১০:১৪ এম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন পরিকল্পনা করছে ইরানিসহ অন্যান্য অভিবাসনপ্রত্যাশীদের মধ্য আফ্রিকার অস্থিতিশীল দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রতে পাঠানোর উদ্দেশ্যে। বিষয়টি সম্পর্কে অবগত দুই আইনজীবী ও এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, এই পরিকল্পনার আওতায় থাকা ইরানি নাগরিকদের মধ্যে দুই নারী রয়েছেন। তাঁরা যদি নিজ দেশে ফিরে যান তবে সম্ভাব্য নির্যাতনের শিকার হতে পারেন। তাদের আইনজীবী এমিলি ট্রস্টল দাবি করেছেন, একজন খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছেন এবং অন্যজন গণতন্ত্রপন্থি আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের মধ্যে একটি চুক্তি হয়েছে, যেখানে তৃতীয় দেশে বিতাড়িত অভিবাসীদের গ্রহণ করার বিষয়ে কথা রয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম দফায় প্রায় ২০ জন অভিবাসীকে নিয়ে একটি ফ্লাইট পাঠানো হতে পারে। এই ফ্লাইটে ইরান ছাড়াও সিরিয়া ও আফগানিস্তানের নাগরিকরাও থাকতে পারেন।
আরও পড়ুন: পাকিস্তানে ভারত সমর্থিত গোষ্ঠীর ৯ সন্ত্রাসী নিহত
উল্লেখযোগ্য বিষয় হলো, তালিকাভুক্ত কিছু অভিবাসনপ্রত্যাশী যুক্তরাষ্ট্রে ‘উইথহোল্ডিং অব রিমুভাল’ নামক আইনি সুরক্ষা পেয়েছেন। এই আইনি সুরক্ষায় বলা হয়েছে, যদি তারা নিজ দেশে ফেরত পাঠালে নিপীড়নের আশঙ্কা থাকে, তবে তাদের ফেরত না পাঠানো উচিত। তবুও, তৃতীয় দেশে পাঠানোর উদ্যোগটি বিতর্কের জন্ম দিয়েছে।
আইনজীবীরা জানিয়ছেন, আগামী বৃহস্পতিবারের মধ্যেই এই ফ্লাইটটি ছেড়ে যেতে পারে। একই ফ্লাইটে একজন তুর্কি নাগরিকও থাকতে পারেন, যিনি রাজনৈতিক নিপীড়নের কারণে নিজ দেশ ছেড়েছিলেন।
মানবাধিকার সংগঠনগুলো এই উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, এসব চুক্তিতে পর্যাপ্ত স্বচ্ছতা নেই এবং অনেক ক্ষেত্রে অভিবাসনপ্রত্যাশীদের অধিকার লঙ্ঘিত হওয়ার ঝুঁকি রয়েছে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যেসব অভিবাসীকে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে পাঠানো হবে, তাদের রাজধানী বাঙ্গুইয়ে নির্দিষ্ট স্থানে রাখা হবে এবং তাৎক্ষণিকভাবে নিজ দেশে ফেরত পাঠানো হবে না। তবে দীর্ঘমেয়াদে শত শত অভিবাসীকে এভাবে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে বলেও তারা ইঙ্গিত দিয়েছেন।
আরও পড়ুন: ডিএনসিসি প্রশাসক: ফুটপাতে ব্যবসার পক্ষে কেউ নেই, সড়ক দখল উচ্ছেদে জনগণের সহযোগিতা জরুরি
তথ্য সূত্র- রয়টার্স।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন