০৭:৩৪ পি.এম
শব্দচয়ন নিয়ে আইজিপিকে সতর্ক করেছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইজিপি ক্রসফায়ার শব্দটি ব্যবহার করেছেন আইনের কঠোরতা বোঝাতে।
এছাড়াও, স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সরকারের ৮ মাসে একটিও গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে সংবিধান সংশোধন কমিটির বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠকে আজ ১৭ বছরে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ৪৮ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সালাহউদ্দিন আহমদ শুরুতেই পরিবারগুলোর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের বেদনা উপলব্ধি করার কথা তুলে ধরেন।
আইজিপির ক্রসফায়ার প্রসঙ্গ স্বাভাবিকভাবেই উঠে আসে। এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এছাড়াও, সম্প্রতি বাগেরহাটে গুমের ঘটনার বিষয়ে নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে আমন্ত্রণ জানানোর কথা জানান মন্ত্রী।
আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের
তিনি বলেন, গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সমস্যা সমাধানের ব্যাপারে সরকার আন্তরিক।
স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদলকে সড়কে আন্দোলন না করে সংসদে ও কমিটিতে এসে কথা বলার আহ্বান জানান, সংবিধান সংশোধন প্রস্তাবগুলো পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন