ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

পাবিপ্রবির প্রথম সমাবর্তন ২০২৭ সালের মার্চে


পাবিপ্রবির প্রথম সমাবর্তন ২০২৭ সালের মার্চে

দীর্ঘ প্রতীক্ষার পর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রথম সমাবর্তন আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। এই সমাবর্তন আগামী ২০২৭ সালের মার্চ মাসের ১৫ ও ১৬ তারিখে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বঙ্গভবনে প্রেসিডেন্টের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে এক সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবর্তন আয়োজনের বিষয়ে সম্মতি প্রদান করেন।

সাক্ষাৎ শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান উপস্থিত ছিলেন। এই সমাবর্তনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদ ও ২১টি বিভাগের গ্র্যাজুয়েটদের আনুষ্ঠানিকভাবে সনদ প্রদান করা হবে।

আরও পড়ুন: বেরোবিতে ‘জার্নাল অব লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সেস’-এর মোড়ক উন্মোচন

সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের জন্য আরও ৪৫ একর ভূমি অধিগ্রহণের বিষয় এবং চাকরির বাজারে চাহিদা রয়েছে এমন সাবজেক্ট খোলার বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং উন্নয়ন নিয়ে তাঁরা দীর্ঘ আলোচনা করেন।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম বলেন, "মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের ব্যাপারে কথা বলেছি। তিনি এ ব্যাপারে আমাদেরকে সম্মতি দিয়েছেন। ২০২৭ সালের মার্চের ১৫ ও ১৬ তারিখে সমাবর্তন অনুষ্ঠিত হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে মহিপুরের জেলেদের ক্ষোভ ও দাম কমানোর দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৫৫ পি.এম


জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে মহিপুরের জেলেদের ক্ষোভ ও দাম কমানোর দাবি

জ্বালানী তেলের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন উপকূলের জেলেরা এবং মৎস্য সংশ্লিষ্টরা। তারা দাবি করেছেন, জ্বালানী তেলের দাম কমিয়ে সাধ্যের মধ্যে নিয়ে আসা হোক। পটুয়াখালীর বৃহৎ মৎস্য বন্দর মহিপুর ও আলীপুরে বছরের অধিকাংশ সময় ইলিশের আকাল চলছিল। কাঙ্ক্ষিত ইলিশের অভাবে জেলে ও মৎস্য ব্যবসায়ীরা লোকসানে পড়েছেন।

ট্রলার মাঝি সুলতান মন্তব্য করেন, "ধার দেনায় জর্জরিত হয়ে পড়েছি। তার উপর হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে জ্বালানী তেলের দাম।" তিনি জানান, ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটার প্রতি ২০ টাকা বেড়ে গেছে। সুলতান বলেন, "এ যেন জেলেদের মরার উপর খড়ার ঘা।"

জেলে সোবাহান জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মাছ আহরণ, পরিবহন ও সংরক্ষণের খরচ বাড়বে। এতে মৎস্য খাতে বিরূপ প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। তাই ক্ষোভ প্রকাশের পাশাপাশি তিনি তেলের দাম কমিয়ে সহনীয় পর্যায়ে রাখা অথবা ভর্তুকির দাবি জানিয়েছেন।

জানা গেছে, পটুয়াখালী জেলায় ৭০ হাজার নিবন্ধিত জেলে রয়েছে। এর বাইরেও অনিবন্ধিত জেলের সংখ্যা অর্ধলক্ষের বেশি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী জানিয়েছেন, জেলেদের দাবি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবে লোহিত সাগর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৫৫ পি.এম


সৌদি আরবে লোহিত সাগর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রেক্ষাপটের কারণে সউদী আরব এ বছরের লোহিত সাগর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল) বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এই উৎসবটি বিশ্বের খ্যাতনামা চলচ্চিত্র তারকাদের অংশগ্রহণের জন্য পরিচিত, যেখানে এমিলি ব্লান্ট, অ্যাড্রিয়েন ব্রডি, গুইনেথ প্যালট্রো ও মাইকেল কেইনের মতো হলিউডের তারকারা পূর্বে উপস্থিত ছিলেন।

প্রতিবছর সউদী আরবের লোহিত সাগর তীরবর্তী জেদ্দা শহরে এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। চলতি বছরও ডিসেম্বর মাসে উৎসবটি আয়োজনের পরিকল্পনা ছিল। তবে আয়োজকরা জানিয়েছেন, উৎসবটি আগামী বছরের শেষ দিকে অনুষ্ঠিত হবে। তাদের বক্তব্য অনুযায়ী, উৎসবটি যেন ‘উপযুক্ত সময় ও সঠিক পরিস্থিতিতে’ অনুষ্ঠিত হতে পারে, সেই উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই উৎসবে হলিউডের পাশাপাশি বলিউড ও আরব বিশ্বের খ্যাতনামা চলচ্চিত্র তারকারাও অংশগ্রহণ করেন।

এদিকে, মধ্যপ্রাচ্যে সংঘাত অব্যাহত রয়েছে। ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সউদী আরবের বিভিন্ন তেল স্থাপনা ও সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে যাচ্ছে। শনিবার রিয়াদে হামলার দায়ও হুতিরা স্বীকার করেছে। ওই হামলার ফলে সউদী রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা ব্যাহত হয়েছে।

সংঘাতের বিস্তার ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যে সউদী আরবের অন্যতম বড় আন্তর্জাতিক সাংস্কৃতিক আয়োজন হিসেবে পরিচিত রেড সি চলচ্চিত্র উৎসব স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হলো। সূত্র : ওয়াশিংটন পোস্ট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বকশীগঞ্জে সাংবাদিক হিলারীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

মো:নিয়াজ মোরশেদ জামালপুর (বকশীগঞ্জ) প্রতিনিধি

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


বকশীগঞ্জে সাংবাদিক হিলারীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

জামালপুরের বকশীগঞ্জে দৈনিক মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি ও বকশীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন হিলারীর বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক’ দাবি করে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বকশীগঞ্জ উপজেলা পরিষদের সামনে বকশীগঞ্জের সাংবাদিক সমাজ ও সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারী দীর্ঘদিন ধরে বকশীগঞ্জে সংবাদকর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিভিন্ন অনিয়ম ও অসংগতির বিষয়ে সংবাদ প্রকাশ করে আসছেন। বক্তাদের দাবি, এ কারণে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হয়রানি করার জন্য মামলাটি করা হয়েছে।
বক্তারা আরও বলেন, সাংবাদিক হিলারীর বিরুদ্ধে দায়ের করা মামলাটি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং মামলা প্রত্যাহারের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে হয়রানিমূলক মামলা দায়েরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন সাংবাদিকরা।
মানববন্ধনে বক্তাদের বক্তব্যে একটি জমি নিয়ে বিরোধের বিষয়টিও উঠে আসে। তাদের দাবি, সংশ্লিষ্ট দাগের জমির বি.আর.এস. রেকর্ড নুরুন্নাহার ওরফে কাপাশি বিবির নামে চূড়ান্তভাবে প্রকাশিত ছিল। ১৯৯০ সালের দিকে ওই এলাকায় চলাচলের জন্য রাস্তা নির্মাণ করা হয়। পরবর্তীতে ১৯৯৩ সালে সাংবাদিক হিলারীর দাদা-শ্বশুর হেকমত আলী, শ্বশুর লিয়াকত আলী ও ফুফু-শাশুড়িসহ তিনজন মিলে ৩৩ শতাংশ জমি ক্রয় করে বাড়িঘর নির্মাণ করে ভোগদখল করে আসছিলেন বলে দাবি করা হয়।
বক্তাদের অভিযোগ, রাস্তা নির্মাণের পর খতিয়ানের হোল্ডিং থেকে রাস্তার অংশ আলাদাভাবে কর্তন না হওয়ায় পরবর্তীতে ওই জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। তাদের দাবি, আবুল কাশেম কাশি কৌশলে রাস্তার জমি নিজের নামে খারিজ করে নেন এবং সাংবাদিক হিলারী ওই সম্পত্তির সঙ্গে সরাসরি সম্পৃক্ত না থাকলেও তাকে মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে।তবে এসব অভিযোগের বিষয়ে আবুল কাশেম কাশির বক্তব্য জানা যায়নি।মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের সাংবাদিক শাহীন আল আমিন, কালের কণ্ঠের সাংবাদিক আব্দুল লতিফ লায়ন, আজকের পত্রিকার প্রতিনিধি রাশেদুল ইসলাম রনি, সমকালের সাংবাদিক মাসুদুল হাসান, আরটিভির প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু, প্রতিদিনের কাগজের প্রতিনিধি মনিরুজ্জামান লিমন, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি এমদাদুল হক লালন, নয়া দিগন্তের প্রতিনিধি আল মুজাহিদ বাবু,সাংবাদিক মারুফ হাসান, দৈনিক মানবজমিনের প্রতিনিধি আশরাফুল হায়দার, আমার দেশের প্রতিনিধি রকিবুল হাসান বিদ্রোহী, দেশের কণ্ঠের প্রতিনিধি সালাম মাহমুদ, রূপালী বাংলাদেশের প্রতিনিধি মুস্তাফা গাজী, আগামীর সময়ের প্রতিনিধি রাসেল রানা, সাংবাদিক হারুনুর রশিদ, রিপন রাজ, সকালের সময়ের প্রতিনিধি জামিল মিয়া, আজকের বসুন্ধরার প্রতিনিধি ইমরান মাহমুদ, প্রাইম টিভির প্রতিনিধি সাদিয়া ইসলাম, গণকণ্ঠের প্রতিনিধি ইমরান মিয়া, আমিনুল ইসলাম, তাহের, মনোহার আলীসহ স্থানীয় সাংবাদিকরা।বকশীগঞ্জে সাংবাদিক হিলারীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রাশেদুল ইসলাম রনি :

জামালপুরের বকশীগঞ্জে দৈনিক মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি ও বকশীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন হিলারীর বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক’ দাবি করে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বকশীগঞ্জ উপজেলা পরিষদের সামনে বকশীগঞ্জের সাংবাদিক সমাজ ও সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারী দীর্ঘদিন ধরে বকশীগঞ্জে সংবাদকর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিভিন্ন অনিয়ম ও অসংগতির বিষয়ে সংবাদ প্রকাশ করে আসছেন। বক্তাদের দাবি, এ কারণে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হয়রানি করার জন্য মামলাটি করা হয়েছে।
বক্তারা আরও বলেন, সাংবাদিক হিলারীর বিরুদ্ধে দায়ের করা মামলাটি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং মামলা প্রত্যাহারের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে হয়রানিমূলক মামলা দায়েরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন সাংবাদিকরা।
মানববন্ধনে বক্তাদের বক্তব্যে একটি জমি নিয়ে বিরোধের বিষয়টিও উঠে আসে। তাদের দাবি, সংশ্লিষ্ট দাগের জমির বি.আর.এস. রেকর্ড নুরুন্নাহার ওরফে কাপাশি বিবির নামে চূড়ান্তভাবে প্রকাশিত ছিল। ১৯৯০ সালের দিকে ওই এলাকায় চলাচলের জন্য রাস্তা নির্মাণ করা হয়। পরবর্তীতে ১৯৯৩ সালে সাংবাদিক হিলারীর দাদা-শ্বশুর হেকমত আলী, শ্বশুর লিয়াকত আলী ও ফুফু-শাশুড়িসহ তিনজন মিলে ৩৩ শতাংশ জমি ক্রয় করে বাড়িঘর নির্মাণ করে ভোগদখল করে আসছিলেন বলে দাবি করা হয়।
বক্তাদের অভিযোগ, রাস্তা নির্মাণের পর খতিয়ানের হোল্ডিং থেকে রাস্তার অংশ আলাদাভাবে কর্তন না হওয়ায় পরবর্তীতে ওই জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। তাদের দাবি, আবুল কাশেম কাশি কৌশলে রাস্তার জমি নিজের নামে খারিজ করে নেন এবং সাংবাদিক হিলারী ওই সম্পত্তির সঙ্গে সরাসরি সম্পৃক্ত না থাকলেও তাকে মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে।তবে এসব অভিযোগের বিষয়ে আবুল কাশেম কাশির বক্তব্য জানা যায়নি।মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের সাংবাদিক শাহীন আল আমিন, কালের কণ্ঠের সাংবাদিক আব্দুল লতিফ লায়ন, আজকের পত্রিকার প্রতিনিধি রাশেদুল ইসলাম রনি, সমকালের সাংবাদিক মাসুদুল হাসান, আরটিভির প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু, প্রতিদিনের কাগজের প্রতিনিধি মনিরুজ্জামান লিমন, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি এমদাদুল হক লালন, নয়া দিগন্তের প্রতিনিধি আল মুজাহিদ বাবু,সাংবাদিক মারুফ হাসান, দৈনিক মানবজমিনের প্রতিনিধি আশরাফুল হায়দার, আমার দেশের প্রতিনিধি রকিবুল হাসান বিদ্রোহী, দেশের কণ্ঠের প্রতিনিধি সালাম মাহমুদ, রূপালী বাংলাদেশের প্রতিনিধি মুস্তাফা গাজী, আগামীর সময়ের প্রতিনিধি রাসেল রানা, সাংবাদিক হারুনুর রশিদ, রিপন রাজ, সকালের সময়ের প্রতিনিধি জামিল মিয়া, আজকের বসুন্ধরার প্রতিনিধি ইমরান মাহমুদ, প্রাইম টিভির প্রতিনিধি সাদিয়া ইসলাম, গণকণ্ঠের প্রতিনিধি ইমরান মিয়া, আমিনুল ইসলাম, তাহের, মনোহার আলীসহ স্থানীয় সাংবাদিকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্ক উড আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:০০ পি.এম


মার্ক উড আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা

ইংল্যান্ডের তারকা ফাস্ট বোলার মার্ক উড আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, বারবার আক্রান্ত বাম হাঁটুর গুরুতর ইনজুরির কারণে ৩৬ বছর বয়সী এই গতিদানব তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও তিনি আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ছেন, তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে উড জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার পক্ষে টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট খেলা সম্ভব নয়, এই কারণে তিনি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি ঘটাচ্ছেন।

২০১৫ সালে অভিষেকের পর থেকে উড তার ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইংল্যান্ডের পেস আক্রমণের অন্যতম প্রধান শক্তি ছিলেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি চোটের সাথে অবিরাম লড়াই করেও বল হাতে গতির ঝড় তুলেছেন এবং ইংল্যান্ডের বড় বড় সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

তিনি ইংল্যান্ডের হয়ে সব ফরম্যাটেই অসাধারণ অবদান রেখেছেন। টেস্ট ক্রিকেটে ৩৮ ম্যাচে ১১৯ উইকেট এবং ওয়ানডেতে ৭০ ম্যাচে ৮০ উইকেট নিয়েছেন। এছাড়া, টি-টোয়েন্টিতে ৩৮ ম্যাচ খেলে নিয়েছেন ৫৪ উইকেট।

আরো পড়ুন

অঘটনের শঙ্কা জাগিয়ে ভারতের কাছে হারল জাপান।

মার্ক উড শুধুমাত্র গতির জন্যই পরিচিত ছিলেন না, বরং তিনি ইংল্যান্ডের আধুনিক ক্রিকেটের বেশ কিছু বড় সাফল্যের নেপথ্য কারিগরও ছিলেন। ২০১৫ সালের ঐতিহাসিক অ্যাশেজ জয়ে ট্রেন্ট ব্রিজে দলের জয়সূচক শেষ উইকেটটি নিয়েছিলেন তিনি।

এছাড়া, ইংল্যান্ডের ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের অন্যতম প্রধান শক্তি ছিলেন এই পেসার।

আরো পড়ুন

ফিফা সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর

বিদায়বেলায় উড আবেগঘন কণ্ঠে বলেন, ‘পরিসংখ্যান হয়তো বলবে না যে আমি ইতিহাসের সেরা বোলার ছিলাম, তবে আমি আশা করি আমার সতীর্থরা মনে রাখবে যে আমি প্রতিবার মাঠে নিজের শতভাগ উজার করে দিয়েছিলাম।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%