ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদীর ভয়াবহ ভাঙন, ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও


বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদীর ভয়াবহ ভাঙন, ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও

বরিশালের বাবুগঞ্জে টানা বৃষ্টির ফলে আড়িয়াল খাঁ নদে আকস্মিকভাবে ভাঙন দেখা দিয়েছে। এ ঘটনায় রহমতপুর ইউনিয়নের লোহালিয়া গ্রামে একদিনে অন্তত ১০টি পরিবারের বসতঘর, গাছপালা, ফসলি জমি এবং বিভিন্ন স্থাপনা নদীর তলে চলে গেছে। হঠাৎ ভাঙনে নদীতীরবর্তী মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।

ভাঙনের তথ্য পেয়ে বুধবার (১৯ আগস্ট) সকালে প্রবল বর্ষণকে উপেক্ষা করে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দাঁড়ান বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা। তিনি ভাঙনকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে জরুরি খাদ্য সহায়তা পৌঁছে দেন।

মঙ্গলবার বিকালে লোহালিয়া গ্রামের নদীর তীরে প্রায় ১০০ ফুট এলাকা ফাটল ধরেছিল। সন্ধ্যার দিকে মুহূর্তের মধ্যে প্রায় ৫০ ফুট সড়কসহ ১০টি বসতঘর, গাছপালা এবং ফসলি জমি নদীগর্ভে চলে যায়। অনেক পরিবার ঘরবাড়ি ও মালামাল সরিয়ে নেওয়ার সুযোগও পায়নি। বসতভিটা এবং সম্পদ হারিয়ে ভাঙনকবলিত পরিবারের সদস্যরা বিলাপ করছেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী: রাসিক প্রশাসক

স্থানীয়রা জানান, শনিবার থেকে এ অঞ্চলে টানা বৃষ্টি চলছে। বৃষ্টির পাশাপাশি উজান থেকে নেমে আসা ঢলে আড়িয়াল খাঁ নদে পানি বৃদ্ধি পাওয়ার ফলে ভাঙনের তীব্রতা আকস্মিকভাবে বেড়ে যায়। মুহূর্তেই নদীর তলে চলে যাচ্ছে বসতঘর, গাছপালা, ফসলি জমি এবং সড়কের অংশও।

উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জামাল হোসেন পুতুল বলেন, রোববার সন্ধ্যায় চোখের পলকে লোহালিয়া গ্রামের ১০টি বসতভিটা, ঘরবাড়ি ও সড়কের একটি অংশ নদীতে বিলীন হয়ে যায়। মোহাম্মদ কলম সরদার, আজহার মোল্লা, মতলব হাওলাদার, হাকিম হাওলাদার, মোহাম্মদ হাসিব, সুফিয়া বেগম, কালাম সরদার এবং সামসু হাওলাদারসহ অনেকের ঘরবাড়ি এবং ফসলি জমি নদীগর্ভে চলে গেছে।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা জানান, “আড়িয়াল খাঁ নদে আকস্মিক ভাঙনের খবর পাওয়ার পর আমি গুরুত্বের সঙ্গে বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে জরুরি ভিত্তিতে খাদ্যসামগ্রী সরবরাহ করা হয়েছে।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্তদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে দেখে প্রয়োজনীয় সহায়তার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি ভাঙনকবলিত এলাকায় দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে ভাঙনরোধে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আরও দুর্ভোগের শিকার না হয়, সে জন্য উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

আরও পড়ুন: অপ্রতিম হত্যা মামলার চার্জশিট শিগগিরই দাখিল হবে: কুমিল্লা পুলিশ সুপার

এই সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুমন সিকদার, ইউপি সদস্য জামাল হোসেন পুতুল, মোহাম্মদ শাহিন হোসেনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল জানিয়েছেন, আকস্মিকভাবে পানি বেড়ে যাওয়ার কারণে আড়িয়াল খাঁ নদে ভাঙন দেখা দিয়েছে। এতে বেশ কিছু ঘরবাড়ি ভেঙে গেছে। ভাঙনরোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, যদি ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তবে আরও বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীনের আশঙ্কা রয়েছে। তারা স্থায়ীভাবে নদীভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন: বাকেরগঞ্জে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালাইয়ে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী টুকু চৌধুরী লিফলেট বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১০ পি.এম


কালাইয়ে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী টুকু চৌধুরী লিফলেট বিতরণ

জয়পুরহাট জেলার কালাই উপজেলার আসন্ন উদয়পুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রেক্ষাপটে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রফিকুল ইসলাম চৌধূরী টুকু গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

গণসংযোগের কাজ শুরু হয় গত মঙ্গলবার বিকেল থেকে রাতের সময় এবং ওই সময় তিনি উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ বাজার এলাকার বিভিন্ন আড়ৎ, ব্যবসায় প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, ক্রেতা-বিক্রেতা এবং বাসিন্দাদের কাছে দোয়া, সমর্থন এবং মূল্যবান ভোট কামনা করেছেন।

গণসংযোগকালে টুকু বলেন, তাকে যদি জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত করা হয়, তিনি উদয়পুর ইউনিয়নকে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক, নিরাপদ এবং জনবান্ধব মডেল ইউনিয়নে পরিণত করতে কাজ করবেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, নাগরিক সেবা ও অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেওয়ারও প্রতিশ্রুতি দেন।

এছাড়াও, জনপ্রতিনিধি হিসেবে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার এবং সকল শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করার কথা তার প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন। এই সময় উপস্থিত স্থানীয় ভোটাররা তার বক্তব্যে ইতিবাচক সাড়া দিয়েছেন এবং নির্বাচনে তাকে সমর্থন ও ভোট দেওয়ার আশ্বাসও দেন।

গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে সাবেক কালাই উপজেলা যুগ্ন আহ্বায়ক জালাল উদ্দীন, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুল ইসলাম, কৃষক দলের সদস্য তাজ উদ্দীন, ছারোয়ার, ফজলুর রহমান, তাজমহল, শাহীনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং টুকু চৌধূরী সমর্থকরা অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

চাটমোহরে উদযাপিত হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ ‘রুপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে। পাবনার উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে গত মঙ্গলবার (১৮ আগস্ট) সমাপণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আঃ মতিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ, উপজেলা কৃষি অফিসার কুন্তলা ঘোষ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ দেবাশীষ কুমার সাহা, থানার অফিসার ইনচার্জ মোঃ অলিউর রহমান এবং সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা সহ অন্যান্যরা।

এরআগে গত রবিবার (১৬ আগস্ট) জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় বের হয়ে আসে বর্নাঢ্য র‌্যালী। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ। প্রধান অতিথি ছিলেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুল মতিন। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, মৎস্যজীবি, মৎস্যচাষিসহ সুধিজন উপস্থিত ছিলেন।

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মৎস্য ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ৪ জনকে পুরস্কৃত করা হয়। উপজেলার খলিসাগাড়ি বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ব আলোকচিত্র দিবসে এসপিএসের শোভাযাত্রা ও তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


বিশ্ব আলোকচিত্র দিবসে এসপিএসের শোভাযাত্রা ও তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী

বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে সিলেট ফটোগ্রাফিক সোসাইটি (এসপিএস) এর উদ্যোগে সিলেটে শুরু হয়েছে শোভাযাত্রা ও তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী।

দিবসটি উপলক্ষে বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টায় নগরীর সাগর দীঘিরপাড়স্থ ওয়াকওয়েতে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনের পূর্বে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনের পর বিভিন্ন ফটোগ্রাফারদের ধারণকৃত প্রদর্শনীতে স্থান পাওয়া আলোতচিত্র পরিদর্শন করেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার। এ সময় তিনি আয়োজকদের উদ্যোগের প্রশংসা করেন।

প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, আলোকচিত্রের মাধ্যমে সিলেটের প্রকৃতি, সংস্কৃতি, ঐতিহ্য ও মানুষের জীবনযাত্রাকে তুলে ধরা একটি প্রশংসনীয় উদ্যোগ। ভবিষ্যতে এ ধরনের আলোকচিত্র প্রদর্শনী আয়োজনে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস তিনি দেন।

র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য জগলুল হায়াত, মো. আব্দুল মুনায়েম, ডা. শাহ জামান চৌধুরী বাহার, আতাউর রহমান আতা, নিরঞ্জন দে জাদু এবং সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি আ.ন.ম. জিয়া, সহসভাপতি রায়হান চৌধুরী বিপুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ এখলাছ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়েল আহমদ, কোষাধ্যক্ষ খালেদ আহমদ, প্রচার সম্পাদক সালেহ আহমদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, বিশ্ব আলোকচিত্র দিবসকে সামনে রেখে আলোকচিত্রশিল্পীদের সৃজনশীলতা তুলে ধরা এবং সাধারণ মানুষের কাছে আলোকচিত্র শিল্পকে আরও পরিচিত করে তুলতেই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে সোসাইটির সদস্যদের বিভিন্ন বিষয়ভিত্তিক আলোকচিত্র স্থান পেয়েছে।

তিন দিনব্যাপী এ প্রদর্শনীতে আলোকচিত্রপ্রেমী ও দর্শনার্থীদের অংশগ্রহণের সুযোগ রয়েছে। প্রদর্শনীটি চলবে শুক্রবার পর্যন্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুলছড়িতে চালবোঝাই ট্রাক উল্টে পানিতে পড়ে এক হেলপারের মৃত্যু চালক আহত

আন্তর্জাতিক ডেস্ক

শাহীন আলম, স্টাফ রিপোর্টার

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


ফুলছড়িতে চালবোঝাই ট্রাক উল্টে পানিতে পড়ে এক হেলপারের মৃত্যু চালক আহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ট্রাকের নিচে পড়ে মোজাহিদুল ইসলাম ওরফে মোজাহিদ (২৬) নামের এক ট্রাক সহকারী (হেলপার) নিহত হয়েছেন।

এই দুর্ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক সিদ্দিক আলম (৪৫)। দুর্ঘটনাটি ঘটে বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার আনন্দবাজার এলাকায়। নিহত মোজাহিদ জেলার সাদুল্লাপুর উপজেলার শাহারবাজার এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চাউলবোঝাই একটি মিনি ট্রাক গাইবান্ধা-ফুলছড়ি সড়ক দিয়ে ফুলছড়ির দিকে যাচ্ছিল। যখন ট্রাকটি আনন্দবাজার এলাকায় পৌঁছায়, তখন হঠাৎ একটি চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারায় এবং ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে মোজাহিদ মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মোজাহিদকে মৃত ঘোষণা করেন।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসরাকুল হক জানান, নিহতের মরদেহ বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে এবং তাঁর পরিবারকে খবর দেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%