ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বৈরী আবহাওয়ায় শাহ আমানতের ৩ ফ্লাইট ঢাকায় অবতরণ


বৈরী আবহাওয়ায় শাহ আমানতের ৩ ফ্লাইট ঢাকায় অবতরণ

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পারার কারণে তিনটি ফ্লাইট ঢাকায় ডাইভার্ট করা হয়েছে। বিমানবন্দর এলাকায় বাতাসের গতিবেগ ৮০-৯০ কিলোমিটার প্রতি ঘণ্টার উপরে থাকায় ওই ফ্লাইটগুলো ঢাকায় অবতরণ করবে।

মঙ্গলবার (৭ জুলাই) এই বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।

তিনি জানিয়েছেন, ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট BS350 (আবুধাবি-চট্টগ্রাম) এবং এয়ার আরাবিয়ার ফ্লাইট G9-526 (শারজাহ-চট্টগ্রাম) ডাইভার্ট হয়ে ঢাকায় অবতরণ করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট BG121 (ঢাকা-চট্টগ্রাম) পুনরায় ঢাকা ফিরে গেছে।

আরও পড়ুন: ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ গঠনের লক্ষ্যে বিএনপি: প্রতিমন্ত্রী টুকু

বৈরী আবহাওয়া জনিত কারণে বিমানবন্দর দিয়ে আজ অ্যারাইভাল এবং ডিপার্চার হওয়া প্রায় সব ফ্লাইট স্বাভাবিকের তুলনায় ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত বিলম্ব হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:০০ পি.এম


বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে দেশটির দূতাবাসের রাজনৈতিক সেকশনের পরিচালক ঝ্যাং জিং এবং পলিটিক্যাল অ্যাটাশে মি. রু কি উপস্থিত ছিলেন। বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষ আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে।

একই সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা, উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরো বেগবান করতে একযোগে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

বৈঠকে তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা, চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর (সিএমবিসি) এবং বাংলাদেশে চীনের বিনিয়োগ ও প্রস্তাবিত বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় বিরোধীদলীয় নেতা রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে চীন সরকারের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে হেরোইন ও ইয়াবা সহ ২ মাদক কারবারি আটক

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর ( টাঙ্গাইল)

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


মধুপুরে হেরোইন ও ইয়াবা সহ ২ মাদক কারবারি আটক

টাঙ্গাইলের মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ও হেরোইন সহ ২ মাদক কারবারিকে আটক করেছে মধুপুর থানা পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) ভোরে উপজেলার মির্জাবাড়ি ইউনিয়নের গরম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান পুলিশ।
আটককৃতরা হল উপজেলার গরম বাজার এলাকার লুৎফর রহমানের ছেলে শামীম মণ্ডল (৩৫) ও বকুল মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৩২)।
মধুপুর থানা অফিসার ইনচার্জ একে এম ফজলুল হক জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে গরম বাজার এলাকায় অভিযান চালায় থানা-পুলিশ। এ সময় শামীম ও রফিকুলকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের নিকট হতে ৫ গ্রাম হেরোইন ও ৫ পিছ ইয়াবা উদ্ধার করে, তাদের থানায় নিয়ে আসা হয়।
মধুপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হক বলেন, এ ঘটনায় মধুপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে এবং চলমান থাকবে বলেও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থনীতির গতি বাড়াতে বীমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


অর্থনীতির গতি বাড়াতে বীমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্যমন্ত্রীর

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন মঙ্গলবার রাজধানীর অফিসার্স ক্লাবে ‘ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি’-এর ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।

মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার গতি বাড়ানোর জন্য বীমা খাতকে শক্ত ও সুনির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে নিয়ে এসে জনগণের আস্থা ফিরে আনার প্রয়োজনীয়তা রয়েছে।

তিনি উল্লেখ করেন, ‘কোনো আধুনিক অর্থনৈতিক লেনদেন কেবল বিশ্বাস বা অবিশ্বাসের ওপর ভিত্তি করে চলতে পারে না। নাগরিকদের আশ্বস্ত করার জন্য এবং এ খাতের প্রতি মানুষের আস্থা বাড়ানোর জন্য একটি যুগোপযোগী আইনি কাঠামো তৈরি করা আবশ্যক।’

আজ দুপুরে রাজধানীর অফিসার্স ক্লাবে দেশের অন্যতম বীমা প্রতিষ্ঠান ‘ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি’-এর ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও বলেন, ‘বীমা শুধু একটি সেবামূলক কাজ নয়, এটি দেশের অর্থনীতির গতিকে ত্বরান্বিত করার একটি গুরুত্বপূর্ণ উপাদান। যখন সাধারণ নাগরিক বা উদ্যোক্তা জীবনের নিরাপত্তা ও বীমার নিশ্চয়তা পান, তখন তারা ভবিষ্যৎ সম্পর্কে নিরাপদ অনুভব করেন। একই সাথে তারা সুচিন্তিতভাবে তাদের প্রতিভা ও উদ্যোগকে কাজে লাগান। এবং এইভাবে সমষ্টিগত উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনীতিতে একটি বড় ধরনের পরিবর্তন ও গতি তৈরির সম্ভাবনা সৃষ্টি হয়।’

বিগত আমলের অর্থনৈতিক অনিয়মের চিত্র তুলে ধরে মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার কখনও গতানুগতিকভাবে দেশ পরিচালনা করার জন্য ক্ষমতা গ্রহণ করেননি। আমরা একটি ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থার উত্তরাধিকার হিসেবে পাই। কত টাকা বিদেশে পাচার হয়েছে, কত টাকা কর ব্যবস্থার বাইরে রয়েছে, রাজস্বের আওতায় আনা যায়নি, এসব চিহ্নিত করা প্রয়োজন।’

তিনি আরও জানান, ‘ক্ষমতায় আসার পূর্বে আমরা রাষ্ট্রের বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি। বর্তমান এই সমস্যাগুলোর সংস্কার ও মেরামত করা না হলে সমাধানের মূল লক্ষ্য বাস্তবায়ন করা সহজ হবে না।’

এ সময় তথ্যমন্ত্রী বীমা খাতের চলমান সমস্যাগুলো সুনির্দিষ্টভাবে অর্থমন্ত্রীর কাছে উপস্থাপনের জন্য বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান জানান। পাশাপাশি বীমা খাতকে আরও বিস্তৃত করতে এবং শক্তিশালী নীতি কাঠামো তৈরিতে সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য সংশ্লিষ্টদের আহ্বান করেন।

অনুষ্ঠানের সভাপতित्व করেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট সাঈদ আহমেদ এমপি।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের সিইও মো. কাজিম উদ্দিন। অনুষ্ঠানে বীমা খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরতির পর পুনরায় শুরু সংসদের অধিবেশন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


বিরতির পর পুনরায় শুরু সংসদের অধিবেশন

ছয় দিন বিরতি শেষে আজ আবার শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন-২০২৬)।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু করা হয়।

এর আগে, গত ৩০ জুন নতুন অর্থবছরের বাজেট পাস হওয়ার পর অধিবেশন মুলতবি করা হয়েছিল। চলতি অধিবেশন চলাকালে এরই মধ্যে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাস করা হয়েছে। বাজেট পাসের পাশাপাশি অর্থবিল ও সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও সংসদে অনুমোদিত হয়েছে।

গত ১১ জুন সংসদে বাজেট উত্থাপন করার পর সরকার ও বিরোধী দলের সদস্যরা বাজেটের ওপর দীর্ঘ সময় ধরে আলোচনা করেন এবং বিভিন্ন জাতীয় ইস্যুতেও বক্তব্য দেন।

এ সময় তারা অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন, আইন-শৃঙ্খলা সহ বিভিন্ন জাতীয় ইস্যু তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%