ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

বাজারে বেরিয়ে নিখোঁজ আমজাদ হোসেন, ১২ দিনেও সন্ধান নেই


বাজারে বেরিয়ে নিখোঁজ আমজাদ হোসেন, ১২ দিনেও সন্ধান নেই

আমজাদ হোসেন মোল্লা বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এর পর থেকে ১২ দিন অতিবাহিত হয়েছে। সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ আমজাদ হোসেন মোল্লা খুলনার কয়রা উপজেলার শিমলারআইট খেজুরডাঙ্গা গ্রামের বাসিন্দা।

পরিবারের সূত্রে জানা যায়, মৃত রুহুল আমিন মোল্লার পুত্র আমজাদ হোসেন দীর্ঘ সময় ধরে মানসিক সমস্যায় ভুগছেন। গত ২৫ সেপ্টেম্বর, তিনি অন্তাবুনিয়া বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি।

আরও পড়ুন: কসবায় সিএনজি অটোরিকশায় মিলল ১৬ বোতল বিদেশি মদ, গ্রেপ্তার ১

নিখোঁজ আমজাদের ছেলে জাকারিয়া জানান, "আমার বাবা মানসিকভাবে অসুস্থ এবং তিনি খুব বেশি কথা বলতে পারেন না। ১২ দিন ধরে তার কোনো সন্ধান না পাওয়ায় আমি খুব দুশ্চিন্তায় আছি।"

জাকারিয়া আরও জানান, নিখোঁজের সময় তার পরনে ছিল ফতুয়া ও লুঙ্গি।

কয়রা থানার ওসি রাশেদুল আলম বলেন, "নিখোঁজ আমজাদের সন্ধানে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।" তিনি সকলকে অনুরোধ করেন, যদি কেউ তার সন্ধান পায়, তাহলে দ্রুত প্রশাসন বা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য।

আরও পড়ুন: আপন চাচাতো বোন পরিচয়ে প্রবাসীর স্ত্রী'র সঙ্গে মাদক কারবারি নয়নের পরকীয়া! অবশেষে জনতার হাতে আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪৫ পি.এম


হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গের কারণে আরও ৬ জনের মৃত্যু ঘটেছে। তাদের মধ্যে ২ জন নিশ্চিতভাবে হামে মারা গেছেন।

এখন পর্যন্ত চলতি বছরে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬ জনের। সব মিলিয়ে হামে ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৪ জনে পৌঁছেছে।

বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

বুলেটিনে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪ জন হাম ও উপসর্গ নিয়ে মারা গেছেন। এই সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন ১ হাজার ৩৯০ জন রোগী ভর্তি হয়েছেন।

বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৩২ জন, রাজশাহীতে ৩৩, সিলেটে ১৫২, চট্টগ্রামে ২৭৩, বরিশালে ১৩৯, ময়মনসিংহে ৮২, খুলনায় ১৩২ এবং রংপুরে ৪৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৭ হাজার ৬৭৬ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৭০ হাজার ৪৭৩ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা ২ লাখ ২৯৩ জনে পৌঁছেছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২০ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেতার বিতর্ক প্রতিযোগিতা আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


বেতার বিতর্ক প্রতিযোগিতা আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ বেতার আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা আগামীতে দেশের বিভিন্ন জেলায় আঞ্চলিক পর্যায়ে আয়োজনের উদ্যোগ নেওয়া হবে, এমন তথ্য জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তিনি উল্লেখ করেন, বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, যুক্তিবোধ, তথ্য বিশ্লেষণ ও উপস্থাপনার দক্ষতা উন্নত হয়। তবে, বিতর্ক যেন শুধুমাত্র তর্কের জন্য না হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। বিতর্কে উপস্থাপিত তথ্য সঠিক, নির্ভরযোগ্য ও জ্ঞানভিত্তিক হতে হবে।

আজ বুধবার রাজধানীতে বাংলাদেশ বেতার আয়োজিত ‘বেতার বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে হয় এবং জ্ঞান অর্জন করতে হয়। বর্তমানের শিক্ষার্থীরাই আগামী দিনে প্রকৌশলী, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন পেশায় নেতৃত্ব দেবে। তাই তাদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করা প্রয়োজন।

তিনি উল্লেখ করেন, বর্তমান বিশ্বে শুধু ভালো ফলাফল অর্জন করাই যথেষ্ট নয়; শিক্ষার্থীদের খেলাধুলা, বিতর্ক, সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত থাকতে হবে। ভবিষ্যৎ কর্মজীবনে এসব কার্যক্রম একজন শিক্ষার্থীর ব্যক্তিত্ব, নেতৃত্বগুণ ও সৃজনশীলতার পরিচয় বহন করে।

ইয়াসের খান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। এর অংশ হিসেবে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে অনেক উপজেলায় এসব কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে সারাদেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে।

তিনি জানান, সরকার সারা দেশের শিক্ষার্থীদের মেধা বিকাশে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে এবং এর বাইরেও দেশব্যাপী কুইজ প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ টেলিভিশনে এসব প্রতিযোগিতা সম্প্রচারের পরিকল্পনাও রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে এ উদ্যোগকে আরও বিকশিত করার কাজ করছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও জ্ঞানচর্চা আরো সমৃদ্ধ হবে এবং তারা দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

তিনি বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম যেখানেই থাকুক না কেন, দিনের শেষে তারা বাংলাদেশের সন্তান। দেশ ও দেশের মানুষের কল্যাণে তাদের কাজ করতে হবে।

প্রতিমন্ত্রী ‘বেতার বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এ চ্যাম্পিয়ন সেন্ট জোসেফ স্কুল এবং রানার্সআপ সামসুল হক খান স্কুলকে অভিনন্দন জানান। একই সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদেরও অভিনন্দন জানান তিনি।

তিনি বলেন, এত অল্প বয়সে শিক্ষার্থীরা যে সাহস ও আত্মবিশ্বাস নিয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছে, সেটিই প্রশংসার দাবিদার।

অনুষ্ঠানে ফাইনাল বিতর্কের মডারেটর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও প্রেস) মো. শাহ আলম বক্তব্য রাখেন। বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এর আগে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্যদের মধ্যে ট্রফি, সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে শিক্ষার্থী ঝরে পড়া রোধে ৫৪ দরিদ্র-মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও অর্থ সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৬ পি.এম


মধুপুরে শিক্ষার্থী ঝরে পড়া রোধে ৫৪ দরিদ্র-মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও অর্থ সহায়তা

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় শিক্ষার্থী ঝরে পড়া রোধ এবং দরিদ্র ও মেধাবী মেয়েদের লেখাপড়ায় উৎসাহিত করতে শিক্ষা সহায়ক উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় মধুপুর সদর উপজেলার সিডিপি প্রকল্প কার্যালয়ে এ সহায়তা বিতরণ করা হয়। বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) পরিচালিত সিডিপি প্রকল্পের উদ্যোগে এবং জার্মান দাতা সংস্থা লিচ ব্রুকের অর্থায়নে প্রকল্পের আওতায় গঠিত নারী ও কৃষক অ্যাসোসিয়েশনের দরিদ্র ও মেধাবী মেয়ে শিক্ষার্থীদের মধ্যে এসব সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে ৫৪ জন শিক্ষার্থীর প্রত্যেককে একটি স্কুলব্যাগ, একটি জ্যামিতি বক্স, পাঁচটি অঙ্কের খাতা, ছয়টি কলম এবং নগদ ৫০০ টাকা করে দেওয়া হয়।
শিক্ষা সহায়ক উপকরণ ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিপি প্রকল্প, বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস)-এর প্রকল্প সমন্বয়কারী মো. মিলন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. মহিউদ্দিন আহমাদ, এমএফপির রিজিওনাল ম্যানেজার মো. শরিফুল ইসলাম, মধুপুর প্রেসক্লাবের সহসভাপতি আঃ হামিদ, বিজিএস মধুপুরের ব্রাঞ্চ ম্যানেজার মো. ফিরোজ মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ ছাড়া অনুষ্ঠানে বিজিএসের সহকারী হিসাবরক্ষক শেখর মিত্র বড়ুয়া, পিও (কৃষি) মো. মোস্তাফিজুর রহমান, প্রোগ্রাম অফিসার (ইন্সটিটিউশন বিল্ডিং) মো. সুরুজ মিয়া, এসডব্লিউ মো. নুর আলমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে তাদের লেখাপড়া অব্যাহত রাখা এবং বিদ্যালয় থেকে ঝরে পড়ার প্রবণতা কমানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আনসার–ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে চাকরির আবেদন আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


আনসার–ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে চাকরির আবেদন আহ্বান

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক দুটি পদে ৬২ জন কর্মকর্তা নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে। এই তথ্য জানানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের মাধ্যমে। পদ দুটি হলো ‘সিস্টেম ম্যানেজার’ এবং ‘প্রিন্সিপাল অফিসার’। আগ্রহী প্রার্থীরা ২৫ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

সিস্টেম ম্যানেজার পদে একজন এবং প্রিন্সিপাল অফিসার পদে ৬১ জন নিয়োগ দেওয়া হবে।

কোন পদে কত বেতন—

সিস্টেম ম্যানেজার পদটি তৃতীয় গ্রেডের। এই পদের জন্য বেতন স্কেল ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, প্রিন্সিপাল অফিসার পদটি ষষ্ঠ গ্রেডের। এই পদের বেতন স্কেল ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা। উভয় পদের জন্য বেতনের সঙ্গে অন্যান্য সুবিধা প্রদান করা হবে, যদি কেউ চাকরি পান।

সিস্টেম ম্যানেজার পদে আবেদন করার জন্য যোগ্যতা—

প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং অথবা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি–সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

এছাড়া, সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট অথবা সিনিয়র রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অন্তত চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। পিএইচডি ডিগ্রি বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত জার্নালে অন্তত দুটি প্রকাশনা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

প্রিন্সিপাল অফিসার পদে যোগ্যতা—

প্রিন্সিপাল অফিসার পদের জন্য প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, অন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার পদে অন্তত দুই বছরের চাকরির অভিজ্ঞতা প্রয়োজন। শিক্ষাজীবনে অন্তত একটি প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

বয়সসীমা

২০২৬ সালের ১ জুন তারিখে সিস্টেম ম্যানেজার পদের প্রার্থীদের বয়স ২১ থেকে ৪৫ বছর হতে হবে। প্রিন্সিপাল অফিসার পদের জন্য বয়স হতে হবে ২১ থেকে ৩৫ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি ২০০ টাকা। ফি জমা দেওয়ার শেষ সময় ২৭ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট।

নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ও আবেদন করতে বাংলাদেশ ব্যাংকের ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইটে যেতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%