১০:৫৬ পি.এম
চাঁদপুরে পৃথক বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) শহরের পাশে মেঘনা নদীর চেয়ারম্যানঘাট এলাকায় এবং সদর উপজেলার ছোটসুন্দর ডাকাতিয়া নদীতে দুটি পৃথক বজ্রপাতের ঘটনা ঘটেছে।
মৃতদের মধ্যে মো. সোহাগ (৩৫) এবং সেলিম মিয়া (৪০) রয়েছেন। এদের মধ্যে ট্রলারের মাঝি সোহাগ চাঁদপুর শহরের পাশে মেঘনা নদীর চেয়ারম্যানঘাট এলাকায় এবং বাল্কহেডের সুকানি সেলিম মিয়া সদর উপজেলার ছোটসুন্দর ডাকাতিয়া নদীতে মারা যান।
চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল hospital-এ কর্মরত পুলিশ কর্মকর্তা সফিকুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যার আগে ঝড়ো বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় ট্রলারের মাঝি সোহাগ মেঘনা নদীতে ছিলেন। আর বালু ভর্তি বাল্কহেডের মাঝি সেলিম মিয়া ঠিক একই সময় তার নদীতে অবস্থান করছিলেন। বজ্রপাতের শিকার হয়ে পরবর্তীতে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজ আহমেদ জানিয়েছেন, বজ্রপাতে দুজনের মৃত্যুর ঘটনায় আলাদাভাবে সাধারণ ডায়েরি করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন