ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

বিডার দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনের ৪০০ মিলিয়ন বাস্তবায়নের পথে


বিডার দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনের ৪০০ মিলিয়ন বাস্তবায়নের পথে

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ২০২৫ সালের প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ পাইপলাইনের মধ্যে ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ ইতোমধ্যে বাস্তবায়ন বা চূড়ান্ত সিদ্ধান্তের পর্যায়ে পৌঁছেছে।

গত বছর থেকে কাঠামোবদ্ধ লিড জেনারেশন ও সক্রিয় বিনিয়োগ পাইপলাইন ব্যবস্থাপনার ইতিবাচক ফল হিসেবে এ অগ্রগতি অর্জিত হয়েছে।

আজ গণমাধ্যমে পাঠানো বিডার এক ধারণাপত্রে বলা হয়েছে, ২০২৫ সালে ২০টি দেশের ৭০ জন সম্ভাব্য বিনিয়োগকারীকে নিয়ে গড়ে ওঠা প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ পাইপলাইনের ১৫ শতাংশের বেশি ইতোমধ্যে বিনিয়োগ সিদ্ধান্ত ও বাস্তবায়ন পর্যায়ে রয়েছে। এ কনভারশন হার বৈশ্বিক মানদণ্ডের তুলনায়ও উল্লেখযোগ্য বলে সংস্থাটি জানিয়েছে।

আরও পড়ুন: মুদি দোকানের আড়ালে হেরোইনের কারবার, যুবদল নেতা আসিফ ইসলাম খান আটক

বিডার তথ্যমতে, পাইপলাইনের সবচেয়ে বড় বিনিয়োগ এসেছে হংকংভিত্তিক হ্যান্ডা ইন্ডাস্ট্রিজের কাছ থেকে। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫-এ প্রাথমিকভাবে ১৫০ মিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা দিলেও পরবর্তীতে বিডা, বেজা ও বেপজার সমন্বিত সহায়তায় প্রতিষ্ঠানটি বিনিয়োগ দ্বিগুণ করে ৩০০ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করেছে। প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে এবং এটি দেশের টেক্সটাইল খাতে সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ একক বৈদেশিক বিনিয়োগ হিসেবে বিবেচিত হবে।

এছাড়া চীনের হেনগলি গ্রুপ বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে প্রায় ৩৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে আধুনিক টেক্সটাইল উৎপাদন সুবিধা গড়ে তুলছে, যা দেশে প্রথমবারের মতো উন্নত টেক্সটাইল প্রযুক্তি ও অটোমেটেড উৎপাদন ব্যবস্থা চালু করবে। এতে স্থানীয় টেক্সটাইল ভ্যালু চেইন শক্তিশালী হওয়ার পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে উঠবে।

শ্রীলঙ্কার সফটলজিক লাইফ ইন্স্যুরেন্স প্রায় ২ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগে বাংলাদেশের ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৬০ শতাংশ মালিকানা অধিগ্রহণ করছে। বিডার সহায়তায় সম্পন্ন হওয়া এই বিনিয়োগকে দেশের জীবন বীমা খাতে প্রথম উল্লেখযোগ্য বৈদেশিক বিনিয়োগ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে উন্নত ইনশিওরটেক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আন্ডাররাইটিং এবং দ্রুত ক্লেইম নিষ্পত্তির মতো আধুনিক সেবা চালুর সুযোগ সৃষ্টি হবে।

এদিকে চীনের লেসো গ্রুপ চট্টগ্রামের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোনে ৩২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে নির্মাণসামগ্রী উৎপাদন কারখানা স্থাপন করছে। এই কারখানায় পিভিসি ও পিইএক্স পাইপ, সোলার প্যানেল, স্যানিটারি সামগ্রী, ওয়াটার পিউরিফায়ার, ক্যাবল, লাইটিং ও অন্যান্য নির্মাণসামগ্রী উৎপাদিত হবে। যাতে আমদানিনির্ভরতা কমার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাতে ইতিবাচক প্রভাব পড়বে।

আরও পড়ুন: তারেক রহমানের জাপান সফর: নীল অর্থনীতির নতুন সম্ভাবনা

মালয়েশিয়ার খুচরা বিক্রয় প্রতিষ্ঠান এমআর.ডিআইওয়াই বাংলাদেশে তাদের কার্যক্রম দ্রুত সম্প্রসারণ করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন স্থানে ১৭টির বেশি মেগা স্টোর পরিচালনা করছে। অন্যদিকে, সিঙ্গাপুরভিত্তিক মেগারিচ প্রায় ১৫ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ করে বিমান পরিবহনে ব্যবহৃত অন-বোর্ড লাইফস্টাইল পণ্য উৎপাদনের উদ্যোগ নিয়েছে, যা রপ্তানি বহুমুখীকরণে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।

বিডা জানিয়েছে, গত ১২ থেকে ১৫ মাসে বিনিয়োগ পাইপলাইন থেকে ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ বাস্তবায়ন বা সিদ্ধান্তের পর্যায়ে পৌঁছানো উৎসাহব্যঞ্জক। সংস্থাটি খাতভিত্তিক ও দেশভিত্তিক লক্ষ্য নির্ধারণ করে বিনিয়োগকারীদের সঙ্গে কাজ অব্যাহত রাখবে। পাশাপাশি ২০২৬ সালে নতুন করে আরও ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের সম্ভাব্য বিনিয়োগ পাইপলাইনে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্র সংস্কারে রাজনীতিবিদদের সদিচ্ছার প্রয়োজন: ড.ফরাসউদ্দিন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


রাষ্ট্র সংস্কারে রাজনীতিবিদদের সদিচ্ছার প্রয়োজন: ড.ফরাসউদ্দিন

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ফরাসউদ্দিন মনে করেন যে, বিগত ৫৫ বছরে অর্থনৈতিক অগ্রগতি সত্ত্বেও বাংলাদেশ কাক্সিক্ষত রাষ্ট্রীয় সংস্কার অর্জনে পিছিয়ে রয়েছে। তিনি বলেন, দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা, আমলাতান্ত্রিক নির্ভরতা হ্রাস করা এবং ওয়েস্টমিনস্টার ধাঁচের পারস্পরিক শ্রদ্ধাশীল রাজনৈতিক চর্চা দেশকে টেকসই সংস্কারের দিকে নিয়ে যেতে সত্যিই সহায়তা করতে পারে।

একটি গণমাধ্যমকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, স্বাধীনতার পর দেশের মানুষের মাথাপিছু আয় বাড়তে থাকলেও, ১০০ ডলার থেকে ২ হাজার ৮৬০ ডলারে উন্নীত হলেও দক্ষিণ কোরিয়ার মতো ১০ হাজার ডলারে পৌঁছানো সম্ভব হয়নি, যা অন্যতম প্রধান কারণ হলো জাতিগতভাবে সততা, স্বচ্ছতা ও ন্যায়নিষ্ঠার ঘাটতি।

রাষ্ট্র সংস্কারের জন্য প্রকৃত উপায় ব্যাখ্যা করতে গিয়ে তিনি দেশের দ্বিদলীয় রাজনৈতিক কাঠামোর গুরুত্ব তুলে ধরেন। তাঁর মতে, দেশে মূলত দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থা কার্যকর আছে এবং প্রধান দুই রাজনৈতিক দল যদি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে পালাক্রমে সরকার ও বিরোধী দলে যাওয়ার বিষয়ে একমত হয়, তবে রাষ্ট্র সংস্কার সহজ হবে।

তিনি আরও বলেন, যে নির্বাচিত সরকারকে ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসির মতো মেনে নিতে হবে, তেমনি বিরোধী দলকেও উপযুক্ত সম্মান ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সমালোচনা করে সাবেক গভর্নর জানান, বিশ্বজুড়ে এ প্রকার ব্যবস্থা বিদ্যমান নেই এবং এটি মূলত বিরাজনীতিকরণ ও আমলাতান্ত্রিক অব্যবস্থাপনাকে জোরদার করার একটি হাতিয়ার। তিনি বলেন, আমলাদের ওপর নির্ভরতা কমিয়ে রাজনৈতিক আলোচনার মাধ্যমে প্রশাসনিক ও গণতান্ত্রিক সমস্যার সমাধান খুঁজতে হবে।

অতীতের রাজনৈতিক সুযোগ হাতছাড়ার প্রসঙ্গ তুলে ধরে ফরাসউদ্দিন বলেছেন, ২০১৪ সালে নির্বাচনকালীন সংকট নিরসনে যৌথ মন্ত্রিসভার প্রস্তাব গ্রহণ করা হলে দেশে বিরাজনীতিকরণের পথ বন্ধ হতো। তিনি উল্লেখ করেন যে, সেই সময় স্বরাষ্ট্র এবং অর্থ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তর বিরোধী দলকে দেওয়ার প্রস্তাব ছিল, কিন্তু তা হাতছাড়া হওয়াকে রাজনৈতিক সদিচ্ছার অভাব হিসেবে চিহ্নিত করেন।

ড. ফরাসউদ্দিন বলেন, সাময়িক ব্যবস্থার দিকে না ঝুঁকে, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা গঠন করা, স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা চালু করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়াই প্রকৃত রাষ্ট্র সংস্কারের একমাত্র পথ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরেবাংলা নগরে পুলিশের বিশেষ অভিযানে আটক ৬ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


শেরেবাংলা নগরে পুলিশের বিশেষ অভিযানে আটক ৬ জন

রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানের মাধ্যমে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন মো. জীবন হোসেন, কানিজ ইয়াসমিন ইভা, মো. গোলাম হোসেন (৩০), জসীম উদ্দীন (৩০), মো. মুবাশিরা হোসেন (৩৫) ও শাফায়েত হোসেন (৩৫)।

শেরেবাংলা নগর থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী জানান, বুধবার (২২ জুলাই) রাতে শেরেবাংলা নগর থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।

তিনি আরো বলেন, অভিযানের ফলে বিভিন্ন অপরাধে জড়িত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় বরিশাল সদর উপজেলা বিএনপির আনন্দ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় বরিশাল সদর উপজেলা বিএনপির আনন্দ মিছিল

বরিশাল সদর উপজেলা বিএনপির ১৬১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে আহ্বায়ক হিসেবে নুরুল আমিনকে নির্বাচিত করা হয়েছে এবং সদস্যসচিব পদে সাইফুল ইসলাম আব্বাসকে রাখা হয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরে এ কমিটির ঘোষণা দেওয়া হয়।

নতুন কমিটি ঘোষণা হওয়ার পর, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর উদ্দেশ্যে বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে নগরীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। সদর উপজেলা বিএনপির নেতাকর্মীরা এ মিছিলের আয়োজন করেন।

মিছিলটি নগরীর টাউন হল এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে সেখানে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সদ্য গঠিত আহ্বায়ক আলহাজ নুরুল আমিন। প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাস। যুগ্ম আহ্বায়ক হারুন-অর-রশিদের সঞ্চালনায় এতে বক্তব্য দেন বিএনপি নেতা আব্দুল জব্বার শিকদার, মাহাবুবুল আলম বাবুল, তুহিন পণ্ডিত, আব্দুল হক শিকদার, অ্যাডভোকেট মোখলেছুর রহমান, কাজী মো. জাহাঙ্গীর হোসেন চান্দু, খোকন মুন্সী এবং অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে সুষ্ঠু ধারার রাজনীতির মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে বরিশাল সদর উপজেলা বিএনপি কাজ করে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বের যেখানেই যান, বাংলাদেশের খাবারের প্রশংসা করেন আতিফ আসলাম

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


বিশ্বের যেখানেই যান, বাংলাদেশের খাবারের প্রশংসা করেন আতিফ আসলাম

বাংলাদেশের সংগীতপ্রেমীদের মন মাতাতে আবারও ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে তিনি একটি সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন। এ সময়, তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। সংবাদ সম্মেলনে এক সংবাদকর্মী আতিফ আসলামের কাছে জানতে চান, বাংলাদেশের খাবার তার কেমন লাগে? কোন খাবারটা তার বেশি প্রিয়? জবাবে, গায়ক বলেন, 'খিচুড়ি। আর আপনাদের একটা চা আছে, সেটা খুবই মজা। এছাড়া আপনাদের বিরিয়ানিরও তুলনা হয় না।' আতিফ আসলাম আরও বলেন, 'আমি পৃথিবীর যেখানেই যাই, বাংলাদেশের খাবারের প্রশংসা করি। যখনই আমাকে মানুষ জিজ্ঞেস করে, চাইনিজ, থাই এসব খাবার প্রিয় কিনা? আমি সোজা বলে দিই, একবার আপনারা বাংলাদেশ গিয়ে সেখানকার খাবার খেয়ে দেখুন। তারপর আমাকে বলুন।' বহু বছর আগে, একটি সংগীত প্রতিযোগিতায় বাংলাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার সঙ্গে অংশ নেন আতিফ। সে প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, রুনা লায়লা ম্যামের সঙ্গে একটি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। আমরা দুজনেই বিচারকের আসনে ছিলাম। প্রসঙ্গক্রমে তিনি গান ধরেন ‘ও লাল মেরি’, খুবই জনপ্রিয় গান। অবশ্যই তিনি অসাধারণ শিল্পী, একজন কিংবদন্তি। তার সঙ্গে কাজ করতে পেরে দারুণ লেগেছে। পাকিস্তানের মানুষ আতিফের বাংলাদেশে কোনো আত্মীয় রয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আপনারা সবাই আমার আত্মীয়। আমার কাছে পরিবারের মতোই। তবে হ্যাঁ, আক্ষরিক অর্থে বলতে গেলে এখানে কাজের সুবাদেই টুকটাক পরিচয়। এর বেশি কিছু নেই।' শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ঢাকার মাদানি এভিনিউর কোর্টসাইডে হবে আতিফ আসলামের কনসার্ট। এতে তিনি ছাড়াও গান পরিবেশন করবে বাংলাদেশের ব্যান্ড ‘মেঘদল’ ও ‘লেভেল ফাইভ’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%