ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

বাজারের খরচ কমুক, উৎসবের আনন্দ বাড়ুক!


বাজারের খরচ কমুক, উৎসবের আনন্দ বাড়ুক!

স্বপ্ন উৎসবে সাশ্রয়ের বাজার করে দেখান আপনার মুন্সিয়ানা!

🛒 উৎসবের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের তালিকায় থাকুক পছন্দের সব ব্র্যান্ড। আর পছন্দের এসব পণ্যে বিশেষ ছাড় নিয়ে হাজির স্বপ্ন উৎসব!

তাই পছন্দের পণ্যে বাজার করুন, সাশ্রয় করুন আরও বেশি—কারণ উৎসবের বাজারেও চাই মুন্সিয়ানা! 

আরও পড়ুন: রংপুরে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে এমপি বেলালের গুরুত্বারোপ

 দেশজুড়ে স্বপ্নের ১,০০১টিরও বেশি আউটলেটে এই সাশ্রয়ের অফার চলবে ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

*শর্ত প্রযোজ্য।

#Shwapno #মাসেরবাজারেমুন্সিয়ানা #উৎসবেআনন্দে #স্বপ্নউৎসব

আরও পড়ুন: ফরিদপুর জেলা পরিষদ নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম সাময়িক বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

লালমনিরহাট উপজেলা প্রতিনিধিঃ মো: আব্দুল বারেক)

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৭ পি.এম


লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম সাময়িক বরখাস্ত

লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা দায়েরের পর তদন্তের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা-৩ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, মো. আরিফুল ইসলামের বিরুদ্ধে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭-এর বিধি ২(ক) ও ২(চ) অনুযায়ী যথাক্রমে অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা নম্বর ০২/২০২৬ রুজু করা হয়েছে।

তিনি এর আগে শরীয়তপুরের সিনিয়র সহকারী জজ এবং পরবর্তী সময়ে ঢাকার যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, অভিযোগের সুষ্ঠু তদন্ত ও অনুসন্ধানের স্বার্থে তাঁকে সাময়িক বরখাস্ত করার পরামর্শ দেয় সুপ্রিম কোর্ট। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭-এর বিধি ১১ অনুযায়ী তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. খাদেম উল কায়েস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরে ফুটপাতের টাকা আদায় নিয়ে বিরোধ, বাবাকে গুলি ও ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক মোঃ সাকিব মোহাম্মদপুর, ঢাকা

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৮ পি.এম


মোহাম্মদপুরে ফুটপাতের টাকা আদায় নিয়ে বিরোধ, বাবাকে গুলি ও ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

রাজধানীর মোহাম্মদপুরে ফুটপাতের টাকা আদায় নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে গুলি এবং তাঁর ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বসিলা সড়কের ময়ূরভিলার সামনের ফুটপাতে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন মো. সুমন (৪৫) ও তাঁর ছেলে ফাহিম (১৮)। তাঁরা ওই এলাকায় ভ্যানে করে আলু-পেঁয়াজ বিক্রি করেন। ঘটনার পর তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফুটপাত থেকে টাকা আদায়কে কেন্দ্র করে সুমন ও তাঁর ছেলের সঙ্গে কয়েকজনের বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, ঘটনার দিন নির্ধারিত টাকার পরিমাণ বাড়িয়ে দিতে বলা হলে তাঁরা তাতে রাজি হননি। এর জেরেই তাঁদের ওপর হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সূত্র দাবি করেছে, রাব্বি নামের এক ব্যক্তির নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। রাব্বি স্থানীয় চিহ্নিত চাঁদাবাজ হিসেবে পরিচিত বাদল শরীফ ওরফে বাদলের গ্রুপের সদস্য বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

স্থানীয়দের অভিযোগ, ময়ূরভিলার সামনের ফুটপাতের বিভিন্ন অংশে দোকান বসানোর জন্য ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত টাকা আদায় করা হয়। জায়গার অবস্থান অনুযায়ী টাকার পরিমাণ নির্ধারণ করা হয়। এ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে টাকা আদায়কারীদের বিরোধ তৈরি হচ্ছে বলেও জানান তাঁরা।

স্থানীয় সূত্রের ভাষ্য, রাত ৮টার পর মামুন নামের এক ব্যক্তি ওই এলাকায় টাকা তোলেন। এ ছাড়া ফুটপাতটি নিয়ন্ত্রণে বাদলের অনুসারীরা সক্রিয় বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বাদল শরীফ ওরফে বাদল গ্রেপ্তার হলেও তাঁর অনুসারীদের তৎপরতা অব্যাহত রয়েছে বলে দাবি স্থানীয়দের।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে হামলার সুনির্দিষ্ট কারণ ও এতে জড়িত ব্যক্তিদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানাতে পারেননি তিনি।

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং হামলার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার: পাবনার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ সজিব হোসেন, স্টাফ রিপোর্টার, পাবনা

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৬ পি.এম


শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার: পাবনার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে পাবনা পৌরসভা এলাকার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনা শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা প্রস্তুতি এবং পূজার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।

এ সময় পূজামণ্ডপে আগত ভক্ত, পূজারি ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উৎসব চলাকালে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

বিশেষ করে পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে পূজা উদ্‌যাপন করতে পারেন, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের সতর্ক ও দায়িত্বশীল থাকার নির্দেশনা দেন।

এদিকে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং ধর্মীয় উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

পাবনা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সকলের সম্মিলিত সহযোগিতায় নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন নিশ্চিত করাই তাদের অঙ্গীকার।

ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সবার সহযোগিতা কামনা করেছে জেলা পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লিতে সিজেপির বিক্ষোভে নিষেধাজ্ঞার আবেদন খারিজ করল হাইকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৫ পি.এম


দিল্লিতে সিজেপির বিক্ষোভে নিষেধাজ্ঞার আবেদন খারিজ করল হাইকোর্ট

ভারতের দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে আগামী ১৬ অক্টোবর ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচিতে নিষেধাজ্ঞা আরোপের আবেদন দিল্লি হাইকোর্ট খারিজ করে দিয়েছে। তবে, পুলিশের পক্ষ থেকে বিক্ষোভের কার্যক্রম নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখার জন্য সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস আদালত নথিভুক্ত করেছে।

বৃহস্পতিবার, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নীতিন বাসুদেও সামব্রে এবং বিচারপতি সঞ্জয় শর্মার বেঞ্চ এ বিষয়ে শুনানি করেন। কনট প্লেসের একজন ব্যবসায়ীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে এই শুনানি অনুষ্ঠিত হয়। ওই আবেদনে সুপ্রিম কোর্টের নির্দেশনা ও প্রচলিত আইন অনুযায়ী বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের প্রতি নির্দেশনা চাওয়ার কথা উল্লেখ করা হয়েছিল।

আবেদনকারীর জ্যেষ্ঠ আইনজীবী আদালতে বক্তব্য রাখেন, তিনি বলেন, উৎসবের মৌসুমে মধ্য দিল্লিতে বিক্ষোভের কারণে যদি আরো এক সপ্তাহ দোকানপাট বন্ধ থাকে, তাহলে ব্যবসায়ী ও হকারদের রাস্তায় বসতে হবে।

অন্যদিকে, অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা আদালতকে জানান যে, ককরোচ জনতা পার্টির কার্যক্রম নিয়ন্ত্রণে ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আবেদনকারীর উদ্বেগের বিষয়টিও বিবেচনায় নেওয়ার আশ্বাস দেন। আদালত পুলিশের এই আশ্বাসকে নথিভুক্ত করে।

আবেদনকারীর জ্যেষ্ঠ আইনজীবী সিজেপির বিক্ষোভ ঠেকাতে সুনির্দিষ্ট নির্দেশ দেওয়ার অনুরোধ জানালে বেঞ্চ বলেন, ‘জোর করবেন না। আমরা আদেশ দিয়েছি।’

এর আগে বৃহস্পতিবার সকালে জরুরি ভিত্তিতে আবেদনটির শুনানি করতে সম্মত হন আদালত। তখন আবেদনকারীর আইনজীবী জানান, কনট প্লেসের কেন্দ্রীয় সেন্ট্রাল পার্কে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। এতে ব্যবসায়ীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে বলেও তাদের আশঙ্কা প্রকাশ করেন। দশেরার ছুটির সপ্তাহের শেষে এ ধরনের কর্মসূচির কারণে ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হতে পারে বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ শুক্রবার দিল্লির বাণিজ্যিক কেন্দ্র কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা হাতে ‘দেশপ্রেমিকদের’ সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, দলের সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে জাতীয় পতাকা ওড়ানোর কারণে কারাগারে পাঠানো হয়েছে।

দিল্লির যন্তর মন্তরে প্রবেশ এবং শান্তি বজায় রাখার মুচলেকা ভঙ্গের অভিযোগে বুধবার সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। পরে তাদের তিহার কারাগারে নেওয়া হয়। যন্তর মন্তরকে ইতোমধ্যে বিক্ষোভস্থলের স্বীকৃতি থেকে বাদ দেওয়া হয়েছে।

চলতি বছরের জুন-জুলাই থেকে মধ্য দিল্লিতে বিভিন্ন ইস্যুতে বিরোধী দল, ছাত্র সংগঠন ও নাগরিক সমাজের সদস্যরা বড় আকারের বিক্ষোভ করে আসছেন। এসব কর্মসূচির মধ্যে নির্বাচন কমিশনের কার্যক্রমসংক্রান্ত বিভিন্ন বিষয়ও রয়েছে।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%