০৩:০৮ পি.এম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণে এবং তাদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।
তিনি বুধবার রাজধানীর সচিবালয়ে নিজ অফিস কক্ষে সীতাকুন্ড স্রাইন কমিটির প্রতিনিধিদলের সাথে এক বৈঠকের সময় এ আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী এবং বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট-এর চেয়ারম্যান বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন।
মন্ত্রী আরো বলেন, বিএনপিকে একটি গোষ্ঠী সবসময় ভিন্ন ধর্মালম্বীদের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করে। তবে ঐতিহাসিকভাবে বিএনপি সবসময় সকল ধর্মের অধিকার রক্ষায় কাজ করেছে। সরকার সকল ধর্মকে সমান সুযোগ সুবিধা দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।
আরও পড়ুন: নাহিদ ইসলাম: আইজিপির দায়িত্ব থেকে দ্রুত সরে যাওয়া উচিত
বৈঠকে সীতাকু- স্রাইন কমিটির নেতৃবৃন্দ চট্টগ্রামের সীতাকু-ে অবস্থিত পুণ্যতীর্থ চন্দ্রনাথ ধামে গমনের ক্ষেত্রে ভক্তবৃন্দের নানা সমস্যা মন্ত্রীর সামনে তুলে ধরেন।
এ সময় মন্ত্রী সীতাকু-ের পুণ্যতীর্থ চন্দ্রনাথ ধামের জন্য সিঁড়ি নির্মাণ, মন্দির সংস্কার ও পার্শ্ববর্তী অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন। বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, মেজর জেনারেল (অব.) জীবন কানাইসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন