ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

পাকিস্তান জানাল, বাংলাদেশের বিমান আ-ট-কে দেওয়ার কারণ কারিগরি


পাকিস্তান জানাল, বাংলাদেশের বিমান আ-ট-কে দেওয়ার কারণ কারিগরি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম বহনকারী একটি বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি পায়নি। এর ফলে নির্ধারিত সময়ের মধ্যে বিমানটি বাংলাদেশে পৌঁছাতে পারেনি। ইসলামাবাদ এই বিষয়ে ব্যাখ্যা প্রদান করেছে কেন বাংলাদেশের ওই বিমানটিকে উড়তে দেওয়া হয়নি।

পাকিস্তানের দাবি, আকাশসীমা বন্ধের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত নয়। বরং এটি ফ্লাইটের রুট এবং আকাশসীমা ব্যবহারের অনুমতি সংক্রান্ত কারিগরি ও প্রক্রিয়াগত বিষয়।

মঙ্গলবার ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক বিবৃতিতে জানানো হয়, কূটনৈতিক ফ্লাইট ও আকাশসীমা ব্যবহারের সব আবেদন দেশটির প্রচলিত নিয়ম, বেসামরিক বিমান চলাচলবিষয়ক প্রটোকল এবং নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হয়ে থাকে।

আরও পড়ুন: বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প

হাইকমিশন জানায়, রূপপুরের জ্বালানি পরিবহন নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো মূলত ফ্লাইটের রুট ও আকাশসীমার অনুমতি সংক্রান্ত কারিগরি ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত। এ ধরনের বিষয়ে সংশ্লিষ্ট বিমান চলাচল ও অন্যান্য কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের প্রয়োজন হতে পারে। এর ফলে কখনো কখনো ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।

বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে পাকিস্তান। তাই বিষয়টিকে যথাযথ কারিগরি প্রেক্ষাপটে দেখা উচিত এবং এমন কোনো প্রতিবেদন বা বয়ানকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত নয়, যা দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে।

এদিকে, বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, রূপপুরের জ্বালানি বহনকারী বিমানটি ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। কিন্তু পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় সেটি নির্ধারিত সময়ে আসতে পারেনি। পাকিস্তান কেন অনুমতি দেয়নি, তার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

একাধিক দেশের আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে পাকিস্তানের অনুমতি না মেলায় ফ্লাইটটি স্থগিত করা হয় বলে জানিয়েছেন রূপপুর প্রকল্পের কর্মকর্তারা। তবে রোসাটম জানিয়েছে, অক্টোবর থেকে পুনরায় ইউরেনিয়াম সরবরাহ শুরু হবে এবং বছরের শেষ নাগাদ সব চালান সম্পন্ন করা হবে।

আরও পড়ুন: সাত দশক পর আইএমএফ ও বিশ্বব্যাংকের সভাপতি হলেন পাকিস্তানের আহাদ খান চিমা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতি সভা যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতি সভা যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ : শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৬ উদযাপনের জন্য যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় কর্মসূচির খসড়া উপস্থাপন করা হয় এবং এর বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, আলোচনা সভা, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা এবং মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান।

সভায় দিবস দু’টির কর্মসূচি সুষ্ঠু ও নিরাপদভাবে বাস্তবায়নের জন্য আইনশৃঙ্খলা, নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ এবং অনুষ্ঠানস্থলের ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের নিজ নিজ দায়িত্ব সমন্বয়ের মাধ্যমে পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের স্বাগত বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। এতে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সভায় শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে জাতীয় ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য দিবস দু’টির কর্মসূচিতে ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলের সখিপুরে ট্রাক চাপায় অটোভ্যান চালক নিহত, চালক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


টাঙ্গাইলের সখিপুরে ট্রাক চাপায় অটোভ্যান চালক নিহত, চালক আটক

টাঙ্গাইল, ২৯ সেপ্টেম্বর ২০২৬ : সখিপুর উপজেলায় আজ একটি ট্রাকের চাপায় সিরাজুল ইসলাম (৬০) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে সখিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত সিরাজুল ইসলাম সখিপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জায়েদা মার্কেট এলাকার মৃত এসহাক আলীর পুত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সিরাজুল ইসলাম ভ্যান চালিয়ে আন্দি থেকে সখিপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সখিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-০৪৩৩) ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সিরাজুল ইসলামের ভ্যানটিকে ধাক্কা দেয়। এই ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটির চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হৃদরোগে বিশ্বে এক-তৃতীয়াংশ মানুষের মৃত্যু: আবু সুফিয়ান এমপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০১ পি.এম


হৃদরোগে বিশ্বে এক-তৃতীয়াংশ মানুষের মৃত্যু: আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ : চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য (এমপি) মো. আবু সুফিয়ান, যিনি চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতিও, বলেছেন যে ধূমপান, অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং হাঁটাচলা না করার কারণে হৃদরোগের ঝুঁকি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। তিনি উল্লেখ করেছেন যে, বিশ্বে এক-তৃতীয়াংশ মানুষের মৃত্যুর জন্য হৃদরোগ বা হার্ট অ্যাটাক দায়ী।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগ কর্তৃক আয়োজিত র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আবু সুফিয়ান আরও বলেন, বাংলাদেশে হৃদরোগ এখন একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। হার্ট অ্যাটাক প্রতিরোধের জন্য রেজিস্ট্রার্ড চিকিৎসকের পরামর্শ গ্রহণের পাশাপাশি খাদ্যাভাস পরিবর্তন এবং নিয়মিত ব্যায়াম করা প্রয়োজন। তিনি জানান, সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অন্যদেরকেও এ বিষয়ে সচেতন করতে হবে।

বিশ্ব হার্ট দিবসের প্রতিপাদ্য ‘একটি হৃদস্পন্দনও উপেক্ষা নয়, আপাত সুস্থতার আড়ালেও হৃদরোগ লুকিয়ে থাকতে পারে’ সামনে রেখে হাসপাতালের গোলচত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এমপি আবু সুফিয়ান র‌্যালিতে নেতৃত্ব দেন। র‌্যালির শেষে কেক কেটে দিবসটির উদ্বোধন করা হয়। পাশাপাশি চিকিৎসক, নার্স ও কর্মচারীদের বিনামূল্যে স্বাস্থ্য স্ক্রিনিং করা হয়।

বিশ্ব হার্ট দিবসের র‌্যালি পরবর্তী কর্মসূচিতে চট্টগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও সহযোগী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. মো. একরাম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি এবং জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সারাদেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত ১১০৪

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০১ পি.এম


সারাদেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত ১১০৪

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ : সারাদেশে গত ২৪ ঘণ্টার মধ্যে হাম উপসর্গে পাঁচ শিশুর মৃত্যু ঘটেছে। ১৫ মার্চ থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চিত হাম এবং হাম উপসর্গে মৃত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০৪ জন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ২৫৫ জন। ১৫ মার্চ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেহজনক হামরোগীর মোট সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৫১০ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮৪ জন, এবং ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২১ হাজার ৩৯২ জন।

১৫ মার্চ থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৬৫৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৭৯৮ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ১ হাজার ৩ জন শিশুর মৃত্যু রেকর্ড করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু ঘটেনি। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০১ জনের মৃত্যু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%