ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

হরমুজে জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের হামলা


হরমুজে জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের হামলা

হরমুজ প্রণালিতে আবারও একটি বাণিজ্যিক জাহাজে হামলার একটি ঘটনা ঘটেছে।

একটি বাল্ক ক্যারিয়ার প্রণালিটি অতিক্রম করার সময় অজ্ঞাত স্থান থেকে চালানো একটি প্রজেক্টাইল আঘাতের ফলে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় জাহাজের ইঞ্জিন রুমে ক্ষতি হয়েছে এবং এক ক্রু সদস্য হতাহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, গত ১৫ আগস্ট স্থানীয় সময় রাত প্রায় দশটায় এই ঘটনা ঘটে। ওমানের উপকূলের কাছে বহিরাগামী একটি বহরের সঙ্গে যাত্রা করার সময় জাহাজটির ডান দিক (স্টারবোর্ড সাইড) লক্ষ্য করে এই হামলা চালানো হয়। আকস্মিক এই হামলায় জাহাজটির ইঞ্জিন রুমে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইউকেএমটিও নিশ্চিত করেছে যে ঘটনার পরপরই ওমান কোস্ট গার্ডের সহায়তায় অবশিষ্ট ক্রুদের উদ্ধারের কাজ শুরু হয় এবং আহতদের সহায়তায় জরুরি পদক্ষেপ নেওয়া হয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী ৭টি সেনাবাহিনী ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন

তবে ঘটনাটির কারণে কোনো ধরনের পরিবেশগত বিপর্যয় বা তেল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেনি। সংস্থাটি এলাকার সমস্ত বাণিজ্যিক জাহাজকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে চলাচলের জন্য নির্দেশনা দিয়েছে এবং কোনো ধরনের সন্দেহজনক কার্যক্রম চোখে পড়লে তা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে পরামর্শ দিয়েছে। বর্তমানে ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

এই হামলার ঘটনার মধ্য দিয়ে হরমুজ প্রণালিতে দীর্ঘদিন ধরে চলা অস্থিরতা ও সামুদ্রিক বাণিজ্যিক সংকটের তীব্রতা নতুন করে প্রকাশ পেল। বিশ্ব বাজারের মোট অপরিশোধিত খনিজ তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়, সেই প্রণালিতে সাম্প্রতিক যুদ্ধের কারণে ইতিমধ্যে বাণিজ্যিক জাহাজের যাতায়াত আশঙ্কাজনকভাবে কমে গেছে।

সামুদ্রিক নজরদারি সংস্থা মেরিন ট্রাফিকের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টার মধ্যে মাত্র কিছু নির্দিষ্ট বাণিজ্যিক জাহাজ এই পথ দিয়ে যাতায়াত করতে সক্ষম হয়েছে। বিশ্বের শক্তিশালী দেশগুলোর মুখোমুখি অবস্থানের ফলে মধ্যপ্রাচ্যের অন্যতম এই প্রধান শক্তি সরবরাহ পথটি কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছে।

আরও পড়ুন: নাজরানে হেলিকপ্টার বিধ্বস্ত, সৌদি আরবে দুই ক্রু নিহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাতে মেহেদিতে ‘বিআরটিসি’ লিখে পিংক বাস চালালেন নারী চালক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৮ পি.এম


হাতে মেহেদিতে ‘বিআরটিসি’ লিখে পিংক বাস চালালেন নারী চালক

মেহেদির রঙে লেখা ‘বিআরটিসি’ হাতে নিয়ে নতুন কর্মজীবনের প্রথম দিন শুরু করলেন পিংক বাসের এক নারী চালক। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে তাকে পিংক বাসের চালকের আসনে।

ছবিতে নারী চালক গোলাপি পোশাকে আছেন এবং মাথায় হিজাব পরে বাস চালাচ্ছেন। তার দুই হাতে রয়েছে মেহেদির নকশা, যার মধ্যে একটি হাতে লেখা ‘বিআরটিসি’। নতুন কর্মস্থলের প্রতি ভালোবাসা, আবেগ ও গর্বের প্রতীক হিসেবে বিষয়টি অনেকের চোখে পড়েছে।

এটি বিআরটিসিতে ওই নারী চালকের কর্মজীবনের প্রথম দিনের একটি ছবি। নতুন অধ্যায়ের সূচনাকে স্মরণীয় করে রাখতে, মেহেদির নকশায় প্রতিষ্ঠানের নাম লিখবার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আগ্রহ সৃষ্টি করেছে।

দেশের গণপরিবহন খাতে নারীদের অংশগ্রহণ ধীরে ধীরে বাড়ছে, এবং চালকের আসনে নারীদের উপস্থিতি সেই পরিবর্তনের প্রমাণ। পিংক বাসের নারী চালকদের কর্মজীবনের প্রথম দিনের ছবি অনেকের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

নারীদের কর্মসংস্থান ও গণপরিবহন খাতে অংশগ্রহণ বৃদ্ধি পাওয়াকে ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ আফ্রিকা সফরের বাংলাদেশ ‘এ’ দলে রয়েছেন যারা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৯ পি.এম


দক্ষিণ আফ্রিকা সফরের বাংলাদেশ ‘এ’ দলে রয়েছেন যারা

বাংলাদেশ ‘এ’ দল ঘোষণার মাধ্যমে দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম আনঅফিশিয়াল টেস্টের প্রস্তুতি নিচ্ছে। বিসিবি স্কোয়াড ঘোষণা করেছে এবং জাতীয় দলের বেশ কিছু পরিচিত ক্রিকেটার স্কোয়াডে জায়গা পেয়েছেন।

১৩ সদস্যের এই দলে নেতৃত্ব দেবেন মাহিদুল ইসলাম অঙ্কন।

ব্যাটিং লাইনআপে অভিজ্ঞতার সঙ্গে তরুণদের মিশেল দেখা যাচ্ছে। ওপেনিংয়ে রয়েছেন নাঈম শেখ, মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান।

মিডল অর্ডারকে শক্তিশালী করার জন্য শাহাদাত হোসেন দিপু, আফিফ হোসেন ধ্রুব এবং পারভেজ হোসেন ইমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

বোলিং বিভাগে স্পিন আক্রমণের কাজ করবেন হাসান মুরাদ ও নাঈম হাসান। পেস এবং অলরাউন্ডারের ক্যাটাগরিতে আছেন এনামুল হক, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন এবং কালাম সিদ্দিকী আলিন।

এই সফর বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটারদের জন্য নিজেদের সামর্থ্য প্রদর্শনের সুযোগ। বিশেষ করে যারা জাতীয় দলের বাইরে আছেন, তাদের জন্য ভালো পারফর্ম করে নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করার সুযোগ।

প্রিটোরিয়ায় অনুষ্ঠিত এই দুই দলের প্রথম আনঅফিশিয়াল টেস্টটি শুরু হবে ২৩ আগস্ট।

বাংলাদেশ ‘এ’ দলের সদস্যরা হলেন: মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক), নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, পারভেজ হোসেন ইমন, হাসান মুরাদ, নাঈম হাসান, এনামুল হক, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, এবং কালাম সিদ্দিকী আলিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তীব্র গরমে টানা চার দিন বিদ্যুৎহীন অবস্থায় সাগরে ভেসেছিল মার্কিন যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৪৭ পি.এম


তীব্র গরমে টানা চার দিন বিদ্যুৎহীন অবস্থায় সাগরে ভেসেছিল মার্কিন যুদ্ধজাহাজ

দক্ষিণ চীন সাগরের তীব্র তাপদাহের মধ্যে মার্কিন নৌবাহিনীর আর্লেই বার্ক-শ্রেণির গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস বেনফোল্ড’ চরম যান্ত্রিক বিপর্যয়ের মুখে পড়েছিল। গত জুলাই মাসে জেনারেটরে কারিগরি ত্রুটির কারণে প্রায় ১০ হাজার টন ওজনের এই যুদ্ধজাহাজটি টানা চার দিন সম্পূর্ণ বিদ্যুৎহীন অবস্থায় ভেসে ছিল। ফলে সাগরের ভেতরে তীব্র গরমের মধ্যে জাহাজে বন্ধ হয়ে যায় শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা, টয়লেট, রান্নাঘর এবং পানীয় জল সরবরাহ। 

মার্কিন সপ্তম ফ্লিট সিএনএনকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। ইরান যুদ্ধ ও বৈশ্বিক বিভিন্ন আন্তর্জাতিক বাধ্যবাধকতার কারণে মার্কিন নৌবাহিনীর উপর যে বাড়তি মানসিক ও শারীরিক চাপ সৃষ্টি হয়েছে, এই ঘটনা সেই সংকট ও চরম অব্যবস্থাপনার একটি নতুন উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। 

মার্কিন সপ্তম ফ্লিটের মুখপাত্র নেভি কমান্ডার ম্যাথিউ কোমার জানান, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে একটি নিয়মিত অপারেশন চলাকালে ২৪ জুলাই এই ‘ইঞ্জিনিয়ারিং ক্যালিমিটি’ বা কারিগরি বিপর্যয় ঘটে। এর ফলে রণতরিটি শুধু নিজের চলাচলের সক্ষমতা হারায়নি, বরং এর অভ্যন্তরীণ সার্বিক সেবা সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যায়। কমান্ডার কোমার বলেন, এই সংকটময় পরিস্থিতিতে কোনো ক্রু সদস্য আহত হননি এবং তারা পরিস্থিতি মোকাবিলা করতে অত্যন্ত ধৈর্য, পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে কাজ করেছেন। মার্কিন এনআই নিউজ প্রথম এই বিদ্যুৎ বিভ্রাটের ঘটনার খবর প্রকাশ করে জানায় যে এটি দক্ষিণ চীন সাগরে ঘটেছিল। বর্তমানে ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে তদন্ত চলমান রয়েছে। 

বিপর্যয়ের সময় দিনে তাপমাত্রা সাধারণত ৩২ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের (৮৯ থেকে ৯৮ ডিগ্রি ফারেনহাইট) মধ্যে ওঠানামা করছিল। মার্কিন নৌবাহিনীর সাবেক ক্যাপ্টেন কার্ল শুস্টার তাঁর অভিজ্ঞতার কথা উল্লেখ করে জানান, পোয়ের্তো রিকোর কাছে একটি ডেস্ট্রয়ারে চার ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় থাকা যেটি কঠিন, দক্ষিণ চীন সাগরে টানা চার দিন সেই পরিস্থিতিতে থাকা ছিল আরও অনেক বেশি উদ্বেগ ও মানসিক চাপজনক। তিনি বলেন, এ ধরনের পরিস্থিতিতে কমান্ডিং অফিসার থেকে শুরু করে প্রতিটি সদস্যকে ভাসমান জাহাজের দিক পরিবর্তন, আবহাওয়া, খাবার ও নিরাপত্তা নিয়ে সীমাহীন উৎকণ্ঠার মধ্য দিয়ে যেতে হয়। 

সংকটের ওই চারদিন জাপানে ঘাঁটি গাড়া ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ’-এর অন্যান্য জাহাজ বেনফোল্ডকে সহায়তা প্রদান করে। বিশেষ করে মার্কিন নির্দেশিত ক্ষেপণাস্ত্র ক্রুজার ‘ইউএসএস রবার্ট স্মলস’ বিদ্যুৎহীন বেনফোল্ডের নাবিকদের জন্য রান্না করা খাবার সরবরাহ করে। পরবর্তীতে টানা চার দিন অচল থাকার পর জাহাজটিকে টেনে ফিলিপিন্সের সাবিক বে-তে নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময়ে, ৮ আগস্টের মধ্যে প্রয়োজনীয় মেরামত কাজ সম্পন্ন হলে জাহাজটি পুনরায় তার নিয়মিত দায়িত্বে ফেরত আসে। জাপানের শিপ স্পটারদের তথ্য অনুযায়ী, জাহাজটি ইতিমধ্যে জাপানে এসে পৌঁছেছে। 

এটি ইতিমধ্যে দুইবার বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ইন্দো-প্যাসিফিক অঞ্চলের এই সীমানায় মার্কিন ডেস্ট্রয়ারের। এর আগেও মে মাসে ‘ইউএসএস হিগিন্স’ নামক আরেকটি ডেস্ট্রয়ার বৈদ্যুতিক ব্যবস্থার ত্রুটির কারণে কয়েক ঘণ্টার জন্য শক্তি ও চালিকাশক্তি হারিয়ে ফেলেছিল। বেনফোল্ড ও হিগিন্সের মতো আর্লেই বার্ক-শ্রেণির ডেস্ট্রয়ারগুলো মার্কিন নৌবাহিনীর মূল চালিকাশক্তি হিসেবে বিবেচিত, যাদের সংখ্যা বর্তমানে ৭০টিরও বেশি। আনুমানিক ৫০০ ফুট দীর্ঘ এই যুদ্ধজাহাজগুলোতে গড়ে ৩২৯ থেকে ৩৫৯ জন ক্রু সদস্য দায়িত্ব পালন করে থাকেন। 

সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইরানবিরোধী অভিযানে টানা ২০০ দিনেরও বেশি সময় ধরে বন্দরে নোঙর না করায় মার্কিন রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর কর্মীদের চরম মানসিক অবসাদের তথ্য প্রকাশ্যে আসার পর নতুন করে এই বেনফোল্ডের ঘটনা মার্কিন বাহিনীর প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘরে ইসরাইলি বাহিনী ও সেটেলারদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৪৮ পি.এম


পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘরে ইসরাইলি বাহিনী ও সেটেলারদের হামলা

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘরে ইসরাইলি বাহিনী ও সেটেলার তথা অবৈধ বসতিস্থাপনকারীদের হামলা অব্যাহত রয়েছে। একই সঙ্গে বিভিন্ন এলাকায় বাড়িঘর গুঁড়িয়ে দিয়ে ফিলিস্তিনিদের উচ্ছেদ ও বাস্তুচ্যুত করা হচ্ছে। আল জাজিরা ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে এ খবর জানিয়েছে।

ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, নাবলুসের দক্ষিণে কুসরার রাস আল-আইন এলাকায় আজ মঙ্গলবার (১৮ আগস্ট) টানা নবম দিনের মতো ফিলিস্তিনি বাসিন্দাদের ঘিরে রেখেছে ইসরাইলি সেটেলাররা। ইসরাইলি সেনাদের সুরক্ষায় তারা বাসিন্দাদের বাড়িতে যেতে বাধা দিচ্ছে। পাশাপাশি কাছাকাছি তাঁবু স্থাপন করে স্থানীয়দের ভয় দেখানো এবং তাদের সম্পত্তি দখলের চেষ্টা চলছে।

তুবাসে ফিলিস্তিনি পরিবারগুলোর পানি সরবরাহকারী একটি পাইপলাইনেও হামলা চালিয়েছে অবৈধ বসতিস্থাপনকারীরা। পাইপলাইনটি ইয়ারজা ও রাস আল-আহমার এলাকার পরিবারগুলোতে পানি সরবরাহ করত।

এদিকে জেরুজালেমের উত্তরে বেইত সুরিকের এক ফিলিস্তিনি নাগরিককে গুলি করেছে ইসরাইলি বাহিনী। তিনি আর-রাম শহরে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

অধিকৃত পূর্ব জেরুজালেমের উত্তর-পশ্চিমে বেইত ইনায় ইসরাইলি সেনারা কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে। এতে শহরের বিভিন্ন এলাকায় আগুন ছড়িয়ে পড়ে।

সালফিত গভর্নরেটের কিফল হারিসেও অভিযান চালিয়েছে ইসরাইলি সেনা ও পুলিশ। অবৈধ বসতিস্থাপনকারীদের ইসলামি স্থাপনায় তালমুদিক ধর্মীয় আচার পালনের সুযোগ করে দিতে সেখানে চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়।

তুলকারেম গভর্নরেটের ইকতাবা এলাকাতেও ইসরাইলি সেনারা অভিযান চালিয়েছে। তারা গ্রামের পরিষদ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এবং কয়েকটি দোকানে তল্লাশি চালায়। কয়েকজন তরুণকে আটক করা হলেও তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে অধিকৃত পূর্ব জেরুজালেমের উত্তর-পশ্চিমে কালান্দিয়ায় দুইতলা একটি বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরাইলি সেনারা। ফিলিস্তিনি নাগরিক ধীব হামাদের মালিকানাধীন বাড়িটিতে দুটি পরিবার বসবাস করত। প্রয়োজনীয় নির্মাণ অনুমতি না থাকার অভিযোগে বাড়িটি ধ্বংস করার কথা বলা হয়েছে ওয়াফার কর্তৃপক্ষের তরফ থেকে।

এছাড়া নাবলুসের দক্ষিণে বেইতায় অবৈধ ইসরাইলি বসতিস্থাপনকারীদের হামলায় দুই তরুণ ফিলিস্তিনি আহত হয়েছেন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, পশ্চিম তীরে অবৈধ ইসরাইলি বসতিস্থাপনকারীদের সহিংসতা সহ বাড়িঘর উচ্ছেদ ও ধ্বংসের ঘটনা বাড়ছে। এসব ঘটনায় স্থানীয় ফিলিস্তিনিদের জীবনযাত্রা ও চলাচল মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%