০৮:২২ এম
সিলেটে একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, তার ভাই আমিনুর রাহমান এবং আব্দুস শুক্কুরসহ মোট চারজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) ভোরের দিকে নগরীর গ্র্যান্ড প্যালেস হোটেল থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে আরও একজন হলেন বদির সহযোগী টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন। পুলিশ জানিয়েছে, তাদেরকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে পুলিশ নগরীর জল্লার পাড়ে অবস্থিত গ্র্যান্ড প্যালেস হোটেলকে ঘিরে রাখে। তাদের পরিচয় নিশ্চিত করতে প্রায় ৫ ঘণ্টা সময় লাগে। ভোর ৫টার দিকে এই চারজনকে আটক করে কোতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: পরশুরামে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার ১
হোটেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে নারী, পুরুষ ও শিশুসহ ১৬ জনের একটি দল হোটেলে প্রবেশ করে।
অভিযান শেষে সিলেটে মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, তাদের কাছে গোপন সংবাদ ছিল যে, এই হোটেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে রাত ১২টা থেকে হোটেলটি ঘিরে রাখা হয় এবং পরে পুরো হোটেলে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে আটককৃতদের পরিচয় নিশ্চিত হলে তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, তাদেরকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তবে কেন তারা সিলেটে অবস্থান করছিলেন এবং কোন মামলায় তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: ময়মনসিংহে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলার উদ্বোধন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন