ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার চার স্বর্ণের বার উদ্ধার


শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার চার স্বর্ণের বার উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে গোয়েন্দা সংস্থা। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ৪৩২ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৯২ লাখ টাকা।

মঙ্গলবার (২৮ জুলাই) গোপন তথ্যের ভিত্তিতে আগমনী কাস্টমস চ্যানেলে অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।

জানা গেছে, দুপুর ১২টা ৫৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই থেকে আসা যাত্রী মো. নুর নবীর ট্রলিতে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বার দুটির মোট ওজন ২৩২ গ্রাম।

আরও পড়ুন: নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের

এ ছাড়া বিকেল ৪টা ৪৬ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে ব্যাংকক থেকে আসা যাত্রী মোহাম্মদ শামীম শেখের রেক্টামে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় আরও ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এগুলোর মোট ওজন ২০০ গ্রাম।

পরে দুই যাত্রীকে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। কাস্টমস উদ্ধার হওয়া ৪টি স্বর্ণের বার জব্দ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৮:৪৪ পি.এম


বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক আহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে একটি স্থলমাইন বিস্ফোরণের ফলে আব্দুল করিম (২৫) নামক একজন বাংলাদেশি যুবক গুরুতরভাবে আহত হয়েছেন। জানা গেছে, বিস্ফোরণের ফলে তার বাঁ পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে জারুলিয়াছড়ি ইউনিয়নের ৪৬-৪৭ নম্বর সীমান্ত পিলারের মধ্যত্বে অবস্থিত মিয়ানমারের গরবিটা এলাকায় এই ঘটনা ঘটে।

আব্দুল করিম, যে নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মকতুল হোসেনের ছেলে, মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন আরও তিনজনের সঙ্গে। হঠাৎ একটি স্থলমাইন বিস্ফোরণে আব্দুল করিম গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয় এবং কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়জুল কবির এই ঘটনার সম্পর্কে বলেন, ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে ঘটে। সেখানে স্থলমাইন বিস্ফোরণে একজন বাংলাদেশি যুবক আহত হয়েছেন। বিজিবি বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একসঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানিয়েছেন যে, ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে বলে শোনা যাচ্ছে। অপরদিকে, বিষয়টি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হাসান সংবাদ পাওয়ার পর বলছেন যে, প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিষয়টি খতিয়ে দেখছেন। তিনি সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে আহ্বান জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেতানিয়াহুকে ‘খুনি উন্মাদ’ বললেন হলিউড অভিনেতা মার্ক রাফালো

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৮:৪৫ পি.এম


নেতানিয়াহুকে ‘খুনি উন্মাদ’ বললেন হলিউড অভিনেতা মার্ক রাফালো

গাজায় অব্যাহত হামলার তীব্র সমালোচনা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি ‘খুনি উন্মাদ’ হিসেবে আখ্যায়িত করেছেন জনপ্রিয় হলিউড অভিনেতা মার্ক রাফালো। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চিফ প্রসিকিউটর পদচ্যুত হলেও গাজায় সংঘটিত নৃশংসতা ও যুদ্ধাপরাধের দায় থেকে নেতানিয়াহু মুক্ত হতে পারবেন না বলে সাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় হলিউডের এই জ্যেষ্ঠ অভিনেতা অত্যন্ত কঠোর ভাষায় ইসরায়েলি শীর্ষ নেতৃত্বের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন।

প্রকাশিত ওই বার্তায় মার্ক রাফালো লেখেন, ‘বেনিয়ামিন নেতানিয়াহু, তুমি একজন খুনি উন্মাদ।’ ২০২৪ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা আইসিসির প্রধান কৌঁসুলি করিম খানকে পদ থেকে সরানোর পেছনে লবিং বা প্রভাব বিস্তারের বিষয়টি উল্লেখ করে রাফালো বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটরকে সরিয়ে দেওয়া মানেই যুদ্ধাপরাধের ঘটনাগুলো মুছে যাওয়া কিংবা নিজের অপরাধের বোঝা হালকা হওয়া নয়। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী কখনোই ইতিহাসের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে লবিং করতে পারবেন না এবং ইতিহাস তাকে তার কৃতকর্মের জন্যই মনে রাখবে। তিনি জোর দিয়ে বলেন, নেতানিয়াহু কোনোভাবেই ন্যায়বিচারের হাত থেকে পালাতে পারবেন না।

মূলত আইসিসির প্রধান কৌঁসুলি করিম খানকে পদচ্যুত করার সিদ্ধান্তকে নেতানিয়াহু স্বাগত জানানোর পরপরই হলিউড তারকার এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া সামনে এলো। যৌন নিপীড়নের অভিযোগ এনে শুক্রবার আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য রাষ্ট্রগুলোর এক ভোটাভুটিতে করিম খানকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়, যদিও শুরু থেকেই ওই অভিযোগ অস্বীকার করে আসছেন এই প্রসিকিউটর।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া সামরিক অভিযানে ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার পাশাপাশি পুরো এলাকাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই প্রেক্ষাপটে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন করিম খান।

ফিলিস্তিনিদের অধিকার ও ন্যায়বিচারের পক্ষে জোরালো আওয়াজ তোলা হলিউডের অন্যতম সোচ্চার ব্যক্তিত্ব হিসেবে পরিচিত মার্ক রাফালো দীর্ঘদিন ধরেই গাজার চলমান পরিস্থিতিকে ‘গণহত্যা’ এবং ‘জাতিগত নিধন’ হিসেবে অভিহিত করে আসছেন। জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও গাজা পরিস্থিতির ওপর তাদের প্রতিবেদনে একই ধরনের পর্যবেক্ষণ তুলে ধরেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাহাড়ে মানবাধিকার পরিস্থিতি ও জননিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৮:৪৭ পি.এম


পাহাড়ে মানবাধিকার পরিস্থিতি ও জননিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

পার্বত্য অঞ্চলের মানবাধিকার পরিস্থিতি এবং জননিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাঙ্গামাটিতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে রাঙ্গামাটি শহরের বনরূপায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংগঠনটির উদ্যোগে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিসিএনপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হাবীব আজম, রাঙ্গামাটি জেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক এবং জেলা সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবিরসহ সংগঠনের অন্যান্য নেতারা।

সংবাদ সম্মেলনে পিসিএনপির নেতারা দাবি করেন যে, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত পার্বত্যাঞ্চলে সশস্ত্র সংগঠন জেএসএস, ইউপিডিএফ ও কেএনএফের সদস্যদের কর্মকাণ্ডের ফলে প্রায় ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

তাদের দাবির মধ্যে উল্লেখ করা হয়েছে, এসব ঘটনার মধ্যে ৪৭টি অপহরণের এবং ১৬টি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন স্থানীয় ব্যবসায়ী, কৃষক, চালক, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ।

নেতারা আরও অভিযোগ করেছেন যে, জেএসএস, ইউপিডিএফ (প্রসীত) ও কেএনএফসহ আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলো ৭০ জনের বেশি অপ্রাপ্তবয়স্ক শিশু-কিশোরকে জোরপূর্বক সশস্ত্র কর্মকাণ্ড ও দলীয় কাজে সম্পৃক্ত করেছে, যা শিশু অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া ১৪ জন নারী অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেছেন তারা।

বক্তারা আরও বলেন, পাহাড়ি সশস্ত্র আঞ্চলিক দলগুলোর জন্য চাঁদাবাজি একটি প্রধান আয় উৎস হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তাদের দাবির মাঝে রয়েছে, গত এক বছরে পার্বত্যাঞ্চলে এক হাজার ৫২০টির বেশি চাঁদাবাজির ঘটনা ঘটেছে। ব্যবসায়ী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি এবং সাধারণ মানুষের কাছ থেকে আদায় করা চাঁদা এবং মুক্তিপণই এসব সংগঠনগুলোর প্রধান অর্থের উৎস।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, কেবল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নয়, বরং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ, ভূমি বিরোধের ন্যায়সংগত নিষ্পত্তি এবং সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিতের মাধ্যমে পার্বত্যাঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব। এ লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জব্দ সম্পদ ইস্যুতে হরমুজ নিয়ে নতুন হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৮:৪৯ পি.এম


জব্দ সম্পদ ইস্যুতে হরমুজ নিয়ে নতুন হুঁশিয়ারি ইরানের

ইরান কঠোর হুঁশিয়ারি দিয়েছে যে, জব্দ করে রাখা ইরানের সম্পদ ব্যবহার করলে সংশ্লিষ্ট দেশ বা কোম্পানিকে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে দেওয়া হবে না।

এই সতর্কবার্তা তেহরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের পর দিয়েছে, যা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে।

ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বিত কমান্ড খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক বিবৃতিতে জানায়, “যেসব দেশ বা কোম্পানি ট্রাম্পের প্রস্তাবকে স্বাগত জানাবে এবং ইরানের অবরুদ্ধ (জব্দ) সম্পদ ব্যবহার করবে, তাদের হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে দেওয়া হবে না।”

এছাড়া বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানের সম্পদ অন্যের স্বার্থে ব্যবহারের যেকোনও প্রচেষ্টা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল এবং এর পরিণতির দায় সংশ্লিষ্ট পক্ষকেই বহন করতে হবে।

ট্রাম্পের বক্তব্যকে ‘উসকানিমূলক’ বলছে তেহরান। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজ প্রণালীতে জাহাজ ও পণ্যবাহী কার্গোর কোনও ক্ষয়ক্ষতি হলে তার ক্ষতিপূরণ ইরানের জব্দ সম্পদ থেকে আদায় করা হবে।

তেহরান ট্রাম্পের এই প্রস্তাবকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করে। তেহরানের দাবি হলো, অন্য দেশে আটকে রাখা ইরানের রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করার কোনও আইনি ভিত্তি নেই।

খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ট্রাম্পের এই হুমকি আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের পরিপন্থী।

বিবৃতিতে আরও বলা হয়, “ইরানের জব্দ সম্পদ ব্যবহারের যেকোনও প্রচেষ্টা একটি অবৈধ পদক্ষেপ এবং এর জবাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন করা হয়। ফলে এই প্রণালীকে ঘিরে যেকোনও উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক নৌপরিবহনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

বিশ্লেষকদের মতে, ইরানের সর্বশেষ এই হুঁশিয়ারি বাস্তবায়িত হলে উপসাগরীয় অঞ্চলে নৌ চলাচল, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যে নতুন করে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%