ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

স্বর্ণ জব্দের মামলায় রিমান্ড শেষে কারাগারে বিমানের কর্মী সোয়েব


স্বর্ণ জব্দের মামলায় রিমান্ড শেষে কারাগারে বিমানের কর্মী সোয়েব

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫ কোটি ২০ লাখ টাকা মূল্যের স্বর্ণ জব্দের মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার মো. সোয়েব কাজী সজিব (৩১) কে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সোয়েবকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়।

মামলার তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখার জন্য আবেদন করেন মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন: রংপুরে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে এমপি বেলালের গুরুত্বারোপ

প্রসিকিউশন বিভাগের এসআই আবু বক্কর ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত সেপ্টেম্বরে আদালত সোয়েবের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর দুপুরে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তল্লাশি পরিচালনা করা হয়। এ সময় কাস্টমস, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিএফআই) এবং অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

তল্লাশির সময় বিমানের ক্যাবিনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন সোয়েব। একপর্যায়ে তিনি তার শরীরে লুকিয়ে রাখা স্বর্ণের বার দৌড়ে গিয়ে বিমানের ক্যাবিনে ফেলে দেন, বলে মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে।

পরে ক্যাবিন থেকে ১২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি ২০ লাখ টাকা।

আরও পড়ুন: ফরিদপুর জেলা পরিষদ নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেবে

এ ঘটনায় কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা জামিল সারোয়ার আহাদ বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীর বালিয়াকান্দিতে উপজেলা বাউল দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


রাজবাড়ীর বালিয়াকান্দিতে উপজেলা বাউল দলের পরিচিতি সভা অনুষ্ঠিত
 
রাজবাড়ীর বালিয়াকান্দিতে উপজেলা বাউল দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টায় বালিয়াকান্দি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
 
বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল, বালিয়াকান্দি উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি জনাব গোলাম শওকত সিরাজ।
 
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বাউল দলের আহ্বায়ক মোঃ কামরুজ্জামান আনসারী, সদস্য সচিব মোঃ জামান এবং পাংশা উপজেলা বাউল দলের সভাপতি মোঃ গোলাম মোস্তফা।
 
অনুষ্ঠানটি পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সহ-সভাপতি জাফর আলী মিয়া। সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী বাউল দল, বালিয়াকান্দি শাখার সভাপতি মোছাঃ বিলকিস বেগম।
 
পরিচিতি সভায় বাউল দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, দলীয় কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং বাউল শিল্প ও সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখার বিষয়ে আলোচনা করা হয়।
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চলন্ত সিএনজি চালিত অটোরিকশা থেকে সদ্য ভূমিষ্ঠ এক ছেলে নবজাতককে রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক কিশোরীর (১৮) বিরুদ্ধে। পরে স্থানীয়রা এ ঘটনায় ওই কিশোরী ও সিএনজি চালককে আটক করে এবং নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত সিএনজি থেকে নবজাতককে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করেন। পরে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। নবজাতকের শরীরে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে তার মায়ের সঙ্গে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুছাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিনের ছেলে মো. সালাউদ্দিন ওরফে আরমানের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে তারা গোপনে আদালতে গিয়ে বিয়ে করেন। পরে তিনি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি সালাউদ্দিনকে জানান। তবে পরবর্তীতে সালাউদ্দিন ও তার পরিবারের সদস্যরা বিয়ের বিষয়টি অস্বীকার করেন।

শুক্রবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই কিশোরী। পরে সিএনজি চালক সামসুকে সঙ্গে নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওনা হন। পথে সিএনজির ভেতরেই তিনি সন্তান প্রসব করেন। হাসপাতালে ভর্তি হওয়ার জন্য জরুরি বিভাগে গেলে বিষয়টি নিয়ে কর্তব্যরত ডাক্তারদের সন্দেহ হয়। একপর্যায়ে নবজাতককে হাসপাতালের সামনের সড়কের পাশে রেখে চলে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা সিএনজি চালকসহ ওই কিশোরীকে আটক করে পুলিশে খবর দেন।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার অভিযুক্ত মো. সালাউদ্দিন ওরফে আরমানের মুঠোফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি। তাই এ বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।  

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নবজাতক ও তার মাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পকে অভিনন্দন জানালেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


ট্রাম্পকে অভিনন্দন জানালেন নেতানিয়াহু

ইরানকে অবরোধ ও অর্থনৈতিক চাপ প্রয়োগের উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় তিনি ইরানকে বিশ্বের অস্থিতিশীলতার সবচেয়ে ‘বড় উৎস’ হিসেবে চিহ্নিত করেছেন।

নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেন যে, গত এক বছরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘ঐতিহাসিক অগ্রগতি’ অর্জন করেছে। তিনি দাবি করেন যে, এর ফলে ইরান ও তার ‘অশুভ জোট’ আগের যেকোনো সময়ের তুলনায় দুর্বল হয়ে পড়েছে।

নেতানিয়াহু আরও বলেন, ‘সন্ত্রাসের শক্তির বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের জনগণ যুক্তরাষ্ট্রের জনগণ ও প্রেসিডেন্ট ট্রাম্পের পাশে রয়েছে।’

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে বর্তমান সংঘাতের সূচনা ঘটে।

উল্লেখ্য, ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদ্মা ব্যারেজ একটি মাস্টার মাইন্ড প্রকল্প এর সুবিধা পাবে ২৪ জেলার ৭ কোটি মানুষ পানি সম্পদ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


পদ্মা ব্যারেজ একটি মাস্টার মাইন্ড প্রকল্প এর সুবিধা পাবে ২৪ জেলার ৭ কোটি মানুষ পানি সম্পদ মন্ত্রী
 
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, পদ্মা ব্যারেজ একটি মাস্টার মাইন্ড প্রকল্প যার সুবিধা পাবে দেশের ২৪ টি জেলার অন্তত ৭ কোটি মানুষ। শুক্রবার সকালে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকুড়ি এলাকায় পদ্মা ব্যারেজ প্রকল্পের স্থান পরিদর্শন শেষে মন্ত্রী একথা বলেন। 
পানি সম্পদ মন্ত্রী বলেন, শুষ্ক মৌসুমে পানি সরবরাহ, নদীর প্রবাহ পুনরুজ্জীবন, নাব্যতা রক্ষা, মানবসম্পদ ও দক্ষিনপঞ্চিম অঞ্চলের পানির নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরে ২ দশমিক ১ কিলোমিটার পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার।
এ সময় তিনি আরো বলেন, আগামী বছরের শুরুতে পদ্মা ব্যারেজ প্রকল্পটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীসংঘে বাংলাদেশের স্বার্থে পানির চুক্তি নিশ্চিত করেছিলেন। একই কায়দায় মরহুমা বেগম খালেদা জিয়ার সময় পানি ব্যবস্থাপনায় এক বৈপ্লবিক পরিবর্ত আনতে সচেষ্ট তিনি ছিলেন। তারই ধারাবাহিকতায় নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সারা বাংলাদেশের পানি সম্পদ ব্যাবস্থাপনার বৈল্পবিক পরিবর্তন আনতে কাজ করছে সরকার। সেই সাথে সারাদেশের প্রান প্রকৃতি ফিরিয়ে আনতে খাল খনন করা হচ্ছে।     
পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকুড়ি এলাকায় পদ্মা ব্যারেজ প্রকল্পের স্থান পরিদর্শনের সময় পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ হারুন, কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি এ্যাডভোকেট আসলাম মিয়া, জেলা বিএনপির আহব্বায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদসহ পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৩ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক কমটির সভায় পদ্মা ব্যারেজ প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। ৭৮ টি স্পিলওয়ে, ১৮ টি আন্ডার স্লুইসগেট, ২ টি ফিশপাস, এবং নেভিগেশন লক সমৃদ্ধ এই ব্যারেজটিতে ২৯০ কোটি ঘনমিটার পানি সংরক্ষনের পরিকল্পনা রয়েছে, থাকবে ১১৩ মেগাওয়াট জল বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা। ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লক্ষ্য টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজটি ২০২৬ সালের জুলাই মাসে শুরু হয়ে ২০৩৩ সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে। যার সম্পন্ন অর্থায়ন করবে সরকার।
এদিকে রাজবাড়ীবাসির দীর্ঘদিনের স্বপ্ন পদ্মা ব্যারেজটি বাস্তবায়ন হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছে রাজবাড়ীর মানুষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%