১১:২২ পি.এম
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি ফ্রাইড চিকেনের দোকানে মো. রাজু নামে এক বাংলাদেশী যুবক বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে শনিবার (২২ আগস্ট) স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে রাউনসভিলের ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ নামের দোকানে। নিহত রাজু নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের কংশনগর গ্রামের বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শী এবং স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, এক বন্দুকধারী দোকানে ঢুকে গুলি চালালে সেখানে কর্মরত রাজুসহ আরেক বাংলাদেশী গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে রাজু বুকে গুলিবিদ্ধ হন এবং অপরজন পায়ে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাদের দ্রুত স্থানীয় হাসপাতালের পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় রাজুর মৃত্যু হয়। তবে আহত অপর বাংলাদেশী চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গেছে।
আরও পড়ুন: মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা
আমিশাপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এই হত্যার বিষয়টি সম্পর্কে বলেন, “রাজুর মৃত্যুর খবর শুনেছি। তার মৃত্যুর কারণে গ্রামে শোকের পরিবেশ বিরাজ করছে।” নিহতের পরিবার সরকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন যাতে তারা তার মরদেহ দেশে আনতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন