ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

ত্রিশালে ৭ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ১ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ


ত্রিশালে ৭ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ১ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন এমপির উদ্যোগে ত্রিশাল উপজেলার সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কারের জন্য মোট ১ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরিচালন বাজেটের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অনুকূলে এ বরাদ্দ দেওয়া হয়।

এ বরাদ্দের মাধ্যমে দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যা দূর করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে। বরাদ্দ পাওয়া সাতটি প্রতিষ্ঠান হলো- ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়, ভালুকা-ত্রিশাল মৈত্রী কলেজ, সানকিভাঙ্গা উচ্চ বিদ্যালয়, সাখুয়া উচ্চ বিদ্যালয়, মঠবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজ, ফাতেমা নগর উচ্চ বিদ্যালয় এবং মোক্ষপুর উচ্চ বিদ্যালয়।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কার সম্পন্ন হলে শিক্ষার্থীদের জন্য আরও নিরাপদ, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি শ্রেণিকক্ষ ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধার উন্নয়নের ফলে শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগ এবং শিক্ষার মানও আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আরও পড়ুন: দুর্গাপুরে সাংবাদিক হত্যার ২৪ ঘণ্টা পর স্ত্রীর মামলা, আসামি ৮ জনই অজ্ঞাত

স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নেও গুরুত্ব দেওয়া হলে ত্রিশালের শিক্ষাখাত আরও এগিয়ে যাবে। সাতটি প্রতিষ্ঠানের উন্নয়নে এই বরাদ্দকে তারা শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে দ্রুত উন্নয়ন ও সংস্কারকাজ বাস্তবায়ন হলে ত্রিশালের এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য আরও আধুনিক ও অনুকূল শিক্ষার পরিবেশ তৈরি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বাংলা একাডেমি ফন্ট’-এর উদ্বোধন আগামীকাল বিকেল ৩টায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


‘বাংলা একাডেমি ফন্ট’-এর উদ্বোধন আগামীকাল বিকেল ৩টায়

ঢাকা, ৫ অক্টোবর, ২০২৬ : ‘তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ প্রকল্পের অধীনে তৈরি করা ‘বাংলা একাডেমি ফন্ট’-এর উদ্বোধন আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

উদ্বোধন অনুষ্ঠানটি আগামীকাল বিকেল ৩টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ায় ‘রহস্যময়’ ভাইরাসে ল্যাব গবেষকের মৃত্যু, আতঙ্ক ছড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


রাশিয়ায় ‘রহস্যময়’ ভাইরাসে ল্যাব গবেষকের মৃত্যু, আতঙ্ক ছড়িয়েছে

রাশিয়ার সাইবেরিয়ার একটি গবেষণাগারে রোগ প্রতিরোধ ও মহামারি নিয়ে কাজ করা এক তরুণী গবেষকের রহস্যজনক মৃত্যু নিয়ে চারপাশে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে।

শেলেখভ শহরের ওই গবেষণাগারের ২৮ বছর বয়সী কর্মী দারিয়া শিপিলোভা অজানা একটি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এই ঘটনার পর তার সংস্পর্শে আসা প্রায় দুইশ মানুষের ওপর কড়া নজরদারি ও কোয়ারেন্টাইন কার্যকর করা হয়েছে।

রাশিয়ার সরকারি স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে, ল্যাবের কাজের সঙ্গে এই মৃত্যুর কোনো সরাসরি সম্পর্ক নেই এবং সেখানকার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে, এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় প্রশাসন তৎপরতা শুরু করেছে।

মৃত গবেষক যে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, সেই হাসপাতালের একটি অংশ পুরোপুরি কোয়ারেন্টাইন করা হয়েছে। ক্রেমলিন থেকে সাধারণ জনগণকে গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারি তথ্যের ওপর নির্ভর করার আহ্বান জানানো হয়েছে।

আন্তর্জাতিক মহলেও এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে যে তারা পুরো পরিস্থিতির ওপর অত্যন্ত সতর্কতার সঙ্গে নজর রাখছে। অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে সাধারণ মানুষের জন্য আপাতত বড় কোনো স্বাস্থ্যঝুঁকি নেই। তবে, বাড়তি সতর্কতা হিসেবে আইরকুস্ক থেকে দেড় হাজার মাইল দূরের দেশ কিরগিজস্তান তাদের সীমান্ত চেকপোস্টগুলোতে কড়াকড়ি বাড়িয়ে দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, নিউমোনিক প্লেগ একটি ভয়ংকর রোগ হলেও এটি সাধারণ সর্দি-কাশির মতো সহজে বাতাসে ছড়ায় না। সাইবেরিয়ার বন্যপ্রাণীদের মধ্যে এই রোগের জীবাণু প্রাকৃতিকভাবে বিদ্যমান। চিকিৎসকদের মতে, এই রোগ মারাত্মক হলেও সময়মতো অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে সহজেই সম্পূর্ণ নিরাময় সম্ভব।

সূত্র: সিএনএন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
মাতারবাড়ীতে বন্দর উন্নয়ন প্রকল্প

মহেশখালী চ্যানেলে ড্রেজিংয়ের মাধ্যমে বালু তুলতে বাধা নেই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২৪ পি.এম


মহেশখালী চ্যানেলে ড্রেজিংয়ের মাধ্যমে বালু তুলতে বাধা নেই

কক্সবাজারের মহেশখালী চ্যানেলের ভারুয়াখালী ও বাঁকখালী মোহনা থেকে ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলন বন্ধ রাখার জন্য দেওয়া নিষেধাজ্ঞা আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেছেন। রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. রেজাউল হক রোববার এই আদেশ প্রদান করেন।

মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পের (সওজ অংশ) আওতায় ‘মাতারবাড়ী পোর্ট অ্যাকসেস রোড’ নির্মাণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান টোকিও–এমআইএল (জেভি)–কে মহেশখালী উপজেলার হামিদারদিয়া ও ঠাকুরতলা মৌজা থেকে ৬ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার ১৮২ ঘনফুট বালু উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছিল। কক্সবাজার জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটি কিছু শর্ত সাপেক্ষে গত ২ এপ্রিল এই অনুমোদন প্রদান করে। এ বিষয়ে মহেশখালী প্রেসক্লাবের সভাপতি মো. জয়নাল আবেদীন হাইকোর্টে রিট দায়ের করেন।

রিটের প্রাথমিক শুনানি শেষে গত ৩ সেপ্টেম্বর হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ জারি করে। মহেশখালী চ্যানেলের ভারুয়াখালী ও বাঁকখালী মোহনা থেকে ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলন বন্ধ রাখতে চার মাসের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। রাষ্ট্রপক্ষ এই আদেশ স্থগিত করার জন্য লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে। আবেদনটি চেম্বার আদালতের কার্যতালিকায় আজ উঠানো হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, এবং তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল ও আইনজীবী ফয়সাল মাহমুদ ফয়েজী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পকেট খরচের জন্য ভাগ্নেকে বিক্রি, মামা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২৪ পি.এম


পকেট খরচের জন্য ভাগ্নেকে বিক্রি, মামা গ্রেফতার

দিনাজপুরের পার্বতীপুর মডেল থানা-পুলিশ চার মাস বয়সী আপন ভাগ্নেকে বিক্রি করে দেওয়ার অভিযোগে ২১ বছর বয়সী যুবক জিয়ারুল ইসলামকে গ্রেফতার করেছে। পুলিশ পরে বিক্রি হওয়া শিশুটিকে উদ্ধার করে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে।

গ্রেফতার হওয়া জিয়ারুল ইসলাম পার্বতীপুর উপজেলার চন্দ্রপুর হাফেজপাড়া এলাকার মনোয়ার ইসলামের পুত্র। সোমবার (৫ অক্টোবর) বিকালে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিক্রি হওয়া শিশুর নাম মাহিম ইসলাম আনাস। সে দিনাজপুর সদর উপজেলার নেমতারা গ্রামের আল আমিন ইসলাম ও মনিরা বেগমের সন্তান। পুলিশ জানায়, সম্প্রতি মনিরা বেগম তার চার মাসের সন্তানকে নিয়ে বাবার বাড়ি পার্বতীপুর উপজেলার চন্দ্রপুর হাফেজপাড়ায় আসেন। গত শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে শিশুটির মামা জিয়ারুল ইসলাম গোপনে ঘুমন্ত শিশুটিকে নিয়ে পালিয়ে যায় এবং মানব পাচারকারীদের কাছে বিক্রি করে দেয়। সকালে ঘুম থেকে উঠে শিশুটিকে বিছানায় না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কোনো সন্ধান না পেয়ে শিশুটির বাবা-মা পার্বতীপুর মডেল থানায় অভিযোগ জানান।

অভিযোগের ভিত্তিতে রোববার (৪ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে পুলিশ জিয়ারুল ইসলামকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিক্রি হওয়া স্থান থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়ারুল স্বীকার করেছে, নিজের পকেট খরচের টাকা জোগাড় করতে শিশুটিকে ৬০ হাজার টাকায় এক চক্রের কাছে বিক্রি করেছিল। তবে বিক্রির পুরো টাকা সে হাতে পায়নি।

ওসি আরও জানান, এ ঘটনায় শিশুটির বাবা আল আমিন ইসলাম বাদী হয়ে মানবপাচার আইনে পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%