ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

যবিপ্রবিতে ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


যবিপ্রবিতে ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া সপ্তাহের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনটি ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাবের উদ্যোগে গত ১২ অক্টোবর শুরু হয়ে ১৩ অক্টোবর শেষ হয়। বিভাগটির শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়।

১২ অক্টোবর সোমবার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাবের সভাপতি অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস এবং ক্লাবের মডারেটর এক্সিকিউটিভ সহযোগী অধ্যাপক ড. শফি আহমেদ।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ক্লাবের অর্থবিষয়ক মডারেটর ও বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা ইসাছমিন। উপদেষ্টামণ্ডলীর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক বিএম খালেদ নোমান, সহকারী অধ্যাপক মাহফুজুল ইসলাম, সহকারী অধ্যাপক আখতারুজ্জামান, প্রভাষক মোছাঃ শারমিন আক্তার এবং আশরাফুল আলম।

আরও পড়ুন: শিক্ষায় প্রকৃত নজর না দিলে বিপজ্জনক হতে পারে: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

দুই দিনব্যাপী আয়োজনে ছেলেদের জন্য ইনডোর লং পিচ ক্রিকেট, ব্যাডমিন্টন ও দড়ি টানাটানি এবং মেয়েদের জন্য বল নিক্ষেপ, পিলো পাসিং ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। এসব প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা খেলাধুলার পাশাপাশি পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য বাড়ানোর সুযোগ লাভ করেন। পুরো আয়োজনের সার্বিক পরিচালনায় ছিল যবিপ্রবি ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাব।

অনুষ্ঠানে ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও ক্লাবের সভাপতি অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, "এমন সুন্দর একটি আয়োজনের জন্য তিনি ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাবকে ধন্যবাদ জানান।" এ সময় তিনি বিভিন্ন খেলার নিয়মকানুন ও পরিচালনা নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি প্রতিযোগিতা চলাকালে সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে স্বাভাবিক সম্পর্ক বজায় রেখে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠান পরিচালনার আহ্বান জানান।

ক্লাবের নির্বাহী মডারেটর সহযোগী অধ্যাপক ড. শফি আহমেদ বলেন, "খেলাধুলার সময় স্বাভাবিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার জরুরী।" তিনি সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে প্রতিযোগিতায় অংশ নেওয়ার বিষয়ে নির্দেশনা দেন।

ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাবের সহসভাপতি প্রান্ত কর্মকার জানান, ক্লাব গঠনের পর এটিই তাদের প্রথম আয়োজন। আগামী দিনে ক্লাবের পক্ষ থেকে সেমিনারসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। ভবিষ্যতে জুনিয়র শিক্ষার্থীরাও এসব উদ্যোগ এগিয়ে নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সম্মান ও শ্রদ্ধার সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুন: জাবি ভিসি চীনে, রুটিন দায়িত্বে প্রো-ভিসি শামছুল আলম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়াবা নিয়ে তিন মাদক কারবারির দ্বন্দ্ব, দুই মাদক কারবারিকে আটকের পর ছাড়িয়ে নিলেন স্থানীয় মেম্বার!

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম। ভৈরব প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


ইয়াবা নিয়ে তিন মাদক কারবারির দ্বন্দ্ব, দুই মাদক কারবারিকে আটকের পর ছাড়িয়ে নিলেন স্থানীয় মেম্বার!

কিশোরগঞ্জের ভৈরবে টাকা ও ইয়াবা সরবরাহ নিয়ে দ্বন্দ্বের জেরে সোহেল মিয়া ও ফয়সাল মিয়া নামে দুইজন চিহ্নিত মাদক কারবারিকে আটক করে শিকল দিয়ে বেধে রাখেন হাকিম মিয়া নামক অপর এক মাদক কারবারি।এঘটনায় উভয় পক্ষের দুইজন আহত হন।
পরে শ্রীনগর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার মানিক মিয়া কিছু লোকজন নিয়ে চিহ্নিত দুই মাদক কারবারিকে হাকিমের বাড়ির থেকে ছাড়িয়ে নিয়ে যায় বলে অভিযোগ উঠে।

১৪ অক্টোবর, বুধবার আনুমানিক বিকেলে উপজেলার শ্রীনগর গ্রামে এঘটনা ঘটে। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্ষীরা জানান, শ্রীনগর গ্রামের হাসান আলীর ছেলে সোহেল মিয়ার সঙ্গে একই গ্রামের মৃত আমির হোসেনের ছেলে হাকিম মিয়ার টাকা-পয়সা ও ইয়াবা সরবরাহ নিয়ে বিরোধ চলছিল। বুধবার বিকেলে ৫ হাজার ইয়াবা সরবরাহের বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এসময় সোহেল মিয়ার আপন ভাই ফয়সাল আরও একজনকে নিয়ে উপস্থিত হলে হাকিমের সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে সোহেল ছুরি দিয়ে হাকিমকে আঘাত করেন। পরে হাকিম ঘর থেকে লাঠি এনে সোহেলকে মারধর করে দুই ভাইকে শিকল দিয়ে বেঁধে রাখেন। এঘটনায় মাদক কারবারি সোহেল ও হাকিম মিয়া দুজন আহত হন।

এদিকে স্থানীয় বাসিন্দা বুলবুল মিয়া বিষয়টি ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানান। পরে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মাদক কারবারি সোহেল ও ফয়সালকে সেখান থেকে ছাড়িয়ে নেওয়া হয়। হাকিম মিয়ার অভিযোগ, শ্রীনগর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মানিক মিয়া লোকজন নিয়ে এসে জোরপূর্বক তাঁদের ছাড়িয়ে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা সাত্তার মিয়া বলেন, প্রথমে তাঁদের মধ্যে টাকা-পয়সা নিয়ে বিরোধ ছিল। ৫ হাজার ইয়াবা হাকিমকে দেওয়ার কথা থাকলেও তা না দিয়ে ওসমান নামে অন্য এক মাদক কারবারিকে দেওয়া হয়েছে বলে তিনি শুনেছেন। এ নিয়ে হাকিম ও সোহেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সোহেল ছুরি দিয়ে হাকিমকে আঘাত করেন। পরে হাকিম সোহেল ও ফয়সালকে বেঁধে রাখেন।
তিনি আরও বলেন, বুলবুল মিয়া থানার ওসিকে বিষয়টি জানানোর পর পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ইউপি সদস্য মানিক মিয়া লোকজন নিয়ে দুইজনকে ছাড়িয়ে নিয়ে যান। তাঁর দাবি, ঘটনাটি অনেকেই দেখেছেন। স্থানীয়রা দাবি করেছেন, ওই দুই ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

হাকিম মিয়া বলেন, সোহেল প্রথমে তাঁর মা-বাবাকে নিয়ে গালিগালাজ করেন। পরে টেকনাফ থেকে আসা ইয়াবা কার কাছে সরবরাহ করা হয়েছে, তা জানতে তিনি সোহেলকে বাড়িতে নিয়ে আসেন। পরে তার ভাই ফয়সার একজনকে নিয়ে আসলে সোহেল তাকে ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত করেন। পরে তিনি ঘর থেকে লাঠি এনে সোহেলকে মারধর করে দুইভাইকে শিকল দিয়ে তালা দেন।

তাঁর দাবি, পুলিশের সামনে টেকনাফের এক ব্যক্তিকে ফোন করে জানতে পারেন, ফয়সালের কাছে ৫ হাজার ইয়াবা পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ওয়ারেন্টও আছে। তাই আমি সোহেল ও ফয়সালকে আটক করেছিলাম। তারা মাদক কারবারের সঙ্গে জড়িত। মাদক কেনাবেচার বিষয়ে আমার কাছে প্রমাণও আছে। তিনি বলেন, বুলবুল থানার ওসিকে বিষয়টি জানানোর পর পুলিশ আসার আগেই মানিক মেম্বার লোকজন নিয়ে তাঁদের ছাড়িয়ে নিয়ে যান। পুলিশ এসে তাঁদের জিজ্ঞাসাবাদ করলে ইয়াবাগুলো কার কাছে সরবরাহ করা হয়েছে, তা জানা যেত। পুলিশের সামনে টেকনাফের লোককে আমি ফোন করে ৫ হাজার ইয়াবা ফয়সালকে সরবরাহের বিষয়টি লাউড স্পিকারে শোনাতে চাইলে পুলিশ কল কেটে দেয়ার জন্য বারণ করেন।

তবে, হাকিম মিয়ার এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের মাধ্যমে সত্যতা নিশ্চিত হয়ে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজন আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

দুই মাদক কারবারিকে ছাড়িয়ে নেয়ার বিষয়ে
শ্রীনগর ইউনিয়ন পরিষদ ৭নং ওয়ার্ড মেম্বার মানিক মিয়া বলেন, যদি ইয়াবার বিষয়ে তারা বলে থাকে, সেটা তো আমি জানিনা। বুলবুল কন্টাক্ট করছিলো ফয়সাল থানাকে কাজ দিবে। ফয়সাল কাজ দিতে না পারায় বুলবুল হাকিমকে বলছে তারা দুইভাইয়ের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। পরে বুলবুল প্লান করে হাকিমের বাড়িতে নিয়ে যায় সোহেলকে। তখন বুলবুল এসে সোহেলকে শিকল দিয়ে তালা মারে এবং টর্চার করেছে।
তিনি বলেন, আমি এলাকার মেম্বার হিসেবে সোহেলর বাড়ির লোকজন আমার কাছে এসেছে। পরে আমি গিয়ে হাকিমকে বলি কেন তাদের বেধে রাখা হয়েছে। তখন হাকিম জানান টাকা পয়সার লেনদেনের কথা। তখন আমি বলি পাঁচজন নিয়ে বসে এসমস্যা সমাধান করে দিবো। একথা বলে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসি। আগে পরে কি হয়েছে, বা ইয়াবা নিয়ে কিছু আছে কিনা সেটা আমি জানিনা। তবে, তিনি স্বীকার করেছেন, সোহেল ও ফয়সাল দুইভাই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।


ভৈরব থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, ৫ হাজার ইয়াবা নিয়ে দুই ব্যক্তিকে আটকে রাখার বিষয়টি ওসি স্যারকে জানিয়েছিলেন বুলবুল মিয়া। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে সোহেল ও ফয়সালকে পাননি।

তিনি বলেন, ঘটনায় সংশ্লিষ্টরা জানিয়েছেন, টাকা-পয়সা নিয়ে বিরোধ হয়েছে। পরে সামাজিকভাবে বিষয়টি মীমাংসা করা হবে বলে জানতে পারি। ঘটনাস্থলে যাওয়ার পর হাকিম আমাকে ৫ হাজার পিস ইয়াবার কথা বলেননি। তিনি শুধু টাকা পাওয়ার কথা বলেছেন। তাছাড়া, বুলবুলও তখন ইয়াবার বিষয়ে কিছু বলেননি আমাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানের জনসংখ্যা ২০৫০ সালে ১০ কোটি ছাড়াতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


পাকিস্তানের জনসংখ্যা ২০৫০ সালে ১০ কোটি ছাড়াতে পারে

২০৫০ সালের মধ্যে পাকিস্তানের জনসংখ্যা ১০ কোটিরও বেশি বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। জনসংখ্যার দিক থেকে পাকিস্তান বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ হিসেবে পরিচিত। দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও আবাসন নিশ্চিত করা দেশটির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

পাকিস্তান জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে কর্মসংস্থান তৈরি করতে পারছে না। এর ফলে বেকারত্ব ও দারিদ্র্যের ঝুঁকি বাড়ছে। একই সঙ্গে খাদ্য, বিশুদ্ধ পানি, আবাসন, শিক্ষা ও চিকিৎসাসেবার চাহিদাও বাড়ছে। দেশটির শিশুদের মধ্যে অপুষ্টি ও শারীরিক বৃদ্ধি ব্যাহত হওয়ার সমস্যা উদ্বেগজনক। প্রায় ৪০ শতাংশ শিশু খর্বাকৃতির সমস্যায় ভুগছে বলে উল্লেখ করা হয়েছে।

স্বাধীনতার সময় দেশটির জনসংখ্যা ছিল প্রায় ৩ কোটি ৩০ লাখ। বর্তমানে তা বেড়ে ২৫ কোটির বেশি হয়েছে। ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, আবাসন ও প্রাকৃতিক সম্পদের ওপর চাপ বাড়ছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের পত্রিকায় এই তথ্য প্রকাশিত হয়েছে।

রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের পাশাপাশি জনসংখ্যা বৃদ্ধিও পাকিস্তানের উন্নয়নের পথে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিবছর বিপুলসংখ্যক তরুণ-তরুণী কর্মক্ষেত্রে প্রবেশ করছেন। কিন্তু সবার জন্য পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি করা সম্ভব হচ্ছে না। এতে বেকারত্ব বাড়ছে এবং অনেক পরিবার আর্থিক সংকটে পড়ছে।

দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে শহরগুলোতেও চাপ বাড়ছে। উন্নত চাকরি, শিক্ষা ও চিকিৎসার আশায় অনেক মানুষ গ্রাম থেকে বড় শহরে চলে আসছেন। ফলে আবাসন, পরিবহন, বিশুদ্ধ পানি ও পয়োনিষ্কাশনের মতো মৌলিক সেবার চাহিদা বাড়ছে।

এ ছাড়া ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে খাদ্য, পানি, জ্বালানি ও জমির চাহিদাও বাড়ছে। এসব সম্পদের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে সংকট আরো গভীর হতে পারে।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিও পাকিস্তানের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। বন্যা, তাপপ্রবাহ ও পানির সংকটের মতো সমস্যার সঙ্গে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি এবং অপরিকল্পিত নগরায়ণ যুক্ত হয়ে পরিস্থিতি জটিল করে তুলছে।

বিশেষজ্ঞদের মতে, জনসংখ্যা বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি জরুরি। পাশাপাশি প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার ও পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে হবে। কার্যকর পদক্ষেপ নেওয়া গেলে পাকিস্তান জনসংখ্যার চাপ কমিয়ে উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পরিবার পরিকল্পনার বিষয়টি পাকিস্তানে গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। এটি শুধুমাত্র সরকারের দায়িত্ব নয়, জনসচেতনতা বৃদ্ধি, শিক্ষা এবং সহজে পরিবার পরিকল্পনা সেবা পাওয়ার সুযোগ নিশ্চিত করাও জরুরি। এর মাধ্যমে মানুষ পরিবার ও ভবিষ্যৎ নিয়ে সচেতন সিদ্ধান্ত নিতে পারবেন।

বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও চীনের মতো দেশ জনসংখ্যা বৃদ্ধির চাপ মোকাবেলায় শিক্ষা, স্বাস্থ্যসেবা, জনসচেতনতা ও সরকারি নীতির ওপর গুরুত্ব দিয়েছে। পাকিস্তানও নিজস্ব সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে এসব দেশের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে।

পাকিস্তান যদি এখনই কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে বড় অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের কাছে কাতারের আমিরের উপহার বোয়িং বিমান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


ট্রাম্পের কাছে কাতারের আমিরের উপহার বোয়িং বিমান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বিমান বহর ‘এয়ার ফোর্স ওয়ানের’ জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের কাছে একটি বোয়িং বিমান ধার চাওয়ার কথা জানিয়েছেন। তবে ট্রাম্পের দাবি, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি বিমানটি যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে প্রদান করেছেন।

স্থানীয় সময় বুধবার (১৪ অক্টোবর) অ্যারিজোনা অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচার চলাকালীন তিনি এ তথ্য জানান। খবরটি প্রকাশ করেছে আনাদোলুর।

মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন, তিনি প্রথমে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির কাছে একটি বোয়িং ৭৪৭ বিমান সাময়িক ব্যবহারের জন্য ধার চেয়েছিলেন। কিন্তু কাতারের আমির বিমানটি ধার দেওয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্রকে উপহার দেওয়ার প্রস্তাব করেন।

জনসভায় ট্রাম্প বলেন, “কেউ যখন আপনাকে উপহার দেয়, তখন তা গ্রহণ করাই তো স্বাভাবিক, তাই না? কেউ যখন আপনাকে একটি ৭৪৭ বিমান উপহার দেয়, তখন কেবল দুটি শব্দই বলা যায়, ‘আপনাকে ধন্যবাদ।’”

ট্রাম্প জানান, তিনি শেখ তামিমের কাছে এই অনুরোধ করেছিলেন, কারণ বর্তমানে মার্কিন প্রেসিডেন্টদের ব্যবহারের জন্য যে বিমানগুলো রয়েছে, সেগুলো বেশ পুরোনো হয়ে গেছে।

তিনি বলেন, “আমরা এটি ধার নিতে চেয়েছিলাম। কারণ আমাদের বিমানগুলোর বয়স ৩৫ বছর।”

ট্রাম্প আরও বলেন, “আমি কাতারের রাষ্ট্রপ্রধানকে ফোন করলাম—তিনি অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি, দারুণ মানুষ, তরুণ, সুদর্শন... এবং তার প্রচুর টাকা আছে।”

ট্রাম্প বলেন, “আমি তাকে বললাম, তামিম, যদি সম্ভব হয়, তবে যুক্তরাষ্ট্র ও আমাদের বিমান বাহিনীর পক্ষ থেকে আমি কি আপনার ৭৪৭ বিমানটি কিছু দিনের জন্য ধার নিতে পারি? আমাদের নতুন বিমান না আসা পর্যন্ত এটি এয়ার ফোর্স ওয়ান হিসেবে ব্যবহার করা যেত।”

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, কাতারের আমির বিমানটি ধার দিতে অস্বীকৃতি জানান এবং এর পরিবর্তে সেটি যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে দেওয়ার প্রস্তাব দেন।

ট্রাম্প ঘটনাটি বর্ণনা করে বলেন, “তিনি বললেন, না, না, না, না, না, না! আপনি আমার বন্ধু। আমি আপনাকে এটি ধার নিতে দেব না। বরং আমি চাই, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আপনি এটি গ্রহণ করুন। এটি আপনারই থাকল।”

ট্রাম্প জানান, তিনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সেই বিমানটি গ্রহণ করেছেন।

মার্কিন বিমান বাহিনী কাতারের এই বিমানটির নাম দিয়েছে ‘ভিসি-২৫বি’। নতুন দুটি বোয়িং ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্টের বহরে যুক্ত হওয়ার কথা। এর আগ পর্যন্ত কাতারের দেওয়া বিমানটি ব্যবহার করবে যুক্তরাষ্ট্র।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, একটি চক্র দেশে ও বিদেশে অবস্থান করে সরকার ও দেশের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে, সরকার এবারের দুর্গাপূজায় নিরাপত্তাবলয় তৈরি করার জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করেছে, যাতে সমস্ত প্রচেষ্টা প্রতিহত করা যায়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১২টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার বেগম হাসিবা উচ্চবিদ্যালয়ের ২৯তম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী সরকারের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনকে বারবার নির্দেশনা দিয়েছেন এবং দলের পক্ষ থেকে জাতীয় কমিটি গঠন করে পূজা কমিটির সঙ্গে যোগাযোগ রক্ষা করতে বলা হয়েছে।

নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে, মণ্ডপ কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে, পাহারার ব্যবস্থা করতে এবং তাদের ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষা করতে।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘একজন মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হলে তার শিক্ষা অর্জনের বিকল্প নেই। যদি সে ন্যূনতম শিক্ষা অর্জন করতে না পারে, তাহলে বঞ্চনার শিকার হতে হয়, প্রতারণার শিকার হতে হয়। সর্বজনীন শিক্ষা মানুষের জন্মগত অধিকার। আর এর প্রসারের জন্য যিনি কাজ করেন, তিনি অত্যন্ত মহতী ব্যক্তি বলে আমি মনে করি।’

তিনি আরও বলেন, ‘এই স্কুলে এসে, বিস্তৃত মাঠ দেখে আমার সেটাই মনে হয়েছে। আমি তাকে সম্মান জানাই, যারা নিজেদের পেশাগত জীবনে অবদান রেখেছেন কিন্তু নিজের এলাকাকে ভুলে যাননি। এলাকায় উন্নয়নে পাশে ছিলেন। তিনি বীর মুক্তিযোদ্ধা খন্দকার সামছুল আলম পোখরাজ।’

এলাকাবাসীর উদ্দেশ্যে রিজভী বলেন, ‘এ এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের বাস বেশি। এখানে খন্দকার আবু আশফাক আপনাদের এমপি। এর আগে তিনি কয়েকবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এখানকার হিন্দু, মুসলমান ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অত্যন্ত প্রিয় তিনি। আমি অনেকবার এ এলাকায় এসেছি। প্রতিটি মানুষ তার দ্বারা উপকৃত হয়। এখানকার মানুষের সুখ-দুঃখ, আনন্দ-বেদনার সাথে নিজেকে সম্পৃক্ত করেন। আমি এ কারণে মনে করি, আসন্ন দুর্গাপূজা অত্যন্ত নিরাপদ ও নিরাপত্তাময় করার জন্য তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন।’

রুহুল কবির রিজভী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘জীবনকে অর্থবহ করতে শিক্ষা গ্রহণ অপরিহার্য। তেমনি খেলাধুলা, শরীরচর্চা শরীর গঠনে সহায়ক। সুতরাং সুস্থ জীবনের বিকাশ ঘটাতে নিজেকে সুস্থ বিনোদন ধারায় সম্পৃক্ত রাখতে হবে।’

অনুষ্ঠানের প্রধান বক্তা ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, ‘এ দেশটা আমাদের সবার। আমরা সবাই নিজেদের মতো বাঁচব। নিজেদের জীবনধারায় ধর্ম পালন করব। আমরা কেউ কারও ধর্মকে ছোট করে দেখব না।’

এমপি বলেন, ‘এই যন্ত্রাইল ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের বসবাস বেশি। বরাবরই, এ এলাকাটির মানুষ আমাকে বেশি ভালোবাসেন। বিগত সময়ে দুইবার উপজেলা চেয়ারম্যান নির্বাচনে ও গত জাতীয় সংসদ নির্বাচনে তারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। তাই আমি আপনাদের প্রতিটি উন্নয়নে পাশে থাকব। আসন্ন দুর্গাপূজার নিরাপত্তায় আমার দলের নেতাকর্মীরা প্রতিটি মণ্ডপে দায়িত্ব পালন করবেন।’

বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি খন্দকার আবু হাসান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি তাহমিনা আদনান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রাধেশ্যাম বাড়ৈর সঞ্চালনায় উপস্থিত ছিলেন দোহার সার্কেলের পুলিশ সুপার (এএসপি) শামীম হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম, আবু শফিক খন্দকার মাসুদ, নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফ প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%