০১:৫৪ পি.এম
ভারতের বিপক্ষে আগামী সেপ্টেম্বরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে আফগানিস্তান। সিরিজটির সূচি আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) গত ১১ আগস্ট প্রকাশ করেছে।
এতে বাংলাদেশ-ভারত সিরিজ কার্যত শেষ হয়ে গেছে।
কারণ, সেপ্টেম্বর মাসে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতের বাংলাদেশে আসার কথা ছিল। তবে সীমিত সংস্করণের সিরিজটি অনুষ্ঠিত হবে কিনা, এ বিষয়টি নিয়ে দুই পক্ষ আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি।
আরও পড়ুন: লালন সাঁইয়ের দর্শনে মানবতা ও সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান : খাদ্যমন্ত্রী
কিন্তু, সিরিজটি খেলতে ভারতকে চলতি মাসের ২৮ আগস্ট বাংলাদেশে আসার কথা ছিল।
এখন এ অবস্থায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একজন কর্মকর্তা মুখ খুলেছেন, তবে তিনি নাম প্রকাশে অনিচ্ছুক।
সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে ওই কর্মকর্তা বলেন, বাংলাদেশের সফরের বিষয়টি ভারতের সরকারের অনুমতির ওপর নির্ভর করছে।
তিনি বলেছেন, ‘সরকার অনুমতি দিলে তবেই ভারতীয় দল বাংলাদেশে যাবে। আপাতত হাই কমিশনারের সঙ্গে কথাবার্তা চলছে। তবে সরকারের অনুমতির পরেই সবকিছু চূড়ান্ত হবে।’
আরও পড়ুন: শ্রম আদালতের মামলাজট নিরসনে কার্যকর রোডম্যাপের আহ্বান শ্রমমন্ত্রীর
বিসিসিআই কর্মকর্তা আরও জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক রয়েছে। তিনি বলেন, ‘বিসিবির সঙ্গে আমাদের সম্পর্ক আপাতত ঠিকঠাকই রয়েছে। তবে আমরা সরকারের চূড়ান্ত অনুমতির অপেক্ষায় আছি। এখনো সিরিজের সূচি ঠিক হয়নি। অনুমতি পাওয়া গেলেই সেটি দ্রুত নির্ধারিত হবে।’
দুই দেশের রাজনৈতিক টানাপোড়ন শুরু হয়েছে সর্বশেষ আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার কারণে। বাঁহাতি পেসারকে বাদ দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ পরে টি-টোয়েন্টি বিশ্বকাপেই অংশগ্রহণ করেনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন