ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর এমপি গাজী নজরুল আদালতে জামিননামা জমা দিলেন


হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর এমপি গাজী নজরুল আদালতে জামিননামা জমা দিলেন

রাজধানীর পল্লবী থানার হত্যাচেষ্টা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর ঢাকার আদালতে জামিননামা দাখিল করেছেন। আজ রবিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে তিনি উপস্থিত থেকে এ জামিননামা জমা দেন।

অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং ভিডিও ফাঁসের সন্দেহে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ এনে গত ২১ জুলাই গাড়িচালক ওবায়দুর রহমান বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। এই মামলায় হাইকোর্ট থেকে গত ১০ আগস্ট ৮ সপ্তাহের জামিন পান গাজী নজরুল ইসলাম।

মামলার আসামিরা হলেন গাজী নজরুল ইসলাম (৭৪), আমিনুর রহমান (৫৫), মাসুম বিল্লাহ (৪১), মোতাসসিম বিল্লাহ (২৫) ও রাকিবুল হাসান (৩০)।

আরও পড়ুন: সাংবাদিক সহিদুলকে প্রাণনাশের হুমকি, আদালতে মামলা

মামলার বিবরণে বলা হয়েছে, মামলার বাদী ওবায়দুর রহমান পল্লবীর কালশী এলাকার ‘রোজ গার্ডেন টাওয়ার’-এ তার বোনের বাসায় বসবাস করতেন। তিনি গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়ির চালক হিসেবে নিয়োজিত ছিলেন। আত্মীয়তার সূত্রে নজরুল ইসলাম ওই বাসায় যাতায়াত করতেন। একপর্যায়ে নজরুল ইসলামের সঙ্গে ওবায়দুরের ভাগ্নির অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি টের পেয়ে ওবায়দুর তার পরিবারকে জানান এবং নজরুল ইসলামকে বিরত থাকার অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে নজরুল ইসলাম তাকে প্রাণনাশের হুমকি দেন। সম্প্রতি মগবাজারের একটি চক্র নজরুল ইসলাম ও তার ভাগ্নির কিছু ‘অপ্রীতিকর ভিডিও’ সংগ্রহ করে নজরুলকে ব্ল্যাকমেইল করতে থাকে।

নজরুল ইসলামের ধারণা হয়, ওবায়দুরই গোপন ভিডিও ধারণ করে সংবাদমাধ্যম ও ওই চক্রের হাতে তুলে দিয়েছে। এ নিয়ে বিরোধের জেরে গত ১৪ জুলাই নজরুল ইসলামের নির্দেশে অন্য আসামিরা তার ওপর হামলা চালায়। ওই দিন সকাল ১১টার দিকে আসামি আমিনুর রহমান তাকে কৌশলে ড্রয়িংরুমে ডেকে নেন। সেখানে অন্য আসামিরা মিলে তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন। একপর্যায়ে আমিনুর তাকে ফ্লোরে ফেলে গলা টিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। তখন তার মা তাহমিনা ও ছোট বোন মীম এগিয়ে এসে চিৎকার শুরু করলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে স্থানীয় কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়।

পরবর্তী সময়ে আসামিরা তাকে যেখানে পাবে সেখানেই হত্যা করবে বলে হুমকি দিতে থাকে।

আরও পড়ুন: আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত, নতুন ভবন ৩১ একরে নির্মিত হবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


চট্টগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মৃত্যু ঘটেছে আয়াতুল ইসলাম সাইহান (১২) নামের এক মাদরাসাছাত্রের।

এই ঘটনা রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চরণদ্বীপ এলাকায় ঘটে।

মৃত সাইহান শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব জ্যৈষ্ঠপুরা গুচ্ছ গ্রামের মকগুল সওদাগরের প্রবাসী মমতাজ আলীর ছেলে। সাইহান ছিল দুই ভাই ও এক বোনের মধ্যে ছোট।

 

সাইহান ফতেয়ারখীল আল্লামা হাফেজ মুহাম্মদ বজলুর রহমান (রহ.) সুন্নি নূরানী ইবতেদায়ি মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহানের মৃত্যু হয়েছে।"

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. কান্তা অধিকারী জানান, দুপুর ১টার পর পুকুরে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিআরটিএর জেলা কার্যালয়ে ঘুষ ছাড়া নড়ে না কোনো ফাইল!

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


বিআরটিএর জেলা কার্যালয়ে ঘুষ ছাড়া নড়ে না কোনো ফাইল!

নারায়ণগঞ্জের বিআরটিএর জেলা কার্যালয়ে ঘুষ ছাড়া কোনো ফাইল নড়ছে না বলেই অভিযোগ উঠেছে। লাইসেন্স সংক্রান্ত সেবাসহ যেকোনো কাজের জন্য সেবাগ্রহীতাদের মোটা অঙ্কের অর্থ দিতে হচ্ছে। যানবাহনের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে দালালচক্রের প্রভাব এবং গ্রাহক হয়রানি সহ নানা অনিয়মে ভুক্তভোগীরা দিশেহারা হয়ে পড়েছেন। ওই কার্যালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তারা অবৈধভাবে সেবাগ্রহীতাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছেন। এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীরা জানিয়েছেন, বিআরটিএর কার্যালয়ে ঘুষ ছাড়া তাদের কিছুই করা সম্ভব নয়। কাগজপত্র জমা দেওয়ার প্রক্রিয়া থেকে শুরু করে প্রতিটি ধাপে দালালদের মাধ্যমে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। লাইসেন্স ইস্যু ও নবায়নের ক্ষেত্রে নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।

তাদের অভিযোগ, ঘুষ না দিলে কিংবা দালাল ছাড়া ড্রাইভিং লাইসেন্স পেতে হলে গ্রাহকদের পদে পদে ভোগান্তির শিকার হতে হয়। লিখিত, মৌখিক ও ফিল্ড (মাঠ) টেস্ট পরীক্ষায় পাস করার পর নির্ধারিত ফি জমা দিয়ে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য সরাসরি ছবি তোলা ও আঙুলের ছাপ দেওয়ার সিরিয়াল পেতেও বাড়তি টাকা দিতে হয়।

জানা গেছে, সরকার নির্ধারিত পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য তিন হাজার ২৪ টাকা ও শিক্ষানবিশদের ক্ষেত্রে ৮৫০ টাকা ব্যাংকে জমা দেওয়ার নির্দেশনা রয়েছে। তবে দালালচক্রের খপ্পরে পড়ে লাইসেন্স পেতে গুনতে হয় অতিরিক্ত আরো কয়েক হাজার টাকা।

 

ভুক্তভোগী শামসুল ইসলাম নামের এক ব্যক্তি জানিয়েছেন, বিআরটিএ নারায়ণগঞ্জ কার্যালয়ে ঘুষ ছাড়া কোনো কাজ করা সম্ভব নয়। তাদের দাবি করা ঘুষ না দিলে মাসের পর মাস লাইসেন্স বা প্রয়োজনীয় কাগজপত্র না করে তালবাহানা শুরু করে।

অন্য এক ভুক্তভোগী আব্দুল আউয়াল জানিয়েছেন, ওই কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুবুর রহমান ও মোটরযান পরিদর্শক ওসমানগনি ও সাখওয়াত হোসেনের নেতৃত্বে একটি সিন্ডিকেট গড়ে তুলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন তারা।

২০২৫ সালের ৭ মে নারায়ণগঞ্জ বিআরটিএ গাড়ি রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট ও লাইসেন্স প্রদান সংক্রান্ত নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে নারায়ণগঞ্জ দুদক কার্যালয় সহকারী পরিচালক তুষার আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করেছে দুদক।

অভিযানকালে দুদক টিম ছদ্মবেশে সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে একজনকে দালাল সন্দেহে আটক করে বিআরটিএ, নারায়ণগঞ্জের অফিস প্রধানের কক্ষে নিয়ে যায়। এসময় তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের নিকট কোনো সন্দেহজনক কাগজপত্র না পাওয়ায় মুচলেকা নিয়ে তাদেরকে সতর্ক করে। পরবর্তীকালে বিআরটিএ অফিসে বিনা প্রয়োজনে ঘোরাঘুরি করতে নিষেধ করে মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধে তদারকি নিশ্চিতকরণ এবং সেবা প্রদানে সিটিজেন চার্টার যথাযথভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট অফিস প্রধানকে দুদক টিম কর্তৃক পরামর্শ প্রদান করা হয়।

নারায়ণগঞ্জ বিআরটিএ সহকারী পরিচালক মাহবুবুর রহমান জানিয়েছেন, তাদের কার্যালয়ে সরকারি নিয়ম অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হয়। কোনো অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার কথা তিনি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘অনলাইনের মাধ্যমে কোনো ব্যক্তি আবেদন করার পর কাগজপত্র সঠিক থাকলে খুব সহজেই লাইসেন্সসহ প্রয়োজনীয় সবকিছু যথা সময়ে পেয়ে যান ওই ব্যক্তি।’

 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির কালের কণ্ঠকে জানিয়েছেন, ওই কার্যালয়ে বিষয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেলে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ভুক্তভোগী লিখিত অভিযোগ করলে সেটাও খতিয়ে দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে বাসায় ঢুকে সানজিদা আক্তারকে ছুরিকাঘাতে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫৫ পি.এম


গাজীপুরে বাসায় ঢুকে সানজিদা আক্তারকে ছুরিকাঘাতে হত্যা

গাজীপুর মহানগরীতে একটি বাসায় ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কোনাবাড়ী থানার আমবাগ এলাকার আতাউর সরকারের বাড়িতে এই ঘটনা ঘটেছে।

মৃত সানজিদা আক্তার (২৩) ছিলেন ওমান প্রবাসী জুয়েল রানার স্ত্রী এবং বরিশালের কোতোয়ালি থানার উলারবাটনা গ্রামের শাহজাহানের কন্যা।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, সানজিদা তিন বছর ধরে আতাউর সরকারের বাসায় ভাড়া বসবাস করছিলেন। রবিবার সকালে এক যুবক ওই ভাড়া বাসায় প্রবেশ করে তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এই হামলায় গুরুতর আহত সানজিদা আক্তার আশপাশের লোকজনের ডাক-চিৎকারে উদ্ধার করা হয়, কিন্তু হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

সানজিদার ভাবি সাথী বেগম জানান, সকালে এক ব্যক্তি বাসায় এসে সানজিদার ছোট ভাই সাজ্জাদের সম্পর্কে জানতে চান। সাজ্জাদকে না পেয়ে ওই ব্যক্তি সানজিদার ওপর ছুরি দিয়ে হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন জানিয়েছেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে সানজিদার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। হত্যার কারণ এবং এর পেছনে কারা জড়িত, তা বের করার জন্য তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইংল্যান্ডকে টেস্টে এক নম্বরে নিয়ে যেতে চাই : স্টিফেন ফ্লেমিং

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫৬ পি.এম


ইংল্যান্ডকে টেস্টে এক নম্বরে নিয়ে যেতে চাই : স্টিফেন ফ্লেমিং

নিউজিল্যান্ডের কিংবদন্তি সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং দায়িত্ব গ্রহণ করেছেন ইংল্যান্ড টেস্ট দলের। দায়িত্ব নেওয়ার পূর্বে ইংলিশরা পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে জয়লাভ করে। সামনে রয়েছে অ্যাশেজ এবং টেস্ট চ্যাম্পিয়নশীপের গুরুত্ব সহকারে সিরিজ, যা নতুন ইংলিশ টেস্ট কোচের জন্য একটি চ্যালেঞ্জ। প্রথম সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেছেন, ইংল্যান্ডকে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের ১ নম্বরে নিয়ে যাওয়ার লক্ষ্য তার।

২০ সেপ্টেম্বর ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাবেক এই কিংবদন্তি অধিনায়ক তার অভিব্যক্তি প্রকাশ করেন। তিনি আগের কোচ ব্রেন্ডন ম্যাককালামের সময়ের আক্রমণাত্মক খেলার ধারণা থেকে বেরিয়ে আসতে চান। এ প্রসঙ্গে তিনি রসিকতা করে বলেন, ‘ফ্লেমবল একটি মেডিকেল কন্ডিশন’। খবর দ্য গার্ডিয়ান।

টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে সরানো নিয়ে রশিদ মন্তব্য করেছেন। ফ্লেমিং শুরুতেই পরিষ্কার করে দেন, তার নতুন যুগকে কোনো চটকদার নামে ব্রান্ডিং করার ইচ্ছা নেই। তিনি একটি শান্ত ও দৃঢ় ভাবমূর্তি তুলে ধরেন, যা বিশৃঙ্খল পরিস্থিতি পার করে আসা দলের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল।

এটি উল্লেখযোগ্য যে, ব্রেন্ডন ম্যাককালামের কোচিংয়ের সময় ইংল্যান্ড ক্রিকেট দলের খেলার আক্রমণাত্মক ধরন ও কৌশলকে ‘বাজবল’ নামে পরিচিত করা হয়েছিল। ফ্লেমিং স্পষ্টভাবে জানান, তার পূর্বসূরি ও বন্ধু ব্রেন্ডন ম্যাককালামের আমলের আগ্রাসী ক্রিকেটকে তিনি ইতিবাচকভাবে দেখছেন। তবে তার লক্ষ্য হচ্ছে সেই স্বাধীনতার সাথে সঠিক ক্রিকেটীয় বুদ্ধির সমন্বয় ঘটানো।

‘আমরা এমন খেলোয়াড় চাই, যাদের নিয়ে কোনো সন্দেহ নেই’ মন্তব্য করেন তিনি। ফ্লেমিং আরও বলেন, ‘আমি বিশ্বের ১ নম্বর টেস্ট দলের দায়িত্বে থাকতে পারলে দারুণ খুশি হব। এটাই আমার বড় আকাঙ্ক্ষা...আর একজন নিউজিল্যান্ডার হিসেবে আমি ক্রিকেট জীবনের শুরু থেকেই অ্যাশেজ দেখেছি এবং এটিকে ভালোবেসেছি। তাই এই ঐতিহাসিক লড়াইয়ের অংশ হওয়া আমার ক্যারিয়ারের অন্যতম সেরা একটি দিক হবে। আমি এটার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

সাম্প্রতিক সময়ে মাঠের বাইরের কিছু বিতর্কিত ঘটনা, যেমন বোলার ব্রাইডন কার্সের একটি মামলা যা সম্প্রতি খারিজ হয়েছে, নিয়ে ফ্লেমিং কঠোর বার্তা দেন। তিনি বলেন, ‘দলে সুযোগ পাওয়ার মূল চাবিকাঠি রান ও উইকেট হলেও, কিছু নির্দিষ্ট মানদণ্ড ও শৃঙ্খলা বজায় রাখা আবশ্যিক।’

‘নাইকি’র সঙ্গে ২০ বছরের সম্পর্ক ছিন্ন এমবাপ্পের, যুক্ত হলেন টেনিস রাজার প্রতিষ্ঠানে। ফ্লেমিং যোগ করেন, “ও (ম্যাককালাম) এবং বেন স্টোকস যেভাবে টেস্ট ক্রিকেটের পুরো ধরনটাই বদলে দিয়েছে, তা সত্যিই অসাধারণ ছিল। এই পরিবর্তন আনার জন্য যে সাহসের প্রয়োজন হয়েছিল, তার প্রতি আমার মনে বিশাল সম্মান রয়েছে।

ফুল-টাইম অধিনায়ক হিসেবে জো রুটের প্রত্যাবর্তন এবং প্রধান কোচ হিসেবে স্লো-বাট-স্টেডি ফ্লেমিংয়ের নেতৃত্বে আগামী ডিসেম্বরে বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ দিয়ে ইংল্যান্ডের এই নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%