ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

২০ বছর পর ছেলেসহ ৩ জনের যাবজ্জীবন, ‘পানিতে ডুবে মৃত্যু’ প্রচারের আড়ালে হত্যা


২০ বছর পর ছেলেসহ ৩ জনের যাবজ্জীবন, ‘পানিতে ডুবে মৃত্যু’ প্রচারের আড়ালে হত্যা

জয়পুরহাটের কালাইয়ে মাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে ‘পানিতে ডুবে মৃত্যু’ বলে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চাঞ্চল্যকর মামলায় দুই দশক পরে আদালত রায় দিয়েছেন। দীর্ঘ এই সময়ে ব্যাপক আলোচিত মামলার নির্যাতিত নিহত মরিয়ম বেওয়ার সৎছেলের সঙ্গে তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়াও, প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে। গতকাল ২৭ জুলাই সোমবার, জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) মো. তসরুজ্জামান, দীর্ঘ শুনানি, সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা করার পর এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) শাহানুর রহমান শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কালাই উপজেলার পুনট পাঁচপাইয়া গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে সুজাউল ইসলাম, মৃত কছিমুদ্দিন মোল্লার ছেলে ছালামত মোল্লা এবং আব্দুর রহমান সরকারের ছেলে মোফাজ্জল হোসেন সরকার।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবসে সাধুসঙ্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, স্বামীর মৃত্যুর পর মরিয়ম বেওয়া তার সন্তানদের নিয়ে স্বামীর বাড়িতেই বসবাস করছিলেন। পারিবারিক বিরোধের কারণে এবং পূর্বপরিকল্পনার অংশ হিসেবে ২০০৫ সালের ৩১ জুলাই রাতে সৎছেলে সুজাউল ইসলাম তার সহযোগীদের নিয়ে অসুস্থতার কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর পর, পাশের একটি মাঠে তাকে মারধর করা হয় এবং শ্বাসরোধ করে হত্যা করা হয়। মরদেহ পরে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি পুকুরে ফেলে দেওয়া হয়।

এরপর এলাকায় প্রচার করা হয়, মরিয়ম বেওয়া পানিতে ডুবে মারা গেছেন। কিন্তু পরিবারের সদস্যদের মনে সন্দেহ জন্মায় এবং ঘটনাপ্রবাহে অসংগতির কারণে বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। পরের দিন পুলিশ পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।

ঘটনার এক সপ্তাহ পর ২০০৫ সালের ৭ আগস্ট নিহতের বোন জয়পুরহাটের কালাই থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্যে একাধিক সাক্ষীর সাক্ষ্য, আলামত ও অন্যান্য প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহানুর রহমান শাহীন বলেন, আদালত সাক্ষ্য-প্রমাণ ও মামলার সার্বিক উপাদান বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছেন যে এটি স্বাভাবিক মৃত্যু নয়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন: জামায়াতকে দেশ ও জাতির প্রত্যাশা পূরণে কাজ করতে হবে: জুবায়ের

তিনি আরো বলেন, দীর্ঘ সময় পর হলেও এ রায়ের মাধ্যমে নিহতের পরিবার ন্যায়বিচার পেয়েছেন। আদালতের রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন এবং রায় ঘোষণার পর পুলিশ তাদের আদালত চত্বর থেকেই কারাগারে নিয়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাইকোর্টে একদিনে ৭ হাজার ৮৫৩ মামলা নিষ্পত্তির রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

১০:২২ এম


হাইকোর্টে একদিনে ৭ হাজার ৮৫৩ মামলা নিষ্পত্তির রেকর্ড

এক দিনে ৭ হাজার ৮৫৩টি পুরনো ‘ক্রিমিনাল মিস’ মামলা নিষ্পত্তি করেছে বাংলাদেশ হাইকোর্টের ১০টি ক্রিমিনাল মোশন বেঞ্চ, যা একটি নতুন রেকর্ড।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রধান বিচারপতির নির্দেশনায় গত ৭ মে থেকে পুরোনো মামলা নিষ্পত্তির জন্য বিশেষ কার্যক্রম শুরু করা হয়।

শফিকুল ইসলাম জানিয়েছেন, গত ২৩ জুলাই হাইকোর্ট বিভাগের ১০টি ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট সাত হাজার ৮৫৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়, যা এক কার্যদিবসে পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তির নতুন একটি রেকর্ড হিসেবে গণ্য হচ্ছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে পুরোনো মামলা নিষ্পত্তির কার্যক্রম শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৯ কার্যদিবসে (প্রতি সপ্তাহে একদিন করে) মোট ৩৫ হাজার ৭৯২টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়ে গেছে। আর পুরোনো ক্রিমিনাল মিস মামলা ও পুরোনো রিট মামলা মিলিয়ে এখন পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ৪২ হাজার ৬৯৯টি পুরোনো মামলা।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পুরোনো মামলা নিষ্পত্তির কার্যক্রম অব্যাহত থাকবে। প্রধান বিচারপতির নির্দেশনার আওতায় হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ এবং রিট মোশন বেঞ্চগুলোতে দীর্ঘদিনের পুরানো মামলা নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে।

বিজ্ঞপ্তিটি আরও জানায়, হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন এবং রিট মোশন বেঞ্চগুলোর বিচারপতি মহোদয়বৃন্দ দীর্ঘদিনের পুরাতন মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে পুরাতন ক্রিমিনাল মিস ও পুরাতন রিট মামলার নিষ্পত্তির জন্য বিশেষ এ কার্যক্রম শুরু করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যরাতে বিক্ষোভকারীদের সঙ্গে মোদি সরকারের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

১০:২৬ এম


মধ্যরাতে বিক্ষোভকারীদের সঙ্গে মোদি সরকারের বৈঠক

আন্দোলন প্রত্যাহার করার পর বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশি হয়রানির অভিযোগে ভারতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে মধ্যরাতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর পরিস্থিতি আপাতত শান্ত হয়ে গেছে। ককরোচ জনতা পার্টি জানিয়েছে, বৈঠকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে তদন্ত করা মামলাগুলি প্রত্যাহার করা এবং ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করার নিশ্চয়তা দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যে বলা হয়েছে, সোমবার (২৭ জুলাই) গভীর রাতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে ককরোচ জনতা পার্টির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর সংগঠনটি জানায়, কোনো বিক্ষোভকারীকে একা ফেলে রাখা যাবে না, সবাই একসঙ্গে থাকবে।

সংগঠনটির দাবি, সরকার বিভিন্ন রাজ্যে বিক্ষোভকারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারির নিশ্চয়তা দিয়েছে। এর কয়েক ঘণ্টা আগে ককরোচ জনতা পার্টি অভিযোগ উত্থাপন করেছিল যে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ না নেওয়ার বিষয়ে সরকারের সঙ্গে হওয়া সমঝোতা ভঙ্গ করা হচ্ছে। এ প্রসঙ্গে তারা নতুন করে আন্দোলনের হুঁশিয়ারিও দেয়।

পরে বিহার ও আসাম সরকারের তরফ থেকে জারি করা প্রজ্ঞাপনের নথি সংগঠনটির হাতে হস্তান্তর করা হয়। এতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া এবং আটকস্থ ব্যক্তিদের মুক্তি সম্পর্কে উল্লেখ করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তায় ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্র সৌরভ দাস জানান, কেন্দ্রীয় সরকার আবারও প্রতিশ্রুতি দিয়েছে যে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা হবে, আটক ব্যক্তিদের মুক্তি দেওয়া হবে এবং কেন্দ্রীয় সরকার ও বিজেপি-এনডিএ শাসিত অন্যান্য রাজ্যেও একই ধরনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি করা হবে।

তিনি বলেন, সরকারের দেওয়া আশ্বাস কার্যকর হবে কিনা, সেই ব্যাপারে তাদের উদ্বেগের কথা বৈঠকে প্রকাশ করা হয়েছে। এরপর সরকারের প্রতিনিধিরা বিহার স্বরাষ্ট্র বিভাগের বিজ্ঞপ্তি দেখিয়েছেন, যেখানে উল্লেখ রয়েছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করা হবে এবং ভবিষ্যতে কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে না।

সৌরভ দাস আরও জানান, অন্যান্য রাজ্য থেকেও একই ধরনের প্রজ্ঞাপন জারির বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে মঙ্গলবার (২৮ জুলাই) মধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নিশ্চয়তা দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেছেন।

এদিকে, বৈঠকের কয়েক ঘণ্টা আগে ককরোচ জনতা পার্টির মুখপাত্র আশুতোষ রাঙ্কা অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা এখনও পুলিশি পদক্ষেপের মুখোমুখি হচ্ছেন যদিও সমঝোতা হয়েছে। তিনি বিহার, পশ্চিমবঙ্গ, দিল্লি সহ বিভিন্ন রাজ্যে শিক্ষার্থী ও আন্দোলনকারীদের বিরুদ্ধে পদক্ষেপের অভিযোগ তুলে সব মামলা দ্রুত প্রত্যাহারের দাবি করেছেন।

তিনি সতর্ক করে বলেন যে, সরকারের সঙ্গে হওয়া সমঝোতা যদি বাস্তবায়ন না হয়, তবে তারা আবারও আন্দোলনে নামতে বাধ্য হবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

১০:৩১ এম


ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে, জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এ বৈঠক মঙ্গলবার (২৮ জুলাই) বেলায় ১১টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সোমবার (২৭ জুলাই) জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করবে।

নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানিয়েছে, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবেই ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে নির্বাচনসংক্রান্ত সাংবিধানিক এবং প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ সম্পর্কে উল্লেখ্য, গত শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সেদিন তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী স্বাক্ষরিত পদত্যাগপত্র স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে আনুষ্ঠানিকভাবে পাঠানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে ‘তেলাপোকা’র পর এবার ‘কাঁকড়া’ আন্দোলন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

১০:৩৫ এম


ভারতে ‘তেলাপোকা’র পর এবার ‘কাঁকড়া’ আন্দোলন

ভারতে ইথানল-মিশ্রিত পেট্রোল নিয়ে চলমান বিতর্কের মধ্যে নতুন একটি সংগঠন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ‘ই-২০ জনতা পার্টি’ নামের এই ব্যঙ্গাত্মক সংগঠনটি জ্বালানি নীতিতে স্বচ্ছতা, ভোক্তার পছন্দের স্বাধীনতা এবং শতভাগ বিশুদ্ধ পেট্রোল সরবরাহের দাবিতে সরব হয়েছে,

সম্প্রতি ‘তেলাপোকা জনতা পার্টি’র পর এবার নিজেদের প্রতীক হিসেবে ‘কাঁকড়া’ বেছে নিয়েছে সংগঠনটি। তাদের দাবি হল, অন্যায়ের বিরুদ্ধে কাঁকড়ার মতোই চারদিকে ছড়িয়ে পড়বে এই আন্দোলন। গত ২৬ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একাধিক বার্তায় সংগঠনটি কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ীর পদত্যাগের দাবিও জানিয়েছে।

সংগঠনটির ভাষ্য, তারা ইথানল ব্যবহারের বিরোধী নয়। তবে জনগণের সামনে জ্বালানির প্রকৃত উপাদান, ইথানলের পরিমাণ এবং এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে স্পষ্ট তথ্য তুলে ধরতে হবে। পাশাপাশি, সাধারণ মানুষের জন্য শতভাগ বিশুদ্ধ পেট্রলের বিকল্পও চালু রাখতে হবে।

ই-২০ জনতা পার্টি আরও দাবি করেছে যে, ইথানল-মিশ্রিত জ্বালানির কারণে মাইলেজ, ইঞ্জিনের কর্মক্ষমতা, দূষণ এবং রক্ষণাবেক্ষণ ব্যয়ের ওপর কী ধরনের প্রভাব পড়ছে, তা নিরপেক্ষভাবে যাচাই করতে স্বাধীন গবেষণার আয়োজন করতে হবে। তারা জ্বালানির সুবিধা-অসুবিধা ও প্রকৃত খরচ সম্পর্কেও বিস্তারিত তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছে।

রবিবার ভোরে সংগঠনটির প্রকাশ্য আত্মপ্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত তাদের জনপ্রিয়তা বাড়তে শুরু করে। কয়েক ঘণ্টার মধ্যে চিত্র ও ভিডিওভিত্তিক একটি মাধ্যমে অনুসারীর সংখ্যা দুই লাখ ছাড়িয়ে যায়। অপরদিকে, আরেকটি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অনুসারী প্রায় ৩৫ হাজারে পৌঁছেছে। তবে সংগঠনটির নেতৃত্বে কারা রয়েছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

জানা গেছে যে, ২০২১ সালের ডিসেম্বরে সংগঠনটির সামাজিক যোগাযোগমাধ্যমের হিসাবটি খোলা হলেও এর নাম একাধিকবার পরিবর্তন করা হয়েছে। প্রতিষ্ঠাতা বা মূল উদ্যোক্তাদের পরিচয়ও এখনো অজানা।

এদিকে, ইথানল-মিশ্রিত পেট্রোল নিয়ে বিতর্ক ক্রমেই তীব্র হচ্ছে। বহু গাড়িচালকের অভিযোগ, ই-২০ ব্যবহারের ফলে জ্বালানি দক্ষতা কমছে। ইঞ্জিনের কার্যক্ষমতায় নেতিবাচক প্রভাব পড়ছে এবং রক্ষণাবেক্ষণের ব্যয় বেড়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের একাংশও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

দুই সপ্তাহ আগে ভারতের কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রণালয় জানিয়েছে যে, ই-২০ জ্বালানি ব্যবহারে গাড়ির মাইলেজ ৩ থেকে ৫ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। একই সঙ্গে তারা স্পষ্ট করেছে, পেট্রলে ইথানল মেশানো হলেও জ্বালানির দাম কমবে না।

কিন্তু সরকারের অবস্থান ভিন্ন। তাদের দাবি, ইথানল-মিশ্রিত জ্বালানির মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয়, কৃষকের আয় বৃদ্ধি এবং কার্বন নিঃসরণ কমানো সম্ভব হয়েছে। সরকার আরও জানিয়েছে যে, নির্ধারিত সময়ের পাঁচ বছর আগেই দেশটি ২০ শতাংশ ইথানল মিশ্রণের লক্ষ্যমাত্রা অর্জন করেছে।

অন্যদিকে, বিরোধী দলগুলোর অভিযোগ যে, ইথানল-সংশ্লিষ্ট ব্যবসায়িক স্বার্থের কারণে এই নীতির প্রতি সরকারের বিশেষ আগ্রহ রয়েছে। বিষয়টি তারা সংসদে উত্থাপনেরও ঘোষণা দিয়েছে।

এদিকে, একই দাবিতে আগামী ৩১ জুলাই রাজধানী দিল্লিতে ‘গাড়ি মিছিল, গান্ধী মিছিল’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি, ৪ আগস্ট ‘সংসদ চলো’ কর্মসূচিরও ঘোষণা দিয়েছে দিল্লির ট্যাক্সি ও পর্যটন পরিবহন সংগঠন।

এমনকি, বিশুদ্ধ পেট্রলের পরিবর্তে ২০ শতাংশ ইথানল মিশ্রিত ‘ই-২০’ জ্বালানি বাধ্যতামূলক করার পর থেকেই ভারতে জনমনে অসন্তোষ বাড়ছে। বিশেষ করে, মাইলেজ কমে যাওয়া, পুরোনো গাড়ির ইঞ্জিনের ক্ষতির আশঙ্কা এবং বিকল্প জ্বালানির অভাবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নতুন করে বিতর্ক ও আন্দোলনের জন্ম দিয়েছে এই নীতি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%