মামুন বিল্লাহ (কালিগঞ্জ) সাতক্ষীরা
বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:০০ পি.এম
সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা কৃষক দল ও কুশুলিয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কালিগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান।সভায় সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে আলোচনা, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।সভায় উপস্থিত ছিলেন কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ হাসানুর রহমান, চম্পাফুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ, তারালী ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য আরশাদ আলী, রতনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান আকাশ, ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু এবং ধলবাড়িয়া ইউনিয়নের সাবেক আহ্বায়ক শেখ রেজাউল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।সভায় বক্তারা বলেন, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলা কৃষক দল ও কুশুলিয়া ইউনিয়ন বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এ ধরনের ঘটনা দলের ভাবমূর্তি ও সাংগঠনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম বলেন, “দলের বৃহত্তর স্বার্থে সবাইকে সংযত, দায়িত্বশীল ও শৃঙ্খলাবদ্ধ ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের মতপার্থক্য বা ভুল বোঝাবুঝি যেন সাংগঠনিক কার্যক্রমকে বাধাগ্রস্ত না করে, সেদিকে প্রত্যেক নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে।বক্তারা আরও বলেন, দলীয় অভ্যন্তরীণ কোনো বিষয়কে কেন্দ্র করে ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য পারস্পরিক আলোচনা, সহনশীলতা ও সাংগঠনিক শৃঙ্খলার মাধ্যমে যেকোনো বিরোধের সমাধান করতে হবে। ব্যক্তিগত কিংবা অভ্যন্তরীণ মতপার্থক্যের কারণে দলের সাংগঠনিক কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সেদিকেও নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।তারা বলেন, দলের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমকে সুসংগঠিত রাখতে প্রত্যেক নেতাকর্মীকে দলীয় সিদ্ধান্ত ও সাংগঠনিক নির্দেশনা মেনে চলতে হবে। একই সঙ্গে সাম্প্রতিক ঘটনায় যারা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন বলে অভিযোগ উঠেছে, তাদের বিষয়ে জেলা বিএনপিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন সভায় উপস্থিত নেতারা।সভায় আরও বলা হয়, কোনো পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি বা মতপার্থক্য দেখা দিলে তা পাল্টাপাল্টি কর্মসূচি কিংবা উত্তেজনাকর পরিস্থিতির মাধ্যমে নয়; বরং দলের সাংগঠনিক কাঠামোর মধ্যে আলোচনা, সংলাপ ও সমঝোতার মাধ্যমে সমাধান করা উচিত। দলের বৃহত্তর স্বার্থে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন নেতারা।সভায় উপস্থিত নেতারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দলীয় নেতাকর্মীরা নিজেদের মধ্যে সমন্বয় বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটবে না।জরুরি সভায় কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের অধিকাংশ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দফায় দফায় জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখা। ২৩ সেপ্টেম্বর-২০২৬ইং, বুধবার বিকাল ৫ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে উক্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলপূর্ব সমাবেশে নেতৃবৃন্দ, সরকার কর্তৃক দফায় দফায় অযৌক্তিকভাবে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান। নেতৃবৃন্দ, সরকারের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে বিভিন্ন পণ্যের অযৌক্তিক মূল্য বৃদ্ধি বিশেষত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানান এবং প্রশাসনকে বাজার মনিটরিং করার জোর দাবি জানান। শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করার ব্যাপারেও নেতৃবৃন্দ কথা বলেন।
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেনের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদের সঞ্চালনায় মিছিলপূর্ব সমাবেশে নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন, মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সহ-সভাপতি মাওলানা গোলাম রাব্বানী, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, জেলা সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান পায়েল, মুফতী আব্দুল গনী, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, খেলাফত মজলিসের মহানগর ওলামা সম্পাদক মাওলানা নুর হুসাইন নূরানী, সদর থানা সাধারণ সম্পাদক আব্বাস সিকদার, ফতুল্লা থানা সভাপতি আবুবকর সিদ্দীক, সহ-সভাপতি আব্দুল করীম মিন্টু, সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, মহানগর প্রচার সম্পাদক মুফতী তৌফিক বিন হারিছ, বন্দর থানা সহ-সভাপতি মুহাম্মদ ছানাউল্লাহ, মুহাম্মদ মাসুম, শ্রমিক মজলিসের জেলা সভাপতি ফারুক আহমদ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সেক্রেটারি ফজলে রাব্বী, জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজ, প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন ভারত সরকারের ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচি পালন করেছে। এই কর্মসূচির আওতায় আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার বারিধারায় হাই কমিশনের কর্মকর্তাদের স্বচ্ছতা শপথ পাঠ করান বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দিনেশ ত্রিবেদী।
ভারতীয় হাই কমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, “ভারতীয় হাই কমিশন, ঢাকা ‘স্বচ্ছতা মে সহভাগ, স্বচ্ছ ভারত, বিকশিত ভারত’ প্রচারাভিযানের পালন করেছে এবং পরিচ্ছন্নতা, জনসম্পৃক্ততা এবং আরও পরিচ্ছন্ন, সবুজ ও টেকসই ভবিষ্যতের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এই উপলক্ষ্যে, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার শ্রী দিনেশ ত্রিবেদী ঢাকার ভারতীয় হাই কমিশনের ভারতীয় কর্মকর্তাগণকে স্বচ্ছতা শপথ পাঠ করান।”
পোস্টে আরও উল্লেখ করা হয়, এই প্রচারাভিযান স্বচ্ছতার লক্ষ্যে সম্মিলিত উদ্যোগ, দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনা এবং টেকসই অনুশীলনে উৎসাহিত করে, যা স্বচ্ছ ভারত ও বিকশিত ভারতের লক্ষ্যে অবদান রাখে।
‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচি ভারত সরকারের স্বচ্ছ ভারত মিশনের অধীনে একটি প্রচারাভিযান। এই অভিযানের মূল উদ্দেশ্য হল, দেশজুড়ে স্বচ্ছতা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে জনগণকে সচেতন করা এবং তাদের অংশগ্রহণে উৎসাহিত করা, যা একটি আবর্জনামুক্ত ও পরিচ্ছন্ন ভারত গড়ার লক্ষ্যে কাজ করে।
চলতি বছরের ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে এ কর্মসূচি। মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী (২ অক্টোবর) উপলক্ষ্যে এই প্রচারণা চালানো হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রাথমিক শিক্ষকদের প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি উল্লেখ করেছেন, "শিক্ষার ভবিষ্যৎ পুরোপুরি প্রযুক্তিনির্ভর।" তবে, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি নিশ্চিত করা প্রয়োজন, যাতে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করা যায়।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে মঙ্গলবার নিউইয়র্কে এডুকেশন হাউস ইউএনজিএ ৮১ আয়োজিত ‘এমপাওয়ারিং টিচার্স ইন লো-রিসোর্স ক্লাসরুমস টু কো-ডিজাইন এডটেক ফর স্টুডেন্ট-সেন্টার্ড লার্নিং’ শীর্ষক বৈশ্বিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজ বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিমন্ত্রী আরও বলেন, "প্রযুক্তি কখনো শিক্ষকের বিকল্প নয়, বরং এটি শিক্ষকের সক্ষমতা বৃদ্ধির একটি কার্যকর হাতিয়ার।" বিশেষ করে স্বল্প-সম্পদসম্পন্ন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের শেখার সুযোগ আরো কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে প্রযুক্তির যথাযথ ব্যবহার প্রয়োজন।
তিনি জানান, সরকার চায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা প্রযুক্তি ব্যবহারেই সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী উদ্ভাবনী ভূমিকা পালন করবেন। আন্তর্জাতিক অভিজ্ঞতা ও অংশীদারদের সহযোগিতাকে কাজে লাগিয়ে স্থানীয় বাস্তবতায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে প্যানেল আলোচনায় মালদ্বীপের শিক্ষা, উচ্চ শিক্ষা ও দক্ষতা উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী ড. আহমেদ মোহামেদ, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) মহাসচিবের কার্যালয়ের স্ট্র্যাটেজিক এনগেজমেন্ট অ্যান্ড ইনিশিয়েটিভস বিভাগের সিনিয়র অ্যাডভাইজার অ্যালেক্স ওয়ং এবং ইউনেস্কোর পলিসিজ অ্যান্ড লাইফলং লার্নিং সিস্টেমস বিভাগের পরিচালক বোরহানে চাকরুন অংশগ্রহণ করেন।
পরে, প্রতিমন্ত্রী নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত ‘ফ্রম ক্লাসরুম টু ইকোনমি : মডার্নাইজিং বাংলাদেশ’স এডুকেশন অ্যান্ড স্কিলস-টার্নিং লার্নিং ইনটু জবস, এন্টারপ্রাইজ অ্যান্ড ইকোনমিক স্ট্রেংথ’ শীর্ষক অপর এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
বক্তব্যে তিনি বলেন, শ্রেণিকক্ষে শিক্ষা ও বাস্তব জীবনের দক্ষতার মধ্যে কার্যকর সংযোগ তৈরি করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে তারা অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কর্মসংস্থান, উদ্যোক্তা তৈরি এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে রূপান্তর করতে পারে।
অনুষ্ঠানে বাংলাদেশের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন ব্যবস্থা আধুনিকায়ন, কর্মমুখী শিক্ষা এবং শিক্ষাকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ