটি ১৯৯৯ সালে অনুষ্ঠিত হয়েছিল। সেবারের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড স্টপেজ টাইমে দুই গোল করে বায়ার্ন মিউনিখকে ২-১ ব্যবধানে পরাজিত করে শিরোপা জয় করে। ২০২৭ সালের ফাইনালের ভেন্যু ইতোমধ্যেই নির্ধারণ করা হয়েছে, যা মাদ্রিদের মেট্রোপালিটানো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এদিকে, পরবর্তী দুই বছরের ইউরোপা লিগের ফাইনালের ভেন্যু চূড়ান্ত করেছে উয়েফা। ২০২৮ সালে বুখারেস্টে এবং ২০২৯ সালে বুদাপেস্টে ফাইনাল অনুষ্ঠিত হবে। এই দুই বছরের কনফারেন্স লিগের ফাইনাল যথাক্রমে তুরিন ও বুদাপেস্টে অনুষ্ঠিত হবে।

এছাড়া, ২০২৭ সালের উয়েফা সুপার কাপের ফাইনাল এ্যামাস্টারডামে অনুষ্ঠিত হবে এবং ২০২৮ সালের ফাইনাল আস্তানায় হবে। নারী চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ভেন্যু হিসেবে ২০২৮ সালে লিঁও এবং ২০২৯ সালে কার্ডিফকে নির্বাচন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে বিজিবির অভিযানে ২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

ফেনী প্রতিনিধি

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৪ পি.এম


ফেনীতে বিজিবির অভিযানে ২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত মালামাল পরবর্তী আইনি কার্যক্রমের জন্য স্থানীয় থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%