ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

দেশের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরির আহ্বান: রাষ্ট্রপতি


দেশের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরির আহ্বান: রাষ্ট্রপতি

সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান উদ্দেশ্য হওয়া উচিত দেশের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ মন্তব্য করেন।

রাষ্ট্রপতি বলেন, "স্বাধীনতার ৫০ বছর পরও দেশের বিভিন্ন কৌশলগত স্থাপনা, বন্দর, বিশেষায়িত প্রতিষ্ঠান এমনকি বেসরকারি কম্পানি পরিচালনার জন্য বিদেশি কর্মী আনতে হচ্ছে কেন?" তিনি উল্লেখ করেন, দেশে অসংখ্য গ্র্যাজুয়েট তৈরি হওয়ার পরও এ পরিস্থিতির কারণ খতিয়ে দেখা প্রয়োজন।

সাক্ষাৎকালে, ড. মো. সবুর খান রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়টির নিজস্ব পেটেন্ট উন্নয়ন বিভাগ রয়েছে, যা গবেষকদের উদ্ভাবনের পেটেন্ট অধিকার অর্জন ও বাণিজ্যিকীকরণে সহায়তা করে।

আরও পড়ুন: ফ্যামিলি কার্ডের মাধ্যমে তালাক বন্ধ: চিফ হুইপ

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের গবেষণার পাশাপাশি প্রোডাকশন অ্যান্ড মাল্টিমিডিয়া, নিউট্রিশন অ্যান্ড ফুড, ফিশারিজ এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনসহ বিভিন্ন কর্মমুখী বিষয়ে শিক্ষা প্রদান করা হচ্ছে। এর ফলে বিশ্ববিদ্যালয়টি বিশ্বের বিভিন্ন র‌্যাংকিংয়ে এগিয়ে যাচ্ছে।

রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে শুনে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সমুন্নত রাখার আহ্বান জানান।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাষ্ট্রপতিকে আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেসসচিব এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রাস্টি বোর্ডের সদস্য, ডিন ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ইনানীর রিসোর্টে আগুন: নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেক্সিকোর কারাগারে সংঘর্ষে ১০ জন নিহত, আহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


মেক্সিকোর কারাগারে সংঘর্ষে ১০ জন নিহত, আহত ১৬

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্যের একটি কারাগারের ভেতরে সংঘর্ষের ফলে ১০ জন প্রাণ হারিয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন ব্যক্তি।

শুক্রবার, তুর্কি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে সিনালোয়া রাজ্যের জননিরাপত্তা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে ৯ জন বন্দি এবং একজন অপ্রাপ্তবয়স্ক দর্শনার্থী রয়েছে।

অপ্রাপ্তবয়স্ক দর্শনার্থীটি পরিবারের সদস্যের সঙ্গে দেখা করতে কারাকেন্দ্রে এসেছিল। আহত ১৬ বন্দিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, সংঘর্ষের খবর পাওয়ার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত কারাগারে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ এবং মরদেহ হস্তান্তরে সমন্বয়ের কাজ করছেন সমাজসেবা বিভাগের কর্মীরা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কারাগারে বন্দিদের সঙ্গে সাক্ষাৎ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবক মাসুমের ৬ মাসের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩০ পি.এম


পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবক মাসুমের ৬ মাসের কারাদণ্ড

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবনের অভিযোগে ২৫ বছর বয়সী যুবক মাসুমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপম দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত যুবক মাসুম এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া গ্রামের তোফাজ্জল হোসেনের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাসুম দীর্ঘ সময় ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন। মাদকের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে প্রায়ই তিনি প্রতিবন্ধী বাবা-মাকে মারধর করতেন। শুক্রবার সকালে মাদকের টাকা না পাওয়ার কারণে তিনি আবারও তার বাবা-মাকে মারধর করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা এসে তাকে আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাস তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপম দাস মন্তব্য করেন, "মাদক সেবন করে জনশৃঙ্খলা নষ্ট করায় এবং মাদক সেবনের বিষয়টি সে স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ সাজা দেওয়া হয়েছে।" তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৭ বলে সেঞ্চুরি হাঁকালেন ডি ভিলিয়ার্স

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩২ পি.এম


অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৭ বলে সেঞ্চুরি হাঁকালেন ডি ভিলিয়ার্স

বয়স বাড়ে, সময়ও বদলায়, তবে কিছু ক্রিকেটার আগের মতোই থেকে যান। এবি ডি ভিলিয়ার্স ঠিক তেমনই একজন। তার ব্যাটের ঝড় কখনো থামছে না। বল-ব্যাটের সেই পুরনো প্রেমে নতুন করে রং ছড়ালেন তিনি। অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নসের বিপক্ষে তিনি হাঁকালেন বিধ্বংসী সেঞ্চুরি।

ডি ভিলিয়ার্সের ঝোড়ো সেঞ্চুরির ফলে অস্ট্রেলিয়া উড়ে গেছে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটের বিশাল জয় এনে দিয়েছেন তিনি। ম্যাচে ২৬ বল হাতে রেখে এই সাফল্য অর্জিত হয়েছে।

লক্ষ্য তাড়া করতে নেমে শারজার আকাশে আজ চার-ছক্কার ঝড় তুলেন ডি ভিলিয়ার্স। কেন রিচার্ডসন এবং বেন হিলফেনহাসদের ‘পাড়ার বোলার’ বানিয়ে ৩৭ বলে সেঞ্চুরি হাঁকান তিনি। সাবেক প্রোটিয়া ব্যাটার ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন। শেষে অপরাজিত থাকেন ৪০ বলে ১১১ রানে। ২৭৭.৫০ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজান ৬ চারের বিপরীতে ১১ ছক্কায়।

২১০ রান তাড়ানোর শুরুটা অবশ্য প্রোটিয়াদের জন্য ভালো ছিল না। দলীয় ১২ রানে ফাফ ডু প্লেসিস আউট হয়ে যান। তবে আরেক ওপেনার রিচার্ড লেভির সঙ্গে চার-ছক্কার ঝড় তুলতে শুরু করেন ডি ভিলিয়ার্স। প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও হয়ে ৬২ রানের ইনিংস খেলেন লেভি। ২১৩.৭৯ স্ট্রাইকরেটের ইনিংস সাজান ৫ ছক্কা ও ৩ চারে। দুজনের জুটিতে আসে ১২৭ রান, মাত্র ৪৯ বলে। পরে জেন-পল ডুমিনিকে নিয়ে জয়ের বাকি কাজ সম্পন্ন করেন ডি ভিলিয়ার্স। ২২ বলে অপরাজিত ২৭ রান করেন ডুমিনি।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২০৯ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। ডার্সি শর্টের ৬৬ রানের ইনিংসে এই সংগ্রহ অর্জিত হয়। অধিনায়ক ডেভিড ওয়ার্নার খেলেন ৪৮ রানের ইনিংস। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন হার্ডাস ভিলজোন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বম্ভপুরে ৩৩ মিনিটের ঝড়ে উড়ে গেছে দোকানপাট ও কয়েকটি ঘরবাড়ির চাল

আন্তর্জাতিক ডেস্ক

‎​শাহানুর আলম, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ)

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩২ পি.এম


বিশ্বম্ভপুরে ৩৩ মিনিটের ঝড়ে উড়ে গেছে দোকানপাট ও কয়েকটি ঘরবাড়ির চাল

‎সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটে উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মাত্র ৩৩ মিনিটের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে বেশ কিছু দোকানপাট ও বসতবাড়ি।
‎স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে হঠাৎ করেই তীব্র বেগে ঝড় শুরু হয়। ঝড়ের তীব্রতায় বিশ্বম্ভরপুর থানা সংলগ্ন এলাকার বেশ কয়েকটি দোকানের টিনের চাল উড়ে যায়। এছাড়া উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার এবং বসতবাড়ির টিনের চালা উড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
‎হঠাৎ নেমে আসা এই আকস্মিক দুর্যোগে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত চূড়ান্ত ক্ষয়ক্ষতির কোনো সঠিক তথ্য বা পরিসংখ্যান পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%