ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পেশাগত প্রশিক্ষণের অভাবে দক্ষ আইনজীবী তৈরি হচ্ছে না: আইনমন্ত্রী


পেশাগত প্রশিক্ষণের অভাবে দক্ষ আইনজীবী তৈরি হচ্ছে না: আইনমন্ত্রী

বর্তমানে শর্টকাটে অনেকেই আইনজীবী হয়ে যাচ্ছেন। তবে পেশাগত প্রশিক্ষণের অভাবে দক্ষ আইনজীবী গড়ে উঠছে না, এমনটাই বলেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ বার কাউন্সিল ভবনে আইনজীবীদের জন্য বেসরকারি এক ব্যাংকের উপশাখার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টে প্রায় ১৭ হাজার আইনজীবী থাকলেও চূড়ান্ত শুনানি করার মতো পর্যাপ্ত সংখ্যক আইনজীবী তৈরি করা যাচ্ছে না।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

তিনি আরও বলেন, বাংলাদেশ বার কাউন্সিলের মাধ্যমে আইন পেশাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে হলে যা করা সম্ভব আমরা সেটা করতে চাই, তবে এ জন্য বার কাউন্সিলের সদস্য ও আইনজীবীদেরও দায়িত্ব রয়েছে।

আইনমন্ত্রী আইজীবীদের পেশাগত স্বার্থসংশ্লিষ্ট বিষয় সরকারের কাছে তুলে ধরার প্রয়োজনীয়তার কথাও বলেন।

তিনি উল্লেখ করেন, পেশার জন্য গুরুত্বপূর্ণ বিষয় সরকারের কাছে দাবি জানাতে হয়। কিন্তু গত ছয় মাসে আমার কাছে এ রকম কোনো দাবি জানানো হয়নি।

আইনজীবীদের প্রশিক্ষণের জন্য পর্যায়ক্রমে ৮০ হাজার আইনজীবীকে প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

মো. আসাদুজ্জামান বলেন, এটা একমাত্র প্রফেশন যাদের কোনো ট্রেনিং হয় না। সরকারি চাকরিজীবী ও বিচারকদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকলেও আইনজীবীদের জন্য পেশাগত প্রশিক্ষণের তেমন কোনো কাঠামো নেই।

আইনজীবীরা আইন পেশার সনদ নিয়ে সিনিয়রের পেছনে ঘুরতে ঘুরতে একদিন নিজেও সিনিয়র হয়ে যান। এর মাঝে তার আর কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা নেই।

আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য বাংলাদেশ বার কাউন্সিলের প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও কার্যকর করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন আইনমন্ত্রী।

তিনি উল্লেখ করেন, নিজেদের সমৃদ্ধ, প্রস্তুত ও প্রশিক্ষিত করার জন্য নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বার কাউন্সিলের যে প্রশিক্ষণব্যবস্থা থাকা প্রয়োজন, বিগত বছরগুলোতে তা করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪

আমরা initiative নিয়েছি বাংলাদেশ বার কাউন্সিলকে ঢেলে সাজাবো। বাংলাদেশের আইন পেশাকে ঢেলে সাজাতে চাই।

মো. আসাদুজ্জামান জানান, আইনজীবীদের প্রশিক্ষণের জন্য বাংলাদেশ বার কাউন্সিলের নামে ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

পর্যায়ক্রমে প্রতিবছর এই বরাদ্দ বাড়ানো হতে পারে বলেও তিনি জানান।

আইনজীবীদের পেশাগত পরিসরও ধীরে ধীরে সংকুচিত হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহারসহ বিভিন্ন কারণে মানুষ এখন নানান ধরনের বিরোধের সমাধান নিজেরাই করার চেষ্টা করছেন।

আরও পড়ুন: কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে পেলে কতদিন ক্ষমতায় থাকবেন নেতানিয়াহু?

বিচার বিভাগ থেকে সরকারের রাজস্ব আয় ও বিচার বিভাগের বাজেট নিয়েও কথা বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, কোর্ট ফি ও ওকালতনামার মাধ্যমে বিচার বিভাগ থেকে প্রতিবছর প্রায় ১৫ হাজার কোটি টাকা আয় হলেও পুরো বিচার বিভাগের জন্য বার্ষিক বাজেট দুই হাজার কোটি টাকার কিছু বেশি।

তার মতে, সুপ্রিম কোর্টের জন্য বরাদ্দও খুবই অপ্রতুল। আইনজীবী পেশার মর্যাদা বাড়াতে বার কাউন্সিলকে একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপরও জোর দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি রুহুল কুদ্দুস কাজল। বিশেষ অতিথি ছিলেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন এবং সদস্য বদরুদ্দোজা বাদল।

আরও পড়ুন: কুড়িগ্রামে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে চার খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫১ এম


সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামীর মৃত্যু

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই।

তিনি মারা গেছেন মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড)। তাঁর মৃত্যুতে আমরা "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন" বলা ছাড়া অন্য কিছু বলার পারে না।

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু এই দুঃখজনক খবরটি নিশ্চিত করেছেন। তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর দাফন ও জানাজার বিষয়ে আজ বুধবার দুপুরের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন টিপু।

তৌফিক নেওয়াজ ২০১৯ সালে স্ট্রোক করেছিলেন। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য তাঁকে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল স্বজনেরা। তৌফিক নেওয়াজ পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। তিনি ধ্রুপদী সংগীতের চর্চাও করতেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন জেলার ডিসিকে প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫৬ এম


তিন জেলার ডিসিকে প্রত্যাহার

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ : তিনটি জেলার জেলা প্রশাসক (ডিসি) এবং জেলা ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার করা হয়েছে।

নাটোর জেলার ডিসি আসমা শাহীন, গাইবান্ধা জেলার ডিসি মোহাম্মদ মাসুদুর রহমান এবং রংপুর জেলার ডিসি মোহাম্মদ রুহুল আমিনকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট), বিসিএস প্রশাসন ক্যাডারের এসব কর্মকর্তাদের জেলা প্রশাসক (ডিসি) এবং জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে ন্যস্ত করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমি আমার স্বামীর প্রথম ও একমাত্র বউ: দীপ্তি চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৩:০২ এম


আমি আমার স্বামীর প্রথম ও একমাত্র বউ: দীপ্তি চৌধুরী

সাংবাদিক ও উপস্থাপিকা দীপ্তি চৌধুরী বলেছেন, আমি আমার স্বামীর প্রথম ও একমাত্র বউ। 

মঙ্গলবার দিবাগত রাতে নিজে ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। 

দীপ্তি বলেন, আমি আমার স্বামীর প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র বউ! আমার সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি নিশ্চিত করেছেন ভবিষ্যতে আর কোনো বিয়ে করার সম্ভাবনাও তার নেই। 

নিজের স্বামী সম্পর্কে দীপ্তি বলেন, লোকটা এতো সুন্দর করে পৃথিবীটা দেখে- চারপাশের সকল ক্ষুদ্রতা যেন লজ্জায় তার পায়ের নিচে লুটিয়ে পরে। লোকটার আসলে এলেম আছে। নইলে কি আর আমাকে বিয়ে করে/ আমি তাকে বিয়ে করি!

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির নির্বাচনি ইশতেহারের চেয়েও গুরুত্বপূর্ণ জুলাইয়ের ইশতেহার: তাসনুভা জাবিন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৫:২৭ এম


বিএনপির নির্বাচনি ইশতেহারের চেয়েও গুরুত্বপূর্ণ জুলাইয়ের ইশতেহার: তাসনুভা জাবিন

এনসিপির সাবেক নেত্রী তাসনুভা জাবিন মন্তব্য করেছেন যে জুলাইয়ের ইশতেহার তার কাছে বিএনপির নির্বাচনি ইশতেহারের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।

সোমবার (১৭ আগস্ট) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই মন্তব্যটি প্রকাশ করেন।

তাসনুভা বললেন, আমার প্রায়ই মনে হয়, বর্তমান সরকার স্বাভাবিক নিয়মের মাধ্যমে দেশে ক্ষমতায় আসেনি। আমাদের দেশে নির্বাচনের ধারাবাহিকতায় নির্বাচন হচ্ছিল না যার কারণে বিএনপি ক্ষমতায় এসেছে। এটি সত্যি নয়। অনেক মানুষ জীবন এবং রক্ত দিয়ে জুলাই গণঅভ্যুত্থান সফল করেছে, এবং তার পর এই সংসদ গঠিত হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের ১৮০ দিনের কথা বলতে গেলে, তাদের দলের নির্বাচনি ইশতেহারের চেয়েও আমাদের কাছে জুলাইয়ের ইশতেহার ও জুলাইয়ের প্রতিশ্রুতি বেশি গুরুত্বপূর্ণ।

এ ধরনের কথা শুরু হলেই তারা বলেন, জুলাইয়ের চেতনার ব্যবসা হিসেবে কাউন্টার দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তার প্রভাব হয় না। সেজন্যে, সিস্টেম পরিবর্তনের দিকে এই সরকার কতটুকু যাচ্ছে বা মিনিমাম আগ্রহ দেখাচ্ছে তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচিত সরকারের থেকে অত্যন্ত হতাশাজনক।

এনসিপির সাবেক নেত্রী বলেন, তিনি বিভিন্ন কার্ড, খাল খনন ইত্যাদির প্রশংসা করেন, তবে যখন মানুষ রান্নার গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ নেই, এবং জ্বালানির কারণে অসহনীয় দুর্ভোগে ভুগছে, তখন সেই কার্ড বিতরণ এবং খাল খনন গৌণ মনে হয়।

তাছাড়া জুডিশিয়ারি, পুলিশ, মানবাধিকার, দুদক, স্থানীয় প্রশাসনে দলীয়করণের চূড়ান্ত পরিস্থিতি ও হতাশাজনক।

তাসনুভা বলেন, দেশের গ্যাস অনুসন্ধানে বাজেট বাড়িয়ে, নবায়নযোগ্য জ্বালানির উদ্যোগ নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা ডেডলাইন ছাড়া পুরনো গ্যাস আমদানি বাড়ানো হচ্ছে, অপরদিকে অলিগার্কদের সুবিধা দেওয়া হচ্ছে। সুতরাং নতুনত্ব কোথায়?

তিনি জানেন পরিস্থিতির স্থায়ী সমাধানে সময় লাগবে, তবে এত গুরুত্বপূর্ণ বিষয়ে দেশবাসীকে আশ্বস্ত না করে সংকটের সময়ে কার্ড বিতরণ করা বেশ অদূরদর্শী। অন্তত তার কাছে এটা ৬ মাসের সফলতা পরিমাপের মানদণ্ড হতে পারে না।

পোস্টের শেষে তিনি উল্লেখ করেন যে, মাত্র ছয় মাস গেছে, সরকারের উচিত পরিকল্পনা পরিবর্তন করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%