ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

ইরানে সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প


ইরানে সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্রের স্থলসেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করেছেন। একই সময়ে, সউদী আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া একটি ড্রোন ভূপাতিত করার খবর দিয়েছে দেশটির নেতৃত্বাধীন জোট। অন্যদিকে, ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পাঁচজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প উল্লেখ করেন যে, তিনি ইরানে মার্কিন সেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করছেন না। একই সাক্ষাৎকারে তিনি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনাও নাকচ করেন। ট্রাম্পের বক্তব্য, যুক্তরাষ্ট্রের এ ধরনের অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই।

এদিকে, সউদী নেতৃত্বাধীন জোটের মুখপাত্র জানিয়েছেন, দেশটির পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া একটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। তবে ড্রোনটি কোথা থেকে ছোড়া হয়েছিল বা এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

আরও পড়ুন: পারস্য উপসাগরে মাইনের আঘাতে দ্বিতীয় সুপারট্যাঙ্কারে ভয়াবহ আগুন

হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানিয়ে সউদী আরব বলেছে, এসব হামলা ‘পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ’। দেশটির অভিযোগ, হুথিদের হামলা মুসলিমদের পবিত্র স্থান ও সেখানে যাতায়াতকারী হজযাত্রীদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে।

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে দেশটির প্রেসিডেন্টের প্রাসাদ আল-মাশিক লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা। ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, হামলায় অন্তত পাঁচজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।

ইয়েমেন সরকার জানিয়েছে, হামলার সময় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা নিরাপদে ছিলেন। তবে হামলার লক্ষ্যবস্তু ও হতাহতের বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। সউদী আরব ও ইয়েমেনে সাম্প্রতিক হামলা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। তথ্যসূত্র: আল-জাজিরা

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে তেলের দাম বেড়ে ১১০ ডলারে পৌঁছেছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট বাধ্যতামূলক করেছে বিআরটিএ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫২ এম


মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট বাধ্যতামূলক করেছে বিআরটিএ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মোটরসাইকেলের পেছনে অনুমোদিত আরএফআইডি নম্বরপ্লেটের পাশাপাশি সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনকে বাধ্যতামূলক করেছে। সরকারের পক্ষ থেকে সম্প্রতি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিআরটিএ’র জারি করা একটি জরুরি গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্দিষ্ট সময় ও শর্ত মেনে সামনের অংশে এই ম্যানুয়াল নম্বরপ্লেট স্থাপন করতে হবে।

নম্বরপ্লেট সংযোজনের শর্তাবলী ও পরিমাপ

মোটরসাইকেল (স্কুটার)

* নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে।
* ফন্টের অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
* উপাদান হতে হবে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম।
* সাদা পটভূমির (গ্রাউন্ড) ওপর কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে।
* নম্বরপ্লেটে অন্য কোনো শোভাবর্ধক বা নকশা করা যাবে না।

স্কুটার ব্যতীত অন্যান্য মোটরসাইকেল

* নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার হতে হবে।
* ফন্টের অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
* রেজিস্ট্রেশন মার্ক একটি আনুভূমিক (Horizontal) রেখায় প্রদর্শন করতে হবে (যেমন: ঢাকা মেট্রো-ল-১১-১২২৯)।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ১৫ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে সব সংশ্লিষ্ট মোটরসাইকেল মালিককে নির্ধারিত শর্ত মেনে সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনের নির্দেশ দেয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে নম্বরপ্লেট সংযোজন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিআরটিএ সতর্ক করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, দুর্বৃত্তদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৩ এম


এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, দুর্বৃত্তদের হামলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থিত সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে রাজধানী ঢাকার বাংলামোটরে এই বিস্ফোরণটি ঘটে। এ বিষয়ে দলের মিডিয়া সেল থেকে তথ্য প্রকাশ করা হয়েছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, মোটরসাইকেল আরোহী কিছু দুর্বৃত্ত এনসিপি কার্যালয়ের সামনে তিনটি ককটেল ছুড়ে মারে। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হয়, কিন্তু বাকি দুটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় রয়ে যায়।

পুলিশ কর্মকর্তারা পরে ঘটনাস্থলে এসে অবিস্ফোরিত ককটেল দুটি নিষ্ক্রিয় করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এরদোগানের প্রার্থিতার পথ খুলতেই আগাম নির্বাচন হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৩ এম


এরদোগানের প্রার্থিতার পথ খুলতেই আগাম নির্বাচন হতে পারে

তুরস্কে ২০২৮ সালের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন নির্ধারিত সময়ের আগে আয়োজনের সম্ভাবনা দেখা দিয়েছে। যদি নির্বাচন মার্চ বা এপ্রিলে অনুষ্ঠিত হয়, তাহলে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের পুনরায় প্রার্থী হওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে। সম্প্রতি প্রেসিডেন্টের একজন উপদেষ্টা আগাম নির্বাচনের সম্ভাবনার কথা উল্লেখ করেছেন।

আঙ্কারায় প্রেসিডেন্টের উপদেষ্টা মেহমেত উচুম জানিয়েছেন, ২০২৮ সালের নির্বাচন মার্চ বা এপ্রিলে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত। বর্তমানে নির্বাচন মে মাসে হওয়ার কথা রয়েছে। তবে ক্ষমতাসীন জোটের কিছু শরিক এরদোগানকে আবারও প্রার্থী হওয়ার সুযোগ দিতে আগাম নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছেন।

এরদোগান প্রায় ২৩ বছর ধরে তুরস্কের ক্ষমতায় আছেন। ২০১৭ সালের গণভোটের মাধ্যমে দেশে নির্বাহী প্রেসিডেন্সিয়াল ব্যবস্থা চালু হয়। এরপর ২০১৮ ও ২০২৩ সালের নির্বাচনে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন।

তুরস্কের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট সাধারণত দুই মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন। তবে দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার আগে যদি পার্লামেন্ট নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেয়, তাহলে প্রেসিডেন্ট আবারও প্রার্থী হওয়ার সুযোগ পেতে পারেন। আগাম নির্বাচন নিয়ে আলোচনা করার পেছনে এই সাংবিধানিক বিধানটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা ওজগুর ওজেল অবশ্য আগাম নির্বাচনকে এরদোগানের পুনরায় প্রার্থী হওয়ার সুযোগের সঙ্গে সম্পর্কিত বলে মনে করেন না। তাঁর দল অর্থনৈতিক পরিস্থিতি ও সরকারের নীতির বিরুদ্ধে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক চ্যালেঞ্জ জানাতে চায়।

এরদোগানের ক্ষমতাসীন জোটের শরিক ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টির (এমএইচপি) নেতা দেবলেত বাহচেলি বলেছেন, উপযুক্ত সময়ে নির্বাচন আয়োজনের বিষয়ে পার্লামেন্টের সিদ্ধান্ত নেওয়া উচিত। তাঁর বক্তব্যে এরদোগানের আবারও প্রার্থী হওয়ার সম্ভাবনার বিষয়টি উঠে এসেছে।

তুরস্কের ৬০০ সদস্যের পার্লামেন্টে আগাম নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত পাস করতে অন্তত ৩৬০ জন সদস্যের সমর্থন প্রয়োজন। বর্তমানে ক্ষমতাসীন একে পার্টি ও তাদের মিত্রদের হাতে ৩৩১টি আসন রয়েছে। ফলে প্রস্তাব পাস করতে তাদের আরও ২৯ জন পার্লামেন্ট সদস্যের সমর্থন প্রয়োজন হবে। তথ্যসূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্যের ইরিত্রিয়ার নাগরিকদের ভিসা বন্ধের হুমকি, তথ্যের অভাবের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৪ এম


যুক্তরাজ্যের ইরিত্রিয়ার নাগরিকদের ভিসা বন্ধের হুমকি, তথ্যের অভাবের অভিযোগ

যুক্তরাজ্য ইরিত্রিয়ার নাগরিকদের ভিসা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে, যদি তারা ছোট নৌকায় করে যুক্তরাজ্যে আসা অভিবাসী ও বিদেশি অপরাধীদের দেশে ফিরিয়ে নিতে সহযোগিতা না করে। স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এই সতর্কতা প্রদান করেছেন।

বিবিসি জানাচ্ছে, বৃহস্পতিবার থেকে ইরিত্রিয়ার কূটনীতিকদের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হবে। তাদের লন্ডন থেকে ৬০ কিলোমিটার দূরে যাওয়ার অনুমতি থাকবে না। এছাড়াও, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দ্রুত ভিসা দেওয়ার ব্যবস্থা বন্ধ করা হবে।

যুক্তরাজ্য সরকারের দাবি, ইরিত্রিয়া নাগরিকদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে সহযোগিতা করছে না। তবে ইরিত্রিয়া এই পদক্ষেপের সমালোচনা করে একে ‘রাজনৈতিক লোকদেখানো কৌশল’ হিসেবে অভিহিত করেছে। দেশটির দূতাবাসের অভিযোগ, যুক্তরাজ্য ফেরত পাঠানোর জন্য যথেষ্ট তথ্য প্রদান করেনি এবং অর্থবহ আলোচনায় অংশগ্রহণেও অস্বীকৃতি জানিয়েছে। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগ অস্বীকার করেছে।

যুক্তরাজ্যের পার্লামেন্টের তথ্য অনুযায়ী, গত জুনে শেষ হওয়া ১২ মাসে ছোট নৌকায় করে দেশটিতে আসা অভিবাসীদের মধ্যে ১৮ শতাংশই ইরিত্রিয়ার নাগরিক ছিলেন। ওই সময়ে ৫ হাজার ৮০০ জনের বেশি ইরিত্রীয় ছোট নৌকায় যুক্তরাজ্যে প্রবেশ করেছেন। কিন্তু একই সময়ে মাত্র সাতজন ইরিত্রীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অভিবাসন পর্যবেক্ষণ কেন্দ্রের পরিচালক ম্যাডেলিন সাম্পশন মনে করেন, ইরিত্রিয়ার বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের প্রভাব সীমিত হতে পারে। তার মতে, ইরিত্রিয়া থেকে আসা বেশিরভাগ আশ্রয়প্রার্থীকে দেশে ফেরত পাঠানো কঠিন, কারণ তারা অধিকাংশই আশ্রয় পাওয়ার যোগ্য বলে বিবেচিত হন।

ইরিত্রিয়ায় দীর্ঘকাল ধরে একদলীয় শাসন চলছে। ১৯৯৩ সালে স্বাধীন হওয়ার পর দেশটিতে আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বাধ্যতামূলক সামরিক নিয়োগ, জোরপূর্বক শ্রম এবং মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করার অভিযোগ রয়েছে। এসব কারণে অনেক তরুণ দেশটি ছেড়ে পালানোর চেষ্টা করেন।

এর আগে নাগরিকদের ফিরিয়ে নিতে সহযোগিতা না করায় অ্যাঙ্গোলা, নামিবিয়া ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের বিরুদ্ধেও যুক্তরাজ্য ভিসা বন্ধের হুমকি দিয়েছিল। পরে সহযোগিতা বাড়ানোর কারণে কঙ্গোর ওপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়া হয়।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ছোট নৌকায় করে ২০ হাজার ৪০০ জনের বেশি মানুষ দেশটিতে এসেছেন। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৪০ শতাংশ কম।

এদিকে, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত যুক্তরাজ্য থেকে ৪০ হাজার ৬০০ জনের বেশি মানুষকে ফেরত পাঠানো বা বহিষ্কার করা হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৮ শতাংশ বেশি। তাদের মধ্যে ৬ হাজারেরও কম ব্যক্তি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%