০৯:৩০ পি.এম
শিক্ষিত তরুণ-তরুণীদের বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
মোংলা প্রতিনিধি জানান,
প্রকাশ: ২৪ জুলাই, ২০২৬ ২১:২২
আরও পড়ুন: শৌলজালিয়া শিক্ষার্থীদের অগ্নিনির্বাপণ ও দুর্ঘটনা মোকাবিলা বিষয়ক প্রশিক্ষণ
ছবি: কালের কণ্ঠ
বাগেরহাটের মোংলা ও রামপালে অনগ্রসর জনগোষ্ঠীর বসবাস রয়েছে। লবণাক্ততার কারণে এই এলাকায় আগের মতো ধান ও মাছ উৎপাদন হয় না।
এছাড়া নারীদেরও নানা সমস্যা রয়েছে। বিকল্প কর্মসংস্থানের অভাবে বেকারত্ব ও দরিদ্রতা বাড়ছে। এর ফলে এখানকার শিক্ষিত তরুণ-তরুণীদের বিদেশে পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিগগিরই মোংলা ও রামপালের ৫০ জনকে বিদেশে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে মোংলা উপজেলার সুন্দরবন মহিলা কলেজ অডিটোরিয়ামে মোংলা ও রামপালের অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন এবং নিরাপদ অভিবাসন শীর্ষক সেমিনারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম এ বিষয়ে তথ্য দেন।
আরও পড়ুন: জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকিতে কাঠালিয়া প্রধান ডাকঘরের কার্যক্রম
পরিবেশ প্রতিমন্ত্রী জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের দায়িত্বভার গ্রহণের পর থেকেই বিদেশে জনশক্তি রপ্তানি শুরু করেছিলেন। সেই ধারাবাহিকতায় এটি এখন বিশাল আকার ধারণ করেছে। বর্তমানে দেশের দেড় কোটি মানুষ বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে।
তিনি আরও জানান, স্থানীয় শিক্ষিত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের জন্য বিদেশে পাঠানোর বিষয়টি আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। সেই প্রতিশ্রুতি এখন বাস্তবায়নের পথে রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসির সভাপতিত্বে সেমিনারের বিশেষ অতিথি হিসেবে প্রশিক্ষণ দেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক মো. আশরাফ হোসেন।
এ সময় সরকারি চিতলমারী কারিগরি কলেজের অধ্যক্ষ ও বাগেরহাট মেরিন একাডেমি পরিচালক মাজহারুল হোসেন খান, জনশক্তি বাগেরহাট দপ্তরের পরিচালক মো. মেহেদি হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: পরিত্যক্ত ভবনে কিশোরদের আড্ডা ও মাদকের আস্তানা: কাঠালিয়ায় বাড়ছে অপরাধের আতঙ্ক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন