ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

শেরপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, নারায়ণগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত আরেকজন আটক,


শেরপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, নারায়ণগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত আরেকজন আটক,

 

শেরপুরে অপহরণের পর ধর্ষণের মামলার প্রধান আসামি শরীফ হাসান (২৭) এবং চুরি মামলায় এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রফিকুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪, সিপিসি-১, জামালপুরের পৃথক আভিযানিক দল।
রবিবার (২৫ অক্টোবর) রাতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শরীফ হাসানকে এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাজার রোড এলাকা থেকে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৪-এর প্রেস রিলিজ সূত্রে জানা গেছে, অপহরণের পর ধর্ষণের অভিযোগে শরীফ হাসানের বিরুদ্ধে শেরপুরের নালিতাবাড়ী থানায় মামলা রয়েছে। মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ আগস্ট বিকেলে এক তরুণী বাড়ি থেকে পাশের বাড়িতে যাওয়ার সময় শরীফ ও তাঁর সহযোগীরা তাঁকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। পরে ওই তরুণী কৌশলে পরিবারের সঙ্গে যোগাযোগ করলে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করেন। অজ্ঞাত স্থানে আটকে রেখে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ রয়েছে।

আরও পড়ুন: রংপুরে ধর্ম অবমাননার অভিযোগে হামলা-লুটপাট, গ্রেপ্তার ২

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শেরপুরের শিশু ধর্ষণ প্রতিরোধ ট্রাইব্যুনালে পিটিশন মামলা করেন। আদালতের আদেশে গত ১২ অক্টোবর নালিতাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নথিভুক্ত হয়। এরপর থেকে শরীফ গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন বলে প্রেস রিলিজে জানানো হয়।

পরবর্তী সময়ে গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রবিবার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, একই দিনে রাত পৌনে ১০টার দিকে এসআরবি-১৪-এর অপর একটি আভিযানিক দল ঢাকার উত্তরা ইউনিটের সহায়তায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাজার রোড এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে।

প্রেস রিলিজের তথ্য অনুযায়ী, রফিকুল ইসলাম শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ঝাওরাপাড়া কাপাসিয়া গ্রামের সুরুজ আলীর ছেলে। তিনি ভালুকা থানার ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারির একটি চুরি মামলায় দণ্ডবিধির ৩৭৯ ধারায় এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি।

আরও পড়ুন: ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের

গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস রিলিজে জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সত্যনিষ্ঠ সাংবাদিকতা স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে : রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


সত্যনিষ্ঠ সাংবাদিকতা স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী মন্তব্য করেছেন যে, ‘গিয়াস কামাল চৌধুরী, আতাউস সামাদ ও ফয়েজ আহমেদের মতো সাংবাদিকরা সত্যনিষ্ঠা, নীতিবোধ ও আদর্শে বলীয়ান ছিলেন। তাদের দৃঢ় অবস্থান ও সাহসিকতা স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’

তিনি সোমবার (২৬ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতি আয়োজিত একটি আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘স্বৈরাচার এরশাদের শাসনামলে দেশের মানুষ সংবাদ জানার জন্য বিবিসি ও ভয়েস অব আমেরিকার ওপর নির্ভর করত। তখন ভয়েস অব আমেরিকার সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী এবং বিবিসির সাংবাদিক আতাউস সামাদের সংবাদ পরিবেশন মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাদের কণ্ঠে দেশের পরিস্থিতি ও রাজনৈতিক কর্মসূচির খবর শুনত মানুষ।’

তিনি আরও বলেন, ‘এরশাদবিরোধী আন্দোলনের সময় সাংবাদিকদের ওপর চাপ ও গ্রেপ্তারের ঘটনা ঘটলেও গিয়াস কামাল চৌধুরী সাহসের সঙ্গে সংবাদ পরিবেশন অব্যাহত রেখেছিলেন। এমনকি তিনি কোথা থেকে সংবাদ পাঠাচ্ছেন, সেটিও গোপন রাখতে হতো। এ ধরনের সাহসিকতা ও পেশাগত নিষ্ঠা তাকে মানুষের কাছে বিশেষ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছিল।’

বিএনপির এই নেতা উল্লেখ করেন, ‘সে সময়ের সাংবাদিকেরা ছিলেন নীতিবান, দৃঢ়চেতা ও আপসহীন। তাদের বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করা হলেও অনেকেই আদর্শ থেকে বিচ্যুত হননি। সত্যনিষ্ঠ সাংবাদিকতার এই দৃষ্টান্ত বর্তমান সময়েও গুরুত্বপূর্ণ।’

গিয়াস কামাল চৌধুরীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের স্মৃতিচারণা করতে গিয়ে রিজভী বলেন, ‘ছাত্ররাজনীতিতে যুক্ত হওয়ার পর তার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন অনুষ্ঠানে গিয়াস কামাল চৌধুরীর বক্তব্য দেওয়ার দক্ষতা এবং তরুণদের প্রতি তার স্নেহশীল আচরণ তাকে মুগ্ধ করেছিল। তিনি ছিলেন অভিভাবকসুলভ ব্যক্তিত্বের অধিকারী।’

এ সময় গিয়াস কামাল চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করেন রুহুল কবীর রিজভী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত জাকির হোসেন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত জাকির হোসেন গ্রেপ্তার

বরিশালের উজিরপুরে এক কিশোরী (১৪) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি’র সদস্যরা। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বরিশাল এসআরবি-৮ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সাথী আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার হওয়া জাকির হোসেন (৪০) বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাকে উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এজাহার অনুযায়ী, ভুক্তভোগী কিশোরীকে প্রতিবেশী অভিযুক্ত জাকির হোসেন দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিচ্ছিলেন। চলতি বছরের ২২ অক্টোবর সকালে কিশোরীকে বাড়ির পাশে ডোবার পাড়ের নির্জন স্থানে একাকি পেয়ে ধর্ষণ করেন। কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সাথী আক্তার জানান, মামলার রুজুর ২৪ ঘণ্টার মধ্যে এসআরবি-৮ এর চৌকস আভিযানিক দল রবিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে বরিশালের বানারীপাড়া থানাধীন কুন্দিহার গ্রামে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা জাকির হোসেনকে গ্রেপ্তার করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জ সদর উপজেলার, সমাজসেবা অফিসারের গাফিলতিতে প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন না।

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ,

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৭ পি.এম


নারায়ণগঞ্জ সদর উপজেলার, সমাজসেবা অফিসারের গাফিলতিতে প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন না।

২৬ শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দে রোজ সোমবার নারায়ণগঞ্জ সদর উপজেলায়, সমাজসেবা অফিসে, কিছু ওয়ার্ডের প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন না দীর্ঘ ছয় মাস যাবৎ, প্রতিবন্ধীদের দাবি তাদেরকে হয়রানি মূলক কার্যকলাপ করে আসছেন সমাজসেবার অফিসের কর্মকর্তা বৃন্দ, তাদেরকে হঠাৎ বলা হচ্ছে আগে নগদে তারা ভাতা পেতেন বর্তমানে নাকি উপায়ে ভাতা প্রদান করা হবে, তাই নতুন উপায় একাউন্ট খুলে ভাতা প্রদানের জন্য ভাতা গ্রাহেক দের কে বলা হয়েছে, প্রতিবন্ধীদের বক্তব্য তারা ঘর হতে বাইর হইতে হইলে প্রচন্ড সমস্যার সম্মুখীন হতে হয়, প্রচুর ভাড়া খরচ হয়, তারা স্বাভাবিকভাবে হেঁটে আসতে পারে না, তাই তাদের জন্য এটা একটা কষ্টকর বলে জানান প্রতিবন্ধী ব্যক্তিরা, প্রথমে তারা নগদ ও বিকাশে টাকা পাইতেন, হঠাৎ করে কিছু ওয়ার্ডে কেন এই পরিবর্তন আসলো তারা এটা জানতে চায়, পরবর্তীতে তালাশ বিডি প্রতিনিধি দল, সমস্যা বা অফিসারের সাথে আলোচনা করে, উক্ত বিষয়ে একটি সুষ্ঠু সমাধানে করছেন, তাহারা প্রতিবন্ধীদের ভাতা ১৫ দিনের মধ্যে সমস্যা সমাধান করে দিবেন বলে জানিয়েছেন, এবং তালাশ বিডি প্রতিনিধি দল প্রতিবন্ধীদের দাবি অনুযায়ী, পূর্বের নগদ একাউন্ট বা বিকাশ একাউন্ট এর টাকা যাতে পায় সে ব্যবস্থা করে দেয়ার জন্য সমাজসেবা অফিসার কে অনুরোধ করা হয়েছে , সমাজসেবা অফিসার আব্দুল সামাদ সাব বলেছেন যে তারা পূর্বের একাউন্টেই টাকা পাবে এ শর্তে প্রতিবন্ধী ব্যক্তিরা সমস্যা আবার অফিস থেকে চলে যান, প্রতিবন্ধীদের দাবি তারা পূর্বে সুন্দরভাবে নির্মিত নগত বিকাশে টাকা পেয়ে আসছিলেন, হঠাৎ করে কিছু ওয়ার্ডে এই সমস্যাটা হয়েছে, যাহা সম্পূর্ণ সমাজসেবা অফিসারের গাফিলতি, এ প্রতিবন্ধী ব্যক্তিরা যদি এক সময় এই ব্যাপারে কোন প্রকার প্রতিবাদ শুরু করে তাহলে নারায়ণগঞ্জের একটি আলোড়নের ঝড় সৃষ্টি হয়ে যাবে, তাই প্রশাসনের কাছে অনুরোধ উক্ত বিষয়ে অতি দ্রুত প্রতিবন্ধীদের সমস্যার সমাধানের লক্ষ্যে কাজ করার অনুরোধ জানাচ্ছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুতি গোষ্ঠীর সৌদি তেল স্থাপনা ও বিমানবন্দরে হামলার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৭ পি.এম


হুতি গোষ্ঠীর সৌদি তেল স্থাপনা ও বিমানবন্দরে হামলার দাবি

ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি আবারও সৌদি আরবে হামলা চালিয়েছে। সোমবার (২৬ অক্টোবর) তারা রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও ইস্ট ওয়েস্ট তেল পাম্পিং স্টেশনকে লক্ষ্য করে হামলার দাবি করেছে। তবে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে এই হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এই হামলার খবর এসেছে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ সংকট এবং মধ্যপ্রাচ্যে বিস্তৃত আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে।

সৌদি জোট এর আগে জানিয়েছিল, তারা ইয়েমেনের রাজধানী সানায় হুতিদের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক ধ্বংস করেছে। এর মধ্যে একটি রিয়াদ অভিমুখে ক্ষেপণাস্ত্র ছোড়ার কাজে ব্যবহৃত হয়েছিল এবং সেটি মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে।

দীর্ঘ সময় ধরে হুতিরা সৌদির বিভিন্ন বিমানবন্দর, সমুদ্রবন্দর ও তেল স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। চলতি মাসের শুরুর দিকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় ১৩ জন নিহত হয়েছেন, যা এক দশকেরও বেশি সময়ের মধ্যে রাজ্যটিতে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।

এদিকে, সোমবার (২৫ অক্টোবর) তেহরানে ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা। হুতি হামলা বৃদ্ধি পাওয়ার পর এটি ইরান ও এই জোটের সদস্য দেশগুলোর মধ্যে প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হতে যাচ্ছে।

সংকট উত্তরণে পূর্বে সাময়িক পদক্ষেপ হিসেবে গত সেপ্টেম্বরে ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বন্ধ রেখেছিল সৌদি আরব। যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি প্রায় অবরুদ্ধ থাকায় মধ্যপ্রাচ্যের খনিজ তেল রফতানির জন্য এই পাইপলাইনটিই সৌদির প্রধান বিকল্প পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। শনিবার (২৪ অক্টোবর) পাম্পিং স্টেশনসহ ইয়াখবু ও রাবিগের তেল শোধনাগারে হামলার দাবি করেছিল হুতিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%