ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

যুক্তরাষ্ট্র ও ইরান আলাদাভাবে আলোচনায় বসতে যাচ্ছে মধ্যস্থতাকারীদের মাধ্যমে


যুক্তরাষ্ট্র ও ইরান আলাদাভাবে আলোচনায় বসতে যাচ্ছে মধ্যস্থতাকারীদের মাধ্যমে

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুনভাবে পরোক্ষ কূটনৈতিক আলোচনা শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। কাতারের মতো মধ্যস্থতাকারী দেশগুলির মাধ্যমে দুই পক্ষ আলাদাভাবে আলোচনা করতে যাচ্ছে, এমন তথ্য পাওয়া গেছে রয়টার্স ও দ্য ওয়াল স্ট্রিট জার্নাল সূত্রে।

সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরান একটি ৭ দিনের যুদ্ধবিরতি ও সমঝোতা প্রস্তাব উত্থাপন করেছে। এই প্রস্তাবের সংশোধিত রূপ নিয়ে মূলত আলোচনা চলবে।

মূল বিরোধের জায়গা

আরও পড়ুন: সর্বাত্মক যুদ্ধ এড়াতে চলছে নীরব কূটনীতি

হরমুজ প্রণালী ও জ্বালানি সংকট: বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহ যে প্রণালী দিয়ে হয়, সেই হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব ইরান দিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই প্রস্তাব প্রত্যাখ্যান করার পর, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় ৩ শতাংশের বেশি বেড়ে ব্রেন্ট ক্রুডের মূল্য ব্যারেল প্রতি ১০৭ ডলার ছাড়িয়ে যায়।

পারমাণবিক কর্মসূচিতে ছাড়ের চাপ: যুক্তরাষ্ট্র ইরানকে তাদের পরমাণু কর্মসূচিতে বড় ধরনের ছাড় দিতে চাপ দিচ্ছে। অপরদিকে, ইরান তাদের জব্দকৃত বৈদেশিক সম্পদ মুক্ত করা, তেল খাতের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মার্কিন নৌ-অবরোধ তুলে নেওয়ার দাবি করছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ (IRNA) জানিয়েছে, নিউ ইয়র্কে অবস্থানরত ইরানি প্রতিনিধি দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি কোনো বৈঠকের পরিকল্পনা নেই। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল কাতারের মাধ্যমে নিজেদের স্পষ্ট অবস্থান ওয়াশিংটনের কাছে পৌঁছে দিচ্ছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের চাপের মুখেও নিজেদের অবস্থানে অনড় থাকার সংকেত দিয়েছে তেহরানের শীর্ষ নেতৃত্ব। তাদের মতে, অর্থনৈতিক অবরোধ বা সামরিক হামলা যাই আসুক না কেন, জাতীয় স্বার্থ ক্ষুণ্ন করে কোনো চুক্তিতে পৌঁছাবে না ইরান।

আরও পড়ুন: যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে ফিরে যাওয়া উচিত : র‍্যাচেল রিভস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘে বাংলাদেশের অংশগ্রহণ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


জাতিসংঘে বাংলাদেশের অংশগ্রহণ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা

জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের মর্যাদাপূর্ণ অংশগ্রহণ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভা অভিনন্দন প্রস্তাব পাস করেছে। এছাড়া, মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে গতিশীলতা বৃদ্ধির জন্য মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন প্রদান করেছে মন্ত্রিসভা।

আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের মর্যাদাপূর্ণ অংশগ্রহণ উপলক্ষে মন্ত্রিসভার অভিনন্দন প্রস্তাব পাস করা হয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের অংশগ্রহণ একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচিত, যা বাংলাদেশের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ। গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন, যেখানে তাঁর পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ২৬ আগস্ট ১৯৮০ তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে বক্তব্য রেখেছিলেন এবং প্রধানমন্ত্রীর মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১ অক্টোবর ১৯৯৩ তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে বক্তব্য রেখেছিলেন। একই পরিবারের তিনজন সদস্য জাতিসংঘের সাধারণ পরিষদে নিজ দেশের প্রতিনিধিত্ব করা বিশ্ব ইতিহাসে একটি অনন্য ঘটনা।

চার দিনের সফরে প্রধানমন্ত্রী ৩২টি আন্তর্জাতিক কর্মসূচি ও সভায় অংশগ্রহণ করেছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ প্রদানের পাশাপাশি তিনি ৭টি উচ্চ-পর্যায়ের সভায় বক্তব্য রেখেছেন, ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন এবং জাতিসংঘসহ ১০টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের অংশগ্রহণ সরকারের অঙ্গীকার ও প্রত্যাশাকে বিশ্ব পরিসরে তুলে ধরেছে এবং দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই পরিপ্রেক্ষিতে, মন্ত্রিসভা প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বাংলাদেশ প্রতিনিধিদলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের পক্ষ থেকে প্রস্তাবটি দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে গতিশীলতা বৃদ্ধির উদ্দেশ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ধারা ৬৪-তে নিম্নরূপ সংশোধনের জন্য ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। প্রতি তিন কর মেয়াদ সমাপ্তির অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করার বিধানের পরিবর্তে প্রত্যেক কর মেয়াদের জন্য মেয়াদ সমাপ্তির অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করার বিধান পুনঃপ্রবর্তন করা হয়েছে।

১৫তম দিবসে সরকারি ছুটি থাকলে তৎপরবর্তী কার্যদিবসে দাখিলপত্র পেশ করতে হবে। কোনো সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বীমা এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ সমাপ্তির অনধিক ২০ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করতে পারবে। মন্ত্রিসভা বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে গতিশীলতা বৃদ্ধির উদ্দেশ্যে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-তে সংশোধনের জন্য ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। প্রতি তিন কর মেয়াদ সমাপ্তির অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করার বিধানের পরিবর্তে প্রত্যেক কর মেয়াদের জন্য মেয়াদ সমাপ্তির অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করার বিধান পুনঃপ্রবর্তন করা হয়েছে।

১৫তম দিবসে সরকারি ছুটি থাকলে তৎপরবর্তী কার্যদিবসে দাখিলপত্র পেশ করতে হবে। কোনো সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বিমা এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ সমাপ্তির অনধিক ২০ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করতে পারবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মন্ত্রিসভা বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ অক্টোবরের হামলা নিয়ে নেতানিয়াহুর অনুরোধ প্রত্যাখ্যান করল ইউএই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


৭ অক্টোবরের হামলা নিয়ে নেতানিয়াহুর অনুরোধ প্রত্যাখ্যান করল ইউএই

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি বিশেষ অনুরোধ আবু ধাবি প্রত্যাখ্যান করেছে। ৭ অক্টোবরের হামাসের হামলার পূর্বে ইসরায়েলকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি—এমন একটি আনুষ্ঠানিক অস্বীকারসূচক বিবৃতি আদায়ের জন্য নেতানিয়াহু চেষ্টা করেছিলেন ইউএই-র কাছে। তবে ইউএই এই অনুরোধকে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করে তা নাকচ করে দিয়েছে।

ইসরায়েলের চ্যানেল ১২-এর এক প্রতিবেদনের সূত্রে জানা যায়, গতকাল আবু ধাবি বিমানবন্দরে ইউএই প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ ও বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে একটি ঝটিকা বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, নেতানিয়াহুর কার্যালয় থেকে বারবার বৈঠকের দিনক্ষণ চাওয়ার চেষ্টা করা হয়েছিল। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ইউএই প্রেসিডেন্টকে রাজি করানো, যাতে তিনি প্রকাশ্যে ঘোষণা দেন যে— ৭ অক্টোবরের হামলার আগে তিনি নেতানিয়াহুকে কোনো পূর্ব সতর্কবার্তা দেননি।

তবে ইউএই কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, তারা ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতির টানাপোড়েনে জড়াতে ইচ্ছুক নয়। বিশেষ করে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে কোনো রাজনৈতিক দলের সুবিধা হয়—এমন কোনো কাজ বা বক্তব্য প্রদান থেকে বিরত থাকতে চায় আবু ধাবি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুহুরী প্রকল্পে অনিয়ম দেখলে জানান: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


মুহুরী প্রকল্পে অনিয়ম দেখলে জানান: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন প্রকল্পের কার্যক্রমে যদি কোনো অনিয়ম, দুর্নীতি বা স্বজনপ্রীতি দেখা দেয়, তাহলে তাৎক্ষণিকভাবে জানাতে হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ফেনীর পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজসংলগ্ন প্রধানমন্ত্রীর সভাস্থল ও প্রকল্প এলাকা পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, অতীতের বন্যার পরিস্থিতি যেন পুনরাবৃত্তি না ঘটে, সেই জন্য প্রকল্পের স্থায়িত্ব ও কারিগরি বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করা হয়েছে।

তিনি বলেন, প্রকল্পের কাজ শেষ হলে ঠিকাদার ও প্রকৌশলীরা চলে যাবেন; কিন্তু এর সুবিধা ও অসুবিধা স্থানীয় জনগণ ভোগ করবেন। তাই জনগণকে প্রকল্পটি নিজেদের মনে করে এর তদারকিতে সম্পৃক্ত হতে হবে।

যদি কোথাও নিম্নমানের কাজ, দুর্নীতি, স্বজনপ্রীতি বা অনিয়ম দেখা যায়, তাহলে মন্ত্রী, প্রতিমন্ত্রী অথবা পানিসম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাতে হবে। অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রকল্পটির কাজের জন্য প্রায় ১ হাজার ৫৪২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং এটি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হবে। আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মাধ্যমে প্রকল্পটির কার্যক্রম শুরু হবে। এই উপলক্ষে প্রকল্প এলাকায় প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

এ সময় ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু, জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিমসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১ অক্টোবর পরশুরামে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর তীর রক্ষা বাঁধ এবং নিষ্কাশন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদ্রিদে ৮৭ বছরের বৃদ্ধাকে উচ্ছেদের ঘটনায় ভাড়াটিয়াদের তীব্র বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


মাদ্রিদে ৮৭ বছরের বৃদ্ধাকে উচ্ছেদের ঘটনায় ভাড়াটিয়াদের তীব্র বিক্ষোভ

স্পেনের রাজধানী মাদ্রিদে ৮৭ বছর বয়সী প্রতিবন্ধী বৃদ্ধা মারিয়া দেল কারমেন আবাসকালকে জোরপূর্বক উচ্ছেদ করার ঘটনায় দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়েছে। উচ্ছেদের পর স্পেনের আবাসন সংকট, ভাড়ার অস্বাভাবিক বৃদ্ধি এবং রিয়েল এস্টেট খাতের লাগামহীন ব্যবসার বিরুদ্ধে হাজার হাজার মানুষ মাদ্রিদের রাস্তায় নেমে এসেছেন।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিক রেডিওয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মাদ্রিদের অভিজাত রেতিরো এলাকায় উচ্ছেদকৃত অ্যাপার্টমেন্টে এই প্রতিবন্ধী বৃদ্ধা সাত দশকেরও বেশি সময় ধরে বসবাস করে আসছিলেন। তার উচ্ছেদের প্রতিবাদে গত শনিবার মাদ্রিদে পুয়ের্তা দেল সল স্কয়ারে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছে।

বিক্ষোভকারীদের একটি বড় অংশ এখনও স্কয়ারে তাবু খাটিয়ে অবস্থান ধর্মঘট পালন করছে। রবিবার দ্বিতীয় দিনের মতো সেখানে আরও বিক্ষোভকারী জড়ো হন, যাদের মধ্যে বিভিন্ন বয়সী বাসিন্দা ছিলেন।

বিক্ষোভকারীরা ভাড়াটিয়াদের সুরক্ষা বৃদ্ধি, আবাসন খাতে প্রতারণা প্রতিরোধ এবং বিকল্প বাসস্থানের ব্যবস্থা না করে উচ্ছেদ বন্ধের দাবি জানাচ্ছেন। ২৭ বছর বয়সী অভিনেত্রী নাতালিয়া নাভারো বলেন, "আবাসন পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। আমরা সবাই রাস্তায় নেমেছি, কারণ আমরা অতিষ্ঠ।" মাদ্রিদ টেন্যান্টস ইউনিয়নের মুখপাত্র আলিসিয়া দেল রিও জানান, "ক্ষোভ ও প্রতিবাদের যে ঢেউ তৈরি হয়েছে, তা এখন আর থামানো যাবে না।" তিনি আরও বলেন, সরকার নতুন আইন না করা পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন। অনির্দিষ্ট মেয়াদের ভাড়ার চুক্তি চালু এবং আবাসকালের মতো উচ্ছেদ বন্ধের দাবিও জানান তিনি।

গত ২৩ সেপ্টেম্বর আবাসকালকে স্ট্রেচারে তার বাড়ি থেকে বের করে অ্যাম্বুলেন্সে তোলা হয়। তাকে উচ্ছেদ ঠেকানোর চেষ্টা করা সমর্থকরা তখন তার ডাকনাম ‘মারিকারমেন’ ধরে স্লোগান দেন।

পরে হাসপাতালের বিছানা থেকে ধারণ করা এক ভিডিওতে আবাসকাল বলেন, "নিজের বাড়ি রক্ষা করতে পারেননি, তবে অন্যরা যেন নিজেদের অধিকারের জন্য লড়তে শেখেন, সে জন্য তিনি লড়েছেন।"

উচ্ছেদের ছবি স্পেনজুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর সরকারি কর্তৃপক্ষ ও আবাসন বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়। সমালোচকেরা এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের বাড়ি থেকে উচ্ছেদ করে আবাসনের দাম বাড়ানোর অভিযোগ তুলেছেন। অনেকেই এসব প্রতিষ্ঠানকে ‘ভালচার ফান্ড’ নামে অভিহিত করেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষক সিমন দে লা রিভা বলেন, "সামাজিক অস্থিরতার পেছনে মারিক্যারমেনের ঘটনাটি এক অর্থে শেষ ধাক্কা হিসেবে কাজ করেছে।"

মাদ্রিদে সোশ্যালিস্ট পার্টির এক সমাবেশে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আবাসকালের উদ্দেশে বলেন, "সরকার আগামী মঙ্গলবার আবাসন নিয়ে একটি রাজকীয় ডিক্রি আনার জন্য দিন-রাত কাজ করছে।" তিনি সেটি জাতীয় সংসদে অনুমোদনের জন্য সব রাজনৈতিক দলের প্রতি শেষবারের মতো চেষ্টা করার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%