০৯:২৮ পি.এম
বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের বদলি হিসেবে ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে বার্মিংহাম ফিনিক্স দলে সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ার পেসার বেন ডোয়ারশিস।
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দ্য হান্ড্রেডে খেলার সুযোগ পেয়েছিলেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজ। তবে সদ্য জিম্বাবুয়ে সফরে হওয়া ইনজুরির জন্য সুস্থ হয়ে উঠতে না পারায় টুর্নামেন্টের চলতি আসর থেকে তিনি ছিটকে যান।
মুস্তাফিজের ছিটকে যাওয়ার খবরটি নিশ্চিত করেছে তার দল বার্মিংহাম ফিনিক্স।
আরও পড়ুন: ধনাঞ্জয়া ও কুশালের সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে লঙ্কানদের আধিপত্য
জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় বল করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মুস্তাফিজ।
চোটের কারণে পরে জিম্বাবুরের বিপক্ষে শেষ দুই ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও তিনি খেলতে পারেননি।
গত ২১ জুলাই শুরু হওয়া দ্য হান্ড্রেডের ষষ্ঠ আসরটি ১৬ আগস্ট শেষ হবে।
আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশ সুপারের মোবাইল ফোন জব্দ, নজরদারিতে রাখা হয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন