ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের সুযোগে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা শ্রমিক নয়: ডিআইজি মুস্তাফিজুর রহমান


আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের সুযোগে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা শ্রমিক নয়: ডিআইজি মুস্তাফিজুর রহমান

ঢাকার সাভার-আশুলিয়ার পোশাক কারখানায় চলমান আন্দোলনের সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের মধ্যে কেউ সাধারণ শ্রমিক নয়, এমন তথ্য জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মুস্তাফিজুর রহমান।

সোমবার (২ নভেম্বর) বিকেলে সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানা এবং শিল্পাঞ্চলের পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে এ মন্তব্য করেন।

ডিআইজি মুস্তাফিজুর রহমান বলেন, "শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতকারী তাদের মধ্যে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাদের বিষয়ে তথ্য সংগ্রহ ও খোঁজখবর নেয়া হচ্ছে। আন্দোলনের নামে বহিরাগত কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে সাধারণ শ্রমিকদেরও সজাগ থাকতে হবে।"

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ওলামা লীগ নেতার বিএনপিতে যোগদান নাকি সৌজন্য সাক্ষাৎ?

এদিকে, সাভার ও আশুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে জানিয়ে তিনি বলেন, "গত দুদিনের তুলনায় সোমবার শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই শান্ত। বিচ্ছিন্নভাবে কিছু বিশৃঙ্খলার খবর পাওয়া গেলেও পুলিশের তৎপরতায় তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।"

এ সময় ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোদাগাড়ীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


গোদাগাড়ীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

শনিবার (১ নভেম্বর) বিকালে উপজেলার মাটিকাটা ইউনিয়নের বসন্তপুর তিলিবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো: গোদাগাড়ীর ইটাহারী গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ ইসমাইল হোসেন (২৮) ও মোঃ ইসাহাক আলী (২৪)।

রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, এ ব্যপার গ্রেপ্তার দুইজন ও পলাতক আসামির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।#

রবিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। #

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরের ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না: ডিএনসিসি প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


মিরপুরের ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না: ডিএনসিসি প্রশাসক

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : রাজধানীর মিরপুর-১০ এবং মিরপুর-১ এলাকার ফুটপাতে হকার বসানোর অনুমতি আর দেওয়া হবে না, এমনটি জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি আরও জানান, উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের জন্য বিকল্প স্থান খুঁজে বের করা হচ্ছে এবং দ্রুত তাদের বসার ব্যবস্থা করা হবে।

আজ ডিএনসিসি’র সম্মেলনকক্ষে বাংলাদেশ হকার্স ইউনিয়নের ১০ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব মন্তব্য করেন। এই সময়, হকারদের পুনর্বাসনের দাবিতে প্রতিনিধিদল প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেয়।

প্রশাসক বলেন, "হকাররা সমাজেরই অংশ।" তাদের জীবিকার বিষয়টি মাথায় রেখে মিরপুর-১০, মিরপুর-১ এবং উত্তরা এলাকায় বিকল্প স্থান খোঁজা হচ্ছে। তিনি জানান, হকারদের জন্য হলিডে মার্কেট চালুর পরিকল্পনাও রয়েছে। উচ্ছেদ হওয়া হকারদের সেখানে পুনর্বাসনের চেষ্টা চলছে।

তিনি বলেন, "বিকল্প স্থানে ৩০০ থেকে ৫০০ দোকান বসানোর ব্যবস্থা করা গেলে সেখানে ক্রেতারাও আসবেন এবং বেচাকেনা ভালো হবে।" তবে তিনি উল্লেখ করেন, বিকল্প স্থানে দোকানগুলো নিজস্ব কাঠামোর ওপর পরিচালিত হবে এবং কোনো চৌকি বসানো যাবে না।

ফুটপাত থেকে হকার উচ্ছেদের কারণ ব্যাখ্যা করে ডিএনসিসি প্রশাসক বলেন, "বাধ্য হয়েই অবৈধ স্থাপনা ও হকারদের উচ্ছেদ করা হয়েছে।" কিছু সিন্ডিকেট এবং হকারের কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছিল। তারা ফুটপাত ছাড়িয়ে সড়ক পর্যন্ত দখল করে রেখেছিলেন, যার ফলে সাধারণ মানুষের হাঁটার জায়গা ছিল না। উচ্ছেদ অভিযানের পর মানুষ ফুটপাত ব্যবহারের সুযোগ ফিরে পেয়েছে এবং জনগণ এ অভিযানকে স্বাগত জানিয়েছে।

তিনি স্পষ্টভাবে জানান, মিরপুর-১০ এবং মিরপুর-১ এলাকার ফুটপাতে আর হকার বসতে দেওয়া হবে না। তবে পূর্বে যারা সেখানে হকারি করতেন, তাদের বিকল্প স্থানে বসানোর ব্যবস্থা করা হবে।

সাক্ষাৎকালে হকার প্রতিনিধি দল এবং ডিএনসিসি প্রশাসক একমত হন যে, ৫ আগস্টের পর হকারদের কারণে সৃষ্ট সমস্যা আরও জটিল হয়ে উঠেছে। উভয় পক্ষ এ পরিস্থিতি মোকাবিলা এবং পুরোনো হকারদের পুনর্বাসনে সহযোগিতার ভিত্তিতে কাজ করার বিষয়ে একমত পোষণ করেন।

এ সময় উভয় পক্ষ পরস্পরের প্রতি আস্থা ও বিশ্বাস বজায় রেখে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং একে অপরকে সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে গুলশান জোনের উপ-পুলিশ কমিশনার মো. রুহুল কবির, গুলশান ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যোগদানের পরই মধুপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশংসিত ওসি ফজলুল হক

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


যোগদানের পরই মধুপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশংসিত ওসি ফজলুল হক

টাঙ্গাইলের মধুপুর থানায় যোগদানের মাত্র কয়েক মাসের মধ্যেই জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে স্বীকৃতি পেয়েছেন একে এম ফজলুল হক। দায়িত্ব গ্রহণের পর থেকেই অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, জুয়া প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাঁর তৎপরতা স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে। তাঁর নেতৃত্বে মধুপুর থানার পুলিশি কার্যক্রমে গতি এসেছে বলে মনে করছেন স্থানীয়রা।
থানায় যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাকে অগ্রাধিকার দিয়েছেন ওসি একে এম ফজলুল হক। পাশাপাশি অনলাইন জুয়া ও ক্যাসিনো-সংশ্লিষ্ট জুয়ার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছেন তিনি। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।
বিশেষ করে উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের শোলাকুড়ী দীঘিরপাড় এলাকার বিএনপি নেতা মিঠুর মা জালেমন বেগম হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন এবং এ ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তারের ঘটনায় তাঁর ভূমিকা আলোচনায় আসে। এ ছাড়া ধর্ষণচেষ্টা মামলার এক আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারসহ বিভিন্ন মামলার আসামিদের দ্রুত আইনের আওতায় আনায় পুলিশের এ কর্মকর্তার প্রতি স্থানীয়দের প্রশংসা বেড়েছে।
মাদক নির্মূলে শুধু অভিযান পরিচালনাতেই সীমাবদ্ধ নেই তাঁর কার্যক্রম। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থানে মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক সেমিনার আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার উদ্যোগ নিয়েছেন তিনি। একই সঙ্গে সাধারণ মানুষ যেন থানায় এসে সহজে তাঁদের অভিযোগ জানাতে পারেন এবং হয়রানি ছাড়াই পুলিশি সেবা পান, সে বিষয়েও গুরুত্ব দিচ্ছেন।
পুলিশের দায়িত্বশীল পদে থেকে সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগদানের অল্প সময়ের মধ্যে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পাওয়া একে এম ফজলুল হকের কর্মদক্ষতার একটি উল্লেখযোগ্য স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
মধুপুরবাসীর প্রত্যাশা, তাঁর নেতৃত্বে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রম আরও জোরদার হবে। পাশাপাশি জনবান্ধব পুলিশিং, মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠন এবং সাধারণ মানুষের আস্থা অর্জনের মধ্য দিয়ে মধুপুর থানার সেবার মান আরও উন্নত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালকিনিতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


কালকিনিতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত

মশাবাহিত ডেঙ্গু রোগ প্রতিরোধ এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদারীপুরের কালকিনিতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি-২০২৬ পালিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচিতে অংশগ্রহণ করে কালকিনি সৈয়দ আবুল হোসেন ইউনিভার্সিটি অ্যান্ড কলেজের রেড ক্রিসেন্ট ইউনিট। এ সময় BD Clean-এর সঙ্গে সমন্বয় করে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

কর্মসূচির আওতায় ডেঙ্গুর বিস্তার রোধে জনসাধারণকে সচেতন করা, আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়, বরং প্রত্যেক নাগরিকের সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণ জরুরি। নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

পরিচ্ছন্ন পরিবেশ ও সুস্থ জীবন নিশ্চিত করতে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%