ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং
নিউইয়র্কে আরএসএস প্রধান

‘কোনও হিন্দু যদি ভাবে ভারতে মুসলিম থাকবে না, তবে সে হিন্দু নয়’


‘কোনও হিন্দু যদি ভাবে ভারতে মুসলিম থাকবে না, তবে সে হিন্দু নয়’

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত মন্তব্য করেছেন যে, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই এবং সকল ধর্মীয় পথ একই লক্ষ্য অর্জন করে। তিনি বলেন, ‘কোনো হিন্দু যদি মনে করেন যে ভারতে কোনো মুসলমানের থাকা উচিত নয়, তবে তিনি আর হিন্দু থাকবেন না।’

‘এক বিশ্ব এক মানবতা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এই বক্তব্য প্রদান করেন।

 

আরও পড়ুন: বিজেপি সরকারের সমালোচনা করায় তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

মোহন ভাগবত অনুষ্ঠানে উল্লেখ করেন যে, বিভিন্ন সময়ে মুসলিম প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলাকালে তারা আরএসএসের উদ্দেশ্য এবং ‘হিন্দু রাষ্ট্র’ ধারণা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ভাগবত জানান, ‘আমাকে জিজ্ঞেস করা হয়েছিল— হিন্দু রাষ্ট্র গঠিত হলে ভারত থেকে মুসলিমদের বের করে দেওয়া হবে কি না। আমি স্পষ্ট বলেছি, না। হিন্দু রাষ্ট্র মানে মুসলিমদের বের করে দেওয়া নয়।

 

এটি হিন্দুত্ববাদের সংজ্ঞায় পড়ে না।’ তিনি আরও বলেন, যদি কোনো হিন্দু মনে করে ভারতে মুসলিমদের জন্য স্থান নেই, তবে সে আর হিন্দুই থাকে না।

ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আদর্শিক অভিভাবক হিসেবে আরএসএসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা ভারতে হিন্দুত্ববাদী উগ্রপন্থা প্রচার করে এবং একাধিক মুসলিমবিরোধী সহিংসতা ও দাঙ্গায় জড়িত। ঐতিহাসিকভাবে, ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতার পর থেকে ভারতে মুসলিম জনগণের ওপর বিভিন্ন ধরনের নিপীড়নের সঙ্গে এই সংগঠনের নাম জড়িত।

আরও পড়ুন: মাইশার মৃত্যুর পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা চ্যালেঞ্জ, বিশেষজ্ঞ দল আসছে

 

মোহন ভাগবতের নিউইয়র্ক সফরের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে একাধিক আন্তর্জাতিক ও স্থানীয় মানবাধিকার সংস্থা প্রতিবাদ জানায়। তবে তীব্র আপত্তি সত্ত্বেও তিনি পূর্বনির্ধারিত এই অনুষ্ঠানে যোগ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিকিৎসার কথা বলে ছেলেকে নিয়ে হত্যা, দিল্লিতে বাবাসহ গ্রেফতার ২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১০:৪৮ এম


চিকিৎসার কথা বলে ছেলেকে নিয়ে হত্যা, দিল্লিতে বাবাসহ গ্রেফতার ২

একটি পরিত্যক্ত কনটেইনারে চিকিৎসকের কাছে নেওয়ার কথা বলে ৩৮ বছর বয়সী ছেলেকে হত্যার অভিযোগ তার ৬৪ বছর বয়সী বাবার বিরুদ্ধে উঠেছে। ভারতের রাজধানী নয়াদিল্লির কালিন্দি কুঞ্জ এলাকায় ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা এবং তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহতের নাম গুল হাসান। গ্রেপ্তারকৃত দুজন হলেন তার বাবা তালুকদার আনসারি এবং আনসারির সহযোগী মোহাম্মদ ওয়াসিম, যিনি আকরাম নামেও পরিচিত। শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৩ আগস্ট সন্ধ্যা ৭টা ১৩ মিনিটের দিকে কালিন্দি কুঞ্জ এলাকায় বাবলু কা কনটেইনার নামে পরিচিত একটি পরিত্যক্ত কনটেইনারের ভেতরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ নিহতের মাথায় আঘাতের চিহ্ন দেখতে পায়। সেখান থেকে রক্তমাখা একটি পাথরও উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের পর হত্যার রহস্য উদঘাটনের জন্য কালিন্দি কুঞ্জ থানার পুলিশ, স্পেশাল স্টাফ, নারকোটিকস টিম এবং অ্যান্টি অটো থেফট স্কোয়াডের সদস্যদের নিয়ে চারটি দল গঠন করা হয়।

তদন্তের সময় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, গুল হাসান দুই ব্যক্তির সঙ্গে ওই পরিত্যক্ত কনটেইনারের দিকে গিয়েছিলেন। এরপর গুল হাসানকে আর সেখান থেকে বের হতে দেখা যায়নি। ক্যামেরা থেকে ক্যামেরায় ফুটেজ অনুসরণ করে পুলিশ দুই সন্দেহভাজনকে শনাক্ত করে।

পরে তাদের দিল্লির গোবিন্দপুরীর একটি পোশাক কারখানা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ দাবি করেছে, জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানান, গুল হাসানকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা বলে ওই নির্জন স্থানে নেওয়া হয়েছিল। সেখানে ওয়াসিম তাকে পাথর দিয়ে আঘাত করেন এবং আনসারিও তাকে আঘাত করেন। পরে কাপড়ের বর্জ্য দিয়ে তৈরি রশি দিয়ে গুল হাসানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর তার মরদেহ কনটেইনারের ভেতর রেখে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, গুল হাসান সিজোফ্রেনিয়া সহ বিভিন্ন মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে তার মানসিক সমস্যার বিষয়টি সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যার প্রকৃত কারণ এবং পুরো ঘটনা জানতে তদন্ত চলছে।

ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত পাথর, রক্তমাখা পোশাক এবং শ্বাসরোধে ব্যবহৃত কাপড়ের রশি উদ্ধার করা হয়েছে। ফরেনসিক ও প্রযুক্তিগত তথ্যের মাধ্যমে হত্যাকাণ্ডের ঘটনাক্রম যাচাই এবং চূড়ান্ত চিকিৎসা প্রতিবেদন পাওয়ার কাজ চলছে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাম কমার পর দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১০:৪৯ এম


দাম কমার পর দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনটি ভরিতে ৭ হাজার ১১৫ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করেছে।

এই নতুন দাম শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। রবিবারও স্বর্ণ একই দামে বিক্রি হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পেয়েছে। এর ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা হবে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ৯৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।

স্বর্ণের দামের পাশাপাশি বাজুস রুপার দামও কমিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ৪৫৫ টাকা, ২১ ক্যারেটের ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ৩৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোলের পর উদযাপনের কথা ভুলে গেলেন রোনালদো, মনে করিয়ে দিলেন মানে!

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১১:০৪ এম


গোলের পর উদযাপনের কথা ভুলে গেলেন রোনালদো, মনে করিয়ে দিলেন মানে!

সৌদি প্রো লিগে আল তাউনের বিরুদ্ধে ২-১ ব্যবধানের রোমাঞ্চকর জয়ের রাতে ক্যারিয়ারের ৯৭৮তম গোলটি করে ফেললেন ক্রিস্টিয়ানো রোনালদো। গোলটি করার পর গ্যালারিতে যে উল্লাস প্রত্যাশিত ছিল, প্রথম কয়েক সেকেন্ডে তা যেন অনুপস্থিতই ছিল!

গোলের সেই নাটকীয় মুহূর্তটি নিশ্চিত হওয়ার পর সতীর্থদের সঙ্গে স্বাভাবিক উদযাপনেই মগ্ন ছিলেন ৪১ বছর বয়সী এই পর্তুগিজ মহাতারকা।

 

মাঠে তার সিগনেচার ‘সিউ’ উদযাপনটি যেন ভুলে গিয়েছিলেন সিআর সেভেন। তখনই সতীর্থ সাদিও মানে এগিয়ে আসেন। তিনি রোনালদোকে তার আইকনিক উদযাপনের কথা মনে করিয়ে দেন। সতীর্থের সেই ইশারা পেতেই আর দেরি করেননি রোনালদো—তাৎক্ষণিক দৌড়ে গিয়ে শূন্যে লাফিয়ে নিজের সেই বিখ্যাত ভঙ্গিমায় গ্যালারিকে মাতিয়ে তোলেন।

 

এই গোলটি শুধু জয়ই আনেনি, বরং রোনালদোকে নিয়ে গেছে নতুন এক উচ্চতায়। সৌদি প্রো লিগের ইতিহাসে আল নাসরের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন তিনি।

হাজার গোলের অনন্য ও ঐতিহাসিক মাইফলক স্পর্শ করা থেকে আর মাত্র ২২ গোল দূরে রয়েছেন ৪১ ছুঁইছুঁই এই ফরোয়ার্ড। যেভাবে গোলক্ষুধা বজায় রেখেছেন, তাতে শিগগিরই হয়তো বহুল কাঙ্ক্ষিত সেই ১০০০ গোলের মাইলফলকেও পৌঁছাবেন এই বিশ্বসেরা তারকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১১:০৫ এম


আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি

মো. হাবিবুল গনি আজ রবিবার (৩০ আগস্ট) সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। প্রধান বিচারপতি তাকে শপথবাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে।

 

শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেলারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।

রাষ্ট্রপতি গত ২৭ আগস্ট বিচারপতি মো. হাবিবুল গনিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ প্রদান করেন। রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে নিয়োগ দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আইন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী, মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে কর্মরত বিচারক মো. হাবিবুল গনিকে তার শপথ গ্রহণের তারিখ থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন।

 

এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।

বিচারপতি মো. হাবিবুল গনি পূর্বে হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার নিয়োগের ফলে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে বিচারপতির সংখ্যা এখন ৫ জনে দাঁড়াল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%