মোঃ জিয়াউর রহমান ঠাকুরগাঁও প্রতিনিধি (বালিয়াডাঙ্গী)
০৫:৪৫ পি.এম
বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াডাঙ্গী উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর–দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ঠাকুরগাঁও জেলা আমীর জননেতা মাওলানা আব্দুল হাকিম। তিনি তাঁর বক্তব্যে বলেন, "দায়িত্ব একটি মহান আমানত। আল্লাহভীতি, তাকওয়া, ইখলাস ও আমানতদারিতার গুণে নিজেকে গড়ে তুলে কুরআন ও সুন্নাহর আলোকে সমাজে ন্যায়, ইনসাফ ও মানবকল্যাণ প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করতে হবে। বর্তমান সময়ে ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের উত্তম চরিত্র, দাওয়াতি প্রজ্ঞা ও জনসেবার মাধ্যমে মানুষের হৃদয় জয় করতে হবে।"
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান। তিনি বলেন, "সাংগঠনিক শৃঙ্খলা, আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুলই একজন দায়িত্বশীল কর্মীর মূল শক্তি। ইসলামী আন্দোলনের প্রতিটি দায়িত্বশীলকে ত্যাগ, কুরবানি ও নিষ্ঠার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করতে হবে।"
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহমেদ এবং তায়বিয়্যাত সেক্রেটারি মাওলানা মো. সোলাইমান হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াডাঙ্গী উপজেলা শাখার আমীর অধ্যাপক রফিকুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, "দায়িত্বশীল শিক্ষা শিবিরের শিক্ষা ও দিকনির্দেশনা আমাদের ব্যক্তি জীবন, সাংগঠনিক কার্যক্রম এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে, ইনশাআল্লাহ। আমরা আল্লাহর সন্তুষ্টিকে একমাত্র লক্ষ্য হিসেবে গ্রহণ করে ইসলামী আন্দোলনের দায়িত্ব নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে পালন করার অঙ্গীকার করছি।"
দিনব্যাপী শিক্ষা শিবিরে উপজেলার দায়িত্বশীলবৃন্দ অংশগ্রহণ করেন। বিভিন্ন সেশনে কুরআন-সুন্নাহর আলোকে আদর্শিক, সাংগঠনিক ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রশ্নোত্তর, মতবিনিময় এবং সমাপনী দোয়ার মাধ্যমে কর্মসূচির সফল সমাপ্তি হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জেলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের আবুগঞ্জ বাজার সংলগ্ন মজিদ দালাল বাড়ি এলাকায় আবারও প্রাকৃতিক গ্যাসের সম্ভাব্য সন্ধান দেখা যাচ্ছে।
স্থানীয় বাসিন্দা গিয়াস উদ্দিন, যিনি তাঁর নিজস্ব জমিতে ড্রেজার দিয়ে মাটি খননের কাজ করছিলেন, হঠাৎ একটি নির্দিষ্ট স্থান থেকে পানির সঙ্গে বুদবুদ উঠতে দেখেন।
বিষয়টি লক্ষ্য করার পর, তিনি দ্রুত ড্রেজারের কাজ বন্ধ করে সেই স্থানে আগুন জ্বালিয়ে পরীক্ষা করেছেন।
তখন দেখা যায়, পানির সঙ্গে নির্গত গ্যাসে আগুন দাউদাউ করে জ্বলছে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে।
ঘটনাটি তিনি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে শেয়ার করেন।
অদ্য ০৩/০৭২০২৬ ইং রোজ শুক্রবার ঘটনাস্থলে ও সরেজমিনে বিষয়টি পর্যবেক্ষণ করতে অনেকের উপস্থিতি দেখা গেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি বৈজ্ঞানিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে প্রকৃত তথ্য জনসম্মুখে তুলে ধরবে—এমনটাই স্থানীয়দের প্রত্যাশা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, "যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই করা হবে চাকরিচ্যুত, ট্রান্সফার বা বদলিতে বিশ্বাস করি না। কাজ করতে হবে সততার সাথে। দুর্নীতি ও ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে। এসবকে কোনো প্রশ্রয় দিবে না সরকার।"
শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তে আয়োজিত নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভার প্রধান অতিথির বক্তব্যের সময় এসব কথা বলেন তিনি।
মন্ত্রী এ সময় জানান, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার তৈরি করা হবে। ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলোকে সংস্কারের মাধ্যমে নতুনভাবে সাজিয়ে আরো ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। ফ্যামিলি প্লানিং সেন্টারগুলোকে উন্নত করা হবে। স্বাস্থ্যখাতে এই বছরেই একটা বিপ্লবের সূচনা করতে চাচ্ছে সরকার। প্রতিটি ক্ষেত্রে নতুন নতুন কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে যাতে করে জনগণের উন্নয়ন করা যায়।
তিনি আরও বলেন, এবারের বাজেট কোনো টাকার বাজেট নয়, এটি একদম আদর্শের বাজেট। প্রতিটি আদর্শকে দুর্নীতি মুক্তভাবে বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদীর জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ারের সভাপতিত্বে। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মন্জুর এলাহী, নরসিংদী-৫ রায়পুরা আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন প্রমুখ। এ সময় অন্যান্য আমন্ত্রিত অতিথিরা নরসিংদী ডায়াবেটিক সমিতির সদস্যরা অংশ নেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরের নুকালি বহুপার্শিক উচ্চ বিদ্যালয়ে এইচএসসি পরীক্ষা চলাকালে প্রধান শিক্ষক রুহুল আমিন নিজ কক্ষে বসে মদ খেয়ে মাতলামি করেছিলেন। এ কারণে সরকারের পক্ষ থেকে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) সুবিধাও স্থগিত করা হয়েছে। বিষয়টি শিক্ষার মন্ত্রণালয় সোমবার (৪ জুলাই) বিশেষভাবে জানিয়েছে জনসংযোগ বিভাগের মাধ্যমে।
জানা গেছে, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য।
মন্ত্রণালয় বলেছে, এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণরূপে অনৈতিক, আপত্তিকর এবং আইনবহির্ভূত। মো. রুহুল আমিনের এ ধরনের আচরণ শিক্ষক সমাজের মর্যাদার জন্য মারাত্মক ক্ষতিকর। এ কারণে ১৯৭৯ সালের স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরির শর্ত বিধিমালা অনুযায়ী উনাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এর পাশাপাশি তার এমপিও (মাসিক বেতন-ভাতার সরকারি অংশ) স্থগিত রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার সকালে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি বহুপার্শিক উচ্চ বিদ্যালয়ে যখন এইচএসসি পরীক্ষা চলছিল, সেই সময়ে প্রধান শিক্ষকের মদপানের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা গেছে, প্রধান শিক্ষক নিজের কক্ষে চেয়ারে বসে মাতলামি করছিলেন। খবর পাওয়ার পর কয়েকজন স্থানীয় সাংবাদিক সেখানে উপস্থিত হন। অভিযোগ পাওয়া গেছে যে, তিনি সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে দেশের সব ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। একই সঙ্গে কিডনি রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে, যাতে চিকিৎসার জন্য আর ঢাকামুখী হতে না হয়।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক প্রণোদনা ও শুকনা খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।মন্ত্রী বলেন, জনগণের স্বাস্থ্যসেবার পাশাপাশি সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সরকার কাজ করছে। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, জনগণের প্রয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন খাতে সমন্বিতভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন প্রণোদনা ও মানবিক সহায়তা কার্যক্রমও অব্যাহত থাকবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাবীব বিপ্লব, সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমানউল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মুহিবুর রহমান সিদ্দিকী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম ও আতাউর রহমান বাচ্চু, উপজেলা যুবদলের আহ্বায়ক আখতারুজ্জামানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে মন্ত্রী উপজেলা মিলনায়তনে দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার অংশ হিসেবে আর্থিক প্রণোদনা ও শুকনা খাবার বিতরণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ