ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

বস্ত্র ও পোশাক খাতের সংকট কাটাতে ব্যাংকিং খাতের পুনর্গঠন জরুরি: রিজভী


বস্ত্র ও পোশাক খাতের সংকট কাটাতে ব্যাংকিং খাতের পুনর্গঠন জরুরি: রিজভী

বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতের চলমান সংকট সমাধানের জন্য ব্যাংকিং ও আর্থিক খাতের পুনর্গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

তিনি মন্তব্য করেন, পূর্ববর্তী সরকারের সময় ব্যাংকিং খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শিল্পের প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে সীমিত সম্পদের মধ্যে ব্যাংক ও আর্থিক খাত পুনর্গঠন করা আবশ্যক।

শনিবার (১০ অক্টোবর) বিকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) অডিটোরিয়ামে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) আয়োজিত ‘বস্ত্র খাতে বিদ্যমান সমস্যা নিরসনে করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও আইটিইটির নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: শ্রম আদালতের মামলাজট নিরসনে কার্যকর রোডম্যাপের আহ্বান শ্রমমন্ত্রীর

রিজভী বলেন, বস্ত্র ও তৈরি পোশাক খাত বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস। এই খাতের সংকট সমাধানে সমস্যাগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। জ্বালানি ও বিদ্যুৎ সংকট, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ব্যাংকঋণ ও অর্থায়নের সীমাবদ্ধতা, ঋণপত্র (এলসি) খোলার জটিলতা এবং আন্তর্জাতিক ক্রেতাদের কমপ্লায়েন্সের শর্ত পূরণ, এসব মিলিয়ে উদ্যোক্তাদের নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে।

বৈশ্বিক পরিস্থিতি এবং জ্বালানি সংকটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি ও যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে, যা দেশের শিল্প খাতকে ক্ষতিগ্রস্ত করছে। জ্বালানি ও বিদ্যুৎ সংকট বস্ত্র খাতের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য উৎপাদন অব্যাহত রাখা এবং বিপুল কর্মসংস্থানের সঙ্গে যুক্ত এই খাতকে টিকিয়ে রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা আবশ্যক।

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরবর্তী পরিস্থিতি বস্ত্র ও তৈরি পোশাক খাতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন রিজভী।

তিনি উল্লেখ করেন, এলডিসি উত্তরণের পর ইউরোপ ও আমেরিকার ক্রেতারা বাংলাদেশের পণ্য কেনার ক্ষেত্রে আগের মতো আগ্রহী নাও থাকতে পারেন। এছাড়া, আন্তর্জাতিক ক্রেতাদের নির্ধারিত কমপ্লায়েন্সের শর্ত পূরণে প্রয়োজনীয় আর্থিক সহায়তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

আরও পড়ুন: মক্কা-মদিনার নিরাপত্তায় মুসলিম উম্মাহর সংহতি জরুরি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিভেদের রাজনীতি ভুলে চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করতে হবে: আব্দুল্লাহ আল আমিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২০ পি.এম


বিভেদের রাজনীতি ভুলে চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করতে হবে: আব্দুল্লাহ আল আমিন

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন দেশের প্রতিটি নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার জন্য রাজনীতিতে নেতাগিরি ও ক্ষমতার দম্ভ পরিহার করার আহ্বান জানিয়েছেন।

শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত পরিচিতি ও সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এই আহ্বান জানান।

আব্দুল্লাহ আল আমিন বলেন, “রাষ্ট্রের কাছে প্রতিটি মানুষের মৌলিক পরিচয় হলো তিনি এ দেশের নাগরিক। ধর্ম, পেশা কিংবা লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে নাগরিক অধিকারের কোনো তারতম্য হতে পারে না। বিগত দিনে বিভিন্ন গোষ্ঠী জনগণকে বিভক্ত করে ক্ষমতা চর্চা করেছে। কিন্তু চব্বিশের গণঅভ্যুত্থানের পর আমাদের লক্ষ্য হওয়া উচিত নেতাগিরি নয়, বরং প্রকৃত রাজনৈতিক সাধনার মাধ্যমে নাগরিকের অধিকার ও মর্যাদা রক্ষা করা।”

তিনি আরও বলেন, “নিজের পরিচয় প্রতিষ্ঠা ও প্রজার মানসিকতা থেকে মুক্তির জন্য এ দেশের মানুষ ব্রিটিশবিরোধী আন্দোলন, বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং সর্বশেষ চব্বিশের গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, শাসনক্ষমতায় যারাই গেছে, তারাই রাবণ হয়ে উঠেছে।”

তরুণদের উদ্দেশে তিনি বলেন, “যুবশক্তির ওপর হামলা, নির্যাতন ও মামলার রাজনীতির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। অন্যায়ের প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। এমনকি নিজের দলও যদি ভুল পথে চলে যায়, তাহলে সেই অন্যায় নীতির পক্ষে দাঁড়ানো যাবে না।”

আব্দুল্লাহ আল আমিন আরও বলেন, বিভেদের রাজনীতি ভুলে চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করতে হবে। তরুণদের নেতৃত্বে সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফভিত্তিক নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে হবে।

সভায় জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক জাহিদুল হক বাঁধনের সভাপতিত্বে এবং মুখ্য সংগঠক নূরজামাল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত, এনসিপি নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক শওকত আলী, জেলার আহ্বায়ক জুবায়ের সরদার, জেলা সদস্যসচিব জুবায়ের হোসেন তামজিদ, জেলা সাংগঠনিক সম্পাদক নীরব রায়হান, মহানগর সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম এবং জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সদস্য শাহাবুদ্দিন শান্ত।

এ ছাড়া সভায় ফতুল্লা থানা আহ্বায়ক হাসান শিকদার, জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক জারিফ কামরান অনন্ত, মহানগর সংগঠক মাহবুব শান্তসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াদ বিমানবন্দরে নতুন বিস্ফোরণের শব্দ, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২১ পি.এম


রিয়াদ বিমানবন্দরে নতুন বিস্ফোরণের শব্দ, সতর্কতা জারি

সউদী আরবের রাজধানী রিয়াদ এবং তার আশেপাশের বিমানবন্দর এলাকায় বিস্ফোরণের শব্দ শোনার খবর পাওয়া গেছে। এই পরিস্থিতির প্রেক্ষাপটে, দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের জন্য জরুরি সতর্কতা ও পরামর্শ নোটিশ জারি করেছে।

স্থানীয় সময় শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের উদ্দেশ্যে একটি সতর্কবার্তায় জানিয়েছে যে, বিমানবন্দরে যাওয়ার আগে প্রত্যেককে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করে তাদের ফ্লাইটের বর্তমান অবস্থা নিশ্চিত করতে হবে।

বিমানবন্দর কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, "বিমানবন্দরে আসার আগে দয়া করে সরাসরি আপনার এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করুন এবং আপনার ফ্লাইটের স্ট্যাটাস নিশ্চিত করুন। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।"

এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং আপডেট অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধামরাইয়ে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২১ পি.এম


ধামরাইয়ে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

ঢাকার ধামরাই উপজেলায় একটি নির্মাণাধীন অবৈধ ইটভাটা ভেকু দিয়ে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন, কারণ প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও পরিবেশগত ছাড়পত্র এর অভাব ছিল।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে ভাড়ারিয়া ইউনিয়নের পাইচাইল গ্রামে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পাইচাইল গ্রামে বৈধ অনুমোদন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া সম্পূর্ণ অবৈধভাবে একটি নতুন ইটভাটা নির্মাণের কাজ চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দুপুরে সেখানে আকস্মিক অভিযান চালানো হয়। অভিযানের সময় ইটভাটার মালিকপক্ষ কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে নির্মাণাধীন ইটভাটার চুল্লিসহ সম্পূর্ণ স্থাপনা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

ইউএনও মো. আল মামুন বলেন, "পরিবেশ দূষণ রোধ এবং ফসলি জমি রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান।" তিনি আরও জানান, "উপজেলার কোথাও কোনো অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না।" জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

অভিযান পরিচালনার সময় ধামরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাপোর্তার অভিযোগ, বার্সাকে হেয় করতে গিয়ে ফুটবলের ক্ষতি করছে রিয়াল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২২ পি.এম


লাপোর্তার অভিযোগ, বার্সাকে হেয় করতে গিয়ে ফুটবলের ক্ষতি করছে রিয়াল

‘নেগ্রেইরা মামলা’ নিয়ে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মধ্যে চলমান দ্বন্দ্ব যেন থামছে না। কাতালান ক্লাবটির বিরুদ্ধে রেফারিদের প্রভাবিত করার অভিযোগে দীর্ঘদিন ধরে সরব রয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টরা অভিযোগের পক্ষে প্রায় ৫০ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েছে।

বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তা এই বিতর্কের অবসান চান। তিনি রিয়াল মাদ্রিদ এবং ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। লাপোর্তার অভিযোগ, পেরেজ ও তার নেতৃত্বাধীন রিয়াল মাদ্রিদ বার্সেলোনার বিরুদ্ধে চলমান প্রচারণার নেপথ্যে রয়েছেন। তার মতে, নিজেদের কর্মকাণ্ড নিয়ে আত্মসমালোচনা এড়াতে এবং মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতে এমন অবস্থান নিয়েছে মাদ্রিদ।

লাপোর্তা দাবি করেন, বার্সেলোনার বর্তমান সাফল্যকে খাটো করে দেখানোর চেষ্টা চলছে। তার ভাষায়, ক্লাবটি এখন ইতিহাসের অন্যতম সেরা সময় পার করছে এবং চারদিকে প্রশংসা পাচ্ছে। কিন্তু রিয়াল মাদ্রিদ সেই অর্জনের গুরুত্ব কমিয়ে দেওয়ার চেষ্টা করছে।

‘নেগ্রেইরা মামলা’ প্রসঙ্গে বার্সা সভাপতি বলেন, বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার আগেই তাঁর ক্লাবকে অপরাধী হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছিল। তবে মামলার বর্তমান পরিস্থিতি বিবেচনায় অভিযোগগুলোর ভিত্তি দুর্বল বলে মনে করেন তিনি। লাপোর্তা আশাবাদী যে, শেষ পর্যন্ত বার্সেলোনা এই মামলা থেকে দায়মুক্তি পাবে।

রিয়াল মাদ্রিদের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, প্রতিপক্ষ ক্লাবটি ধারাবাহিকভাবে বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগ তুলে তাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। তদন্ত দীর্ঘায়িত করা কিংবা বিতর্ক উসকে দেওয়ার মাধ্যমে তারা নিজেদের উদ্দেশ্য পূরণ করতে চাইলেও শেষ পর্যন্ত পিছু হটতে হবে বলে মন্তব্য করেন তিনি।

লাপোর্তার ভাষায়, ‘তারা বার্সেলোনার ক্ষতি করতে চাইছে। কিন্তু আমার মনে হয়, বিষয়টি শুধু আমাদের ক্ষতি করার মধ্যে সীমাবদ্ধ নয়; তারা আসলে ফুটবলেরই ক্ষতি করছে।’

পেরেজের নেতৃত্বাধীন ক্লাবটির সমালোচনা আরও জোরালো করে বার্সা সভাপতি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধে জড়ানো যেন রিয়াল মাদ্রিদের অভ্যাসে পরিণত হয়েছে। উয়েফা থেকে শুরু করে ইউরোলিগ—বিভিন্ন ক্ষেত্রেই তাদের বিরোধিতামূলক অবস্থান দেখা যায় বলে অভিযোগ তার। লাপোর্তার দাবি, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্লাবটি নিজেদের সম্মান, স্বীকৃতি ও বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে।

এদিকে, ‘নেগ্রেইরা মামলা’সংক্রান্ত বেশ কিছু নথি রিয়াল মাদ্রিদের কাছ থেকে পেয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। এসব নথিতে বার্সেলোনা এবং স্পেনের রেফারি কারিগরি কমিটির সাবেক উপপ্রধান হোসে মারিয়া এনরিকেস নেগ্রেইরাকে ঘিরে চলমান তদন্তের বিভিন্ন তথ্য রয়েছে।

উয়েফার নৈতিকতা ও শৃঙ্খলা বিভাগের তদন্তকারীরাও নথিগুলো হাতে পেয়েছেন। চলমান পর্যালোচনার অংশ হিসেবে সেগুলো পরীক্ষা করে দেখা হবে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বার্সেলোনার বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো শৃঙ্খলামূলক কার্যক্রম শুরুর ঘোষণা দেয়নি উয়েফা।

বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ‘নেগ্রেইরা মামলা’ নতুন করে উত্তাপ ছড়াচ্ছে। এই বিতর্কে লাপোর্তার সর্বশেষ মন্তব্য দুই ক্লাবের সম্পর্ককে আরও তিক্ত করে তুলতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%