০৮:২৫ পি.এম
পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছানোর পর বিমানবন্দর থেকে বের হওয়ার সময় হুথি বিদ্রোহীদের হামলায় নিহত হন বাংলাদেশি আলেম মাওলানা নাসরুল্লাহ বদর। এই ঘটনাটি ঘটে শনিবার (১০ অক্টোবর) দুপুরে সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে।
মাওলানা নাসরুল্লাহ বদর ঢাকার কামরাঙ্গীরচর রবিউল উলুম মাদ্রাসার মুহাদ্দিস হিসেবে কর্মরত ছিলেন। তিনি চার ভাইয়ের মধ্যে তৃতীয়। তাঁর পিতা হাফেজ মোহাম্মদ উল্লাহ 'ইসলামিয়া আরাবিয়া ফয়জুল উলুম সিঙ্গরিয়া মাদ্রাসা'র সদরে মুহতামিম পদে দায়িত্ব পালন করছেন। বদরপুরের বিখ্যাত 'ওলামা বাড়ি'তে তাঁর গ্রামের বাড়ি অবস্থিত।
পরিবারের সূত্রে জানা যায়, মাওলানা নাসরুল্লাহ বদর দুই ছেলে ও এক মেয়ের জনক। তাঁর বড় সন্তানের বয়স ৭ বছর এবং ছোট সন্তানের বয়স মাত্র ২ বছর।
আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বসা হলো না সৌমিকের, দুই বাড়িতে শোকের মাতম
সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পোস্টগুলো থেকে জানা যায়, শনিবার (১০ অক্টোবর) সকালে ঢাকা থেকে রিয়াদগামী বিমানে চড়ে তিনি স্বপ্নের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। বিমানে বসে তিনি ইহরাম পরিহিত ছবি শেয়ার করে অনুভূতি প্রকাশ করেছিলেন। রিয়াদ বিমানবন্দরে নিরাপদে পৌঁছানোর পর ফেসবুকে একটি পোস্টে আলহামদুলিল্লাহ্ জানিয়ে সফর যেন নির্বিঘ্ন হয়, সে জন্য দোয়া চেয়েছিলেন।
দুর্ভাগ্যবশত, সেখান থেকে পরবর্তী গন্তব্যে যাওয়ার পথে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবন্দর থেকে বের হওয়ার ঠিক আগ মুহূর্তে হুথি বিদ্রোহীদের আকস্মিক হামলায় তিনি প্রাণ হারান। মাওলানা নাসরুল্লাহ বদরের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তাঁর গ্রামের বাড়ি এবং মাদ্রাসার সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত মানুষের ভিড় জমেছে তাঁর অবুঝ দুটি শিশু সন্তান ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন