ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

বেরোবির বাসে ট্র্যাকিং সুবিধা চালু, শিক্ষার্থীদের ভোগান্তি কমবে


বেরোবির বাসে ট্র্যাকিং সুবিধা চালু, শিক্ষার্থীদের ভোগান্তি কমবে

শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণের পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) বাসের লাইভ লোকেশন ট্র্যাকিং সুবিধা চালু হয়েছে। এই নতুন সুবিধার মাধ্যমে শিক্ষার্থীরা মোবাইল অ্যাপের মাধ্যমে বাসের বর্তমান অবস্থান ও রুট সম্পর্কে জানতে পারবেন।

‎

এই সুবিধাটি ব্যবহার করতে হলে শিক্ষার্থীদের প্রথমে মোবাইলে ALO App ডাউনলোড করতে হবে। এরপর Student User অ্যাকাউন্টের মাধ্যমে লগইন করতে হবে। শিক্ষার্থীদের লগইনের জন্য ইমেইল: [email protected] এবং পাসওয়ার্ড: VTS@2026 ব্যবহার করতে হবে। এই অ্যাকাউন্টে প্রবেশের জন্য কোনো ওটিপি ভেরিফিকেশনের প্রয়োজন হবে না।

আরও পড়ুন: শিক্ষায় প্রকৃত নজর না দিলে বিপজ্জনক হতে পারে: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

‎

অ্যাপে সফলভাবে লগইন করার পর Vehicle Tracking অপশনে প্রবেশ করলে চলাচলরত বাসগুলোর লাইভ লোকেশন ও নির্ধারিত রুট দেখা যাবে।

‎

এ বিষয়ে রসায়ন বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান মন্তব্য করেন, "বিশ্ববিদ্যালয়ে বাস ট্র্যাকিং সুবিধা চালু হওয়া নিঃসন্দেহে একটি শিক্ষার্থীবান্ধব, সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা খুব সহজেই মোবাইলের মাধ্যমে বাসের বর্তমান অবস্থান জানতে পারবে, ফলে অপেক্ষার সময় ও অনিশ্চয়তা অনেকটাই কমবে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় প্রযুক্তির এমন কার্যকর ব্যবহার আধুনিক ও স্মার্ট ক্যাম্পাস গড়ে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।"

আরও পড়ুন: জাবি ভিসি চীনে, রুটিন দায়িত্বে প্রো-ভিসি শামছুল আলম

‎

গণিত বিভাগের শিক্ষার্থী জাওয়াদ সাজিদ বলেন, "বেরোবিতে বাস ট্র্যাকিং সুবিধা চালু হওয়া শিক্ষার্থীবান্ধব ও সময়োপযোগী একটি উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা বাসের অবস্থান ও সম্ভাব্য পৌঁছানোর সময় জানতে পারবে, ফলে অপেক্ষার সময় কমবে এবং যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে। বিশেষ করে দূরবর্তী স্থান থেকে আসা শিক্ষার্থীদের জন্য এটি বেশ কার্যকর ভূমিকা রাখবে। আশা করি, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থার অন্যান্য ক্ষেত্রেও প্রযুক্তিনির্ভর এমন আরও উদ্যোগ নেওয়া হবে।"

‎

পরিবহন পুলের পরিচালক সহযোগী অধ্যাপক মাসুদ রানা জানান, "শিক্ষার্থীদের একটা দাবি ছিল অনেক দিনের। আমি পরিবহন দপ্তরের দায়িত্ব নেয়ার পর থেকেই শিক্ষার্থীরা আমাকে অনেকবার বলেছে যে স্যার যদি গাড়ির লাইভ ট্রাকিং এর ব্যবস্থা করা যেত। তাহলে আমাদের জন্য উপকার হত। গাড়িটি কোন জায়গায় অবস্থান করছে আমরা জানতে পারতাম। তখন থেকেই আমি দাবিটি নোট আকারে প্রশাসনের অনুমোদনের জন্য পাঠিয়েছিলাম। সেটাই বিভিন্ন যাচাই-বাছাই সাপেক্ষে কিছুদিন আগে কাজের অর্ডার হয়ে ডিভাইসগুলো গ্রামীন ফোন থেকে নিয়েছে। শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের জন্য আলাদা আইডি রয়েছে। সে আইডি দিয়ে তারা তাদের লোকেশন দেখতে পারবে। পরিবহন দপ্তর পুরোটা কন্ট্রোলের মধ্যে রাখবে। অনেকদিন পরে হলেও শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়াটা যে পূরণ হলো। এটা আমাদের দপ্তরের পক্ষ থেকে ভালো লাগার বিষয়।

আরও পড়ুন: যবিপ্রবিতে ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের আমির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫১ পি.এম


সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের আমির

ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এমপি, সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় সৌদি আরবের দূতাবাসের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

আজ সন্ধ্যায় রাজধানীর বনানীতে শেরাটন ঢাকার গ্র্যান্ড বলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে সৌদি আরবের মহামান্য বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর হাতে তুলে দেন।

চিঠিতে তিনি বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে সৌদি বাদশাহ, রাজপরিবার, সৌদি সরকার এবং সৌদি জনগণের প্রতি আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানান।

এতে সৌদি আরবের প্রতি বিশ্বের মুসলমানদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার বিষয়টি উল্লেখ করা হয়। মক্কা আল-মুকাররমার মসজিদুল হারাম এবং মদিনা আল-মুনাওয়ারার মসজিদে নববী (সা.)-এর সেবা ও ব্যবস্থাপনায় সৌদি আরবের মহান দায়িত্বের কথাও উল্লেখ করা হয়। পাশাপাশি, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসলমানদের হজ ও ওমরাহ পালনে সৌদি আরবের সহযোগিতা ও সেবার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

এতে আরও উল্লেখ করা হয় যে, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক প্রচলিত দ্বিপক্ষীয় সম্পর্কের গণ্ডি ছাড়িয়ে গভীর ধর্মীয়, সাংস্কৃতিক ও জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের ওপর প্রতিষ্ঠিত। সৌদি আরবে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মানবিক সেতুবন্ধন হিসেবে কাজ করছেন বলেও উল্লেখ করা হয়। একই সঙ্গে, দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা এসময় বিভিন্ন দেশের কূটনীতিক ও অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপ্রতিম হত্যাকাণ্ড: আসামিদের পক্ষে আইনজীবী দাঁড়াচ্ছে না কেউ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫১ পি.এম


অপ্রতিম হত্যাকাণ্ড: আসামিদের পক্ষে আইনজীবী দাঁড়াচ্ছে না কেউ

কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের পক্ষে আইনজীবী লড়বেন না বলে সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি। সমিতির নেতারা জানিয়েছেন, মানবিক দৃষ্টিকোণ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে জেলা আইনজীবী সমিতি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় এ তথ্য জানান সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ এবং সাধারণ সম্পাদক মো. মাহাবুবুল হক খন্দকার।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আলোচনা সভায় অপ্রতিম হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা, প্রকৃত অপরাধীদের শনাক্ত করা এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ বলেন, ‘আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে মৌখিকভাবে সিদ্ধান্ত নিয়েছি, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির কেউ অপ্রতিম হত্যা মামলায় আসামিদের পক্ষে লড়বেন না।’

আসামিদের পক্ষে আইনজীবী না দাঁড়ালে ন্যায়বিচার নিশ্চিত করতে কোনো ব্যাঘাত ঘটবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা যদি আসামির পক্ষে কেউ না দাঁড়াই, তাহলে রাষ্ট্র নিজেই আসামির পক্ষে আইনজীবী নিয়োগ করবে। কারণ একতরফা বিচার হলে সেখানে ন্যায়বিচার নিশ্চিত না হওয়ার সম্ভাবনা থাকে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে আনন্দ র‍্যালি, সরকারের প্রতি ধন্যবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫২ পি.এম


নজরুল বিশ্ববিদ্যালয়ে আনন্দ র‍্যালি, সরকারের প্রতি ধন্যবাদ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়ন নবম জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদনের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র‍্যালির আয়োজন করেছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন থেকে শুরু করে চারুকলা অনুষদ সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি একই স্থানে এসে শেষ হয়। পরে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তৃতা রাখেন কর্মচারী সমিতি এবং কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ।

এ সময় কর্মচারী সমিতির সভাপতি নজরুল ইসলাম কাজল বলেন, "আমরা আশাবাদী ছিলাম অন্তর্বতীকালীন সরকার আমাদের দাবির পে স্কেল বাস্তবায়ন করে যাবেন।" তিনি উল্লেখ করেন যে, অন্তর্বর্তীকালীন সরকারের পে স্কেল বাস্তবায়ন না করার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা যমুনা অভিমুখে আন্দোলন কর্মসূচির জন্য এগিয়ে যান। তিনি জানান, সেই সময় পুলিশি লাঠিচার্জ ও টিয়ারশেলে অনেক কর্মচারী আহত হয়।

নজরুল ইসলাম কাজল আরও বলেন, "পরবর্তীকালে, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই পে স্কেল বাস্তবায়ন করেছে। এজন্য সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।"

শ্রমিক দিবসে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছিলেন তা স্মরণ করে তিনি বলেন, 'তোমরা আমার নামটা কর্মচারীদের তালিকায় দাও, আমিও তোমাদের সাথে কাজ করে দেশের উন্নয়নের জন্য কাজ করতে চাই।' সরকারী এই আন্তরিকতা কর্মচারীদের আশান্বিত করেছে। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী দিনে কর্মচারীরা সকল উন্নয়নমূলক কাজে সরকারের পাশে থাকবে।

কর্মচারী ইউনিয়নের সভাপতি হারুন উর রশিদ বলেন, "অন্তর্বর্তীকালীন সরকারের সময় ঢাকায় যমুনাতে আমাদের আন্দোলনের সময় গ্রেনেড, পানি দিয়ে হামলা করেছে।" তিনি জানান, আন্দোলনের সময় একটি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী পঙ্গু হয়েছিল, যার খোঁজ খবর রাখা হচ্ছে না। তিনি ফেডারেশনের কাছে দাবি জানান তাদের খোঁজখবর নেওয়ার।

হারুন উর রশিদ বলেন, "বর্তমান সরকার সাত মাসে এই পে স্কেল দেওয়ার মাধ্যমে দুঃসাহসের পরিচয় দিয়েছেন, যা আগে কেউ করতে পারেনি।"

নজরুল বিশ্ববিদ্যালয়ের তিনজন কর্মচারী যমুনা অভিমুখী আন্দোলনে গিয়ে আহত হয়েছিলেন। র‍্যালি শেষে সেই তিন কর্মচারী হারুন, রুকন এবং রানাকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।

উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন বা গেজেট জারি করা হয়েছে, যা ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর বলে গণ্য হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুধবার বিএমএ ভবনে স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে ড্যাবের গোলটেবিল বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫২ পি.এম


বুধবার বিএমএ ভবনে স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে ড্যাবের গোলটেবিল বৈঠক

‘স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন ২০২৬’ প্রণয়নের উদ্দেশ্যে একটি বিশেষ গোলটেবিল বৈঠক ও আলোচনা সভার আয়োজন করেছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায়, রাজধানীর তোপখানা রোডে অবস্থিত বিএমএ ভবনের শহীদ ডা: শামসুল আলম খান মিলন মিলনায়তনে।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ড্যাবের প্রধান উপদেষ্টা এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার।

ড্যাবের সম্মানিত সভাপতি অধ্যাপক ডা: হারুন আল রশীদ এর সভাপতিত্বে আলোচনা সভাটি পরিচালনা করবেন সংগঠনের মহাসচিব ডা: মো. জহিরুল ইসলাম শাকিল।

স্বাস্থ্য সুরক্ষা আইন সম্পর্কিত উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ডা: মো. সিরাজুল ইসলাম এবং সদস্য সচিব ডা: রেজা মো. সামিউল হাসান (বাবু) যৌথভাবে এই আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%