ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

দুর্নীতি দমন কমিশনের পিরোজপুর পাসপোর্ট অফিসে অভিযান


দুর্নীতি দমন কমিশনের পিরোজপুর পাসপোর্ট অফিসে অভিযান

পিরোজপুর, ৯ নভেম্বর, ২০২৬ : দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে আকস্মিক অভিযান পরিচালনা করেছে।

আজ সোমবার দুপুর ১২টার দিকে পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এই অভিযান শুরু করে।

অভিযানের সময় দুদকের কর্মকর্তারা পাসপোর্ট অফিসের বিভিন্ন সেবা কার্যক্রম, দাপ্তরিক নথি এবং সেবার পরিবেশকে নিবিড়ভাবে পর্যালোচনা করেন।

আরও পড়ুন: তাহেরিকে ঘিরে বাধা-প্রতিবাদ: সামাজিক যোগাযোগমাধ্যমে সরব সাংবাদিক শরীফ উদ্দিন

অভিযানের ব্যাপারে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বাসসকে জানান, পাসপোর্ট অফিসে কিছু আনসার সদস্যের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গিয়েছিল।

এছাড়া, দালালদের দৌরাত্ম্য এবং সেবাগ্রহীতাদের হয়রানির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, সাধারণ জনগণকে নির্বিঘ্নে সেবা প্রদানের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: চকরিয়ায় বন্যহাতির আক্রমণে ৬০ বছর বয়সী বৃদ্ধ সৈয়দ আলম ফকিরের প্রাণ গেল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওয়াকিদুজ্জামান ডাবলু শহীদ জিয়া স্মৃতি সংসদের সহসভাপতি মনোনীত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


ওয়াকিদুজ্জামান ডাবলু শহীদ জিয়া স্মৃতি সংসদের সহসভাপতি মনোনীত

শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসেবে ওয়াকিদুজ্জামান ডাবলুকে মনোনীত করা হয়েছে।

গত ৬ নভেম্বর, সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রধানমন্ত্রীপত্নী ডা. জোবাইদা রহমানের অনুমতিক্রমে ওয়াকিদুজ্জামান ডাবলুকে এই পদে মনোনীত করা হয়েছে।

নবনিযুক্ত সহসভাপতি ওয়াকিদুজ্জামান ডাবলু নব্বইয়ের দশকের একজন সাবেক ছাত্রনেতা। বর্তমানে তিনি জাতীয়তাবাদী প্রচার দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের প্রতি নিবেদন, সাংগঠনিক দক্ষতা এবং রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও সক্রিয় ভূমিকার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিকে, ওয়াকিদুজ্জামান ডাবলুকে নতুন দায়িত্ব দেওয়ার ফলে শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা সন্তোষ ও আনন্দ প্রকাশ করেছেন।

তারা আশা প্রকাশ করেছেন যে, তার নেতৃত্ব ও সাংগঠনিক অভিজ্ঞতা সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বার্ডে বিসিএস শিক্ষা ক্যাডারদের ২১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


বার্ডে বিসিএস শিক্ষা ক্যাডারদের ২১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

কুমিল্লা, ৯ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ২১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকেলে বার্ডে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ। চার মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্টের (নায়েম) মহাপরিচালক প্রফেসর ড. ওয়াসীম মো. মেজবাহুল হক।

সভাপতির বক্তব্যে বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ বলেন, "বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজব্যবস্থার কোনো বিকল্প নেই। আর জ্ঞানভিত্তিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য।"

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) ড. মো. মিজানুর রহমান।

প্রশিক্ষণ কোর্সটির কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বার্ডের পরিচালক (প্রশাসন) সালাহ উদ্দিন ইবনে সাঈদ।

সহযোগী কোর্স পরিচালক ও সহকারী কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে যুগ্ম পরিচালক মিজ শারমিন শাহরিয়া এবং সহকারী পরিচালক রহমত উল্লাহ।

কোর্স সমন্বয়কের দায়িত্ব পালন করেন পরিচালক (রুটিন দায়িত্ব) মিজ আযমা মাহমুদা।

কোর্সের সার্বিক ফলাফলের ভিত্তিতে চেয়ারম্যান’স অ্যাওয়ার্ড অর্জন করেন মিজ মোসাম্মৎ কবিতা পারভিন এবং ডিজি অ্যাওয়ার্ড অর্জন করেন প্রভাষক মো. মোখলেছুর রহমান।

চার মাসব্যাপী এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, জ্ঞান ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে দায়িত্ব পালনে আরও দক্ষ করে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজার জেলা জামায়াতের ৩য় মেয়াদে আমীর হিসেবে শপথ নিলেন অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


কক্সবাজার জেলা জামায়াতের ৩য় মেয়াদে আমীর হিসেবে শপথ নিলেন অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার ২০২৭-২০২৮ কার্যকালের জন্য অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী জেলা আমীর হিসেবে শপথ গ্রহণ করেছেন। তিনি পূর্বে আরো দুই মেয়াদে কক্সবাজার জেলা জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার তিনি ৩য় মেয়াদে পুনরায় আমীর নির্বাচিত হলেন।

শপথ গ্রহণের অনুষ্ঠান আজ ৯ নভেম্বর (রবিবার) বিকাল সাড়ে ৪টায় কক্সবাজার হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত জেলা আমীরকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য জাফর সাদেক। এ সময় চট্টগ্রাম অঞ্চল টিমের অন্যতম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমানও উপস্থিত ছিলেন।

জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাফর সাদেক বলেন, "বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকেই গণতান্ত্রিক রীতিনীতি ও গঠনতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছে।" তিনি উল্লেখ করেন যে, যেকোনো সংকট ও জরুরি পরিস্থিতিতে জামায়াত শতভাগ গঠনতন্ত্র অনুসরণ করে থাকে। তারই ধারাবাহিকতায় দেশব্যাপী জেলা ও মহানগরী আমীর নির্বাচন সম্পন্ন করা হয়েছে। তিনি নতুন নেতৃত্বের অধীনে জেলার প্রতিটি ওয়ার্ড ও ইউনিটকে শক্তিশালী করে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা পালনের জন্য দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান।

শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, মাওলানাদেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, অফিস সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান, কর্মপরিষদ সদস্য দিদারুল আলম, মাওলানা শফিউল হক জিহাদী, অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, আখতার আহমদ, আবদুল্লাহ আল ফারুক, জাকির হোছাইন, অধ্যক্ষ নূরুল হোছাইন সিদ্দিকীসহ বিভিন্ন উপজেলা আমীর ও জেলা মজলিশে শূরার সদস্যবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি ৮৮ বছর বয়সে মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি ৮৮ বছর বয়সে মারা গেছেন

ভাষা সৈনিক এবং প্রবীণ রাজনীতিবিদ মোশাররফ হোসেন আখুঞ্জি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স ছিল ৯০ বছর।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি কোনো জটিল রোগে ভুগছিলেন না। তার মৃত্যু বয়সজনিত কারণে হয়েছে।

১৯৫২ সালের ভাষা আন্দোলনে রাজশাহীতে সামনের সারিতে থেকে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন মোশাররফ হোসেন আখুঞ্জি। বাংলা ভাষার মর্যাদা রক্ষার সেই আন্দোলনের সাথে রাজশাহীর ইতিহাসে তার নামও জড়িয়ে রয়েছে।

তিনি এক ছেলে, দুই মেয়ে এবং বহু গুণগ্রাহী, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ ঢাকা থেকে রাজশাহী মহানগরীর কুমারপাড়ায় তার নিজ বাসায় আনার প্রস্তুতি চলছে। সোমবার রাতের মধ্যেই মরদেহ রাজশাহীতে পৌঁছানোর কথা রয়েছে। জানাজা ও দাফনের সময় পরে পরিবার জানাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%