ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

চাটমোহরে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী নিজাম উদ্দিন আটক


চাটমোহরে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী নিজাম উদ্দিন আটক

চাটমোহর থানা পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে এক মাদক কারবারীকে আটক করেছে। অভিযানের সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক হওয়া মাদক কারবারীর নাম নিজাম উদ্দিন, বয়স ৩৫ বছর, তিনি পাবনা জেলার আটঘরিয়া উপজেলার কুষ্টিয়াপাড়া গ্রামের জামির উদ্দিনের পুত্র। গত বৃহস্পতিবার দিবাগত রাতে চাটমোহর রেলবাজার এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ অলিউর রহমান জানিয়েছেন, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চাটমোহর রেলবাজার এলাকা থেকে ইয়াবাসহ নিজাম উদ্দিনকে আটক করে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ২৭ মামলার আসামি পিয়াল আহম্মেদ গ্রেপ্তার, উদ্ধার ছয় ধরনের অস্ত্র

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঘায় পদ্মার পাড় ধসে দীর্ঘ হচ্ছে ভাঙনের চিত্র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৫ পি.এম


বাঘায় পদ্মার পাড় ধসে দীর্ঘ হচ্ছে ভাঙনের চিত্র

পদ্মার পাড় ধসে যাওয়ার ফলে ভাঙনের চিত্র দীর্ঘ হচ্ছে, যখন পানি কমছে। রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের দক্ষিণে কালিদাসখালী এলাকায় ২০-২৫টি বাড়ি হুমকির সম্মুখীন রয়েছে।

সূত্রে জানা গেছে, কালিদাসখালী ও লক্ষীনগর চরের বাসিন্দারা ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন। হুমকির মধ্যে রয়েছে আলাল কাজী, মেহেদী জামালসহ ২০-২৫টি বাড়ি। চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ও হুমকির আওতায় রয়েছে।

চকরাজাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বর শহিদুল ইসলাম জানান, এক সপ্তাহ আগে পদ্মার পানি কমতে শুরু করেছে এবং ভাঙনও শুরু হয়েছে। এবারের ভাঙনে যেসব জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার অধিকাংশেই আম, মেহগনি গাছ ও বাড়িঘর ছিল। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১,২৬২ জন এবং পরিবার সংখ্যা চার শতাধিক। নদী ভাঙনের কারণে ইতিমধ্যে দেড় শতাধিক পরিবার বিভিন্ন স্থানে চলে গেছে।

৩ নম্বর কালিদাসখালী চরের চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, এক সপ্তাহের মধ্যে অনেকের বাড়ি ও আম বাগান নদীগর্ভে বিলিন হয়ে গেছে। অনেকেই এখন হুমকির মধ্যে রয়েছেন। এবারের ভাঙনের ফলে মনে হচ্ছে কালিদাসখালী ও লক্ষীনগর নামে কোনো চিহ্ন থাকবে না।

চকরাজাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বর ফজলুল হক মন্তব্য করেন, চকরাজাপুরের কোনো চিহ্ন নেই। ইতিমধ্যে অনেক কিছু বিলিন হয়ে গেছে। এ ওয়ার্ডের তিন ভাগের দুই ভাগ পদ্মার গর্ভে চলে গেছে। যদি ভাঙন এভাবে চলতে থাকে, তাহলে খুব শীঘ্রই এ ওয়ার্ডও বিলিন হয়ে যাবে। ৬ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বর আনোয়ার শিকদার জানান, তার প্রায় ৩০ বিঘা জমি নদী গর্ভে বিলিন হয়ে গেছে এবং এ ওয়ার্ডের কোনো চিহ্ন নেই। দুই বছরের মধ্যে ৩ শতাধিক পরিবার অন্যত্র চলে গেছে। কালিদাসখালী চরের আলী হোসেন ও আলী ফকির বলেন, বাড়ি করার জমিও ভাঙনে চলে গেছে এবং তারা অন্যের জমি লিজ নিয়ে বসবাস করছেন। চকরাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল আযম বলেন, প্রতি বছর ভাঙনের কবলে পড়ে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে বর্তমান ভাঙনের বিষয়ে উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানি ছাড়া সেচ যন্ত্র উদ্ভাবন করেছেন ভুলিয়া পাড়ার মোহাম্মদ ফোরকান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৬ পি.এম


জ্বালানি ছাড়া সেচ যন্ত্র উদ্ভাবন করেছেন ভুলিয়া পাড়ার মোহাম্মদ ফোরকান

মোহাম্মদ ফোরকান। তাঁর বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১২ নং চিকনদন্ডী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের খন্দকিয়া ভুলিয়া পাড়ায় অবস্থিত। মরহুম আহামদুল হক ও সায়েরা খাতুনের চার ছেলের মধ্যে তিনি দ্বিতীয় এবং একমাত্র মেয়ে রয়েছে। ১৯৯০ সালে এইচ সি পাশ করার পর কর্মতাগিদে তিনি মধ্যপ্রচ্যে চলে যান। দীর্ঘ ১৫ বছর সেখানে অবস্থান করার পর ২০০৬ সালের প্রথম দিকে জন্মভূমির টানে দেশে ফিরে আসেন। দেশে ফিরে তিনি কৃষি কাজ শুরু করেন।

তাঁর বাড়ির পূর্ব পাশে পশ্চিম বাথুয়া লালা চন্দ্র বিলে কৃষি কাজের পাশাপাশি পরিবেশ রক্ষার জন্য জমির পার্শ্ববর্তী খালের পাড়ে বৃক্ষ রোপণ করেন। এক সময় দুর্বৃত্তরা তাঁর খালের পাড়ে লাগানো গাছগুলো রাতের আঁধারে কেটে ফেলে। গাছ কেটার সংবাদটি তৎসময়ে বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রচারিত হয়েছিল। তবে তিনি দমে যাওয়ার পাত্র নন। পরে তিনি পুনরায় বৃক্ষ রোপণ করেন। রোপিত বৃক্ষের সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের জন্য ২০১৫ সালে পরিবেশ অধিদপ্তর থেকে জাতীয় পুরস্কারের জন্য মনোনীত হন। ২০১৬ সালে বৃক্ষ রোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তিনি জাতীয় পুরস্কারে ৩য় স্থান অধিকার করেন।

চাষাবাদ করতে গিয়ে সেচ পাম্প ব্যবহার করার সময় তিনি লক্ষ্য করেন যে, তাঁর সেচ যন্ত্রের জ্বালানি বাবদ বিপুল অর্থ খরচ হচ্ছে। তখন থেকেই তিনি চিন্তা করতে থাকেন, কিভাবে সেচের জ্বালানি সাশ্রয় করা যায়। কারণ, সেচের জ্বালানি সাশ্রয় করা গেলে চাষাবাদে লাভের পরিমাণ বৃদ্ধি পাবে। সেই থেকে তিনি জ্বালানি ছাড়া সেচ যন্ত্র উদ্ভাবনের জন্য গবেষণা শুরু করেন। গবেষণার এক পর্যায়ে পাম্প মেশিনকে আধুনিকায়ন করে একটি মাত্র ব্যাটারি দিয়ে পাম্প মেশিন চালু করে জ্বালানি ছাড়া জমিতে সেচ দেওয়ার ব্যবস্থা করেন।

এই আধুনিক সেচ যন্ত্র উদ্ভাবনের সফলতা আসে প্রায় ১২ বছর পর। তিনি জ্বালানি ছাড়া পরিবেশবান্ধব এই সেচ পাম্প চালিয়ে পশ্চিম বাথুয়া এলাকায় প্রায় চারশ কানি জমিতে চাষাবাদ করেন। জ্বালানি বিহীন সেচ পাম্প দিয়ে চাষাবাদ করে তিনি সীমাহীন লাভবান হয়েছেন বলে গণমাধ্যমকে জানান। তাঁর উদ্ভাবিত জ্বালানি বিহীন পরিবেশবান্ধব এই সেচ পাম্প হাটহাজারী উপজেলার বিগত সময়ের কয়েকজন নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তাগণ পর্যবেক্ষণ করেছেন।

পরিদর্শনকালে কর্মকর্তাগণ দেশের স্বার্থে তাঁর উদ্ভাবনী কাজ চালিয়ে যেতে তাঁকে অনুপ্রেরণা দেন। দেশে জ্বালানি সংকটে তাঁর উদ্ভাবিত এই সেচ পাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সহায়ক হবে বলে মন্তব্য করেন পর্যবেক্ষক মহল। তিনি জানান, তাঁর এই উদ্ভাবন সফল করতে তিনি অনেক সহায়-সম্পদ হারিয়েছেন। জ্বালানি বিহীন এই সেচ পাম্প দিয়ে চাষাবাদ করে তিনি অনেক লাভবান হয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, যদি তাঁর উদ্ভাবিত সেচ পাম্পকে উন্নত প্রযুক্তি ব্যবহার করে আরো আধুনিকায়ন করা যায়, তাহলে সেখান থেকে ৪০/৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা যাবে এবং বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব হবে। তবে এজন্য প্রয়োজন সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা। পৃষ্ঠপোষকতা পেলে তাঁর উদ্ভাবিত এই সেচ পাম্পের মাধ্যমে জ্বালানি সংকট নিরসনের সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চেচরীরামপুর ইউনিয়ন ওলামা দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

​কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৭ পি.এম


বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চেচরীরামপুর ইউনিয়ন ওলামা দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১ নং চেচরীরামপুর ইউনিয়ন ওলামা দলের উদ্যোগে এক বর্ণাঢ্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০২ অক্টোবর ২০২৬) বিকাল ৪টায় ১ নং চেচরীরামপুর ইউনিয়ন পরিষদে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
১ নং চেচরীরামপুর ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক মাওলানা জাকির হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাওলানা মোঃ নুর নবী (রাসেল)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মোঃ নেয়ামত উল্লাহ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কাঠালিয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ মামুনুর রশিদ।
বিশেষ অতিথিদের উপস্থিতি
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
মোঃ আব্দুল কুদ্দুস জোমাদ্দার, সভাপতি, ১ নং চেচরীরামপুর ইউনিয়ন বিএনপি
মাওলানা সাইদুর রহমান, সদস্য সচিব, কাঠালিয়া উপজেলা ওলামা দল
মোঃ আব্দুল লতিফ হাওলাদার, সাধারণ সম্পাদক, ১ নং চেচরীরামপুর ইউনিয়ন বিএনপি
মাওলানা মোঃ মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক, কাঠালিয়া উপজেলা ওলামা দল
মাওলানা আনোয়ার হোসেন, ওলামা দলের নেতা, কাঠালিয়া সদর ইউনিয়ন
মাওলানা ওয়াহিদুজ্জামান (ফারুকী), সদস্য সচিব, ২ নং পাটিখালঘাটা ইউনিয়ন ওলামা দল
মোঃ ইসমাইল হাওলাদার, ওলামা দলের নেতা, শৌলজালিয়া ইউনিয়ন
বক্তাদের বক্তব্য
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের মাননীয় সংসদ সদস্যের ঐকান্তিক প্রচেষ্টায় ১ নং চেচরীরামপুর ইউনিয়ন ওলামা দল আজ একটি সুসংগঠিত ও শক্তিশালী সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। বক্তারা আলেম-ওলামাদের প্রতি সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং ইসলামী মূল্যবোধ ও আলেম-ওলামাদের মর্যাদা সমুন্নত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
দোয়া ও মোনাজাত
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ১ নং চেচরীরামপুর ইউনিয়ন কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মোঃ হাসান। এর মাধ্যমেই ১ নং চেচরীরামপুর ইউনিয়ন ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনের সার্থক সমাপ্তি ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে বাংলাদেশ ফুটবল লীগে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৮ পি.এম


চাঁদপুরে বাংলাদেশ ফুটবল লীগে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব

চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ফুটবল লীগে মোহামেডান স্পোর্টিং ক্লাব ফকিরাপুলের বিরুদ্ধে ১-০ গোলে জয়লাভ করেছে। শুক্রবার ২ অক্টোবর বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে প্রথম ম্যাচে ফকিরাপুলের মুখোমুখি হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রচুর দর্শকের উপস্থিতিতে ফকিরাপুল মোহামেডান ক্লাবের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে।

ম্যাচের শুরু থেকেই ফকিরাপুল কিছুটা আক্রমণাত্মক হলেও প্রথমার্ধের ১৮ মিনিটের সময় মোহামেডানের অধিনায়ক, উজবেকিস্তানের ফুটবলার মুজাফফারের কর্নার কিক থেকে হেডে গোল করে মোহামেডানের জাহিদুল ইসলাম শান্ত দলকে ১-০ গোলে এগিয়ে নিয়ে যান। প্রথমার্ধের খেলা ১-০ গোলে শেষ হয়।

দ্বিতীয়ার্ধে ফকিরাপুল গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে, কিন্তু মোহামেডানের শক্তিশালী রক্ষণভাগের দক্ষতার কারণে বেশ কয়েকটি গোল মিস করে ফকিরাপুলের গাম্বিয়ার ফুটবলার সোলেমান সিলা। রেফারি শেষ বাঁশি বাজানোর পর মোহামেডান জয় নিয়ে মাঠ ছাড়ে।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর একই দিনে চাঁদপুরসহ দেশের ৫টি ভেন্যুতে (বসুন্ধরা কিংস অ্যারেনা, শহীদ বরকত স্টেডিয়াম-গাজীপুর, গোপালগঞ্জ জেলা স্টেডিয়াম ও শহীদ মিরাজ-তপন স্টেডিয়াম-মানিকগঞ্জ) একযোগে এই লিগের শুভ সূচনা ঘটে। আজ শনিবার বিকাল ৩ টায় চাঁদপুর স্টেডিয়ামে আবাহনী ক্লাবের সাথে লড়বে ঢাকা ওয়ান্ডার্স ক্লাব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%