০৭:৫২ পি.এম
সংসদ ভবন, ৯ নভেম্বর, ২০২৬ : দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম এবং মানসম্মত খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এই উদ্যোগটি তৃণমূল পর্যায়ে ক্রীড়া অবকাঠামো সম্প্রসারণের লক্ষ্যে বাস্তবায়িত হচ্ছে।
আজ জাতীয় সংসদে সরকারি দলের সদস্য কামরুজ্জামান কামরুলের (সুনামগঞ্জ-১) এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এ বিষয়ে বিস্তারিত জানান।
তিনি উল্লেখ করেন, প্রকল্পের প্রথম পর্যায়ে দেশের ১২৫টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন: দলিলে জমির পরিমাণ ও সীমানা যাচাইয়ের কার্যকর পদ্ধতি
দ্বিতীয় পর্যায়ে বর্তমানে ২০১টি উপজেলায় নির্মাণকাজ চলছে। এর পাশাপাশি, একটি বিশেষ প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৯টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ সম্পন্ন হয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, তৃতীয় পর্যায়ে ১২১টি উপজেলাকে ভূমি অধিগ্রহণ প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি বলেন, অবশিষ্ট উপজেলাগুলোতেও পর্যায়ক্রমে মিনি স্টেডিয়াম এবং মানসম্মত খেলার মাঠ নির্মাণের কাজ সম্পন্ন করা হবে।
আরও পড়ুন: হুথিদের সৌদি তেল স্থাপনা ও বিমানবন্দরে হামলার দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন