১১:৪৬ পি.এম
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে কর্মরত পুলিশ সুপার মোহাম্মদ জাহাংগীর আলমকে বর্তমানে নজরদারিতে রাখা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তার সরকারি ও ব্যক্তিগত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) নগরের হালিশহরে জেলা পুলিশ লাইনসে অবস্থিত তার অফিস থেকে মোবাইল ফোন দুটি জব্দ করা হয়।
এ বিষয়ে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী মন্তব্য করেন, ‘তাকে আটক করা হয়েছে কিংবা ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে এসব খবর গুজব। তবে একটি অভিযোগের ভিত্তিতে তার মোবাইলগুলো জব্দ করা হয়েছে।’
আরও পড়ুন: বড় ভাইকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৪
কেন তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং তাকে নজরদারিতে রাখা হয়েছে, এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি ডিআইজি।
সূত্রে জানা গেছে, ২০২৪ সালের আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদ জাহাংগীর আলম ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অভিযোগ রয়েছে যে, নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে তার যোগাযোগ ছিল। এই অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে বর্তমান পদক্ষেপ নেয়া হয়েছে।
আরও পড়ুন: জ্যোতিকা জ্যোতির পরে এবার আটক বাংলাদেশের টেলিভিশন অভিনেতা তমাল মাহবুব
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন