০৭:৩৮ পি.এম
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবং বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ মহড়া ‘গার্ডিয়ান শার্ক’ শুরু হচ্ছে, যা দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে পরিচালিত হচ্ছে। এ তথ্য যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ডের মাধ্যমে জানানো হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রামে এই যৌথ মহড়া শুরু হয়েছে, যা আগামী ২৫ নভেম্বর পর্যন্ত চলবে। মহড়াটিতে খরস্রোতা পানিতে উদ্ধার অভিযান এবং চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণের উপর গুরুত্ব দেওয়া হবে।
দুই বাহিনীর প্রস্তুতি জোরদার করার পাশাপাশি জরুরি পরিস্থিতি ও সংকট মোকাবেলায় যৌথভাবে পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের অভিন্ন কৌশল তৈরি করাই এই মহড়ার মূল লক্ষ্য। অংশগ্রহণকারীরা বাস্তব পরিস্থিতির আদলে তৈরি বিভিন্ন অনুশীলনে অংশগ্রহণের পাশাপাশি নিজেদের অভিজ্ঞতা ও কার্যকর পদ্ধতি বিনিময় করবেন। এর মাধ্যমে বন্যা, ঘূর্ণিঝড় এবং অন্যান্য জরুরি পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষায় তাদের দক্ষতা বৃদ্ধি পাবে।
আরও পড়ুন: স্পেনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন করল যুবদল
‘গার্ডিয়ান শার্ক’ মহড়া বাংলাদেশের সঙ্গে একযোগে আঞ্চলিক নিরাপত্তার অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন। এই ধরনের যৌথ মহড়ার মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরও গভীর হচ্ছে এবং একটি মুক্ত, অবাধ, নিরাপদ ও সমৃদ্ধ অঞ্চল গড়ে তোলার অভিন্ন অঙ্গীকার আরও সুদৃঢ় হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন