ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হলুদ সাংবাদিকতা ও সংসদকে হেয় করার অভিযোগে তদন্তের দাবি সেলিম ভূঁইয়ার


হলুদ সাংবাদিকতা ও সংসদকে হেয় করার অভিযোগে তদন্তের দাবি সেলিম ভূঁইয়ার

কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিম ভূঁইয়া হলুদ সাংবাদিকতা ও জাতীয় সংসদকে হেয় করার অভিযোগ তুলে এর পেছনে থাকা পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে তদন্ত করার দাবি জানিয়েছেন। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে এ দাবি জানান।

সেলিম ভূঁইয়া সংসদে দেওয়া বক্তব্যে অভিযোগ করেন যে, কিছু অনলাইন পোর্টাল হলুদ সাংবাদিকতা ও মিথ্যা সংবাদ পরিবেশন করে জনগণকে বিভিন্নভাবে উত্তেজিত করছে। তিনি উল্লেখ করেন যে, ইতোমধ্যে বেশ কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে, যেখানে গয়েশ্বর চন্দ্র রায়, আমানউল্লাহ আমান, জয়নাল আবদীন ফারুক ও মোহাম্মদ শাহজাহানের মতো জ্যেষ্ঠ নেতাদের সভাপতি করা হয়েছে।

একটি নির্দিষ্ট অনলাইন পোর্টালের সমালোচনা করে কুমিল্লা-২ আসনের এই সংসদ সদস্য বলেন, শেখ হাসিনার সাবেক সচিব এনায়েত খানের পৃষ্ঠপোষকতায় ছাত্রলীগের ক্যাডাররা ‘শিক্ষা ডটকম’ নামে একটি অনলাইন পত্রিকা পরিচালনা করছে। তিনি অভিযোগ করেন যে, ওই অনলাইন পোর্টালে ‘সংসদীয় স্থায়ী কমিটির কোনো ক্ষমতাই নেই’—এমন সংবাদ প্রকাশ করে জাতিকে বিব্রত এবং জাতীয় সংসদকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে।

আরও পড়ুন: হুইপ দুলু: বর্তমান সরকার ইসলামী মূল্যবোধে বিশ্বাসী

সেলিম ভূঁইয়া আরও উল্লেখ করেন যে, এই পোর্টালটির পেছনে বর্তমানে সংসদের ভেতরের কোনো ব্যক্তির পৃষ্ঠপোষকতা রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। তিনি বলেন, সুতরাং তদন্তের মাধ্যমে আমাদের কোনো লোক যদি এখন সেই এনায়েত খানের পত্রিকার পৃষ্ঠপোষকতা করে, তাহলে তা আমাদের সবাইকে জানিয়ে এটার একটা ব্যবস্থা নেওয়ার জন্য আমি আপনার কাছে বিনীত অনুরোধ করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জ সদর হাসপাতালে ৫ দালালের সাত দিন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৪ পি.এম


হবিগঞ্জ সদর হাসপাতালে ৫ দালালের সাত দিন কারাদণ্ড

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত ও এসআরবির সদস্যরা। এই অভিযানের ফলে পাঁচ দালালকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে এই অভিযানটি সম্পন্ন হয়। আটকদের পরবর্তী সময়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও, প্রত্যেকের কাছ থেকে ১০০ টাকা করে জরিমানা আদায় করা হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- সাকিব মিয়া তালুকদার, কামাল শাহ, জনাব আলী, আরফান মিয়া এবং টেনু মিয়া।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ মাহমুদ জানিয়েছেন, হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তারা পাঁচ দালালকে আটক করেছেন। জিজ্ঞাসাবাদের সময়, আটকদের প্রত্যেকে দালালির সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেন।

তিনি আরো বলেন, ‘আটকদের মধ্যে কয়েকজন পূর্বেও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন। এবার তাদের প্রত্যেককে সাত দিন করে কারাদণ্ড দেয়া হয়েছে।’

এসআরবি-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের ক্যাপ্টেন মো. মোশারফ হোসেন সাগর জানান, জেলা সদর হাসপাতালে সাধারণত গ্রাম থেকে সহজসরল মানুষজন চিকিৎসার জন্য আসেন, তাই দালালরা তাদের ফাঁদে ফেলে টাকা পয়সা হাতিয়ে নেয়। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাঁচজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পীরগঞ্জে নবাগত ইউএনও, এসিল্যান্ড ও ওসির সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৪ পি.এম


পীরগঞ্জে নবাগত ইউএনও, এসিল্যান্ড ও ওসির সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

রংপুরের পীরগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) রাতে প্রেস ক্লাবের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

প্রেস ক্লাবের সভাপতি মাজহারুল আলম মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা ইউএনও আব্দুল্লাহ আল বাকিউল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মহাসিন খন্দকার, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) নুর আলম।

প্রধান অতিথি ইউএনও আব্দুল্লাহ আল বাকিউল বারী তাঁর বক্তব্যে বলেন, পীরগঞ্জের উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসেবার মানোন্নয়নে প্রশাসন আন্তরিকভাবে কাজ করতে চায়। তিনি উল্লেখ করেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রশাসনের কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সবাই মিলে একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত পীরগঞ্জ গড়ে তুলতে চান।

সভায় উপস্থিত সাংবাদিকরা পীরগঞ্জের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরেন। নবাগত কর্মকর্তারাও সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ম্যান ইউতে একটা সময়ে আত্মহত্যার কথা ভেবেছিলেন রুনি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


ম্যান ইউতে একটা সময়ে আত্মহত্যার কথা ভেবেছিলেন রুনি

ঢাকা, ১৭ নভেম্বর ২০২৬ : ওয়েইন রুনি জানিয়েছেন, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ক্যারিয়ারের সেরা সময় কাটানোর পরেও তিনি আত্মহত্যার চিন্তা করেছিলেন। যখন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি সাফল্যের শিখরে ছিল, তখন তিনি মানসিকভাবে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন।

বর্তমানে ৪১ বছর বয়সী ইংল্যান্ডের সাবেক এই ফরোয়ার্ড জানান, সদ্য বিবাহিত এবং বড় ছেলে কাইয়ের বাবা হওয়ার পরেও তার মানসিক স্বাস্থ্য ভালো ছিল না। ২০০৮ সালে কোলিনকে বিয়ে করেন রুনি এবং পরের বছর তাদের প্রথম সন্তানের জন্ম হয়।

রুনি স্যার অ্যালেক্স ফার্গুসনের গড়া শক্তিশালী ম্যানচেস্টার ইউনাইটেড দলে ছিলেন, যা একাধিক প্রিমিয়ার লিগ শিরোপার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগও জিতেছিল। তিনি জানান, বাড়িতে টানা দুই দিন পর্যন্ত মদ্যপান করেছেন। ‘লাইফ অ্যাট দ্য মিডপয়েন্ট উইথ গ্যাবি লোগান’ পডকাস্টে তিনি বলেন, জীবনের সবচেয়ে কঠিন সময়ে আত্মহত্যার কথাও ভেবেছিলেন।

রুনি বলেন, “এখন পেছনে ফিরে তাকালে বলতে পারি, আমি স্বার্থপর ছিলাম। কিন্তু আমি জানতাম, এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলাম, যা সামাল দিতে সত্যিই হিমশিম খাচ্ছিলাম।

“এরপর চাইনি কাই আমাকে ওই অবস্থায় দেখুক। এ কারণেও নিজেকে আড়ালে রাখতাম।

“একসময় এমন পর্যায়ে পৌঁছেছিলাম, যখন আত্মহত্যার কথা ভাবছিলাম। কারও সঙ্গে থাকতে ইচ্ছা করত না। রাস্তায় মানুষের মুখোমুখি হতে চাইতাম না। দোকানেও যেতে ইচ্ছা করত না।

“ফুটবল মাঠে আমি সব সময় স্বাচ্ছন্দ্য বোধ করতাম। কিন্তু মাঠের বাইরের সবকিছু সামলাতে সত্যিই খুব কষ্ট হতো।”

ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রুনি ক্লাবটির হয়ে ২৫৩টি গোল করেছেন। তিনি জানান, রেড ডেভিলসদের হয়ে ক্যারিয়ারের সেরা সময়েই এসব সমস্যার মুখোমুখি হয়েছিলেন।

তিনি আরও বলেন, “আপনি নিজের দুর্বলতা প্রকাশ করতে চান না। তাই সেটি আড়াল করার চেষ্টা করেন।

“আমি যে অবস্থায় ছিলাম, তা বুঝতে পারলেও সেটি স্বীকার করা কঠিন ছিল। কারণ, এমন কিছু করলে নিজেকে ছোট মনে হয়।

“আমার কী সমস্যা হচ্ছে, তা বোঝার জন্য একজন থেরাপিস্টের সঙ্গে কথা বলছিলাম। কারণ, এখন পেছনে ফিরে তাকালে মনে হয়, তখন সম্ভবত ক্যারিয়ারের সেরা সময়ে ছিলাম। সদ্য আমার ছেলে হয়েছে, বিয়ে করেছি। জীবনের সবচেয়ে সুখের সময় হওয়ার কথা ছিল সেটি, কিন্তু তা ছিল না।

“নিজের স্বার্থপর আচরণের কারণে সেটিই সম্ভবত আমার জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল।”

হ্যারি কেইনের আগে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা ছিলেন রুনি। সেই কঠিন সময় কাটিয়ে উঠতে স্ত্রী কোলিনের অবদানের কথা স্বীকার করেছেন তিনি।

রুনি বলেন, “কোলিন আমাকে অনেক সাহায্য করেছে। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে, সে চাইলে আমাকে ছেড়ে চলে যেতে পারত। কিন্তু সে আমার পাশে থেকেছে এবং এই কঠিন সময় পার হতে সাহায্য করেছে।”

২০১৭ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর এভারটন, ডিসি ইউনাইটেড ও ডার্বি কাউন্টিতে খেলেছেন রুনি। এরপর শুরু করেন কোচিং ক্যারিয়ার।

সর্বশেষ প্লাইমাউথের দায়িত্বে ছিলেন তিনি। ২০২৪ সালের ডিসেম্বরে ক্লাবটি ছাড়েন সাবেক এই ইংলিশ তারকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রামীণ ব্যাংকের ২২ শাখায় এক সপ্তাহে হামলার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৬ পি.এম


গ্রামীণ ব্যাংকের ২২ শাখায় এক সপ্তাহে হামলার অভিযোগ

গত এক সপ্তাহের মধ্যে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের ২২টি শাখায় হামলা এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠে এসেছে। আজ মঙ্গলবার, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযোগের কথা জানানো হয়েছে।

শেরপুর, কক্সবাজার, মাদারীপুর, দিনাজপুর, নওগাঁ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, পাবনা, নীলফামারী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট, গোপালগঞ্জ এবং রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে এই হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সর্বশেষ ১৬ নভেম্বর রাতের বেলায় রাজশাহী জোনের জামনগর বাগাতিপাড়া শাখা এবং পটুয়াখালী জোনের টিয়াখালী কলাপাড়া শাখায় অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এই ঘটনাগুলোর মাধ্যমে গ্রামীণ ব্যাংকের মোট ২২টি শাখায় আগুন দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান নয়। ১৯৮৩ সালে অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত ব্যাংকটি বর্তমানে গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩ অনুযায়ী পরিচালিত একটি সংবিধিবদ্ধ ব্যাংক। প্রতিষ্ঠানটির ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা সদস্যদের এবং ১০ শতাংশ সরকারের বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আখতার হামিদের সঙ্গে বিবিসি বাংলার কথা হয়েছে। তিনি মনে করেন, গ্রামীণ ব্যাংকের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের নাম যুক্ত থাকায় একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থকরা এই ধরনের ঘটনা ঘটাতে পারে।

তিনি মন্তব্য করেন, ‘গ্রামীণ ব্যাংকের মালিকানা ড. মুহাম্মদ ইউনূসের- গ্রামীণ ব্যাংকে হামলা হলে ড. মুহাম্মদ ইউনূসের ওপর হামলা হয়, এই একটা পারসেপশন আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছে। যা সম্পূর্ণ ভুল।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%