০৩:২২ এম
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের মন্তব্য করেছেন যে, "আমরা ভারতের বিরুদ্ধে নই, আমরা ভারতীয় আধিপত্বের বিরুদ্ধে।" তিনি জানান, হাদী হত্যার বিচারসহ তিন দফা দাবি বাস্তবায়নের পক্ষে তারা অবস্থান নিয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে পঞ্চগড় শহরের জুলাই স্মৃতিস্তম্ভে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার দুপুরে তেঁতুলিয়া থেকে পদযাত্রা ও সচেতনামূলক প্রচারণার কার্যক্রম শুরু হয়, যা রাতে পঞ্চগড় শহরে পৌঁছায়। এই কর্মসূচীতে স্থানীয় জনগণের পাশাপাশি ইনকিলাব মঞ্চের প্রায় ৩০ সদস্যের একটি প্রতিনিধি দলও অংশগ্রহণ করে।
আরও পড়ুন: বরিশালসহ ৮টি ‘শান্তি নিবাস’ নির্মাণের ৫ বছর পর চালু হতে যাচ্ছে
জাবের তার বক্তব্যে উল্লেখ করেন, ইনকিলাব মঞ্চের ঘোষিত তিন দফা দাবির মধ্যে রয়েছে- শহীদ ওসমান বিন হাদির হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা গণহত্যার বিচার নিশ্চিত করা।
তিনি ভারতীয় আধিপত্বের বিরুদ্ধে অভিযোগ তুলে গত ১৭ বছরের পরিস্থিতি, হামলা-মামলা এবং আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে দেশের জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন। তিনি দাবি বাস্তবায়নের জন্য জোর দাবি জানান। কর্মসূচীতে জানানো হয় যে, ঘোষিত দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাজপথে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখবেন।
এ সময় ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে পঞ্চগড়ের সমন্বয়ক এবং অংশগ্রহণকারী জনগণও কর্মসূচীতে উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের জিরো পয়েন্ট থেকে এ পদযাত্রা শুরু হয়। এই পদযাত্রা ডিসেম্বরের মধ্যে টেকনাফে গিয়ে শেষ করার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: তেলের দাম কমবে কবে: রুশ উপপ্রধানমন্ত্রীর বক্তব্য
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন