ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

খাগড়াছড়িতে সাবেক বিজিবি সদস্য অংথেপ্রু মারমার লাশ উদ্ধার


খাগড়াছড়িতে সাবেক বিজিবি সদস্য অংথেপ্রু মারমার লাশ উদ্ধার

খাগড়াছড়ির রামগড় সীমান্তে অংথেপ্রু মারমা (৬৬) নামের এক বাংলাদেশির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

অংথেপ্রু মারমা (৬৬) রামগড়ের সীমান্তবর্তী ফেনীরকূল এলাকার বাসিন্দা এবং বিডিআরের (বর্তমান বিজিবি) প্রাক্তন সদস্য হিসেবে পরিচিত।

আরও পড়ুন: শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান ধরার জন্য বিজিবির বিশেষ মহড়া, যুক্ত হলো ড্রোন-এটিভি ও এআই ক্যামেরা

স্থানীয় লোকজন ও তার স্বজনদের তথ্য অনুযায়ী, অংথেপ্রু মারমা শুক্রবার দুপুর ২টার দিকে গরুর ঘাস সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাত সাড়ে ৯টায়ও তিনি বাড়ি না ফেরায় তার পরিবার খোঁজাখুঁজি শুরু করে।

তার ছেলে থৈ অংগ্য মারমা জানান, সম্ভাব্য সব জায়গায় খোঁজ করার পর সন্ধান না পাওয়ার কারণে রাত ১০টার দিকে স্থানীয় বিওপির বিজিবিকে খবর দেওয়া হয়। এরপর বিজিবিও তার খোঁজ নিতে শুরু করে।

থৈ অংগ্য আরও বলেন, শনিবার ভোরবেলা থেকে তারা গ্রামবাসীসহ নিখোঁজ বাবার সন্ধানে আবারো বের হন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ফেনীরকূল এলাকায় সীমান্তবর্তী ফেনী নদীর পাড়ে ঘাসের বস্তাটি দেখতে পান। পরে আশপাশে খুঁজতে গিয়ে নদীর পানিতে ডুবন্ত অবস্থায় তার লাশটি পাওয়া যায়।

তিনি জানান, বাবার কপালে জখমের চিহ্ন রয়েছে এবং তখনও রক্তক্ষরণ হচ্ছিল।

আরও পড়ুন: জামালপুরে নাশকতার মামলায় যুবলীগ নেতা নাজির হোসেন গ্রেপ্তার

এদিকে, লাশের সন্ধান পাওয়ার খবর পেয়ে বিজিবি ও পুলিশ ২২১৪/১৮ এস বিডি নম্বর সীমানা পিলার এলাকার ঘটনাস্থলে দ্রুত পৌঁছায়। এর আগেই স্বজনরা নদীর ওপার থেকে লাশ উদ্ধার করে এপারে নিয়ে আসেন। পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরির পর সকাল ১০টার দিকে লাশ থানায় নিয়ে আসে।

রামগড় থানার ওসি মো. নাজির আলম জানান, নিহত অংথেপ্রু মারমার কপাল ও নাকের ওপর জখমের চিহ্ন রয়েছে। কীভাবে তার মৃত্যু হলো, তা ময়নাতদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।

তিনি বলেন, লাশ উদ্ধার করা হয়েছে এবং এখন ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: রংপুরে সাহিত্য উৎসব ও লিটলম্যাগ মেলা-২০২৬ অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৫ দিন প্রস্রাব পান করে সুস্থ হলেন পরেশ রাওয়াল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০১ পি.এম


১৫ দিন প্রস্রাব পান করে সুস্থ হলেন পরেশ রাওয়াল

বলিউডের বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়ালের একটি পুরোনো অভিজ্ঞতা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। গুরুতর পায়ের চোট থেকে দ্রুত সুস্থ হওয়ার জন্য তিনি টানা ১৫ দিন নিজের প্রস্রাব পান করেছিলেন। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এই অদ্ভুত অভিজ্ঞতার কথা আবারও সামনে এসেছে। প্রয়াত অ্যাকশন পরিচালক বীরু দেবগন, যিনি অভিনেতা অজয় দেবগনের বাবা, তাঁকে এই পরামর্শ দিয়েছিলেন।

ঘটনাটি বেশ কয়েক বছর আগে ঘটে। রাজকুমার সন্তোষী পরিচালিত ‘ঘাতক’ সিনেমার শুটিংয়ের সময় দুর্ঘটনার শিকার হন পরেশ। সিনেমার একটি দৃশ্যে মাছের বাজারের ভেজা মেঝেতে তাঁকে টেনে নিয়ে যাওয়ার কথা ছিল। এ সময় পিচ্ছিল জুতার কারণে ভারসাম্য হারিয়ে হাঁটুতে গুরুতর আঘাত পান তিনি। পরবর্তীতে অভিনেতা টিনু আনন্দ ও ড্যানি ডেনজংপা তাঁকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা জানিয়েছিলেন, সুস্থ হতে তাঁর প্রায় দুই থেকে আড়াই মাস সময় লাগবে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরেশের সঙ্গে দেখা করতে যান বীরু দেবগন। তাঁর চোটের কথা শুনে বীরু তাঁকে সকালে ঘুম থেকে উঠে নিজের প্রথম প্রস্রাব পান করার পরামর্শ দেন। একইসাথে সুস্থ হওয়ার আগপর্যন্ত মদ্যপান, লাল মাংস ও ধূমপান এড়িয়ে চলার কথাও বলেছিলেন তিনি। বীরুর দাবি ছিল, যোদ্ধারাও এমন পদ্ধতি অনুসরণ করেন।

সম্প্রতি ‘দ্য লাল্লানটপ’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে পরেশ জানান, তিনি পরামর্শটি অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে একবারে পান না করে বিয়ারের মতো চুমুক দিয়ে পান করার পরিকল্পনা করেছিলেন। এভাবে টানা ১৫ দিন সেই অভ্যাস চালিয়ে যান অভিনেতা।

পরেশের ভাষ্য অনুযায়ী, ১৫ দিন পর তাঁর এক্স-রে করানো হলে চিকিৎসক হাড় জোড়া লাগার অগ্রগতি দেখে বিস্মিত হন। চিকিৎসক জানতে চেয়েছিলেন, এত দ্রুত হাড় জোড়া লাগার প্রক্রিয়া কীভাবে এগোল। তাঁর দাবি, চিকিৎসকদের ধারণার চেয়ে প্রায় এক মাস আগেই হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। আড়াই মাসের পরিবর্তে দেড় মাসের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন।

তবে পরেশের এই অভিজ্ঞতা ব্যক্তিগত দাবি মাত্র। নিজের প্রস্রাব পান করলে চোট দ্রুত সেরে যায়, এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। স্বাস্থ্য বিশেষজ্ঞরা চিকিৎসার বিকল্প হিসেবে এ ধরনের পদ্ধতি অনুসরণ না করার পরামর্শ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যন্ত্রপাতি ছাড়াই শিশুর গলায় আটকে থাকা কয়েন বের করে প্রশংসা কুড়ালেন তিনি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০১ পি.এম


যন্ত্রপাতি ছাড়াই শিশুর গলায় আটকে থাকা কয়েন বের করে প্রশংসা কুড়ালেন তিনি

কোনো জটিল যন্ত্রপাতি ছাড়াই হাতের জাদুর মাধ্যমে শিশুর গলায় আটকে থাকা পয়সা বের করে এক স্বাস্থ্যকর্মী সকলকে অবাক করে দিয়েছেন। এই ঘটনার ফলে শিশুর মা আনন্দের আবেগে কেঁদে ফেলেন। এর আগে, মায়ের আর্তনাদ শুনে চারপাশের অনেক মানুষ ওই চেম্বারে জড়ো হয়েছিল। তবে সফলভাবে পয়সাটি বের করার পর মুহূর্তেই পুরো পরিস্থিতি বদলে যায় এবং শিশুর মা বারবার কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায়।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে নোয়াখালীর হাতিয়া উপজেলা সদর ওচখালীতে এই ঘটনাটি ঘটে। ভুক্তভোগী শিশু ফায়েজা (২) চরকিং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সিমা আক্তার ও ফজলুর রহমানের মেয়ে।

এই ঘটনার পর অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চিকিৎসক বিমান চন্দ্র আচার্যের প্রশংসা করে পোস্ট করেছেন। বিমান চন্দ্র আচার্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপ-সহকারী মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন।

শিশুর মা সিমা আক্তার জানান, বাড়িতে খেলতে খেলতে তার মেয়ে একটি কয়েন গিলে ফেলে। এরপর সে বমি করতে শুরু করে এবং একপর্যায়ে বমির সঙ্গে রক্ত বের হতে থাকে। প্রথমে মেয়েকে স্থানীয় একজন চিকিৎসক এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ইতোমধ্যে শিশুটি অজ্ঞান হয়ে পড়ে। সরকারি হাসপাতালের মেডিকেল অফিসারসহ অনেকের কাছে গেলেও বিষয়টি জটিল হওয়ায় এবং হাসপাতালে সহায়ক যন্ত্রপাতি না থাকায় কেউ সাহস পাননি। তারা মেয়েকে দ্রুত নোয়াখালী জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু রাতের বেলা নদী পার হয়ে জেলা সদরে যাওয়া সম্ভব ছিল না। মেয়ের অবস্থা সংকটাপন্ন দেখে তিনি দিশাহারা হয়ে ছোটাছুটি শুরু করেন। অবশেষে স্থানীয় লোকজন তাকে উপ-সহকারী মেডিকেল অফিসার বিমান চন্দ্র আচার্যের কাছে যাওয়ার পরামর্শ দেন।

পরে উপজেলা সদরের একটি ফার্মেসির পেছনের চেম্বারে নিয়ে গেলে তিনি সবার অনুমতি নিয়ে নিজস্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্বল্প সময়ের মধ্যে খাদ্যনালীতে আটকে থাকা ৫ টাকার কয়েনটি সফলভাবে বের করে আনেন।

মেয়ের সুস্থ অবস্থায় ফিরে আসার পর পাশে থাকা মা সিমা আক্তার হাউমাউ করে কেঁদে ফেলেন। এই দৃশ্য দেখে রাস্তায় অনেক লোকের ভিড় জমে যায়।

উপ-সহকারী মেডিকেল অফিসার বিমান চন্দ্র আচার্য বলেন, "একটি রবারের পাইপ রয়েছে, যার মাথায় বেলুনের মতো অংশ থাকে। পাইপটি শিশুর গলায় ঢুকিয়ে দেওয়া হয় এবং এর ভেতর পানি দিতে হয়। একপর্যায়ে পাইপের মাথা বেলুনের মতো মোটা হয়ে যায়। পরে টান দিলে কয়েনটি বেলুনের সঙ্গে আটকে বাইরে চলে আসে।"

তিনি আরও জানান, এর আগেও তিনি আরও কয়েকজনের এভাবে গলায় আটকে যাওয়া কয়েন সফলভাবে বের করেছেন।

এ বিষয়ে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইউসুফ সোহাগ জানান, শিশুটির মা তাকে নিয়ে এসেছিলেন। এক্স-রে রিপোর্ট অনুযায়ী কয়েনটি তার খাদ্যনালীতে আটকে ছিল, যা সাধারণত ইএনটি বিশেষজ্ঞ ছাড়া বের করা সম্ভব নয়। এজন্য তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যেতে বলা হয়েছিল। পরে জানতে পেরেছেন যে বিমান চন্দ্র আচার্য এটি সফলভাবে বের করেছেন; যা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাঙ্গায় প্রাইভেটকার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০২ পি.এম


ভাঙ্গায় প্রাইভেটকার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত

ফরিদপুরের ভাঙ্গায় সংঘটিত এক দুর্ঘটনায় মাইক্রোবাস এবং প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মনসুরাবাদ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে একটি মাইক্রোবাস পিরোজপুরের দিকে যাচ্ছিল। মনসুরাবাদ এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি প্রাইভেটকারের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ফলে প্রাইভেটকার এবং মাইক্রোবাসের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার সময় গুরুতর আহত হন দুই চালক এবং চার যাত্রী। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ভাঙ্গা হাইওয়ে থানার এস আই ওবায়দুল কবির জানান, দুর্ঘটনায় আহত ৬ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাইভেটকার এবং মাইক্রোবাস জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের রাষ্ট্রদূতের পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ‘ভন্ডামি ও দ্বৈতনীতি’ অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৩ পি.এম


ইরানের রাষ্ট্রদূতের পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ‘ভন্ডামি ও দ্বৈতনীতি’ অভিযোগ

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত পশ্চিমা সদস্য দেশগুলোর বিরুদ্ধে ‘ভন্ডামি ও দ্বৈতনীতি’ অভিযোগ করেছেন। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিকার অর্থে কূটনীতির প্রতি আস্থা রাখে, তাহলে অবিলম্বে ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ বন্ধ করতে হবে এবং অবৈধ নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে। এই তথ্য দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

শুক্রবার, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইরানের রাষ্ট্রদূত গোলামহোসেইন দারজি মন্তব্য করেন, বর্তমান পরিস্থিতির মূল কারণ হলো যুক্তরাষ্ট্র ও ইসরাইল সরকারের ২০২৫ সালের ১৩ জুন এবং ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি বিনা উসকানির আগ্রাসী যুদ্ধের সূচনা।

দারজি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র আগ্রাসনকারী, ভুক্তভোগী নয়।’ তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের এবং পরমাণুবিজ্ঞানীদের হত্যার তীব্র নিন্দা জানান।

সূত্র: ডন

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%