০৩:২০ পি.এম
ইরান মুসলিম বিশ্বের দেশগুলোকে নিজেদের ‘আসল শত্রু’ চিহ্নিত করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি সতর্ক করে বলেছেন, মুসলিমদের মধ্যে বিভেদ কেবল শত্রুদের স্বার্থ রক্ষা করছে।
জানাচ্ছে, নবী করিম (সা.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে ইসলামি ঐক্য সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে মুজতবা খামেনির টেলিগ্রাম অ্যাকাউন্টে এই লিখিত বার্তা প্রকাশ করা হয়।
আরও পড়ুন: বাংলাদেশ-ভারতের দুর্গাপূজার মধ্যে গভীর মিলের কথা বললেন ডেপুটি হাই কমিশনার
মুসলিম দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, যৌথ প্রতিরক্ষা এবং ঐক্য গড়ে তোলার ওপর তিনি জোর দিয়েছেন। তিনি বলেন, যারা মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, তারা জানি বা না জানি ইসলামের শত্রুদের সহায়তা করছে।
তিনি আরও প্রশ্ন তুলেছেন, মুসলিম বিশ্ব যদি ঐক্যবদ্ধ থাকত, তাহলে কি ফিলিস্তিনিরা এত অসহায় অবস্থায় পড়ত? এর আগে শুক্রবার ইরানিদের উদ্দেশে দেয়া এক বার্তায় তিনি জাতীয় সংহতি বিনষ্টকারী কর্মকাণ্ড নিষিদ্ধ করেছেন এবং জনগণের মনোবল দুর্বল করে এমন কোনো হতাশাজনক বক্তব্য দেয়া থেকে সরকারি কর্মকর্তাদের বিরত থাকতে নির্দেশ দিয়েছেন।
উপসাগরীয় আরব শাসকদের উদ্দেশে মুজতবা খামেনি বলেন, ইসলামি দেশগুলোর শাসকদের, বিশেষ করে পশ্চিম এশিয়া ও উপসাগরীয় অঞ্চলের প্রতি আমার দ্ব্যর্থহীন পরামর্শ হলো—আপনাদের আসল শত্রুকে শনাক্ত করুন, তাদের পরিকল্পনা বুঝুন এবং তা মোকাবিলা করুন।
আরও পড়ুন: ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ অধ্যাদেশের খসড়া অনুমোদন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন